ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক দুরাত্ব বজায় রেখে আশা এনজিও-১ এর পক্ষ থেকে করোনা ভাইরাস দূর্যোগে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় বেতাগা ইউপি চত্তরে এক অনুষ্ঠানে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। খুলনা বিভাগের শ্রেষ্ট ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত ত্রাণ সামগ্রী বিতরন করেন।
বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর সবুর আলী। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, আশা এনজিও-১ ব্রাঞ্চের ম্যানেজার অরুপ রানা, ইউপি সচিব এস এম দাউল আলী সহ সকল ইউপি সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ১০কেজি চাল, ২কেজি ডাল, ১কেজি তেল, ১কেজি লবন, ২কেজি আলু বিতরন করা হয়।











































