Home জাতীয় মায়ের সঙ্গে পার্কে গিয়ে ২ শিশুর মৃত্যু, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

মায়ের সঙ্গে পার্কে গিয়ে ২ শিশুর মৃত্যু, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

12

ঢাকা অফিস।।

ঢাকার কেরানীগঞ্জে মায়ের পরকীয়ার বলি ২ শিশু হত্যা মামলার প্রধান আসামিসহ ৩জন র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ জুলহাস হাওলাদার (৩৫), গার্ডেন পার্কের মালিক মোঃ জাকির হোসেন (৪৮) ও ম্যানেজার মোঃ রাকিব (৩০)।

র‍্যাবের মিডিয়া সেল বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে এই তথ্যটি নিশ্চিত করে।

র‍্যাব সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন গদারবাগ এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাসকারী জিন্নাত আরা তানিয়া (২৮) তার প্রতিবেশী ভাড়াটিয়া জুলহাস হাওলাদার (৩৫) নামক ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। তানিয়ার ঘরে হাফিজা আক্তার (৬) ও তানজিল হোসেন ফাহিম (৩) নামে দুটি সন্তান ছিল।

গত ১১ মার্চ বিকালে তানিয়ার স্বামী মোকলেসুর রহমান মিরাজ (৩৫) প্রতিদিনের ন্যায় কাজে বের হয়। পরে জুলহাসকে নিয়ে শিশুদের পিতাকে মিরাজকে কিছু না জানিয়ে হাফিজা ও ফাহিমকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজাবাড়ীর গার্ডেন পার্কে ঘুরতে যায়। সেখানে পার্কের সুইমিংপুলে পড়ে শিশু ২টির মর্মান্তিক মৃত্যু হয়। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় নিহত শিশুরদের বাবা মোকলেসুর রহমান মিরাজ গত ১২ মার্চ স্ত্রী জিন্নাত আরা তানিয়া (২৮) ও প্রেমিক জুলহাসের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত বুধবার গদাবাগ ও রাজাবারী এলাকায় অভিযান চালিয়ে জুলহাসকে গ্রেফতার করা হয়। পরে দায়িত্বে অবহেলার কারণে গার্ডেন পার্কের মালিক মোঃ জাকির হোসেন ও ম্যানেজার মোঃ রাকিবকে গ্রেফতার করা হয়। স্ত্রীর জিন্নাত আরা তানিয়াকে ঘটনার দিনই দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।