Home আঞ্চলিক পথের বাজার চেকপোষ্ট হতে ৫শ”পিচ ইয়াবাসহ আটক ১

পথের বাজার চেকপোষ্ট হতে ৫শ”পিচ ইয়াবাসহ আটক ১

19

 

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

খানজাহান আলী থানায় অফিসার ইনচার্জ হিসাবে মোঃ কামাল হোসেন খান যোগদানের পর হতে তার নেতৃত্বে বিভিন্ন মাদক বিরোধী অভিযানে একের পর এক সাফল্য নেমে এসেছে। মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ইয়াবা, গাজা, ফেনসিডিল, চোলাই মদ, জব্দ করা হয়েছে, পাশাপাশি আটক করা হয়েছে মাদক বিক্রেতা , ব্যবসায়ি ও সেবনকারীকে । রুজু হয়েছে মামলাও ,একের পর এক খানজাহান আলী থানা এলাকাতে এই মাদক উদ্ধারের কারনে এলাকায় স্বস্তি নেমে এসেছে। তার এই দারুন সাফল্যে এলাকাবাসি অত্যন্ত খুশি। নিয়মিত মাদক উদ্ধার অভিযানে ১৬ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় পথেরবাজার পুলিশ চেকপোস্টের সামনে খুলনা-যশোর মহাসড়ক দিয়ে ফুলতলা হতে খুলনার দিকে একটি ভ্যানে করে পথেরবাজার চেকপোস্ট অতিক্রম করাকালে পথের বাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ কামরুল হুদা নাঈম সংগীয় অফিসার ও ফোর্সসহ এক যুবকের গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশী চালিয়ে ৫ শ” পিচ অ্যামফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ যশোর জেলার কোতয়ালী থানার আরবপুর (দিঘীরপাড়) , এলাকার মৃত রফিকুল ইসলাম এর পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩৬), কে হাতেনাতে ধৃত করেন। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন এঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে, তিনি আরো বলেন মাদক এর সাথে কোন আপোষ নয় মাদক নির্মুলে সকলের সহযোগিতা কামনা করেন।