Home আঞ্চলিক রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত দুই শতাধিক

রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত দুই শতাধিক

33

খুলনাঞ্চল রিপোর্ট।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে কয়েকজন শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম দাবি করেছেন, সংঘর্ষে আহত শিক্ষার্থীর সংখ্যা ২০০ এর বেশি। আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

শিক্ষার্থীরা বলছেন, সংঘর্ষের ৩ ঘণ্টা পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেনি পুলিশ। ঘটনাস্থলে এখনও পুলিশের দেখা পাওয়া যায়নি।

 

বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের বাইরে থেকে স্থানীয়রা এখনও ইট-পাটকেল ছুড়ছে। অন্যদিকে শিক্ষার্থীরাও ক্যাম্পাসের ভেতর পাল্টা অবস্থান নিয়েছেন।

 

ক্ষুব্ধ জনতা বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছেন। আগুন বাজারে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। পেট্রোলবোমাও নিক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।

 

এদিকে স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীরা পেট্রোলবোমা, ককটেল নিক্ষেপ করছে।