Home আঞ্চলিক পাইকগাছায় সাংসদ বাবু’র সহযোগিতায় যুবলীগ ও ছাত্রলীগের ইফতার বিতরণ

পাইকগাছায় সাংসদ বাবু’র সহযোগিতায় যুবলীগ ও ছাত্রলীগের ইফতার বিতরণ

11

খবর বিজ্ঞপ্তি:

পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে বিভিন্ন ইফজেখানা, এতিমখানার ছাত্র, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম ও অসচ্ছল মানুষের মাঝে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র সহযোগিতায় পাইকগাছা উপজেলার আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ আকরামুল ইসলামের তত্বাবধানে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ মে) বাদ আসর শতাধিক মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, উপজেলা যুবলীগ নেতা প্রসেন ঢালী, প্রভাষক মোঃ বাবলুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মোঃ মাসুদুর রহমান মানিক, যুবলীগ নেতা আঃ রহিম, আঃ করিম মিস্ত্রি, বিলাশ মন্ডল, দেবব্রত মন্ডল দেবু,

মোশারফ মিস্ত্রি, শাহাবাজ হোসেন, দিনার, ছাত্রলীগ নেতা মুক্ত অধিকারি, মোঃ মাহাবুবুর রহমান নয়ন, শামিম হোসেন, ইমরান হোসেন, মহাসিন, আজিজুল ইসলাম, আঃ রহিম, মানিক, মুজাহিদ, মোস্তাক প্রমুখ।