স্টাফ রিপোর্টার, কপিলমুনি
খুলনার পাইকগাছার হরিঢালীতে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ দত্ত।
শনিবার বিকেলে ইউনিয়নের নগর শ্রীরামপুর ওয়ার্ডে ২শত কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, কিচমিচসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ, হরিঢালী পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, আ’লীগ নেতা সরদার মোজাফ্ফর রহমান, কুমারেশ দে, মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।









































