শেখ আবিদ হোসেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এদিকে শেখ আবিদ খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি শেখ আবিদ হোসেন বলেন, তিরি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন। এজন্য তিনি শিক্ষক , শিক্ষার্থী ,অভিভাবক সহ সকলের সহযোগিতা কামনা করেন।
মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
২৯ই মার্চ ২০২৩ইং, ০৬ই রমজান রোজ বুধবার মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে খতমে কোরান, দোয়া ও ইফতার মাহফিল অত্র এসোসিয়েশনের সিএন্ডএফ টাওয়ার, ১৯৮,এম.এ. বারী সড়ক, সোনাডাঙ্গাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ সুলতান হোসেন খান। সভায় খুলনার সম্মানিত মেয়র জনাব তালুকদার আবদুল খালেক, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সম্মানিত সভাপতি জনাব কাজী আমিনুল হক ও পরিচালকবৃন্দ, মোংলা কাস্টম হাউসের কমিশনার জনাব মোহাম্মদ নেয়াজুর রহমান, যুগ্ম কমিশনার ও সহকারী কমিশনারবৃন্দ, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী সহ কর্মকর্তাবৃন্দ এবং মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলী ও সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন। উক্ত মিলাদ মাহ্ফিল, খতমে কোরান এবং দোয়া অনুষ্ঠানে এসোসিয়েশনের এ যাবৎ প্রয়াতঃ সম্মানিত সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দের রুহের মাগফিরাতের জন্য মহান আল্লাহ্র নিকট আকুতি জানিয়ে মোনাজাত করা হয়। ইহা ছাড়াও এসোসিয়েশনের সদস্যবৃন্দের সর্বাঙ্গীন উন্নতি ও উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য এবং দেশের অগ্রগতির জন্য বিশেষ ভাবে দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক জন্মভূমি পত্রিকার ষ্টাফ রিপোর্টার মামুন খানের স্ত্রী সায়লা শারমিন (৩০) ও খুলনা প্রেসক্লাব সদস্য এবং দেশ সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজুর আলম সুমনের পিতা এম এ মমিন (৭৫) এর মৃত্যুতে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা হলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
ডুমুরিয়ায় দুই মাদক কারবারী আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। থানা পুলিশের এসআই পিয়াস কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় ঘটনা¯’লে অভিযান চালিয়ে রাজাপুর এলাকার সোবহান সরদারের ছেলে মাসুদ সরদার (৩৪) ও দূর্লভ মাঝির ছেলে ইমরান মাঝি (২৫) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
ডুমুরিয়ায় মজিদিয়া মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন স্থগিত
ডুমুরিয়া প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক সদস্য পদের নির্বাচন থাকলেও আদালতের হস্তক্ষেপে সেটি বন্ধ হয়েছে। অসম্পন্ন ভোটার তালিকায় ভোট সম্পন্ন করা হ”েছ এমন অভিযোগটি আমলে নিয়েছে খুলনা জেলা জজ আদালত। মৌসুমী দাতা সদস্য জুলফিকার আলী ভুট্টোর দায়ের করা মামলায় অভিযোগ করা হয়,১৩ জন দাতা সদস্য’র ¯’ানে ৪ জন এবং মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়ম নীতি না মেনে মনগড়া অভিযুক্ত ভোটার তালিকায় ভোট সম্পন্ন করা হ”েছ। এমন অভিযোগ এনে ভোট ¯’গিতের আবেদন করেন তিনি। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিবাদী এডহক কমিটির সভাপতি মোঃ নাজমুল হোসেন বিশ্বাস, অধ্যক্ষ কে এমন জাকির হোসাইন ও প্রিজাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাসকে কেন অ¯’ায়ী বা ¯’ায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না মর্মে ৭দিনের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে বাদী পক্ষের আইনজীবী বলেন জবাব দাখিল ও শুনানি আদেশ এর পূর্বে ভোট গ্রহণের আইনগত কোন সুযোগ নেই।এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার দেবাশীষ বিশ্বাস বলেন আদালতের সিদ্ধান্ত মেনে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
উপকূলের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া জরুরী
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের সংকট আগের চেয়ে বেড়েছে। এই সংকট নিরসনে সরকারিভাবে জরুরী উদ্যোগ নেওয়ার দাবী জানিয়েছেন সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সকল সদস্য। ২৯ মার্চ ২০২৩ তারিখ বুধবার বিকাল ৪:০০ টায় সাতক্ষীরার উন্নয়ন সংগঠন স্বদেশ সভাকক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবী তুলে ধরা হয়। ফোরামের সভাপতি শিক্ষাবিদ আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ ফরিদা আক্তার বিউটি, সদস্য ও সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আযাদ, সদস্য ও সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, সদস্য ও সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সদস্য নিত্যানন্দ সরকার প্রমূখ।
উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, “উপকূলে দুর্যোগ শুরু হয়েছে। সম্প্রতি ঝড়ে কৈখালী ও রমজাননগর ইউনিয়নে ব্যাপক ক্ষতি করেছে। এই দুর্যোগের আগে বেড়িবাঁধ সংস্কার করা উচিত ছিল কিন্তু সরকারি কোন উদ্যোগ দেখা যায়নি। গাবুরা ইউনিয়নে উচ্চ জোয়ারে বেড়িবাঁধ টিকে থাকবে না। ফলে জলবায়ু অধিপরামর্শ ফোরামের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসক বরাবর উপকূলের বাস্তব চিত্র তুলে ধরা হবে।”
কেশবপুরে কলার দাম বেশি রাখায় জরিমানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে বাজারদরের চেয়ে পাকা কলার দাম বেশি রাখায় শহরের মধুসড়ক এলাকার কলা ব্যবসায়ী আবু সাঈদকে ৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুরে প্রকারভেদে পাকা কলা প্রতি কেজি ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজারদরের চেয়ে ক্রেতাদের কাছে আবু সাঈদ নামে ওই কলা ব্যবসায়ী ৭০ থেকে ৮০ টাকায় প্রতি কেজি পাকা কলা বিক্রি করছিল। বাজারদর থেকে বেশি দামে কলা বিক্রি করার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ৫ হাজার টাকা জরিমানা করেন।
সাংবাদিক মাহফুজুল আলম সুমনের পিতার মৃত্যুতে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাহফুজুল আলম সুমনের পিতা এম এ মমিন (৭৫) সোমবার ২৭ মার্চ রাত সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও মেয়ে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার ২৮ মার্চ বাদ জোহর আড়ংঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে দেয়ানা কৃষি কলেজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে সাংবাদিক মোঃ মাহফুজুল আলম সুমনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
ডা. আসাদুল হকের মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার আজীবন সদস্য ডা. আসাদুল হকের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, জি এম মঈন উদ্দিন, মো. কামর”ল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ, জিসান, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, জাকির হোসেন চঞ্চল, রফিকুল ইসলাম রফিক, বিল্লাল হোসেন খান, র”হুল কুদ্দুস, রোকনুজ্জামান বাবলু, সাজ্জাদ চঞ্চল, মো. মিকাইল হোসেন, আ. মান্নান ওরফে মুন্নাফ, আলাউদ্দিন, মো. জাভেদ আলম, তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল, মো. হাসান প্রমুখ।
নুর-এ আলম সিদ্দিকির মৃত্যুতে এমপি চঞ্চলের শোক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি,মুক্তিযুদ্ধর অন্যতম সংগঠক,সাবেক সংসদ সদস্য বিশিষ্ঠ শিল্পপতি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকি সমির পিতা নুর-এ আলম সিদ্দিকির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল এমপি।
সংবাদ সম্মেলনে মায়ের আকুতি: অপহৃত কন্যাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করুন
স্টাফ রিপোর্টার
খালিশপুর থানাধীন ১নং নেভী চেকপোস্ট হালদার পাড়া জাহাঙ্গিরের বাড়ির সুলতানা বেগমের অপহৃত কন্যা মারিয়া মাহবুবকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের জন্য আকুতি জানিয়েছেন। তিনি বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবে হুমাযূন কবীর বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আকুতি জানান।
লিখিত বক্তব্যে মা সুলতানা বেগম বলেন, আমার একমাত্র কন্যা মারিয়া মাহাবুব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এর সিভিল ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। গত ২২ জানুয়ারি ২০২৩ বিকাল আনুমানিক ৫ টায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতিকারী কালো রং-এর একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় আমি বাদি হয়ে গত ২৩ জানুয়ারি জেলা খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল নং-০৩ আদালতে খালিশপুর থানার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামের পাশের গলির বাসিন্দা নান্টু শেখের পুত্র শাকিল শেখ, রায়ের মহল মল্লিক বাড়ির কল্লাস মল্লিক এর পুত্র জুইন মল্লিক, সোনাডাঙ্গা বাসস্টান্ড সংলগ্ন মিজান নগর আইডিয়াল কলেজের সামনে মাস্টারের বাড়ির মোঃ অহিদুল-এর পুত্র হৃদয় এবং সোনাডাঙ্গার আল আমিন মহল্লা ৩য় গলির (মাইকেল মন্ডলের বাড়ির ভাড়াটিয়া) সাইদুল ইসলাম সাইদ এর কন্যা বৃষ্টি বেগমকে আসামী করে একটি মামলা দায়ের করি। যার নং-১৬/২৩। মামলা করার পর বিজ্ঞ আদালত খালিশপুর থানাকে তদন্তপূর্বক আসামীদের গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন। আসামীদের মধ্যে ৪নং আসামী বৃষ্টি বেগমকে গ্রেফতার পূর্বক জেলে প্রেরণ করা হয়। এই অপহরণের সাথে জড়িতদের নাম বললেও পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। আসামীর পরিবার সরকারী দলের লোক।
সম্মেলনে তিনি বলেন, ২মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও বাকি আসামীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। আসামীদের গ্রেফতারের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি আমি পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন করি। এতে কোন ফলাফল পাওয়া যায়নি। আসামীরা নানাভাবে মামলা তুলে নিতে আমাদের হুমকি প্রদান করছে। এমনকি মামলা তুলে না নিলে আমাকেও অপহরণের হুমকি প্রদান করে। আমার কন্যা মারিয়া মাহাবুব কোন্ অবস্থায় আছে তা আমরা আজও পুলিশের মাধ্যমে জানতে পারিনি। আমি ও আমার পরিবারের সদস্যরা অব্যাহত হুমকির ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।
তিনি মারিয়া মাহাবুব কে উদ্ধার করে এবং আসামীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় মারিয়া মাহবুরের পিতা মাহবুবুল হক উপস্থিত ছিলেন।
বাগেরহাটের চুলকাটিতে বারি রসুন-৪ এর কৃষক মাঠ দিবস
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষিরা ও পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রবি মৌসুম-২০২২-২৩অর্থ বছরের মসলা জাতীয় ফসল বারি রসুন-০৪ এর কৃষক মাঠ দিবস বুধবার (২৯মার্চ) সকাল সাড়ে ১১টায় চুলকাটির বর্নিকপাড়ায় কৃষক মাঠে অনুষ্ঠিত হয়েছে। কৃষক নেতা চিন্ময় কুমার দেবনাথ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবব্রত মন্ডল ও চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক। উপ-সহকারী কৃষি কর্মকতা মিঠুন কুমার মল্লিক এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপ-সহকারী কৃষি কর্মকতা দীপ্ত কুমার ঘোষ ও কৃষানী তরুপা বেগম।
কপিলমুনি বাজারে অভিযানে তিনটি তেল মিলকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
ভোজ্য তেলে ভেজাল সহ অপদ্রব্য মিশিয়ে বিক্রির অপরাধে কপিলমুনি বাজারের তিনটি তেল মিলকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১১ টায় খুলনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব কপিলমুনিতে এ অভিযান পরিচালনা করেন। ভোজ্য তেলে ভেজাল ও অপদ্রব্য মেশানোর অপরাধে স্থানীয় বিনোদ অয়েল মিলকে ৬০ হাজার, উৎসব অয়েল মিলকে ৫০ হাজার ও দত্ত অয়েল মিলকে ১০ হাজার টাকা সর্ব মোট এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে সহযোগিতা করেন পাইকগাছা থানা ও কপিলমুনি ফাঁড়ী পুলিশ। এ সময় সহকারী পরিচালক স্থানীয় সবজি ও মাংসের বাজার মনিটরিং সহ পণ্যের মূল্য তালিকা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে টানানোর জন্য হ্যান্ড মাইকে ব্যবসায়ীদের আহবান জানান। এ ছাড়া তিনি পণ্যে ভেজাল, ওজনে কারচুপি ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করে ভোক্তাদের অধিকার খর্ব না করার নির্দেশনা দেন। উল্লেখ্য গত বছর ১১ এপ্রিল ভোজ্যতেলে অপদ্রব্য মেশানোর অপরাধে বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম উক্ত বিনোদ অয়েল মিলকে দুই লক্ষ টাকা ও উৎসব অয়েল মিলকে এক লক্ষ টাকা জরিমানা করেন। একই সাথে স্থানীয় মেসার্স ডি এস অয়েল মিলকে এক লক্ষ এবং কপিলমুনি অয়েল মিলকে এক লক্ষ টাকা সহ সর্বমোট ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির পাশেই চুরি সংঘটিত
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনি পুলিশ ফাঁড়ির কোলঘেঁষা রাস্তার বিপরীতে একটি পাইকারী প্রসাধনী দোকানে চুরি সংগঠিত হয়েছে। রবিবার রাতের কোন এক সময় চোরেরা মেসার্স সূর্য্য স্টোরের উত্তর পাশের টিনের চালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে। এ সময় চোর দোকানের দিরাজ ভেঙ্গে প্রায় ১২ হাজার টাকা ও একটি বাটন ফোন নিয়ে যায় বলে দোকান মালিক সুমন সাধু জানান। তিনি আরও জানান, আবহাওয়া খারাপ থাকায় ঘটনার দিন রাতে সিসি ক্যামেরা বন্ধ করে বাড়িতে চলে যাই। এছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহে পুলিশ ফাঁড়ির প্রধান গেটের সামনে অবস্থিত চাউল ব্যাবসা প্রতিষ্টান নাহিদ এন্টার প্রাইজের দিরাজ ভেঙ্গে কে বা কারা ২৬ শত টাকা চুরি করে নিয়ে যায়। এসময় চাউল ব্যবসায়ী মফিজুল ইসলাম এশার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। পুলিশ ফাঁড়ি সংলগ্ন সাম্প্রতিক দু দুটি চুরির ঘটনায় ব্যাবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন
মহান স্বাধীনতার অন্যতম সংগঠক নুরে আলম সিদ্দিকীর ঝিনাইদহে প্রথম জানাজা সম্পন্ন
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ইন্তেকাল করেছেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী। বুধবার ভোর রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। নূরে আলম সিদ্দিকী ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার নুরুন্নবী সিদ্দিকীর ছেলে এবং ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর পিতা। বেলা ১২ টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তার মৃতদেহ ঝিনাইদহে আনা হয়। বাদ যোহর ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা সম্পন্ন হয়। তাকে শেষবার একনজর দেখার জন্য রাজনৈতিক কর্মী, সহকর্মী, সহপাঠিসহ নানা শ্রেণী পেশার মানুষ সেখানে ভীড় করেন। বাদ যোহর প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদাণ করা হয়। এর আগে তার রাজনৈতিক জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদসহ অন্যান্যরা। জানাজা শেষে তাকে ঢাকায় দ্বিতীয় দফা জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় জানাজা শেষে সাভারে নিজের করা মসজিদের পাশে তাকে দাফন করা হবে বলে পরিবার সুত্রে জানা যায়। নুরে আলম সিদ্দিকী স্কুল জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার পরিচয় হয়। তখন থেকেই তিনি ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হন। ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ওই বছরের ৭ জুন ৬ দফা আন্দোলনের একটি বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিবর্ষণে মনু মিয়া নামে একজন শ্রমিক নিহত হন। নুরে আলম সিদ্দিকী মনু মিয়ার লাশ কাঁধে নিয়ে মিছিল করেন। ওই বছরেই বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ। নুরে আলম সিদ্দিকীকেও গ্রেফতার করা হয়। পুলিশি নির্যাতনে তার একটি হাত ভেঙ্গে যায়। নুরে আলম সিদ্দিকী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুকিযুদ্ধকালে নুরে আলম সিদ্দিকী স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি ভারতে থেকে মুুক্তিযুদ্ধের সংগঠকের ভূমিকা পালন করেন। দেশ স্বাধীনের পর তিনি আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৩ সালে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ঝিনাইদহ-২ আসন থেকে অংশ নিয়েছিলেন।
নূরে আলম সিদ্দিকীকে মুক্তিযুদ্ধের ‘চার খলিফার একজন’ হিসেবে উল্লেখ করা হয়। মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি। তিনি প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক ছিলেন।
নূরে আলম সিদ্দিকী ঝিনাইদহ হাই স্কুল থেকে মেট্টিক পাশের পর কিছুদিন ঝিনাইদহ কেসি কলেজে পড়াশোনা করেন। এরপর ঢাকা জগন্নাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে পাশ করার পর ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হন। নুরে আলম সিদ্দিকীর পিতা নুরুন্নবী সিদ্দিকী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী ছিলেন।
মহেশপুরে ইউপি সদস্য জসিম উদ্দিন বাবুর বিরুদ্ধে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ
শামীম খান জনী মহেশপুর( ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের ফালসুরাতনকে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড দেওয়া হয়। ওই কার্ড দিয়ে প্রথমবার পণ্য ক্রয় করেন তিনি। কিন্তু পরবর্তীতে প্রায় ৮ মাস আগে পণ্য তুলে দেবার কথা বলে নিজের ও তার কাছে থাকা মামা আতিয়ার রহমানের কার্ড দুটি কেঁড়ে নেন ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন বাবু। এ পর্যন্ত বহুবার ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে ধন্যা দিয়েও নিজ নামের কার্ড ফেরত পাননি তিনি। গতকাল বুধবার টিসিবির পণ্য বিতরণের স্থানের এসব কথা বলেন তিনি।
তিনি জানান, মামা আতিয়ার রহমান ও তার নামের টিসিবির কার্ড দুটি কেঁড়ে নেওয়ার পর তা আর ফেরত দিচ্ছেন না ওই ইউপি সদস্য। গতকাল আবারও কার্ড ফেরত চাইলে তাকে জানিয়ে দেওয়া হয় তার নামে কোন কার্ড নেই।
তার মামা আতিয়ার রহমান বলেন, আমার নামে কার্ড আসলে একবার ওই কার্ডে পণ্য ক্রয় করেছি। কিন্তু পরবর্তীতে আমার ভাগ্নি ফুলসুরাতনের কাছ থেকে ইউপি সদস্য কার্ড দুটি কেঁড়ে নিয়ে আর ফেরত দেননি। এছাড়াও কার্ড কেঁড়ে নেওয়ার একই অভিযোগ ওই ওয়ার্ডের উসমান আলী, ছায়েদ আলীর, ইব্রাহীম আলীর। তাদের পরিবারের লোকজনরাও সাংবাদিকের কাছে একই অভিযোগ করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, সকালে টিসিবির পণ্য ক্রয়ের জন্য লাইনে দাড়িয়ে আছেন কার্ড ধারীরা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে এক যুবক সাইকেলে করে বস্তা ভর্তি টিসিবির পণ্য নিয়ে যাচ্ছে। গেঁটের সামনের স্থানীয় লোকজন ও সাংবাদিকের প্রশ্নের মুখে ওই যুবক স্বীকার করেন এসব পণ্য ১নং ওয়ার্ড ইউপি সদস্যের। এখানে ৬ জনের পণ্য রয়েছে। এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্যের মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে যাদবপুর ইউপির চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখছি যদি ওই ইউপি সদস্য এমন কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইন্দুরকানীতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতা
পিরোজপুরের ইন্দুরকানীতে মাহে রমযানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমুল্য নিয়ন্ত্রনের জন্য ঘোষেরহাট বাজারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে । বুধবার সকালে ঘোষেরহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুন্নেসা খানম এক ভ্রাম্যমান আদালতে দ্রব্য মুল্য বৃদ্ধি করায় ও খাবার ঘরে পরিস্কার ও পরিছন্ন না থাকায় পরিতোষ স্টোর ও সবুর স্টোর কে ৪ হাজার টাকা জরিমানা করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুন্নেসা খানম জানান, দ্রব্যমুল্য নিয়ন্ত্রনের জন্য মুদি দোকানে মুল্য তালিকা চার্ট না থাকা ও দোকানদার অতিরিক্ত দামে বিক্রি করায় এবং খাবার দোকানে পরিস্কার পরিছন্ন না থাকায় দুই টি দোকানে জরিমানা করা হয়েছে ।
ইন্দুরকানীতে অচেতন করে যুবলীগ নেতার বাড়ীতে চুরি
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ইন্দুরকানীতে অচেতন করে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ রানা বাড়ীতে চুরি । বুধবার রাতে উপজেলা চাড়াখালী গ্রামে এ ঘটনাটি ঘটে । জানা যায়, যুবলীগ নেতার ঘরে ঢুকে স্প্রে দিয়ে মাসুদ রানা (৪০) রুজিনা আক্তার (৩৫)শারমিন (২৫) নবীন (৯) নুহা (৭) ও আবিদা (৯) সহ আটজনকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণংলকার নিয়ে যায় । আহতরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এছাড়াও কিছুদিন আগে গাবগাছিয়া গ্রামের সাংবাদিক মনিরুজ্জামান খান, ইন্দুরকানী সদরে কৃষি অফিসার (অবঃ) আঃ জব্বার গাজী, সেউতিবাড়ীয়া গ্রামের এস আই সাইফুল,সমাজসেবা কর্মী আঃ আজিজ হাওলাদার সহ অনেকের বাড়ীতে অচেতন করে মালামাল লুট করে এবং বিভিন্ন জায়গায় অটোরিক্সা ও মটরসাইকেল চুরি হয় । এই চক্রটি দীর্ঘদিন ধরে চুরির কাজে লিপ্ত রয়েছে। ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, অচেতন চক্রটি গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
রমজানে বেড়েছে কলার দাম!
স্টাফ রিপোর্টেরঃ
রমজানকে কেন্দ্র করেই বেড়েছে কলার দাম! গত কয়েক মাস ধরেই নিত্য পণ্যের বাজার অস্থির। সেই অস্থিরতা আর পবিত্র রমজান মাসকে ঘিরে আরেক দফা দাম বেড়েছে প্রায় সব পণ্যের। মূল্যবৃদ্ধির এই তালিকা থেকে কলাও বাদ যায়নি। রমজান মাসে কলার চাহিদা বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে ইচ্ছে মতো। বাজার ভেদে বিক্রি হচ্ছে একেক রকম দামে।
ক্রেতাদের অভিযোগ, রমজানে কলার দাম প্রতি পিছ দাম বেড়েছে ৫ টাকা করে। আর কলা বুঝে হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে! ফলে এই কলা কিনতে গিয়েই অনেকই হিমশিম খাচ্ছেন।
সাধারণত প্রতিটি কলা বিক্রি হয় ৫ টাকা, বড় কলা ১০ টাকা করে। রমজান মাস শুরুর পর থেকে সেই ৫ টাকার কলা বাজার ভেদে বিক্রি হচ্ছে ১০ টাকা করে। আবার ১০ টাকার কলা বিক্রি হচ্ছে ১৫ টাকা। অনেক জায়গায় এক হালি কলা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। কলার দাম এতটাই বেড়েছে যে, ক্রেতাদের একটা বড় অংশ কলা কেনাই বাদ দিয়েছেন।
বুধবার (২৯ মার্চ) দুপুরে দৌলতপুর বাজারে কলা কিনতে এসেছিলেন আব্দুর রহমান। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, রোজাদারদের মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে কলা! কয়েকদিন আগে কলার হালি ছিল ১৫ থেকে ২০ টাকা। বড় জোর ২৫ টাকা। সেই কলার হালি এখন ৫০ টাকা থেকে ৬০ টাকা। এটা ভাবা যায়?
তিনি বলেন, আমরা কীভাবে কিনে খাব? দাম বাড়ায় কারা? যারা এর সঙ্গে যুক্ত তাদের শাস্তির আওতায় আনা সরকারের দায়িত্ব। কিন্তু সেটা তো কেউ করেন না। সামান্য এসব কলা নিয়ে সংবাদ প্রকাশ করে কী হবে।
শুধু আব্দুর রহমান নয়, তার মত আরও অনেকে বাজারে কলা কিনতে এসে অভিযোগ করে বলেন, সামান্য কলা এবং লেবুর দাম নিয়ন্ত্রণে রাখতে পারে না সরকার। ক্রেতাদের অভিযোগ, সাগর কলা, চাম্পা কলা, দেশি কলা, থেকে শুরু করে যে কলা কিনতে যান না কেন, প্রতিটা কলার দাম বেড়েছে কমপক্ষে ৫ টাকা।
পলাশ আহমেদ বলেন, রোজা থাকি সেই ছোটবেলা থেকে। দুধ কলা না হলে আমার সেহরি খাওয়া হয় না। আজ দুই পিস কলা কিনেছি ৩০ টাকা দিয়ে যা বাপের জনমেও এত দাম দিয়ে কখনো কিনি নাই। দেখার অনেক কিছু বাকি আছে আমাদের। যে কলা চায়ের দোকানে নেয় ৮-১০ টাকা সেই কলা এই রোজার মধ্যে কিনতে হলো ১৫ টাকায়! এক হালি বড় সাগর কলা কিনেছেন লাইলি-রাজীব দম্পতি। তারা অভিযোগ করে বলেন, আজ বাধ্য হয়ে এক হালি বড় সাগর কলা কিনলাম ৫৫ টাকা দিয়ে যা আগে কিনেছি ১৫ টাকা অথবা ২০ টাকা বা তার সামান্য একটু বেশি, কলা বুঝে দাম দিয়েছি। তারা জানান, কলা ব্যবসায়ীর সঙ্গে দামাদামি করলে তারা খারাপ ব্যবহার করে। বলে, কলার এক দাম। নিলে নেন, না নিলে চলে যান। তবে কলা ব্যবসায়ীরা বলছে, ভালো সাগর কলার ১ পিচ দাম ১৮-২০ টাকাও আছে। কলা বিক্রেতা শামীম হোসেন বলেন, কলা আমরা বেশি দামে কিনেছি, এজন্য একটু বেশি দামে বিক্রি করছি। তিনি বলেন, রমজানের প্রথম দিনে কলার কিছুটা সংকট ছিল। তখন একটি কলা বিক্রি করেছি দাম ১৮-২০ টাকা করে। এখন দাম কমেছে কিছুটা, কমছে চাহিদাও।
তরমুজ ক্ষেতে ভাইরাসের আতঙ্কে দিশেহারা দাকোপের কৃষকরা, পরামর্শে অবহেলার অভিযোগ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় চলতি তরমুজ চাষ মৌসুমে ভাইরাসে আক্রান্ত শতশত বিঘা জমির তরমুজ ক্ষেত। কৃষকরা আতঙ্কে থাকলেও খবর নেই কৃষি অফিসের মাঠ পর্যায়ের উপসহকারি কর্মকর্তাদের। খবর নিয়ে জানা গেছে, বিভিন্ন ইউনিয়নে তরমুজ ক্ষেতে ফলন মুখে ব্যাপকহারে রোগ বালাই দেখা দেয়। কিন্তু কৃষকরা অন্যান্য বছরের তুলনায় এবার দ্বিগুণ হারে ঔষুধ প্রয়োগ করেও এই সকল ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারিনি অনেক তরমুজ ক্ষেত। এছাড়া মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কখনও এসব তরমুজ চাষিদের খোঁজ খবর না নেওয়ার অভিযোগ উঠেছে। দাকোপ উপজেলার প্রতিটি ইউনিয়নে ১জন উপসহকারি কর্মকর্তা মাঠ পর্যায়ে দায়িত্ব থাকলেও বাজুয়া ইউনিয়নের বেশিরভাগ কৃষক তাদের চেনেন না। অনুরুপ অন্যান্য ইউনিয়নেও ব্যাপকহারে ভাইরাসে অনেক তরমুজক্ষেত নষ্ট করলেও কৃষি কর্মকর্তারা কৃষকদের ক্ষেত পরিদর্শন না করার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাধির বিলের মাঠে গিয়ে কিশোর নামের কৃষকের সাথে কথা হলে তিনি জানান, আমি এ বছর ১০ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। অধিকাংশ জমিতে ভাইরাসের আক্রমনে গাছ হলদে হয়ে যাচ্ছে তরমুজ শুকিয়ে যাচ্ছে কি করবো বুঝে উঠতে পারছি না কৃষি কর্মকর্তাদেরও ডেকে পাচ্ছি না। ১ বিঘা জমিতে মাজরার কীটনাশক প্রয়োগ করতে ২/৩ হাজার টাকা খরচ হয়েছে। আবার কোন কোন জায়গায় পাতা পর্যন্ত মারা গেছে। অথচ এ ২ মাস হলো তরমুজ চাষ করেছি কৃষি অফিস থেকে কেউ এসে দেখেও না, পরামর্শও দেয় না। কোন ক্রমেই এসব তরমুজের জমিতে বার বার কীটনাশক/ বালাইনাশক ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। তরমুজ চাষের আগে পরে কোন উপসহকারির পরামর্শ পায়নি অথচ আমি এই এলাকায় ৫ জন ভাল আবাদি কৃষক থাকলে তাদের মধ্যে একজন। একই মাঠে কথা হয় সংকর মন্ডল অভিযোগ করে বলেন, আমি ৩ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। আমার অধিকাংশ জমিতেই তরমুজ গাছ নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি অফিসের লোকজন অফিসে বসে থাকে। মাঠে কখনও তারা নামে না। এত কীটনাশক প্রয়োগ করলাম কিছুতেই কাজ হচ্ছে না। বাজুয়া ইউনিয়নের তরমুজ চাষী যাদব গাইন অভিযোগ করে বলেন, এই যে মাঠ কে মাঠ তরমুজ ক্ষেত ভাইরাসের আক্রমনে নষ্ট হয়ে যাচ্ছে অথচ আমরা সঠিক কোন পরামর্শ পাচ্ছি না। কোন রকমের সভা সমাবেশ লিফলেট দিয়েও আমাদের পরামর্শ দেয়া হচ্ছে না। এই মাঠে প্রায় ৪০০ বিঘার মত তরমুজ চাষ হয়েছে আমার সেচ পাম্প আছে যা দিয়ে প্রায় ৫০ বিঘা জমিতে পানি দেই কিন্তু এ পর্যন্ত একদিনও তো কৃষি অফিসের কেউ পরামর্শ দিতে আসেন নাই। শুনেছি আমাদের ইউনিয়নে ১জন উপসহকারি আছে তাদের আমি চিনি না। তাদের সরকার বেতন দেয় মনে হয় অফিসে থাকতে। কেউ যদি অফিসে যায় তারা বলে তরমুজের কি সমস্যা তখন আমরা বলি গাছ বড় হচ্ছে না, পাতা মরে যাচ্ছে তখন বলে অমুক দোকান থেকে একটা ওষুধ কিনে নিয়ে যান। মাঠে যাওয়ার কথা বললে বলে এ ওষুধ দাও ভাল হয়ে যাবে। বাজুয়া, লাউডোব, কৈলাশগঞ্জ, বানিশান্তা, দাকোপ ইউনিয়নের বহু মাঠ ঘুরে দেখা গেছে শুধু মাত্র ভাইরাসের কারনে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবিষয়ে বাজুয়া গ্রামের অনিমেষ, লাউডোব গ্রামের বাবুরাম, কৈলাশগঞ্জ গ্রামের কিশোর, বানিশান্তা গ্রামের জলিলসহ একাধিক চাষি জানান, তারা এই ইউনিয়নে কর্মরত কৃষি কর্মকর্তাদের কখনও দেখেনি এবং এমন যে কৃষি অফিসার সরেজমিনে মাঠে তদারকি করেন তাও জানা নেই। এসব কৃষকরা আরও জানায়, তাদের অনেকেরে ক্ষেত আগুনে পোড়ার মত লাল হয়েছে, আবার অনেকের ভাইরাসে ক্ষতি করায় অর্ধেক ফসলও না পাওয়ার আশা করছেন। অনেকে ক্ষেত ছেড়ে দিচ্ছে। অনুরুপ আরো তরমুজ চাষীরা জানান এ বছর হঠাৎ মেঘলা আবহাওয়া থাকায় এই ভাইরাসের এত আক্রমণ দোকানের কেউ বলতে পারছে না কি বিষ দিলে এর হাত থেকে তরমুজ ক্ষেত রক্ষা করা যাবে এমতো অবস্থায় কৃষি অফিসের কোন উপসহকারি কৃষি কর্মকর্তার কোন পরামর্শ পায়নি। বাজুয়া ইউনিয়নে ভাইরাসে তরমুজ ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধনের খবর পাওয়া গেছে। বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় বলেন এবার ভাইরাসে তরমুজ চাষীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমার ইউনিয়নে প্রায় ৭৫ ভাগ ক্ষেতে ভাইরাসের আক্রমনের খবর পাওয়া যাচ্ছে তরমুজ চাষীদের তথ্য মতে।ভাইরাসের কারণে তরমুজ চাষীরা ক্ষতি গ্রস্থ্য হচ্ছে তাই উপজেলা কৃষি কর্মকর্তাসহ সরকারের সকল কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি এই নতুন ভাইরাসের হাত থেকে কৃষকদের তরমুজ ক্ষেত রক্ষা করার জন্য। এদিকে কৈলাশগঞ্জ ইউনিয়নের মধ্যমপাড়ার তরমুজ চাষী অসীম রায় বলেন আমি এবার ৪ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। ভাইরাসে ক্ষেতের দিক তাকানোর মতো না। আর এলাকার দ্বায়িত্বে থাকা কৃষি কর্মকর্তারা মাঠে না যেয়ে উপজেলা কৃষি অফিসে বসে অফিসের কাজ করেন। ফলে এই কর্মকর্তাদের সাথে অধিকাংশ কৃষকদের পরিচয় নেই। এ বিষয় উপজেলা দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান এর সাথে কথা বললে তিনি উপসহকারি কর্মকর্তার বিষয় সত্যতা স্বীকার করে বলেন, অফিসে জনবল কম থাকায় তারা অফিসিয়াল কাজ করে ঠিক কিন্তু প্রত্যকে মাঠে যান রীতিমত। এছাড়া তরমুজ ক্ষেতে ভাইরাসের আক্রমণ কিছুটা কমেছে বলে একাধিক কৃষক তাকে জানিয়েছেন। তবে উপসহকারিদের অসহযোগিতার কারনে কৃষকরা যে ক্ষতিগ্রস্থ হয়েছে এ বিষয়ে তিনি এড়িয়ে যান। তিনি বলেন আমরা এলাকার কৃষকদের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করে চলেছি যে কোন সমস্যায় আমরা সাথে পরামর্শ দিয়ে থাকি।
পাইকগাছার বাইনবাড়ীয়া নির্মাণাধীন ব্রীজের কাজ পরিদর্শনে সংসদ সদস্য বাবু
খবর বিজ্ঞপ্তি
গত রবিবার বিকালে পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের টেন্ডার সম্পন্ন ঋষিবাড়ী খেয়াঘাটস্থ ঘোষখালী নদীর উপর ব্রীজের স্থান ও বাইনবাড়ীয়া স্কুল বাড়ী-পুলিশ ক্যাম্প সংলগ্ন নির্মাণাধীন ব্রীজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা আওয়ামী লীগ সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম আব্দুস ছালাম কেরু, অবঃ কলেজ শিক্ষক প্রদীপ কুমার সানা, অবঃ স্কুল শিক্ষক অনিলকৃষ্ণ মন্ডল, সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, প্রধান শিক্ষক দ্বিজেন্দ্র নাথ মৃধা, বিভাষ বাছাড়, যুবলীগ নেতা এম,এম আজিজুল হাকিম, তরিকুল ইসলাম, তৌহিদুজ্জামান সম্রাট, মানবেন্দ্র নাথ মন্ডল, আকরামুল ইসলাম, ইউপি সদস্য বিকাশ মন্ডল, অচিন্ত কুমার সরদার, শিক্ষক নবদ্বীপ সানা, দেবরঞ্জন মন্ডল, সুব্রত সরকার, সুপর্না গাইন, কনিকা ঢালী, হ্সনা বানু, কিংকর বৈরাগী হিমাদ্রী সানা, দীপঙ্কর মন্ডল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।
হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ফেডারেশনের শোক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ফেডারেশন বি, ২১২৬ খুলনা শাখার সিনিয়র সহ সভাপতি জসিম সরদার এর শশুড় বার্ধক্য জনিত কারনে গত ২৬ মার্চ দুপুর পৌনে ৩ টায় লবনচড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহী – অইন্না ইলাহী রাজিউন) । বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ফেডারেশন বি, ২১২৬ খুলনা শাখার সিনিয়র সহ সভাপতি জসিম সরদার এর শশুড়ের মূত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ফেডারেশন বি, ২১২৬ খুলনা শাখার সাধারন সম্পাদক জসিম জোয়াদ্দার ,নুরে আলম ভুইয়া, আঃ জলিল, মিন্টু মিয়া, আমজাদ হোসেন, ইশারত আলী, ট্রেড ইউনিয়ন সংঘ খুলনা জেলা শাখার নাজিউর রহমান নজরুল, আব্দুর ছাত্তার, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট খুলনা জেলা এ এম আবুল হোসেন, অধ্যাঃ তাপস বিশ^াস, কৃষক সংগ্রাম সমিতির শেখ গিয়াস উদ্দীন, নিবিড় কান্তি বিশ^াস মিঠু, নৌযান শ্রমিক ফেডারেশনের বাহারুল ইসলাম বাহার, হাসান মাষ্টার, দেলোয়ার হোসেন, ফারুক মাষ্টার প্রমুখ।
ঘুরে ঘুরে ইফতারি সেহরি দিচ্ছে ছাত্রলীগ
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
রমজানের শুরু থেকেই দুস্থ মানুষের মধ্যে ইফতার ও সেহরির সামগ্রী দিচ্ছেন নেতাকর্মীরা। কোনো পরিবার ইফতারি ও সেহরি জোগাতে অসমর্থ হলে পরিচয় গোপন রেখে সহায়তা করছেন তাঁরা। প্রতিদিন বিকেলে ও মধ্যরাতে এসব খাবার বিতরণ করছেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত সোমবার বিকেলে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, শহরের স্বাধীনতা স্তম্ভ, লালব্রিজ, আনন্দধাম রোডসহ বিভিন্ন এলাকার অসচ্ছল ব্যক্তিদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদ টিটন। তিনি বলেন, আমাদের সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে কথা হয় আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, অল্প মানুষের জন্য হলেও ইফতারসামগ্রী বিতরণের কাজটি করছি। কারণ অনেকেই আছেন যাঁরা কাজের কারণে বাসায় ইফতার করতে পারেন না। হয়তো তেমন কিছু খাওয়াও সম্ভব হয়ে ওঠে না। রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা সাগর, সাব্বির, মিলু, সাইফ, জয়, জীবন, ইভান, নয়ন, রিদান, ফাহিম, শিশির, আতিক, আশিক, মাসুম প্রমুখ।
ঝিকরগাছায় স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ১ আসামি গ্রেপ্তার
যশোর অফিস
যশোরের ঝিকরগাছায় স্কুলছাত্রী অনি রায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দুইজনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার ঝিকরগাছা থানায় মামলাটি দায়ের করেন অনি রায়ের মা কণিকা রায়।
মামলার দুই আসামির মধ্যে মেহেদি হাসান তামিমকে শহরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্থানীয় বিএম হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী। মামলার অপর আসামি আকিব উদ্দিন শাকিব পলাতক রয়েছে। সেও একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, পলাতক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত সোমবার কোচিং থেকে বাড়ি ফেরার পথে চার বখাটে উত্ত্যক্ত করে ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী অনি রায়কে। এরপর অনি রায় বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ওই স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর অনি রায়ের মরদেহ নিয়ে এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে অনি রায়ের আত্মহত্যায় প্ররোচিত করা বখাটেদের আটক ও বিচার দাবি করা হয়।
আ’লীগের কোন্দলে গ্রামছাড়া: কুমারখালীতে দু’পক্ষের হামলা-মামলা
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের হামলা-মামলায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী। ভয়ে গ্রাম ছেড়ে চলে পালাচ্ছে লোকজন। থমথমে পরিবেশ বিরাজ করছে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে।
অভিযোগ রয়েছে, সড়কের নারিকেল গাছের ডাব খাওয়া এবং বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলামের সঙ্গে বিরোধ যুবলীগ নেতা সবুজ আলী ও সাবেক ছাত্রলীগ নেতা আকাশ রেজার। তাদের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়েছে। এ নিয়ে গত সোমবার থানায় পাল্টাপাল্টি মামলা করে উভয় পক্ষ। অভিযান চালিয়ে দেশি অস্ত্র জব্দ করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তার, হামলা ও লুটপাটের ভয়ে পালিয়ে গেছে লোকজন।
যাদবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম। তাঁর প্রতিপক্ষ সবুজ আলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আকাশ রেজা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আগামী ৯ এপ্রিল উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ভোট হওয়ার কথা। এই নির্বাচন নিয়ে তাঁদের দুই পক্ষের ফের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ কারণে ওই প্রতিষ্ঠানের পাশের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমে এক-চতুর্থাংশে নেমে এসেছে। ২১৪ শিক্ষার্থীর মধ্যে গতকাল মঙ্গলবার মাত্র ৬৬ জন উপস্থিত ছিল। এর আগের দিন ছিল মাত্র ৫৩ জন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সুনসান বিদ্যালয় প্রাঙ্গণ। তখন তিনটি শ্রেণিতে পাঠদান চলতে দেখা যায়। প্রাক প্রাথমিকে ৩৬ জনের মধ্যে ১১, প্রথম শ্রেণিতে ২৯ জনের মধ্যে ৯ এবং দ্বিতীয় শ্রেণিতে ৩৪ জনের মধ্যে ১৩ শিক্ষার্থী উপস্থিত হয়েছে।
সহকারী শিক্ষক রূপালী সুলতানা বলেন, স্কুল কমিটির ভোট নিয়ে গ্রামে দুই পক্ষের ঝামেলা চলছে। মানুষ আতঙ্কে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। ভয়ে শিক্ষার্থীরাও বিদ্যালয়ে আসে না। গত সোমবার প্রাক-প্রাথমিকে ৪ জন, প্রথম শ্রেণিতে ৭, দ্বিতীয় শ্রেণিতে ১২, তৃতীয় শ্রেণিতে ৮, চতুর্থ শ্রেণিতে ১০ ও পঞ্চম শ্রেণিতে মাত্র ১২ শিক্ষার্থী উপস্থিত ছিল।
দ্বিতীয় শ্রেণির ছাত্রী জুবায়েদা খাতুন বলে, গ্রামে মারামারি হয়েছে। পুলিশ ছোটাছুটি করছে। তাই অনেকে স্কুলে আসেনি।
জানতে চাইলে প্রধান শিক্ষক রুনা আক্তার বলেন, কয়েক দিন ধরে ঢাল-সড়কি নিয়ে দাবড়াদাবড়ি চলছে। অনেকের নামেই মামলা হয়েছে। মানুষ বাচ্চাকাচ্চা, গরু-ছাগল নিয়ে পালিয়ে গেছে। সে জন্য বিদ্যালয়ে উপস্থিতির সংখ্যা কম। তাঁর দাবি, এলাকায় মারামারি হলেই বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসা বন্ধ করে দেয়। প্রশাসনিকভাবে উদ্যোগ নিয়ে এলাকায় শান্তি ফেরাতে হবে এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে।
দুপুরে উত্তর চাঁদপুর গ্রামে গিয়ে দেখা গেছে, প্রায় পুরুষশূন্য গ্রাম। হামলার ভয়ে গোবাদি পশু, টিভি, ফ্রিজ, আসবাবপত্র নিয়ে অন্যত্রে চলে যাচ্ছে মানুষ। এ সময় কথা হয় শাহানা খাতুনের সঙ্গে। তিনি বলেন, সেখানে তাঁর মেয়ের বাড়ি। হামলা ও লুটপাটের ভয়ে জিনিসপত্র তাঁর বাড়িতে নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আকাশ রেজা বলেন, ‘এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। প্রতিপক্ষ তাঁদের ফাঁসাতে মালপত্র, গরু-বাছুর সরিয়ে নিচ্ছে।’ তাঁর ভাষ্য, ঘটনা এখন স্কুল ভোটে মোড় নিচ্ছে। ভোট বন্ধ না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলামের দাবি, কিছু মানুষ আতঙ্কে গ্রাম ছাড়ছে। তবে এলাকার পরিস্থিতি এখন ভালো। ভোট নিয়ে কোনো সমস্যা হবে না।
দলীয় কোন্দলে সেখানে থমথমে পরিবেশ। ভয়ে শিক্ষার্থীরা স্কুলে আসছে না। তবে শিক্ষকরা নিয়মিতই বিদ্যালয়ে থাকছেন বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন তাঁরা। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা কাজী এজাজ কায়সার জানান, এক পক্ষ ভোট বন্ধের জন্য লিখিত অভিযোগ দিয়েছে। অন্য পক্ষ ভোটের দাবি করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
যশোরের প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়ার মৃত্যু
যশোর অফিস
যশোরের প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়া আর নেই। মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ডেইলি ইন্ডিপেন্ডেন্ট ও বার্তা সংস্থা ইউএনবির প্রতিনিধি ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ সাংবাদিক এমএ মান্নান মিয়া দীর্ঘদিন বাড়িতে শয্যাশায়ী ছিলেন। মঙ্গলবার রাতে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাইন টালিখোলা এলাকার বাড়িতে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। স্বজনদের সান্ত্বনা দিতে যান শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সাংবাদিক এমএ মান্নানের ছেলে আব্দুল কাউয়ুম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর এক ঘণ্টা পর তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
গত রোববার (২৬ মার্চ) চিরবিদায় নেন যশোরের জ্যেষ্ঠ নারী সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার শাহানারা বেগম (৬৬)। দু’দিনের ব্যবধানে দু’জন জ্যেষ্ঠ সাংবাদিকের প্রয়াণে যশোরের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়া ১৯৪২ সালের ১ ফেব্রুয়ারি বাগেরহাটের মোড়েলগঞ্জের চন্ডিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রিধারী আব্দুল মান্নান কর্মজীবনের শুরুতে ১৯৬৫-৬৬ সালে শিক্ষকতা করেন। পরে ১৯৭২-৭৯ সাল পর্যন্ত সরকারি চাকরি করেন। তিনি সাংবাদিকতা শুরু করেন ১৯৮০ সালে সাপ্তাহিক ‘এখনই সময়’ পত্রিকায়। এরপর ১৯৮১ সালে খুলনার দৈনিক জন্মভূমি, ১৯৮২ সালে ঢাকার দৈনিক জনতা, ১৯৮৪ সালে ঢাকার ডেইলি মর্নিং সান, ১৯৯৩ সালে এনএনবি এবং ১৯৯৫ সাল থেকে ডেইলি ইনডিপেন্ডেন্ট পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া প্রেস ক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।
এমএ মান্নান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ।
পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। এছাড়াও গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, বিএফইউজের নির্বাহী সদস্য গোপীনাথ দাস ও শাহাবুদ্দিন আলম।
বন্ধ করে দেওয়া হলো শপিং ভ্যালি লাচ্ছা সেমাইয়ের কারখানা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় শপিং ভ্যালি লাচ্ছা সেমাইয়ের কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিএসটিআই-এর লাইসেন্স না থাকায় কারখানাটি সিলগালা করে দিয়েছে। বুধবার (২৯ মার্চ) বেলা ১১টায় অভিযানটি চালায় র্যাব।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। অভিযানে বিএসটিআই-এর পরিদর্শক রেজানুর রহমান সরকার ও র্যাব-৬ সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় শপিং ভ্যালি লাচ্ছা সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। জরিমানা দেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি, বিএসটিআই-এর লাইসেন্স না থাকার শর্তেও সেমাইয়ের প্যাকেটের গায়ে বিএসটিআই লোগো ও ভুয়া নিবন্ধন নম্বর ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জানান, কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেমাইয়ের ওই কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিএসটিআইয়ের নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন না করায় প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।











































