Home আঞ্চলিক যশোরে অস্ত্র তৈরীর কারখানা আবিস্কার: দেশী পিস্তলসহ সঞ্জামাদি ও গুলি উদ্ধার

যশোরে অস্ত্র তৈরীর কারখানা আবিস্কার: দেশী পিস্তলসহ সঞ্জামাদি ও গুলি উদ্ধার

283

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ অস্ত্র তৈরীর কারখানা অভিযান পরিচালনা করে  একটি দেশী তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমান অস্ত্র তৈরীর সঞ্জামাদি উদ্ধার করেছে।  এ সময় শাহাদত হোসেন (৪০) নামে  লেদ মিস্ত্রীকে আটক করেছে।  ডিবির এসআই শাহিনুর রহমান ও এসআই নুরের নেতৃত্বে  ২৭ মার্চ মঙ্গলবার রাত পোনে ১২ টার দিকে শহরের শংকরপুর চোপদার পাড়া শাহাদতের বসত ঘরের পাশের রুমে কারখানায় অভিযান চালিয়ে এনব উদ্ধার করেন। আটক মো. শাহাদত শংকরপুর চোপদার পাড়ার শাহাজাহানের ছেলে।

ঘটনাস্থল থেকে এসআই শাহিনুর  বলেন পুলিশের কাছে গোপন খবর ছিল শংকরপুর চোপদার পাড়ায় বসত ঘরের সাথে লেদ বসিয়ে অস্ত্র তৈরী করছে। আজ রাতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে এসময় একটি দেশী তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমান অস্ত্র তৈরীর সঞ্জামাদি উদ্ধার করেছে। শাহাদতকে আটক করে ডিবি কায্যালয় নিয়ে যাওয়া হচ্ছে।