Home আঞ্চলিক ডাচ বাংলার টাকা ছিনতাইয়ের ঘটনায় খুলনায় আটক ৩

ডাচ বাংলার টাকা ছিনতাইয়ের ঘটনায় খুলনায় আটক ৩

4

 

স্টাফ রিপোর্টার।।

ঢাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় খুলনা নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনি থেকে ৩ জনকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশ।

রোববার ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি টিম সিএন্ডবি কলোনির টু আর-২ নং ভবনের চারতলায় জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশ এবং অপর ২ নারীকে আটক করা হয়।

অভিযানে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি এডিসি মো. রাশেদ জানান, আটক আকাশকে নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ওই বাসা থেকে কোনো টাকা উদ্ধার হয়েছে কি না-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।