Home আঞ্চলিক যুবদল নেতা ডালু’র মায়ের ইন্তেকালে শোক

যুবদল নেতা ডালু’র মায়ের ইন্তেকালে শোক

29

খবর বিজ্ঞপ্তি।।
২০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য গোলাম রসুল রনি ও খুলনা মহানগর যুবদলের যূগ্ম সাধারণ সম্পাদক গোলামুন নবী ডালুর মায়ের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি। বৃহস্পতিবার (৩০ মার্চ) মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। বিবৃতিদাতারা হলেন, জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।