Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

61
কুয়েটে নতুন গাড়ি উদ্বোধন

ইসলামি লাইফ টাইম ফাউন্ডেশন এর আটরা গিলাতলা শাখার শুভ উদ্ভোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ইসলামি লাইফ টাইম ফাউন্ডেশন আটরা গিলাতলা শাখার শুভ উদ্ভোধন অনুষ্ঠান গতকাল বিকাল ৫ টায় শিরোমনি মহসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। ইউপি সদস্য আলহাজ¦ শেখ আলামিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামি লাইফ টাইম ফাউন্ডেশন এর হেড অব এ্যাডমিন নুর আলম সিদ্দিক, ফুলতলা উপজেলা কোঃ অডিটেনর মোঃ ইদ্রিস আলী, ইউপি সদস্য শেখ বিল্লাল হোসেন, আম্বিয়া বেগম । অনুষ্টানের সার্বিক পরিচালনায় ছিলেন ইজ্ঞিনিয়ার মুন্সি লিমন আহম্মেদ। অনুষ্টানে ইসলামি লাইফ টাইম ফাউন্ডেশন এলাকাবাসির মধ্যে উপহার ও খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর সংবর্ধনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সকাল ১০ টায় বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার কুন্ডু এর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ মাহাফুজুর রহমান ও মোঃ শরিফুল ইসলামের যৌথ পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক পরিমল কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি অঞ্জন কুমার বিশ্বাস, অভিভাবক সদস্য মোঃ আবুল খায়ের ,বারাকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিতা জেসমিন ,অভিভাবক সদস্য ইকলাজ শেখ ,সাবেক শিক্ষক স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা মিনা আহমদ আলী। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ মজিদের নিঃশর্ত মুক্তি দাবি জেলা নেতৃবৃন্দের
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদকে রাজনৈতিক প্রতিহিংসার হয়রানিমুলক মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে ফ্যাসিষ্ট আওয়ামী আজ্ঞাবহ আদালত। এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে গতকাল বুধবার বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
২০১৮ সালে পুলিশের দায়েরকৃত কল্পকাহিনী সাজানো গায়েবী মামলায় আদালত জামিন না মঞ্জুর করে পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদকে জেলহাজতে প্রেরণ করে।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।

কুয়েটের অমর একুশে হলের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অমর একুশে হলের ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ২২ মার্চ বুধবার বিকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অমর একুশে হলের প্রভোস্ট (একটিং) মোঃ আরিফুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী গ্রাজুয়েটদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে অমর একুশে হলের সহকারী প্রভোস্টবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিঘলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা
দিঘলিয়া প্রতিনিধিঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিঘলিয়া, খুলনার আয়োজনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বুধবার (২২ মার্চ) দিঘলিয়ার বাঁশেরহাট নামক স্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।বিপুলসংখ্যক কৃষক ও জনগণের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ সাজ্জাদ , চেয়ারম্যান বিএডিসি; মোহন কুমার ঘোষ, অতিরিক্ত পরিচালক খুলনা কৃষি অঞ্চল; আলমগীর বিশ্বাস,প্রকল্প পরিচালক জিকেবিএসপি প্রকল্প; দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম; সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান; সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ।

এ সময়ে কৃষি কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনজন কৃষককে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারকে দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময়ে প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক সহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

দাকোপে যুবলীগের সমাবেশে গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
বাংলাদেশ আওয়ামী যুবলীগের দাকোপ উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় চালনা পৌরসভা মিলন্য়াতনে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যার মিহির কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা ১ আসনের সাবেক সংসদ ননী গোপাল মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। প্রধান বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য রবার্ট নিক্সন ঘোষ, উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, জেলা পরিষদ সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, জেলা যুবলীগনেতা মোঃ হারুন আর রশিদ, বিথান চন্দ্র রায়, রাফেল হোসেন বাবু, তরিকুল ইসলাম, কবির আহম্মেদ মনা, জাকারিয়ার রহমান ওমান, আরাফাত হোসেন মিয়া। বক্তৃতা করেন উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, রতন কুমার মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, রবার্ট হালদার প্রমুখ।

যৌন নির্যাতন ও মাদকাসক্তি থেকে শিশুদের সুরক্ষায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ৩১ নম্বর ওয়ার্ডে জে জে এস জাগ্রত যুব সংঘের আয়োজনে যৌন নির্যাতন ও মাদকাসক্তি থেকে শিশুদের সুরক্ষায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাঁচশতাধিক এর বেশি নারী ও শিশু নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লবনচরা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য এ্যাডঃজেসমিন পারভিন (জলি), ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাসুদা খানম পাখি, সংরক্ষিত ১০ নং ওয়ার্ড এর নির্বাচিত কাউন্সিলর ও সদর থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রেক্সনা কালাম লিলি,

এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক ওবাইদুল হক শ্রাবণী আক্তার জে জে এস এর শিশু সুরক্ষা কমিটির সদস্য, জসিন্তা কবিতা বালা জে জে এস এর সদস্য। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর ও সভাপতি শিশু সুরক্ষা কমিটি ৩১ নংওয়ার্ড।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই জে জে এস জাগ্রত যুব সংঘকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি আপনাদের ঘরের ছেলে আমার বাবা আপনাদের কাউন্সিলর ছিলেন পারিবারিক সূত্রের কারনে আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে সারাজীবন পার করতে চাই আজকে এই অনুষ্ঠান আমাদের সকলের জন্য অনেক বড় একটা মেছেজ। যার মাধ্যমে আমরা সবাই সচেতন হতে পারবো। উক্ত অনুষ্ঠানটি পরিচলনা করেন মোঃ শহীদুল ইসলাম সি সি আর পি জে জে এস।

রূপসায় এতিহ্যবাহী কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পুরষ্কার বিতরণী
রূপসা প্রতিনিধি
রূপসায় এতিহ্যবাহী কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২২ মার্চ বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।

রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,মাধ্যমিক শিক্ষা কর্মকতা আইরিন পারভিন,রূপসা থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম,আইসিটি কর্মকর্তা রেজাউল করিম,সোনালী ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার অসিত রায় চৌধূরী,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা।

স্বাগত বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক।

প্রভাষক ফাল্গুনী মুখার্জীর পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার,সাবেক শিক্ষক এ্যাডঃ সুশীল কুমার রায়, শামসুর রহমান, সমাজসেবক খান আব্দুর রশিদ,সহকারী অধ্যাপক সেলিম রেজা,আনোয়ার হোসেন মিন্টু,অজিত সরকার, বাশির আহম্মেদ লালু, প্রভাষক মেজবা উদ্দীন খান সেলিম,অমলেন্দু বিশ্বাস, পবিত্র দেবনাথ,অনুপ কুমার পাল,কল্যান কুমার রায়,মুকেশ মহলদার,পলাশ রঞ্জন বিশ্বাস,শিক্ষক আব্দুর কাদের, রতন দেবনাথ,মিলন দেবনাথ,মাওলানা ইমদাদুল হক, অলোক দত্ত,জয়দেব দাস,প্রভাষ বাকচী,সীমা হালদার,ভারতী দাস,আসমা উল হোসনা,তাজমা খাতুন,আসাদুজ্জামান সরদার, ললিতা হালদার,প্রদর্শক শম্ভু কুমার দাস,মেহেদী হাসান, প্রল্লাদ হীরা প্রমূখ।

রূপসায় ২১ জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলার ২১ জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ২২ মার্চ সকালে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।

রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, ইউআরসি ইনসট্রাক্টর নজিবুর রহমান,সহকারী শিক্ষা কর্মকর্তা এমএম মতিয়ার রহমান,মন্ডল মধূসদুন।

প্রধান শিক্ষক শ্যামল কুমার দাসের পরিচালনায় বক্তৃতা করেন শাহিনা আক্তার,পারভিন সুলতানা,নাসরিন সুলতানা,শাবানা,সজীব কুমার মহলী,শেখ লুৎফর রহমান,প্রভাত কুমার দাস,তারিকুল ইসলাম চৌধুরী, রাকিবুল হক,মাসুদ আলম,সুমাধূরী চক্রবর্তী,অরবিন্দু কুমার শীল,আব্দুর সাত্তার খান,সহকারী রবিউল ইসলাম, মারুফ মোড়ল,বিশ্বজিত সরকার,প্রমূখ।

রূপসায় গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর
রূপসা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে সারাদেশে চতুর্থ পর্যায়ে ৩৯,৩৬৫ টি জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রচার করা হয় এবং উপজেলার পালেরহাট এলাকায় অবস্থিত ৭৫ টি ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহহস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জুম কনফারেন্সে বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী,রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।

রূপসায় গৃহহীন পরিবারের মাঝে গৃহহস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। স্বাগত বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান।

শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম,রূপসা থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম,প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, পল্লী বিদুৎ এজিম এম এ হালিম খান,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,পল্লী দারিদ্র বিমোচন কর্মক্তা রেহেনা আক্তার, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,আওয়ামীলীগ নেতা সোহেল জুনায়েদ বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক শেখ প্রমূখ।

 

জমি সহ ঘর পেল পাইকগাছার আরো ৬৬ পরিবার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার আরো ৬৬টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের জমি সহ ঘর হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু’র মাধ্যমে অত্র উপজেলার ৪র্থ পর্যায়ের ৫২টি এবং ৩য় পর্যায়ের অবশিষ্ট ১৪টি পরিবার সহ মোট ৬৬টি পরিবারের নিকট জমি সহ ঘর হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ^াস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ^াস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, সাংবাদিক আবুল হাশেম, উপকারভোগী হালিমা বেগম ও ফারুক বিশ^াস। জমি সহ ঘর পেয়ে উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সহ সংর্শ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে অত্র উপজেলায় প্রথম পর্যায়ে ২২০, দ্বিতীয় পর্যায়ে ৩শ এবং তৃতীয় পর্যায়ে ৯৭টি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি সহ ঘর প্রদান করা হয়।

ডুমুরিয়ার সাজিয়াড়া মোড় জামে মসজিদের কমিটি গঠন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার সাজিয়াড়া মোড় বায়তুল কারীম জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে মসজিদের মধ্যে দেড় শতাধিক মুছাল্লী কমিটি গঠনের লক্ষে এক আরৈাচনা সভায় মিলিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ নেতা মোল্লা সোহেল রানাকে সভাপতি, ইউপি সদস্য আব্দুল গফ্ফার গাজীকে সাধারণ সম্পাদক, আলহাজ্ব লুৎফর রহমান গাজীকে সহ-সভাপতি, শফিকুল ইসলাম গাজীকে সহ-সাধারণ সম্পাদক, ইনামুল জমাদ্দারকে কোষাধ্যক্ষ ও মুন্সী নিজামুল করিমকে সহ-কোষাধ্যক্ষ কওে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শেষ হল দুই দিনব্যাপী তথ্যমেলা ২০২৩
খবর বিজ্ঞপ্তি
‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন খুলনা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র যৌথ আয়োজনে খুলনা নগরীর গোলক মনি শিশু পার্ক চত্বরে দুই দিনব্যাপী তথ্যমেলার সমাপনি দিন ২১ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ দিনব্যাপী কুইজ, বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি বিকাল ৪.০০ তার সময় শুরু হয় আলোচনা অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী। সনাক-খুলনা এর সভাপতি জনাব এ্যাড. কুদরত-ই-খুদা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব এস.এম.মুনিম লিংকন, সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব তানভীর আহমদ, খুলনা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি জনাব ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সনাক-খুলনা এর সহ সভাপতি জনাব রমা রহমান, জনাব মনোয়ারা বেগম, জনাব রহমান, নাসরিন হায়দার, ক্লাস্টার কোঅর্ডিনেটর, সিভিক এনগেজমেন্ট বিভাগ, টিআইবি, জনাব ফিরোজ উদ্দিন সহ সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সেবা গ্রহীতা এবং এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ। প্রধান অতিথি এই আয়োজনে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ দিয়ে বলেন তথ্য অধিকার মেলা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতেও এই মেলা আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। স্কুল পর্যায়ে নগরীর সরকারি করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করা বিতর্কে চ্যাম্পিয়ন হয় খুলনা পাবলিক কলেজ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি ব্রজলাল কলেজকে পরাজিত করে মজিদ মেমোরিয়াল সিটি কলেজ চ্যাম্পিয়ন হয়। মেলায় তথ্য প্রদান ও সক্রিয়তার উপর ভিত্তি করে সেরা স্টলের পুরষ্কার অর্জন করে যথাক্রমে ওজোপাডিকো, খুলনা, খুলনা সিটি কর্পোরেশন এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান দলিত। এছাড়া দুর্নীতি বিরোধী কুইজ প্রতিজগতায় বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সম্মানীয় অতিথিগণ সকলের হাতে পুরষ্কার তুলে দেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি জনাব এ্যাড. কুদরত-ই-খুদা বলেন মানুষের মধ্যে তথ্যে নেওয়ার সংস্কৃতি নির্মাণ এবং দুর্নীতি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

লংকাবাংলা সিকিউরিটিজ খুলনায় পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উন্মুক্ত সভা
খবর বিজ্ঞপ্তি
উদ্ভাবনীয় ও আধুনিক প্রযুক্তির সহায়তায়, সামগ্রিক পুঁজিবাজারকে সফলতার সাথে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। যার ধারাবাহিকতায় ২১ ও ২২ মার্চ নগরীর একটি হোটেলে খুলনা অঞ্চলে পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করে লংকাবাংলা সিকিউরিটিজ এর খুলনা ডিজিটাল বুথ।
লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাহমুদ এলাহী, খুলনা ডিজিটাল বুথ এর ম্যানেজার আব্দুর রহিম মুকুল ও অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ এর উপস্থিতিতে খুলনার বিভিন্ন পেশাজীবী, শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার এবং গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লংকাবাংলা সিকিউরিটিজের উর্ধতন কর্মকর্তারা জানান, ভবিষ্যৎ পথচলায় সহযোগিতামূলক মতামতের মাধ্যমে অতিথিরা এই আয়োজনকে ভিন্নমাত্রা প্রদান করেন। দেশজুড়ে এরূপ আয়োজন ও উদ্যোগের মাধ্যমে, পুঁজিবাজারের উন্নতি সাধনে লংকাবাংলা সিকিউরিটিজ বদ্ধপরিকর।

দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদকের ভাই স্মরনে প্রার্থনা
খবর বিজ্ঞপ্তি
দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক অমিয় কান্তি পালের বড় ভাই অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক অশোক কুমার পাল স্মরনে পার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বলা ১১টায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উজ্জল ব্যানার্জী। ব্যবস্থাপনায় ছিলেন সুব্রত হালদার তপা ও প্রশান্ত ব্যানার্জী। উপস্থিত ভক্তবৃন্দ প্রয়াত অশোক কুমার পালের আত্মার শান্তি কামনা করেন। তিনি সোমবার রাত সাড়ে ৯টায় বার্ধক্য জনিত কারণে মাগুরার দিঘলকান্দি গ্রামের নিজ বাড়িতে পরলোক গমন করেন।

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীর জমি ও গৃহ পেলেন ২’শ পরিবার
ডুমুরিয়া প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলায় ২’শ পরিবার জমি ও গৃহ পেয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এক ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এ গৃহ প্রদান করা হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম, ডুমুরিয়া হাসপাতালের আবাসিক ডাক্তার সোহেল পারভেজ, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, রুদাঘরার চেয়ারম্যান গাজী তৌহিদ, শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, উপকারভোগী পারভীন বেগম ও মুনছুর আলী প্রমুখ। জানা গেছে, ডুমুরিয়া উপজেলায় রুদাঘরা ইউনিয়নের শোলগাতিয়া আবাসনে ৭০টি, মিকশিমিল আবাসনে ৩৫টি, খর্ণিয়া ইউনিয়নের পাঁচপোতা আবাসনে ৩৫টি, শোভনা ইউনিয়নের চিংড়া আবাসনে ২৩টি ও গুটুদিয়া ইউনিয়নের রায়েরমহল আবাসনে ৭টি গৃহ নির্মাণ করা হয় এবং উপজেলার ২’শ পরিবারকে জমি ও গৃহ দেয়া হয়েছে।

ডুমুরিয়ায় ৩দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ৩দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মহান স্বাধীনতা স্মৃতি পরিষদ চত্বরে গতকাল বুধবার দুপুরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস,এম জাহাঙ্গীর আলম, সাবেক জেলা পরিষদের সদস্য শোভারানী হালদার, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পুরঞ্জয রায় , উপসহকারী কৃষি কর্মকতা তুষার বিশ্বাস প্রমুখ। মেলায় মোট ১৪’টি স্টলে বসানো হয়েছে এবং স্টলে কৃষি কাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি, উন্নত চাষ পদ্ধতি উপস্থাপন করা হয়েছে।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় ‘জঙ্গীবাদ, মাদক ও ডিজিটাল আসক্তি মুক্ত সেমিনার’
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় এনইউবিটিকে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার যৌথ উদ্দ্যেগে ‘জঙ্গীবাদ, মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার আনুষ্ঠিত হয়। খুলনার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ এনইউবিটিকে এর প্রায় দুই শত শিক্ষার্থী অত্র সেমিনারে অংশ গ্রহণ করেন। এনইউবিটি খুলনা এর উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দীন এর সভাপতিত্বে সেমিনারে মাননীয় প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার কেএমপি মো: মাসুদুর রহমান ভূজ্ঞা (বিপিএম সেবা)। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন রুনু ইকবাল বিথার সদস্য (প্রশাসন ও অর্থ) খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা খুলনা। প্রবন্ধ উপস্থপনা করেন ড. মো: শাহ আলম রেজিস্ট্রার, এনইউবিটি খুলনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.আনোয়ারুল হক জোয়ারদার ডীন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এনইউবিটি খুলনা; মো: আব্দুস সালাম এ∙িকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: জোনাল অফিস খুলনা এবং মো: মিজানুর রহমান, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনা জিলা। এ ছাড়াও বক্তব্য রাখেন – অধ্যাপক সহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক আবুল বাশার নাহিদ, খুলনা বিশ্ববিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল হক, মো: সাইফুল ইসলাম (শহিন) প্রমূখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন নরুল ইসলাম হোসনেয়ারা (পুস্প) ইসলাম ফাউনডেশন ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মানবতাবাদী এ্যাডভোকেট অলিউর ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জঙ্গীবাদ, মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠণ করতে হলে দেশবাসী তথা তরুনদের এই ধ্বংসাত্নক কাজ হতে দূরে সরে আসতে হবে। এ ছাড়া প্রত্যেক অভিভাবকে এসবের কুফল সম্পর্কে তাদের কোমলমতি সন্তানদের জানাতে হবে।

 

বটিয়াঘাটায় কর্মশালা ও পুষ্টি সমন্বয় কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে “স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ” মাতৃ স্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক কর্মশালা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পৃথক পৃথক দুটি সভা গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাশ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, নারী ও শিশু ডাঃ প্রভা বৈরাগী (গাইনি), উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, শিক্ষক অংশপতি মল্লিক, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, প্যানেল ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ শেখ, ইউপি সদস্য মোঃ ওবায়দুল শেখ, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোস্তফা আকুঞ্জী ও নৃপেন্দ্র নাথ রায় সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরবর্তীতে বেলা ১১ টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে ও ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাষ্টিভিটি’র এরিয়া এসপেসালিস্ট এমডি আসাদুজ্জামান’র স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভা একই সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বটিয়াঘাটায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি সহ ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান
বটিয়াঘাটা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে সারাদেশে একযোগে জমি সহ ঘরের চাবি হস্তান্তরের উদ্ভোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলায় গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় উপ-পরিচালক শেখ ইউসুফ আলী । বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরযল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান বিধান রায়, ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক অরূপ জোদ্দার, মুক্তিযোদ্ধা মহেন্দ্রনাথ টিকাদার প্রমূখ। সারাদেশে একযোগে ৩৯ হাজার, ৩ শত ৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে উক্ত ঘরের কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তর করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ টি জেলা ও ৫৫৯ টি উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

বাগেরহাটে জমিসহ ঘর পেলেন ৬৯৬ ভূমিহীন পরিবার
হেদায়েত হোসাইন,বাগেরহাট
বাগেরহাটে আবারও জমিসহ ঘর পেলেন হতদরিদ্র ৬৯৬ ভূমিহীন পরিবার। বুধবার সকালে (২২মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি এই ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ভূমিহীন পরিবার গুলোর মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্থান্তর করেন।এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, আওয়ামী লীগ নেতা বশিরুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে জমিসহ ঘর পেয়ে খুশি হতদরিদ্ররা। বাগেরহাট সদর উপজেলার লাউপালা আশ্রয়কেন্দ্রে জমিসহ ঘর পাওয়া শিখা রানী অধিকারী বলেন, কখনও ভাবিনি দালানে থাকব, নিজের জমি হবে, জমির মালিক হিসেবে স্টাম্পের উপর নিজের ছবি থাকবে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই জমিসহ ঘর পেলাম, স্থায়ীভাবে দালানে থাকতে পারব এটা ভেবেই ভাল লাগছে।

একই আশ্রয়ণকেন্দ্রে ঘর পাওয়া ফাতেমা বেগম বলেন, নিজের জমি না থাকায়, রাস্তার পাশে এবং মানুষের বাড়িতে থাকতাম স্বামী সন্তান নিয়ে। জমিসহ ঘর পেয়েছি, নিজের ঠিকানা হয়েছে। বাকি জীবন আশ্রয়ণকেন্দ্রেই কাটাতে চাই।

শুধু ফাতেমা এবং শিখা নয়, বাগেরহাট জেলায় ঘরপ্রাপ্ত ৬৯৬ ভুমিহীন পরীবারের সদস্যদের অভিব্যক্তি একই রকম।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের ৩য় পর্যায়ের ১২৫ টি ও চতুর্থধাপে ৫৭১ টি মোট ৬৯৬ টি ঘর নির্মান সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৪, মোংলায় ২২০, মোরেলগঞ্জে ১৩৭, কচুয়ায় ১০, ফকিরহাটে ৭৫, মোল্লাহাটে ৮৩, রামপালে ২০, চিতলমারী ৩২টি এবং শরণখোলা উপজেলায় ৭৫টি ঘর রয়েছে। চতুর্থধাপে প্রতিটি সেমিপাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৮৪ হাজার, ৫শ’ টাকা। দুই শতাংশ জমিতে নির্মান করা প্রতিটি ঘরে বাড়িতে দুটি বেড রুম, একটা কিচেন রুম, একটা ইউটিলিটি রুম, একটা টয়লেট ও একটা বারান্দা রয়েছে। বারান্দার সামনে ফাকা জায়গাও রয়েছে। দুর্যোগ সহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরে থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হতদরিদ্রদের মাঝে এই ঘরগুলো দেওয়া হয়েছে। উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে কাজ করা হয়েছে। দরিদ্র পরিবারের সদস্যরা এখানে ভাল থাকবেন। ঘরপ্রাপ্তদের সবধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে আশে পাশে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, ফুল-ফলের বাগান করে দেওয়া হচ্ছে। একই সাথে সুপেয় পানির প্রাপ্ত নিশ্চিত করতে বসানো হয়েছে নলকূপ। এছাড়া উপকারভোগীদের সব ধরণের আরও নানা পরিকল্পনা রয়েছে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।

সাংবাদিক গাজী মাকুল উদ্দীন এর ভাগ্নী কাজী আজিজা নাওয়ার এর সাফল্য
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কাজী মোস্তফা জামান এবং কাজী মাকসুদা জামান এর কনিষ্ঠ কন্যা ও দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি এবং খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীন এর ভাগ্নী। ২ বোন ১ ভাই এর মধ্যে ২য় আজিজা নাওয়ার। কাজী আজিজা নাওয়ার ১৯৯৯ সালের ১৮ জুন জন্মগ্রহন করেন, তিনি ২০১৪ সালে ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সি’তে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং ২০১৬ সালে খুলনার সরকারি ব্রজলাল কলেজ থেকে এইচ.এস.সি’তে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজিতে অনার্স শেষ করে মাস্টার্সে পড়াশোনা করছেন। অনার্সে ৩.৯৬ সিজিপিএ নিয়ে প্রথম শ্রেনীতে প্রথম হয়েছেন এবং জীববিজ্ঞান অনুষদে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। জীববিজ্ঞান অনুষদে প্রথম হওয়ার জন্য তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে মেধাবৃত্তি পেয়েছেন। তিনি মাস্টার্সের থিসিস প্রোগ্রামে গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এন এস টি ফিলোশিপ পেয়েছেন। তাঁর এই সাফল্যের জন্য সর্বপ্রথম মহান আল্লাহ এবং পিতা মাতা ও তাঁর অনুষদের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। গত ২ মার্চ ২০২৩ এ ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে এন এস টি ফিলোশিপ বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানের মাধ্যমে তাকে চেক প্রধান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আরোও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব জিয়াউল হাসান। আজিজা নাওয়ার ভবিষ্যতে একজন গবেষক হতে চান এবং তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

মিরেরডাঙ্গা এ্যাজাক্স জুট মিলের চেয়ারম্যান বাবলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্ধকৃত এ্যাজাক্স জুট মিলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কাউছার জামান বাবলার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি হযেছে। খুলনা শ্রম আদালত মঙ্গলবার (২১ মার্চ) এ নির্দেশ দেন। দীঘদিন পলাতক থাকার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা। শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে শ্রম অধিদপ্তর খুলনা পরিচালক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে, মিলের চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১৫ সালে এ মামলা দায়ের করে যার নং ২৪৭।শ্রম অধিদপ্তর, খুলনা এর পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন ,মিলের ৬শ’ ২১ জন শ্রমিকের ১৫ কোটি টাকা পাওনা ছিল। মিলের সিবিএ শ্রমিক-কর্মচারিদের প্রাপ্য মজুরি ও উৎসব বোনাস আদায়ের জন্য ২০১৩ সালের ১৪ জুলাই মিল কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। তারা কোন পদক্ষেপ নেইনি। মিলের সিবিএ একই বছরের ২০ আগস্ট এ ব্যাপারে শ্রম দপ্তরে আবেদন করে। শ্রম অধিদপ্তরের ডাকা ২০১৩ সালের ২৫ আগস্টের বৈঠকে মিল মালিক হাজির হয়নি। শ্রম আইনে ২১০(৭) নং ধারা ভঙ্গ করায় শ্রম অধিদপ্তর শ্রম আদালতে মিল মালিকের বিরুদ্ধ মামলা করে। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় আদারত তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করে। মামলার পরবর্তি তারিখ আগামী মে মাসে বলে আদালত সুত্রে জানা যায়। মিলের শ্রমিক কর্মচারিদের পাওনা ও মিল চালুর লক্ষে বেসরকারি পাট সুতা বস্ত্রকল সংগ্রাম পরিষদ, শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় তাতেও কাংখিত ফল হয়নি। এদিকে বেসরকারী পাট , সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশেনের নেতৃবৃন্দ শ্রমিকদের পাওনা আদায়ের বিষয়ে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের প্রচেষ্টাকে সাধুবাদ জানান। শ্রমিক নেতৃবৃন্দ পবিত্র ঈদ উল ফিতরের পুর্বেই মহসেন , সোনালী, জুট স্পিনার্স, আফিল সহ সকল বেসরকারী জুট মিলের শ্রমিকরা যেন তাদের নায্য বকেয়া পাওনা পেতে পারে সে ব্যাপারে খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করেন। এ্যাজাক্স জুট মিলের উৎপাদন বন্ধ রয়েছে।

মহেশপুর ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘরের দলিল ও চাবি হস্তান্তর
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আরো ৩৯ হাজার ৩৬৫টি জমিসহ ঘর হস্তান্তর করেছেন।
বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই ভূমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন ।
‘দেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না’ Ñপ্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুরেও ৪র্থ ধাপে ২০ জন ভুমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ভুমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল আসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মেহেরুন নেছাসহ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনায় স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতির বক্তব্যে খুলনার আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর বলেন, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে বিশ^ আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন শেষে আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি। উন্নত তথ্যপ্রযুক্তির ব্যবহার দেশে নাগরিক সেবার মান বৃদ্ধি করেছে। দেশের গণমাধ্যমগুলোও স্মার্ট প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নেবে বলে আশা করা যায়।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে দেশের মানুষ তথ্যপ্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বুঝতে পেরেছে। তবে প্রযুক্তির অনেক ভালো দিক থাকলেও এর অপব্যবহারের সুযোগও কম নয়। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং যুগের সাথে তাল মেলাতে গণমাধ্যমকর্মীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে প্রতারণার সুযোগ বন্ধে নজরদারি বাড়াতে হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ বলেন, স্মার্ট বাংলাদেশে উন্নত প্রযুক্তির ব্যবহার দুর্নীতির সুযোগ কমাবে। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। বর্তমান কিশোর-তরুণরা প্রযুক্তিজ্ঞানে দক্ষ হয়ে গড়ে উঠছে। তাদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ বাস্তব রূপ লাভ করবে।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি।

সেমিনারে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচি
তথ্য বিবরণী
২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২৫ মার্চ সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শহিদ হাদিস পার্কে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্য প্রদর্শন, সুবিধাজনক সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা/বিশিষ্ট ব্যক্তিদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষ্যে বাদজোহর সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ২৫ মার্চ রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক-আউট (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত) পালিত হবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ২৪ মার্চ
তথ্য বিবরণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ২৪ মার্চ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৪ মার্চ সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত, বিষয়: স্বাধীনতা দিবসের তাৎপর্য। (৫০০ শব্দের মধ্যে)। খ-বিভাগ: সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব। (৭০০ শব্দের মধ্যে লিখতে হবে)।

সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: নার্সারী থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শেণি, বিষয়: মুক্তিযুদ্ধ বিষয়ক, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: মুক্তিযুদ্ধ বিষয়ক, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং

উল্লেখ্য, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সাথে আনতে হবে।

কুয়েটে নতুন গাড়ি উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ৫২ সিটের নতুন বাস উদ্বোধন করা হয়েছে। ২২ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২টায় যানবাহন শাখার সম্মুখে “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় ক্রয়কৃত বাসটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন যানবাহন কমিটির সভাপতি প্রফেসর ড. জহির উদ্দিন আহমেদ, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন এবং সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। অনুুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শরণখোলায় চতুর্থ পর্যায়ে ৭৫ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর
শরণখোলা,বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের শরণখোলায় চতুর্থ পর্যায়ে ৭৫ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সারাদেশের ন্যায় একযোগে শরণখোলায়ও আনুষ্ঠানিকভাবে বুধবার (২২মার্চ) সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘরের চাবি হস্তান্তর ও ঘরের উদ্ভোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্ভোধন শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলার ৭৫টি পরিবারের হাতে তাদের নুতন ঘরের চাবি সহ জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল জব্বার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু,বীর মুক্তিযোদ্ধা খালেক খান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, ওসি তদন্ত সুব্রত কুমার ,উপকারভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী বলেন, ৭৮২ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হতে চতুর্থ পর্যায়ে বুধবার ৭৫ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে । এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২২৬ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এছাড়া আরও ৪৮১ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসন করতে হবে। প্রতিটি পরিবারের জন্য দুই শতক জমির উপর দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ সম্পন্ন করা হয়েছে। ঘরের সাথে বিনামূল্যে বিশুদ্ধ পানি সংরক্ষণ ট্যাংক ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ হোটেল-রেস্তোরা বন্ধ রাখার দাবীতে মোংলায় মিছিল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আসন্ন রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, হোটেল-রেস্তরা ও প্রকাশ্যে খাবার এবং সিগারেট খাওয়া বন্ধের দাবীতে মোংলায় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের আয়োজনে বুধবার বিকেলে আসরের নামাজের পর পৌর শহরের বিএলএস জামে মসজিদ চত্বর থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহরের শেখ আঃ হাই সড়কের শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা রুহুল আমিন, সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মাওলানা আঃ রহমানসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। সেজন্য প্রশাসনের কার্যকর মনিটরিংয়ের দাবী জানান তারা। এছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় সকল হোটেল-রেস্তরা ও প্রকাশ্যে ধুমপান বন্ধে ব্যবসায়ীসহ সকলের প্রতি আহবাণ জানান বক্তারা।
মুলত আসন্ন রমজানকে স্বাগত জানানো ও রমজানের পবিত্রতা রক্ষায় সকল শ্রেণী পেশার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদ এ মিছিল এবং সমাবেশের আয়োজন করেন। #

 

কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলেন আরো ৪৫টি ভূমিহীন-গৃহহীন পরিবার। এনিয়ে কেশবপুর উপজেলায় ২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমি ও ঘর।
২২ মার্চ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্বাসনকল্পে ৪র্থ পর্যায়ে ৩৯,৩৬৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
তারই অংশ হিসেবে কেশবপুর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এবং পুনর্বাসনকল্পে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহ ৪৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের নিকট জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান এঁর সঞ্চালনায় ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী প্রমুখ ।

 

মোংলায় ব্র্যাকের বিশ্ব পানি দিবস উদযাপন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বিশ্ব পানি দিবস উদযাপন করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানের জন্য পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্নিতকরণ’ এ প্রতিপাদ্যে বুধবার দিনভর ‘ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচী’র আয়োজনে উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ পানি ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক নানা প্রচারণা চালানো হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মোংলার জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ পানি বিষয়ক সচেতনতা বাড়াতে বিভিন্ন ইউনিয়নে ১০ দিনব্যাপী ১০টি নাটকের আয়োজন করা হয়।
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচীর পরিচালক ড. মো. লিয়াকত আলী বলেন, জলবায়ু পরিবর্তন পানি সংকটকে আরও বাড়িয়ে তুলছে, তাই উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা অত্যন্ত জরুরী। টেকসই উন্নয়নের একটি অন্যতম লক্ষ্য (এসডিজি-৬) হচ্ছে সবার জন্য নিরাপদ পানি সরবরাহ করা। এসডিজি-৬ অর্জনের জন্য নিরাপদ পানি সুরক্ষার দিকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ নতুন উদ্ভাবন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পারবো।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট মোকাবিলায় সর্বোত্তম ব্যবস্থা হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি স্থাপনের কাজ করছে ব্র্যাক। এ উপজেলার ছয়টি ইউনিয়নে ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের সহযোগিতায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচীর উদ্যোগে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি স্থাপনের মাধ্যমে নিরাপদ পানির নিশ্চিতকরণ ও জলবায়ু সক্ষমতা অর্জনের কাজ চলছে বলে জানান তিনি। #

রূপান্তরের উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
খবর বিজ্ঞপ্তি
রূপান্তরের আয়োজনে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে চার জেলার বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের দুইদিন ব্যাপী জয়েন্ট নিডস এ্যাসেসমেন্ট বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। নগরীর সিএসএস আভা সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
২২ মার্চ মঙ্গলবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার। তিনি বলেন, ভৌগলিক কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ অতি সাধারণ ঘটনা। আমরা আসলেই দুর্যোগের মধ্যেই বসবাস করি এজন্য আমাদের সকলের পূর্ব প্রস্তুতি খুবই জরুরি। দুর্যোগ বন্ধ করা যাবেনা তবে পূর্বপ্রস্তুতি থাকলে ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। আমরা দুর্যোগ চাইনা- তবে প্রস্তুতি থাকলে অনেক ক্ষয়ক্ষতি রোধের পাশাপাশি জীবনহানি কমানো সম্ভব হবে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। দুই দিনব্যাপী এ প্্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করছেন রূপান্তরের প্রোজেক্ট ম্যানেজার সৈয়দ আসাদুল হক, মোঃ শাহিন ইসলাম ও এমরান হাসান। প্রশিক্ষণের লজিষ্টিক সাপোর্টে ছিলেন রূপান্তরের ফিল্ড অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইল জেলার মোট ২২ টি সদস্য সংগঠনের ফোকাল পার্সন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, কেয়ার বাংলাদেশ সহযোগিতায় রূপান্তর খুলনা উপকূলীয় এলাকায় জয়েন্ট নিডস এ্যাসেসমেন্ট ওয়ার্কিং গ্রুপের আওতায় দুর্যোগ কর্মসূচীর ফোকাল এনজিও হিসেবে দায়িত্ব পালন করছে।

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় খাবার পানির সংকট নিরসনে চাই সমন্বিত পরিকল্পনা
শ্যামনগর প্রতিনিধি
বিশ^ পানি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবী জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে খুলনার বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। ২২ মার্চ সকাল ১১ টায় খুলনা পিকচার প্যালেস মোড়ে লিডার্স, ওয়াটার কিপার্স বাংলাদেশ, খুলনা জেলা জলবায়ু অধিপরার্শ ফোরামের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে এই দাবী তুলে ধরা হয়। এই দাবীর সাথে সংহতি প্রকাশ করেছেন খুলনার পরিবেশ সুরক্ষা মঞ্চ, হিউম্যানিটিওয়াচ, বেলা, ছায়াবৃক্ষ, গতি সহ অন্যান্য সংগঠন।

উক্ত মানববন্ধন ও সমাবেশ প্রথমে ধারনা পত্র পাঠ করেন মেীসুমী রায়, সিডিপির বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি ও বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রমান মুকুল, বক্তব্য রাখেন রাজনৈতিক সংগঠক মিজানুর রহমান বাবু, বাপার খুলনা বিভাগীয় সমন্বয়কারী এ্যাড. বাবুল হাওলাদার, ফোরামের নির্বাহী সদস্য ও মাসাস এর নির্বাহী পরিচালক এ্যাড. শামীমা সুলতানা শিলু, পরিবেশ সুরক্ষা মঞ্চ এর সদস্য এ্যাড. জাহাঙ্গীর হোসেন, ফোরামের সদস্য ও ছায়াবৃক্ষ এর নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, ফোরামের সদস্য ও হিউম্যানিটিওয়াচ এর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সিডিপির এস এম এ রহীম, গতির সমন্বয়কারী রেজওয়ান আশরাফ প্রমূখ।

বক্তারা বলেন, ভৌগলিক ও মানবসৃষ্ট বিভিন্ন কারনে বাংলাদেশে সুপেয় পানির সংকট অত্যন্ত প্রকট। এই সংকট দক্ষিণ-পশ্চিম উপকুলীয় এলাকায় সবচয়ে বেশী। উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে পানি সংকটের নেতিবাচক প্রভাব রয়েছে। বাংলাদেশের উপকূলবর্তী ১৯ টি জেলায় প্রায় ৩ কোটি ৯০ লক্ষ মানুষের বসবাস। আধারযোগ্য পানি সংগ্রহ করতে পারে না এদের প্রায় ৩ কোটি মানুষ এবং দেড় কোটি মানুষ ভুগর্ভস্থ লবণাক্ত পানি পানে বাধ্য হচ্ছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতে যেখানে পানযোগ্য প্রতি লিটার পানিতে লবণের সহনীয় পরিমান ০ থেকে ১ হাজার মিলিগ্রাম সেখানে বাংলাদেশের উপকূলে প্রতিলিটার পানিতে রয়েছে ১ হাজার থেকে ১০ হাজার মিলিগ্রাম লবণের উপস্থিতি।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা আরও বলেন, নদীভাঙন জনিত বন্যা, চিংড়ি চাষ, ভুগর্ভস্থ পানির লবনাক্ততার কারনে গত কয়েক বছরে সুন্দরবন এলাকায় সুপেয় পানির সংকট বেড়েছে। সুন্দরবন উপকুলে ৭৩% পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত বা খারাপ পানি খেতে বাধ্য হয়। জীবিকা দুর্বলতা সূচক এবং পানি স¤পদ সূচকে সবচেয়ে উপরে রয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের (বিভাগ) অধ্যাপক দিলীপ কুমার দত্তের মতে শুধু সুপেয় পানির অভাবে উপকূলের মানুষ এলাকা ছাড়বে। ক্রমবর্ধমান দুর্যোগ, কর্মসংস্থানের অভাব, সুপেয় পানির সংকট, কৃষিকাজ সংকুচিত হওয়া প্রভৃতির কারনে উপকুল থেকে অভিবাসন বেড়েছে। ২০০১ থেকে ২০১১ পর্যন্ত সারা দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% থাকলেও ঐ সময়ে উপকুলীয় এলাকায় পুরুষের সংখ্যা কমে গেছে। এছাড়াও ২০০১ সালের তুলনায় ২০১১ সালে নারীর সংখ্যা বেড়েছে যা দেশের অন্যান্য এলাকার থেকে ভিন্ন।

সারাদেশে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও উপকূলীয় অঞ্চল বরাবরই অবহেলিত। বিভিন্ন সমস্যায় জর্জরিত দেশের এই অংশে বসবাসরত মানুষের জীবন মান উন্নয়নে কার্যকর পদক্ষেপের ঘাটতি সহসাই পরিলক্ষিত হয়। শত প্রতিবন্ধকতা থাকা সত্বেও কয়েকটি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে যেগুলোর বাস্তবায়ন গতি অতীব শ্লোথ।

দক্ষিণ-পশ্চিম উপকূল সুরক্ষায় বক্তারা যে সকল দাবী তুলে ধরেন, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলাকে জলবায়ু ঝুঁকিপুর্ণ বা দুর্যোগ ঝুঁকিপুর্ণ এলাকা ঘোষণা করতে হবে, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে রক্ষার জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন ও ২০২৩-২৪ অর্থ বছরে বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে, জলবায়ু ঝুঁকি, দারিদ্র্য ও বিপদাপন্নতার মাত্রা বিবেচনায় নিয়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার অধীন উপকূল সংশ্লিষ্ট উপজেলাগুলিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির (বিশেষ করে নগদ ও খাদ্য সহায়তা কর্মসূচি) আওতা ও পরিধি বাড়াতে হবে, উপকূলীয় সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে, গ্রহণকৃত মেগা প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে হবে, আন্তমন্ত্রণালয় সমন্বয় সাধনে উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে, ঝড়-ঝঞ্ঝা, নদীভাঙ্গন ও ভূমিক্ষয় ঠেকাতে উপকূল, দ্বীপ ও চরাঞ্চলে ব্যাপকহারে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ এবং প্যারাবন বা সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে ও উপকুলের রক্ষাকবচ সুন্দরবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

যুগের চাহিদার সাথে পরিবর্তিত কোর্স কারিকুলায় মানিয়ে নিতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘অ্যাসেসমেন্ট আন্ডার ওবিই ফ্রেমওয়ার্ক’ শীর্ষক এক প্রশিক্ষণ ২২ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.১৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কোর্স কারিকুলা একেবারেই নতুন। এর সাথে সম্পর্কিত প্রশ্নপত্র, পাঠদানসহ সংশ্লিষ্ট সব কিছুই নতুন করে ভাবতে হবে। আমাদের প্রত্যেককে এর সাথে খাপ খাইয়ে নিতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকরা প্রকৃতিগতভাবে নতুন নতুন বিষয়ে জানতে চান, শিখতে চান। যুগের সাথে তাল মিলিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনে যে কোর্স কারিকুলা প্রণীত হয়েছে, এর সাথেও আপনাদের মানিয়ে নিতে হবে। এতে যদি কোনো ধরনের সমস্যা বা পার্থক্য থাকে সময়ের সাথে সাথে তা রিকভার করতে হবে।
উপাচার্য বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনে বিশ্বমানের এই ওবিই কারিকুলা প্রণয়ন এবং এটি অনুসরণ করে পাঠদান শুরু হয়েছে। এসব কিছু সম্ভব হয়েছে শিক্ষকদের নিরলস প্রচেষ্টায়। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমরা যে ওবিই কারিকুলা প্রণয়ন করেছি তা চিরস্থায়ী নয়, তবে এটা একটা ডায়নামিক ডকুমেন্টস। সময়ের সাথে এই কারিকুলায় পরিবর্তন ঘটবে এবং নতুনত্ব আসবে। এমন একটি প্রশিক্ষণ আয়োজনের জন্য উপাচার্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. আহসান হাবীব ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. সালেকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. আহসান হাবীব ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. সালেকুল ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১০৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

খুবিতে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানের জন্য পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিতকরণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে ২২ মার্চ (বুধবার) বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, পানিসম্পদের ওপর আমাদের সকলের অধিকার রয়েছে। কিন্তু বিশ্বায়নের এই সময়ে আমাদের বড় সমস্যা পানি ব্যবস্থাপনা। আমরা এখনও বুঝতে পারছি না আমাদের দেশ কোন পর্যায়ে আছে। তবে বিশ্বের অনেক দেশে এখন নিরাপদ খাবার পানি নেই। এজন্য অনেকেই বলে থাকেন- পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে তার মূল কারণ হবে পানি। তিনি বলেন, নদী, হৃদ, সাগর, মহাসাগরসহ পানির যেসব প্রাকৃতিক উৎস রয়েছে অনেক ক্ষেত্রেই আমরা তা নষ্ট করে ফেলছি। পানির সাথে জীববৈচিত্র্যের একটি বড় সংযোগ রয়েছে। এই পানি দূষণের ফলে আমরাও আক্রান্ত হচ্ছি।
উপাচার্য বলেন, বিশ্ব পানি দিবস উদযাপন করা হয় জনসচেতনতা বৃদ্ধির জন্য। সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের দায়িত্ব পানি দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে পানিসম্পদ রক্ষার ব্যাপারে আরও বেশি সচেতন করা। আমি এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই এবং আশা করছি- এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের পানি ব্যবহারে সচেতনতা বাড়বে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সে ব্যপারে চিন্তা-ভাবনা করছে।
তিনি আরও বলেন, আমরা জানি- খুলনা অঞ্চল পানির একটা ক্রাইসিস রয়েছে। আমরা ক্রমাগত ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি। এজন্য আমাদের ভবিষ্যতকে দেশে এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি এই ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় আরও বক্তব্য রাখেন সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সানাউল ইসলাম। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

খুবিতে আন্তঃহল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল (ছাত্রী) ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ মার্চ সন্ধ্যায় অপরাজিতা হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, প্রত্যেকের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যে পৌঁছে দেশ ও জাতির সেবার জন্য অনেক কিছু করণীয় রয়েছে। আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, আমাদের প্রতিটি ক্ষেত্রই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ করে। বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে রাখে। যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে, পরিচিতি বাড়ায়। আমাদের তিনটা দিকে লক্ষ্য রাখতে হবে তা হলো নিজের দিক, অপরের দিক ও বাস্তবতার দিক। কারণ কেউ যদি মানুষের উপকার করে তখন সে নিজের ভিতরে শান্তি খুঁজে পাওয়া যায়। তোমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে, সে প্রতিভাগুলো প্রকাশ পারে তোমার কর্মের মাধ্যমে।
উপাচার্য বলেন, জীবন চলার পথে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে যা আলোচনার মাধ্যমে সফলভাবে সমাধান করা যায়। তিনি আরও বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড-খেলাধুলাসহ বিভিন্ন মানব সেবামূলক কাজে যুক্ত থাকলে মন ভালো থাকে। তিনি বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের জন্য সংশ্লিষ্ট হলসমূহের প্রভোস্টদের ধন্যবাদ জানান। পরে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। আরও বক্তব্য রাখেন অপরাজিতা হলের প্রাক্তন প্রভোস্ট প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন অপরাজিতা হলের শিক্ষার্থী জোবাইদা তাইফা ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী সুমাইতা আফরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অপরাজিতা হল প্রভোস্ট প্রফেসর ড. মোসাঃ সাবিহা সুলতানা। হলের প্রভোস্টদ্বয় অতিথিবৃন্দকে বই ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস মীম ও পল্লী মণ্ডল।
এসময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও অপরাজিতা হলের প্রভোস্টদ্বয়, হলের সহকারী প্রভোস্টবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আবাসিক হলের ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

রামপালে ভূমিহীন – গৃহহীনেরা পেল আপন ঠিকানা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ভূমিহীন-গৃহহীন ২০ পরিবার পেল আপন ঠিকানা। বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত হয়ে ভার্চ্যুয়ালী এসব ঘর হস্তান্তর করেছেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সারাদেশে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর প্রদান করা হয়েছে। সারাদেশে ৭ টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার রামপালে ২০ টি পরিবারকে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, পল্লী বিদ্যুতের সাব জোনাল কর্মকর্তা নওশের আলী, এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, ওসি তদন্ত রাধেশ্যাম, পিআইও মো. মতিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, তপন কুমার গোলদার, তালুকদার সাবির আহমেদ, মুন্সি বোরহান উদ্দিন, সহকারী প্রোগ্রামার রনিক হালদার, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম এ সবুর রানা, সি,সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। #
উল্লেখ্য, এ উপজেলায় প্রথম পর্যায়ে ১০ টি, দ্বিতীয় পর্যায়ে ৪০ টি, তৃতীয় পর্যায়ে ১০৫ টি ও চতুর্থ পর্যায়ে ২০ টি ঘর প্রকৃত হতদরিদ্র ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বাকি আরো ১০০ টি ঘরের কাজ চলমান রয়েছে।

 

দাকোপে সেচ সংকটে বোরো চাষ চরমভাবে ব্যাহত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
মিষ্টি পানির সেচসহ নানা সংকটে খুলনার দাকোপে বোরো চাষ চরম ভাবে ব্যাহত হচ্ছে। গত বছরের তুলনায় এবছর অধিক জমিতে বোরো ধানের চাষ হয়েছে। কিন্তু পচন রোগ ও মাজড়া পোকার আক্রমন থেকে ধান ক্ষেত রক্ষা করতে না পারায় অধিকাংশ ক্ষেত এখন পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। ফলে হাজারো কৃষক ক্ষতিগ্রস্থ হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। তবে কৃষকরা পচন রোগ মাজড়া পোকা দমনে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কোন সহযোগীতা, পরামর্শ পাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন।
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, এই উপজেলায় ২০ হাজার ৮৮৩ হেক্টর চাষাবাদ যোগ্য জমি রয়েছে। এর মধ্যে চলতি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২৩৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিলো। কিন্তু ঐ লক্ষমাত্রা ছাড়িয়ে ৩৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। গতবছর চাষ হয়েছিলো মাত্র ২১৫ হেক্টর জমিতে। এ ছাড়া এবছর ৫ হাজার ১৬৮ হেক্টর জমিতে তরমুজ, বাঙ্গিসহ অন্যান্য রবি শষ্যার চাষ করা হয়েছে। এ বছর বিরিধান-৬৭. ৭৬ হিরা-২, আফতাব ৭০ ও সুপার হাইব্রিড ধানের চাষ বেশি হয়েছে বলে এলাকার কৃষকদের সাথে আলাপ করে জানা গেছে। আমনের পর বিভিন্ন এলাকার প্রায় হাজারো কৃষক এ ধানের আবাদ করেছেন। কিন্তু শুধু মিষ্টি পানির সেচের অভাবে এবং একই সাথে মাজড়া পোকার আক্রমনে অধিকাংশ ধান ক্ষেত এখন পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
চালনা পৌরসভার পারখলিসা এলাকার কৃষক নরেশ রায় জানান, তিনি এক একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। এতে তার সব মিলে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। প্রথম দিকে ধান ক্ষেত ভালো দেখা গেলেও খাল বিল শুকিয়ে যাওয়ায় সেচের পানি সংকট দেখা দেয়। একই সাথে ধান ক্ষেতে মাজড়া আক্রমন করে। এসময়ে তিনি মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তার কোন সহযোগীতা, পরামর্শ না পেয়ে হতাশ হয়ে পড়েন। পরে তিনি প্রতিকারের জন্য উপজেলা কৃষি অধিদপ্তরে গিয়ে পরামর্শ নিয়ে সেমোতাবেক সার, কীটনাশক ¯েপ্র করেও কোন ফল পাননি। যার কারণে এখন তার ক্ষেত পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে বলে জানান। তার মতো একই এলাকার অসিম মন্ডল, প্রতাপ বিশ^াস, সুশান্ত সরদারসহ একাধিক কৃষক একই অভিমত ব্যক্ত করেন।
কৈলাশগঞ্জ এলাকার সাবেক ইউপি সদস্য কৃষক সিন্ধু রায় বলেন, তিনি পোনে ২ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। এতে তার এপর্যন্ত প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়েছে। প্রথমে ধানের চারা রোপনের পর তার ক্ষেত ভালো হয়েছিলো। পরে সেচের পানি সংকট হয়ে পড়ে। একই সাথে ক্ষেতে মাজড়া পোকা আক্রমন করে। তখন তিনি মুঠো ফোনের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রতিকারের জন্য ব্যবস্থা গ্রহন করেন। বর্তমানে তার ক্ষেতের অবস্থা মানুষের ডায়বেডিক্সের মতো বলে মন্তব্য করেন। এ ছাড়া তার আশে পাশে একাধিক ক্ষেত পরিত্যাক্ত অবস্থা পড়ে আছে বলে জানান।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কে এম মাকসুদুন্নবী এ প্রতিবেদককে জানান, প্রতি মৌসুমে এঅঞ্চলে বোরো চাষ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মিষ্টি পানি সংরক্ষন ও সেচের অভাবে এবং পানিতে লবনাক্ততার কারনে বোরো চাষ ব্যাহত হচ্ছে। এ ছাড়া দির্ঘদিন বৃষ্টি না হওয়ায় কৃষকদের ধানক্ষেত এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আর আমাদের জনবলের অনেক সংকট রয়েছে। ২৮ জনের স্থলে রয়েছে মাত্র ৭ জন। একজনের দুই থেকে তিনটি ইউনিয়নের দায়িত্ব পড়েছে। যে কারণে কৃষকদের সময়মত পরামর্শ দিতে পারছি না। তারপরও আমরা কৃষকদের যতটুকু পারি পরামর্শ এবং সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মাগুরার শালিখায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, ও পুরস্কার বিতরণী
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার কাতলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। প্রধান অতিথির বক্তব্য বলেন, শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চা করতে হবে। মেধা বিকাশে ও সুস্থ্য থাকতে এটি অতি প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ লিয়াকত আলী সরদার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, শালিখা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মাগুরা, মোঃ ইলিয়াছুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মিলন ঘোষ , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস,তরুন কুমার বিশ্বাস, ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান শিকদার, চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু,জেলা পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম মিনা,শতখালী স্কুলের সভাপতি মোঃ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় স্কুলের সহকারী শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দাকোপে ৭৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরসহ দলিল হস্তান্তর
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরূপ ৪র্থ পর্যায়ে ৭৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর সহ দলিল হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশের সব উপজেলায় একযোগে ভূমিহীন-গৃহহীন মানুষের মধ্যে গৃহ হস্তান্তর করেন। তার অংশ হিসাবে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা সহকালী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, চালনা পৌরসমভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ওসি তদন্ত শাহীনুর রহমান, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও দপ্তর প্রধান বৃন্দ।