Home জাতীয় দীর্ঘদিন পর সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিন পর সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

42

 

ঢাকা অফিস।।

দীর্ঘদিন পর সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। দুপুর আড়াইটার দিকে তিনি সচিবালয় ত্যাগ করেন শেখ হাসিনা।

সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর আগে সচিবালয়ে এসেছিলেন শেখ হাসিনা। সেই হিসাবে তিন বছরেরও বেশি সময় পর সচিবালয়ে আসলেন তিনি।

এর মধ্যে গত বছরের ২৪ নভেম্বর সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ও সচিব সভায় সশরীরে উপস্থিতি হওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রীর। শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল হয়। দুটি সভায়ই প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়েছিলো।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান শেষে সচিবালয়ে ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় তার কার্যালয়ে যান। সেখানে তিনি অফিস করেন।

প্রধানমন্ত্রী সেখানে গেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পবিষয়ক উপদেষ্টা হলেন সালমান এফ রহমান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।