খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায় এর পিতা বাবুল চন্দ্র রায় গুরুতর অসুস্থ হয়ে খুলনার বেসরকারী একটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোজখবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, ডাঃ আরশিল আজিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, রেজাউল ইসলাম রেজা, মোঃ আল আমিন, কাজী নাজিব, চিশতি নাজমুল বাসার সম্রাট, আহসান আহমেদ পাভেল, রায়হান জামান অয়ন, আবিদ হাসান ফাহিম, ইসমাইল মৃধা ইমন, শান্ত প্রমুখ।











































