Home আঞ্চলিক পাইকগাছার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন সংসদ সদস্য 

পাইকগাছার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন সংসদ সদস্য 

12

 

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাযজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু নির্বাচনী এলাকার পাইকগাছা পৌরসভার বাসিন্দাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে পৌর বাজারের দলীয় কার্যালয়ের পাশে এবং শিববাটীস্থ নিজ বাড়ীর পাশে দুটি পানির প্লান স্থাপন করেছেন। দুটি প্লান থেকে প্রতিদিন এলাকার মানুষ কমপক্ষে দেড়’হাজার লিটার সুপেয় নিরাপদ পানি সংগ্রহ করতে পারবেন। বাসার সামনের পয়েন্ট থেকে সকাল ৯টা থেকে ১০টা এবং দলীয় কার্যালয়ের পয়েন্ট থেকে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘন্টা করে এলাকার মানুষ বিনামূল্যে নিরাপদ সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন। সুপেয় পানির তীব্র সংকটের মধ্যে নিরাপদ পানির এমন ব্যবস্থা করায় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি পয়েন্টের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, শেখ রাজু আহম্মেদ, শফিকুল ইসলাম মোড়ল, জুলি শেখ, দীপংকর মন্ডল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রমজান সরদার, রাশেদুজ্জামান রাসেল ও মাজহারুল ইসলাম মিথুন প্রমুখ।