Home খেলাধুলা কোয়াবের অর্থ সাহায্য পেলেন ৩৯৬ জন

কোয়াবের অর্থ সাহায্য পেলেন ৩৯৬ জন

8

ক্রীড়া প্রতিবেদক:


দিন কয়েক আগেই সাবেক-বর্তমান ক্রিকেটার, কোচ, আম্পায়ার, স্কোরার, মাঠকর্মীসহ ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে অসচ্ছ্বল ও বর্তমান করোনাকালীন সময়ে অর্থ কষ্টে থাকাদের আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলদেশ ‘কোয়াব।’
গতকাল রবিবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমি মাঠে ক্রিকেট সংশ্লিষ্ট ৩৯৬ জনের হাতে ১৭ লাখ ৩ হাজার টাকা অর্থ সাহায্য তুলে দিয়েছে কোয়াব। এছাড়া ঢাকার বাইরে অবস্থানরতদের মাঝে মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর মাধ্যমে অর্থ পৌঁছে দেয়া হবে। অর্থ সাহায্যের বাইরে দুঃস্থ ৬০০ মানুষকে খাদ্য সামগ্রীও প্রদান করা হয়েছে।
কোয়াব সদস্য সচিব দেবব্রত পাল জানিয়েছেন, দুপুরে এই অর্থ সাহায্য প্রদান অনুষ্ঠানে কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয়, সহসভাপতি খালেদ মাহমুদ সুজন, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক জাতীয় ক্রিকেটার আতাহার আলী খান, সেলিম শাহেদ, সানোয়ার হোসেন, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আলী, আহসান হাসান, জামাল বাবু ও জি এম ফয়সাল রবিন উপস্থিত ছিলেন।
করোনায় তিগ্রস্তদের সাহায্যের ল্েয নাইমুর রহমান দুর্জয়কে আহ্বায়ক করে কোয়াব একটি তহবিল কমিটি গঠন করেছিল। সেখানে সাবেক, বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সদ্য যুব বিশ্বকাপ বিজয়ী যুব দলের ক্রিকেটাররা অর্থ সাহায্য দেন। যার মধ্যে সর্বাধিক সাড়ে ১০ লাখ টাকা দিয়েছেন প্রথম শ্রেণির ৯০ জনের বেশি ক্রিকেটার। তারা বিসিবির কাছ থেকে যে বেতন পান (গড়ে ২৩ থেকে ২৯ হাজার), তার অর্ধেক দিয়ে দিয়েছেন। সাথে যুব বিশ্বকাপ বিজয়ী আকবর আলীর বাহিনীও বিসিবির কাছ থেকে গত মার্চ থেকে পাওয়া ১ লাখ টাকা বেতনের একটি অংশ তুলে কোয়াব ফান্ডে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জমা করেন। এই দুই খাতে ১৩ লাখ টাকাসহ কোয়াবের করোনা দুঃস্থ ফান্ডে মোট জমা পড়েছিল ২২ লাখ টাকা।
সেই অর্থের ১৭ লাখের কিছু বেশি চলে গেল সাবেক-বর্তমান ক্রিকেটার, কোচ, সংগঠক, আম্পায়ার, স্কোরার ও মাঠকর্মীদের সাহায্যে। এর পাশাপাশি করোনা আক্রান্ত ক্রিকেটার আশিক মজুমদারের পাশেও দাঁড়িয়েছে কোয়াব। জানা গেছে, বিসিবির পাশাপাশি আশিকের চিকিৎসা ও আনুষাঙ্গিক খরচ বহনেও কার্যকর ভূমিকা রাখছে কোয়াব।

প্রিমিয়ার ফুটবল লিগ বাতিল

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে নানা জ্বল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত বাতিলেই করে দেয়া হলো বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। একই সঙ্গে বাতিল করা হলো বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ২০১৯-২০২০ মৌসুমের বাকি অংশও। গতকাল রবিবার দুপুরের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রিমিয়ার ফুটবল লিগ বাতিল ঘোষণার কারণে কেউ আর চ্যাম্পিয়ন হলো না লিগে। কেউ রানারআপও হলো না। শুধু চ্যাম্পিয়নশিপই নয়, কারও অবনমনও ঘটলো না এবার আর। আগের অবস্থাতেই রয়ে যাবে।
প্রিমিয়ার ফুটবল লিগের ভাগ্য নিয়ে গত বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাবগুলোর কাছে চিঠি দিয়েছিল তাদের মতামত জানানোর জন্য। কাবগুলোর অধিকাংশই বল ঠেলে দিয়েছিল বাফুফের কোর্টে। কাবগুলোর বক্তব্য, যা সিদ্ধান্ত নেয়ার বাফুফেই নিক।
এরই মধ্যে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) গাইডলাইনের অপোয় ছিল বাফুফে। অবশেষে সেটাও তারা পেয়ে গিয়েছিল শনিবার। সে আলোকেই আজ জরুরি সভা ডেকে এবারের মৌসুম বাতিল ঘোষণা করে বাফুফে। মৌসুম বাতিল ঘোষণা করায় স্বাধীনতা কাপ ও পেশাদার কাবগুলোর অনুর্ধ্ব-১৮ টুর্নামেন্ট- এ দুটোও বাতিল হযে গেলো। স্বাভাবিকভাবে মৌসুম হওয়ার কথা ছিল আগামী অক্টোবরে। ফলে শুধুমাত্র ফেডারেশন কাপ দিয়েই শেষ হয়ে গেলো ২০১৯-২০ ঘরোয়া ফুটবল মৌসুম।
প্রিমিয়ার লিগ বাতিল করার কারণে ২০২১ সালে এএফসি কাপে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীর দলের সংখ্যা কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সাধারণত ২টি দল অংশ গ্রহণ করার কথা ছিল এএফসি কাপে। কিন্তু লিগ বাতিল হওয়ার কারণে একটি দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে গেলো। যদিও এ বিষয়ে এএফসি থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

সেপ্টেম্বরের আগে নয় মেয়েদের ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক
মাঝপথে স্থগিত হয়েছে দীর্ঘদিন পর মাঠে গড়ানো মেয়েদের ফুটবল লিগ। করোনার কারণে থেমে যাওয়া এ লিগ আবার কবে আলোর মুখ দেখবে, সে প্রশ্নই এখন মেয়েদের মনে।
বাফুফের সদস্য এবং মহিলা উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘করোনার ওপর কারও হাত নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সেপ্টেস্বরের দিকে লিগ শুরু করব।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহসানের ভাইয়ের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান এর বড় ভাই কাজী কামরুজ্জামান গত ১২মে বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, মোঃ মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মোঃ সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মোঃ বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।

বাংলা টাইগার্সের দায়িত্ব নিলেন কুজনার

ক্রীড়া প্রতিবেদক
আবুধাবি টি-টেন লিগে গত আসরে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। যদিও আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে তারকা টাইগার ক্রিকেটাররা সেবার খেলতে পারেননি। সামনের আসরে বাংলাদেশের বড় তারকাদের দেখা যেতে পারে।
করোনার কারণে আপাতত ক্রিকেট বন্ধ থাকলেও দল গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে বাংলা টাইগার্স টিম ম্যানেজম্যান্ট। দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক দণি আফ্রিকান অলরাউন্ডার ও বর্তমানে আফগানিস্তানের হেড কোচ ল্যান্স কুজনারকে। কুজনার দণি আফ্রিকার হয়ে ২২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫ হাজার ৪৮২ রানের সঙ্গে ২৭২টি উইকেট নিয়েছেন। সাবেক এই অলরাউন্ডার গত বছর আফগানিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন। ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন দণি আফ্রিকা ও জিম্বাবুয়ে দলের সঙ্গে।
আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা টি-টেন লিগের চতুর্থ আসর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। করোনা বাধা তৈরি না করলে সামনের আসরটি বেশ জমজমাটই হবে।

জুলাইতে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক
পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান একটি নিউজ চ্যানেলকে বলেছেন, ‘ইসিবির সঙ্গে শুক্রবার আমাদের সবকিছু নিয়ে বিশদ আলোচনা হয়েছে। পিসিবি নীতিগতভাবে জুলাইতে ইংল্যান্ডে আমাদের দল পাঠাতে রাজি হয়েছে।’
ভিডিও কনফারেন্সে হওয়া এই আলোচনায় দুই বোর্ডই একমত হয়েছে যে খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে, বিশেষ করে যে স্টেডিয়ামগুলোর সঙ্গে হোটেল আছে। ‘কোনও খেলোয়াড় যদি যেতে না চায়, তার সিদ্ধান্ত আমরা মেনে নেবো আর তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না’ জানিয়ে ওয়াসিম খান বলেছেন, যদিও তিনি জানেন প্রতিটি খেলোয়াড়ই ইংল্যান্ড সফরে যেতে চাইবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে চারটি ভাড়া করা বিমানে ইংল্যান্ডে যাবে ২৫ জন খেলোয়াড়, সেখানে গিয়েই থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। ম্যানচেস্টার এবং সাউদাম্পটন সম্ভবত টেস্ট সিরিজের ভেন্যু হচ্ছে, ইসিবি খুব শিগগিরই তৃতীয় ভেন্যুর নাম জানিয়ে দেবে।

পিএসজি ছাড়ছেন না এমবাপ্পে

ক্রীড়া প্রতিবেদক
অনেক দিন ধরেই কাইলিয়ান এমবাপ্পেকে দলে টানতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। অনেক চেষ্টার পর ব্যর্থ হলেও হাল ছাড়েনি সান্টিয়াগো বার্নাব্যু শিবির। স্প্যানিশ জায়ান্টটির প্রত্যাশা ছিল, ২০২০ সালের চলতি গ্রীষ্মেই বিশ্বকাপ জয়ী এই ফরাসি স্ট্রাইকারকে কিনে নিবে তারা।
প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) মেগাস্টার এমবাপ্পেরও ইচ্ছে ছিল চলতি গ্রীষ্মে রিয়ালে পাড়ি জমানোর। কিন্তু করোনাভাইরাস সঙ্কট রিয়াল ও এমবাপ্পের ইচ্ছে পূরণের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর কারণে ইউরোপিয়ান কাব ফুটবলে চলছে এখন আর্থিক সঙ্কট। ঠিক এ কারণেই এ বছর আর পিএসজি ছাড়ছেন না এমবাপ্পে। আরো একটা মৌসুম পিএসজি’তেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছরের গ্রীষ্মে কাব বদলের মনস্থির করেছেন এখন এমবাপ্পে। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ফরাসি গণমাধ্যমে। অবশ্য ২০২২ সালের জুন পর্যন্ত পিএসজি’তে চুক্তিবদ্ধ তিনি।

লন্ডনে ফিরলেন সন হিউং

ক্রীড়া প্রতিবেদক
দণি কোরিয়ান সেনাবাহিনীতে বাধ্যতামূলক জাতীয় সার্ভিস সমাপ্ত করে লন্ডনে ফিরেছেন টটেনহ্যামের ফরোয়ার্ড সং হিউং-মিন। যদিও আগামী দুই সপ্তাহ তাকে সেল্ফ আইসোলেশনে থাকতে হবে বলে কাবের প থেকে জানানো হয়েছে।
দণি কোরিয়ান মিলিটারি ক্রপসে তিন সপ্তাহের একটি বাধ্যতামূলক ট্রেনিংয়ে ছিলেন ২৭ বছর বয়সী সন। আইসোলেশনে থাকাকালীন আজ সোমবার থেকে ব্যক্তিগত অনুশীলনে অংশ নিতে পারবেন এই দণি কোরিয়ার স্ট্রাইকার। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রিমিয়ার লিগের কাবগুলোকে আপাতত ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে।

চুক্তিবদ্ধ হলো অলিম্পিক কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনার থাবায় থেমে গেছে পুরো ক্রীড়াঙ্গন। অদৃশ্য এই ভাইরাসের কারণে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাই ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
চুক্তি অনুযায়ী, বিশ্বব্যাপী অ্যাথলেটদের স্বাস্থ্য সুরা, বিভিন্ন শারীরিক কার্যকলাপ নিয়ে সচেতনতামুলক প্রচারণা চালাবে সংস্থাটি। পাশাপাশি, আগামীতে টোকিও অলিম্পিক গেমস আয়োজনে ক্রীড়াবিদদের সুরার বিষয়ে আইওসি’কে পরামর্শ দেবে তারা। স্বাস্থ্য সুরা নিশ্চিত করে জার্মানিতে মাঠে গড়িয়েছে ফুটবল। ইউরোপের অন্য দেশগুলোও প্রস্তুতি নিচ্ছে মাঠে ফেরার। ত্রে বিশেষে শর্ত দিয়ে লকডাউন শিথিল হয়েছে অনেক জায়গাতেই। কিন্তু, বাঁচার মন্ত্র জানা নেই কারোই।

ইংলিশ প্রিমিয়ার লিগ চালু নিয়ে মতভেদ

ক্রীড়া প্রতিবেদক
করোনা-মহামারীর জেরে ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ার সময় লিভারপুলের খেতাব জেতা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। ১৯৯০ সালের পরে প্রথমবার ইংল্যান্ডের ঘরোয়া লিগে ট্রফি ধরতে মোহাম্মদ সালাহদের দরকার ছিল মাত্র দুটি জয়।
জুনের মাঝামাঝি যদি আবার লিগ শুরু হয়, তাহলেও ছবিটা একই থাকছে। টেবলে দু’নম্বর দলের থেকে ২৫ পয়েন্ট এগিয়ে থাকা লিভারপুলের জার্মান ম্যানেজার জার্গেন কপ এখনও একই রকম আত্মবিশ্বাসী। এক সাাৎকারে তিনি বলেছেন, ‘৩০ বছর পরে খেতাব জয়ের জন্য আমার দলকে মোটেও সর্বকালের সেরা লিভারপুল হতে হবে না। প্রত্যেককে যতটা সম্ভব নিজের সেরাটা দিলেই চলবে।’

আরো দুই সপ্তাহ খাদ্য বিতরণ করবে চেলসি

ক্রীড়া প্রতিবেদক
ন্যাশনাল হেলস সার্ভিস (এনএইচএস) ও অন্যান্য চ্যারিটির জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহের বিষয়টি আরো দুই সপ্তাহ বাড়ানোর ঘোষনা দিয়েছে ইংলিশ ফুটবল কাব চেলসি। গত মাসে সর্বমোট ১ লাখ ১৫ হাজার ৫২০টি মিলবক্স সরবরাহ করেছিল চেলসি। এর মধ্যে ছয় সপ্তাহে প্রাথমিক ভাবে এনএইচএস ও চ্যারিটেতে দিয়েছিল ৭৮ হাজার বক্স।
কাবের ক্যাটারিং পার্টনার লেভাই বিনামূল্যে এই খাদ্য তৈরী করে দিচ্ছে চেলসিকে। প্রতি সপ্তাহে ১৪ হাজারেরও বেশী মিল সরবরাহ করা হয়। স্থানীয় পাঁচটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা এই খাবার পেয়ে থাকেন। স্বাস্থ্যকর্মী ছাড়াও বয়স্ক ও এই পরিস্থিতিতে সমস্যায় থাকা মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রিমিয়ার লিগের কাবটি।

ইতালিয়ান লিগের আরও দুই ফুটবলার আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়ে ইতোমধ্যে ফের শুরু হয়েছে জার্মান বুন্দেসলিগা। মধ্য জুনের সময় শুরু হতে পারে স্থগিত থাকা সিরি’আ লিগও। তবে শুরুর আগে আরও দুই ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইতালিয়ান লিগে। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন পার্মার দুই খেলোয়াড়। এমনটাই জানিয়েছে ইতালিয়ান কাবটি।
ফের মৌসুম শুরুর ল্েয অনুশীলন শুরুর প্রস্তুতি নিচ্ছে সিরি’আ লিগের কাবগুলো। অবশ্য তার আগে খেলোয়াড়, কোচ ও কাব কর্মকর্তাদের করোনা পরীা দিতে হচ্ছে। আর সেই পরীায় পার্মার সবার েেত্র নেগেটিভ ফলাফল এলেও পজিটিভ আসে দুই ফুটবলারের। আক্রান্ত দুই তারকার নাম প্রকাশ করেনি পার্মা। তবে তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

দুই মাস পর ফিরে টিকলেন চার মিনিট

ক্রীড়া প্রতিবেদক
বহু প্রতীার অবসান হলো। দুই মাস পর টিভি পর্দায় সরাসরি ফুটবল দেখতে পেরেছেন ফুটবলাররা। জার্মান ফুটবলারদের অপোটা আরও দীর্ঘ ছিল। ইউরোপের শীর্ষ লিগগুলোর মাঝে খেলা থামানোর সিদ্ধান্তে স্পেন বা ইংল্যান্ডের চেয়েও এগিয়ে ছিল বুন্দেসলিগা। ফলে দুই মাসেরও বেশি সময় পর ফুটবল মাঠে গড়াল জার্মানিতে। প্রতীার ফল যে সব সময় মিঠে হয় না সেটা প্রমাণ করলেন ডেনিস ডিয়েকমেয়ার্স।
করোনাভাইরাস সংক্রমণের কারণে বুন্দেসলিগা দুইয়ে সর্বশেষ খেলা হয়েছিল ১০ মার্চ। এসভি স্যান্ডহসেনের খেলা ছিল এরও দুদিন আগে। ফলে দুই মাস ৮ দিন পর মাঠে নামার সুযোগ হয়েছিল দলটির ডিফেন্ডার যে সবার আগে খেলা ডিয়েকমেয়ার্সের। বহুদিন পর ফুটবল ফেরার আনন্দে সব ফুটবলারই বেশ উত্তেজিত ছিলেন। আর সেটাই হয়তো কাল হলো তাঁর জন্য। এরজেবার্জ অয়ের বিপে ম্যাচের চার মিনিটেই লাল কার্ড দেখেছেন ডিয়েকমেয়ার্স। প্রতিপ বল নিয়ে নিজেদের ডি-বক্সে ঢুকে পড়ায় ‘প্রফেশনাল ফাউল’ করেছিলেন ৩০ বছর বয়সী জার্মান ডিফেন্ডার। রেফারি তাই বাধ্য হয়ে পেনাল্টির সঙ্গে সঙ্গে ডিয়েকমেয়ার্সকে লাল কার্ডও দেখিয়েছেন। তাঁর এমন আত্মবিসর্জন দলের কাজে আসেনি। পেনাল্টি থেকে এরজেবার্জকে এগিয়ে দিয়েছেন দিমিত্রি নাজারোভ। পরে স্যান্ডহসেনও ম্যাচটি হেরেছে ৩-১ ব্যবধানে।

নিজেকে আফ্রিকার সর্বকালের সেরা খেলোয়াড় দাবি করলেন ইতো

ক্রীড়া প্রতিবেদক
আফ্রিকা মহাদেশ ফুটবলের অনেক রথীমহারথী উপহার দিয়েছে। কিন্তু তাদের কাউকেই নিজের সমক বলে মনে করেন না স্যামুয়েল ইতো। বরং নিজেকেই সর্বকালের সেরা আফ্রিকান খেলোয়াড় হিসেবে ঘোষণা দিলেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার।

নিজের সমসাময়িক ফুটবলারদেরও তার সমপর্যায়ের ফুটবলার মনে করেন না ইতো। ক্রীড়া সংবাদমাধ্যম ‘গোল’কে তিনি বলেন, ‘আমি সেরা হতে চেয়েছিলাম এবং আমার পুরো ক্যারিয়ারে এমি সেরাই ছিলাম। অন্য কেউ (যেমন দিদিয়ের দ্রগবা কিংবা এল হাজী দিউফ) বড় গলায় বলতে পারবে না যে ওরা পর্যায়ের ছিল কিংবা আমার চেয়ে ভালো ছিল। এগুলো ফ্যাক্ট এবং সবাই এটা জানে।’ ফুটবল ক্যারিয়ারে ইতো’র সাফল্য অবশ্য সত্যিকার অর্থেই অন্যদের চেয়ে বেশি। ৪ বার আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। বার্সেলোনার জার্সিতে দুটি চ্যাম্পিয়নস লিগ জয় ধরলে সাফল্যটা আকাশচুম্বী।