খবর বিজ্ঞপ্তি।।
রাজনৈতিক প্রতিহিংসায় দিঘলিয়ায় মাইনুল হত্যা মামলায় নিরীহ এলাকাবাসী ও বিএনপি কর্মীদের জড়ানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ। গতকাল রবিবার একবিবৃতিতে প্রকাশ্য দিবালোকে সংঘঠিত এ হত্যাকান্ডে প্রকৃত খুনীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি এবং মামলা থেকে নিরীহ এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের নাম বাদ দেবার জোর দাবি জানিয়েছেন তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানিয়েছেন, দিঘলিয়ার সেনহাটি এলাকায় আ’লীগের অভ্যন্তরীণ কোন্দলে গত ৬ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে প্রকাশ্য দিবালোকে মাইনুল ইসলামকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এঘটনার দু’দিন পর ৮ মার্চ দিঘলিয়া থানায় ১০জনের নাম উলে¬খ্যসহ অজ্ঞাত আরও ৪/৫জনকে আসামী করে মামলা দায়ের করেন নিহতের পিতা মিজানুর রহমান। মামলা বাদীকে অনৈতিক সুবিধা বা চাপ প্রয়োগ করে সন্ত্রাসীদের সাথে কয়েকজন নিরীহ এলাকাবাসী ও বিএনপি কর্মীদের অন্তর্ভুক্ত করেছে শাসকগোষ্ঠি। অহেতুক হয়রানির উদ্দেশ্যে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলামকে ৬নম্বর এবং যুবদল কর্মী গাজী রেজাউল ইসলামকে ৩নং আসামী করা হয়েছে। সামাজিক অবস্থান ভালো হওয়ায় এবং বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় স্থানীয় রাজনীতির আক্রোশের জেরধরে মামলায় জড়ানো হয়েছে। প্রকাশ্য দিবালোকে মর্মাত্মিক এ হত্যাকান্ডের সাথে দুই/তিনজন জড়িত বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ঘটনাস্থল সেনাহাটি গ্রামে কিন্তু চন্দনী মহল এলাকার বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানি করছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে সংঘঠিত হত্যাকান্ডের সঠিক তদন্তপূর্বক আ’লীগের চিহিৃত সন্ত্রাসীদের গ্রেফতারপুর্বক বিচারের আওতায় আনা এবং মামলা থেকে নিরীহ এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের নাম বাদ দেবার জোর দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।











































