স্টাফ রিপোর্টার
মহামারী করোনার কারণে বিপর্যস্ত ও খাদ্য সংকটাপন্ন পরিস্থিতি মোকাবেলায় ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রবিবার খুলনা ব্যাচ ৯৩’এর উদ্যোগে কর্মহীন হয়ে পড়া ও ঘরবন্দি ১০০টি পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিয়া, জেসমিন সুলতানা, জাকির হোসেন নয়ন, শামীম খান, ফারুক আহমেদ, আজাদ আল মামুন, এডভোকেট শাম্মী আক্তার, সৈয়দ ইমরান পলাশ, মাহফুজ রহমান মুকুল, আক্তারুল আলম টুটুল, মো: ওয়াহিদ সাদি, সুজন রহমান প্রমুখ।









































