Home আঞ্চলিক আকাশে চাঁদের সঙ্গে তারার মিতালি, ফেসবুকে ভাইরাল

আকাশে চাঁদের সঙ্গে তারার মিতালি, ফেসবুকে ভাইরাল

31

স্টাফ রিপোর্টার।।

আজকের আকাশে চাঁদের নিচে আলোকবিন্দু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চাঁদের নিচে আলোকবিন্দুটি দেখা যায়। এ সময় অনেকেই চাঁদ দেখতে ঘর থেকে বাহিরে চলে আসেন।

সন্ধ্যার আকাশে প্রতিদিনের মতো চাঁদ উঠে। কিন্তু চাঁদের নিচে লাগোয়া আরেকটি আলোকবিন্দু জ্বলজ্বল করতে দেখা যায়। অনেকে জানান, চাঁদের নিচে এমন আলোকবিন্দু বিরল মহাজাগতিক ঘটনা।  এদিকে, চাঁদের ছবি দিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অনেকে ফোন করে চাঁদ দেখতে বলছেন। অভিনব এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এই চাঁদ নিয়ে ছড়িয়ে পড়ছে নানা গুজব। সাংবাদিক আশরাফুল ইসলাম নুর ফেসবুকে লিখেছেন “ আজকের চাঁদ আরবি “বা” অক্ষর সাদৃশ্য। বা” তে সাধারণতঃ বিসমিল্লাহ্ বোঝায়। সবকিছু শুরুতেই বিসমিল্লাহ ”। চিত্রসাংবাদিক সোহেল রানা লিখেছেন “ ❝আল্লাহ্ আকবর❞ তিনিই সকল ক্ষমতার অধিকারী!। নারী উদ্যোগতা মনিরা রত্না লিখেছেন “ বা এর নিচে এক নোকতা-আজকের চাঁদ। মহম্মদপুর সদরের বাসিন্দা ও চিত্তবিশ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাওয়াহীদ হোসেন বলেন, ‘দেখে মনে হচ্ছে চন্দ্রহার। চাঁদের নিচে একটি লকেট। এ ধরনের ঘটনা বিরল।’

সন্ধ্যার আকাশে চাঁদ উঠলে তার পাশে একটি তারা দেখা যায়। অনেকে একে সুখ তারা বলে থাকেন। আসলে এটি শুক্র গ্রহ।

গত ১লা মার্চ থেকেই খুব কাছাকাছি অবস্থান করছে বৃহস্পতি ও শুক্র গ্রহ। রাতের আকাশেই দেখা মিলছে এই বিরল দৃশ্যের। সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকলে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই দেখতে পারছেন যে কেউ।

বছরের শীতল ও উষ্ণতম মাসগুলোর মাঝামাঝি সময়কে বলা হয়ে থাকে ‘মিটিওরলজিক্যাল বসন্ত’। মিটিওরলজিক্যাল বসন্ত বলতে সাধারণত ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সময়কে বলা হয়।

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মতে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ও সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র পরস্পরের কাছাকাছি আসার দৃশ্যটি রাতের আকাশে এক অন্যরকম আভা ছড়াবে। এ সময় বৃহস্পতির সবচেয়ে উজ্জ্বল চারটি নক্ষত্রও দেখা যাবে আকাশে।

নাসা বলছে, সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারদিকে একই সমতলে বিভিন্ন কক্ষপথে ক্রমাগত ঘুরতে থাকার কারণে কখনও কখনও একই সরলরেখায় একাধিক গ্রহকে দেখা যায়। তখন মনে হয় গ্রহগুলো পরস্পরের কাছাকাছি চলে এসেছে, অথবা পরস্পরকে ছুঁয়ে ফেলছে। কিন্তু বাস্তবে গ্রহগুলো একে অপর থেকে অনেকটাই দূরেই অবস্থান করে।