Home আঞ্চলিক নৌ কন্টিনজেন্ট কর্তৃক জনসচেতনতামূলক কার্যক্রম

নৌ কন্টিনজেন্ট কর্তৃক জনসচেতনতামূলক কার্যক্রম

18

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বিএসও খুলনা কর্তৃক খুলনা শহর এলাকায় ৬০০ দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং রাতের খাবার বিতরণ করা হয়।

অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ৫০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রধান করা হয় এসময় কাপরের দোকান হতে আটশত টাকা জরিমানা করা হয়।

সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান নির্দিষ্ট রুটিন সময়ের পর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, মংলা বন্দর, আপাবাড়ি, বুড়িরডাঙ্গা ও চাঁদপাই এলাকায় টহল পরিচালনা করে।