Home আঞ্চলিক হরিঢালীতে নির্মাণাধীন পিচের রাস্তার কাজ পরিদর্শনে সংসদ সদস্য বাবু

হরিঢালীতে নির্মাণাধীন পিচের রাস্তার কাজ পরিদর্শনে সংসদ সদস্য বাবু

13

খবর বিজ্ঞপ্তি।।

পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্মাণাধীন পিচের রাস্তার কাজ পরিদর্শন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি শনিবার (১১ মার্চ) বিকালে এ কাজ পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শামীম সরকার, এ এইচ এম কামাল, শওকাত হাওলাদার, নাজমা কামাল, মৃগাঙ্গ বিশ্বাস, রাজু, মীর ছদরুল আমিন, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাজাহারুল ইসলাম মিথুন, শেখ সাব্বির হোসেন প্রমুখ।#