Home আঞ্চলিক ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

16

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

ভোলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে এক কলেজছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চালকসহ বাসটি আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় মেলেনি। উদ্ধারকাজ চলছে।