পাইকগাছা প্রতিনিধি:
“মানুষ মানুষের জন্য” সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এনামুল হক বলেছেন, সরকারের পাশাপাশি আমরা যদি আমাদের ছোট ছোট হাতগুলো বাড়িয়ে দিই মানুষের জন্য, জীবনের জন্য তবে মনুষ্যত্বের শিকলে গড়া মানুষ আবার প্রাণ ফিরে পাবে। তারই প্রয়াসে, শনিবার রাতে তার ব্যক্তিগত উদ্যোগে ভয়াবহ করোনা মহামারীর শুরু থেকে এলাকার কর্মহীন হতদরিদ্রদের মাঝে সরকারী সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ১শ পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তৈল, কাচা শাক সবজি ও শিশু খাদ্য তাদের ঘরে পৌছে দিচ্ছেন সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুল হক।

তিনি বিরামহীনভাবে দিনরাত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখছেন কোথাও কোন পরিবার খাদ্যের অভাবে দুর্দশাগ্রস্থ আছে কিনা। থাকলে তিনি সাথে সাথে নিজ উদ্যোগে খাদ্যের ব্যবস্থা করছেন। চেয়ারম্যান এনামুল হক বলেন, করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি কর্মহীন মানুষের মুখে আহার যোগানোর ল্েয দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।

এমনিভাবে তিনি অসহায় মানুষগুলোর পাশে থেকে অব্যাহত ভাবে খাদ্য সহায়তা প্রদান করে যাবেন বলে তিনি জানান।









































