Home আঞ্চলিক মোংলায় মাদকসহ আটক ৩ 

মোংলায় মাদকসহ আটক ৩ 

7
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌর শহরের ট্রেডার্স মসজিদ রোড, শিকারীর মোড় ও রাজ্জাক সড়কে পৃথক অভিযান চালায় পুলিশ। রাব্বি মোল্লা (১৯), মোঃ রনি হাওলাদার (৩৩) ও রিলিফ হালদার (৫২) কে মাদকসহ আটক করে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ১৫ পিচ ইয়াবা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের প্রেক্ষিতেই শুক্রবার রাতে মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আসামীদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।