খবর বিজ্ঞপ্তি।।
শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম শুভ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য মহোদয় অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. দীন-উল ইসলাম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দীন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. মো. মেহেদী নেওয়াজ এবং অত্র বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. আব্দুর রউফ এর নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত শিশু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশ গ্রহণের মাধ্যমে সকাল ৯:০০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। অত:পর শিশুসহ সকলের উপস্থিতিতে সকাল ৯:১৫ মিনিটে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানের তৃতীয় পর্বে সকাল ৯:৩০ মিনিটে বিভিন্ন স্কুল থেকে আগত শিশু ও শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা বিদ ও কলামিস্ট অধ্যাপক মো. আনোয়ারুল কাদির। বিশ^বিদ্যালয়ের উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি সকল শ্রেণী ও পেশার মানুষের বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। তিনি জাতীয় শিশু দিবসে শিশুদেরকে এ দেশের সঠিক ইতিহাস এবং স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূুমিকা সম্পর্কে জানানোর উপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্য বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনী ও স্মৃতিচারণমূলক ইতিহাস নির্ভর ঘটনাবলী আলোচনা করেন। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিবস কর্মসূচিতে কোরানখানি করা হয় এবং দু’আ মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।











































