ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে কি সিদ্ধান্ত নেবে বাফুফে? লিগ বাতিল করবে নাকি সমাপ্ত ঘোষণা করে শীর্ষে থাকা দলকে ট্রফি দেবে? এমন জটিলতায় এএফসির গাইডলাইন চেয়েছিল বাফুফে। আজ রবিবার দুপুর ২টায় সে গাইডলাইন নিয়ে জরুরি সভায় বসছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেছিলেন, ‘এএফসির গাইডলাইনের বাইরে তারা যাবেন না।’
এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থা গতকাল শনিবার তাদের মতামত জানিয়ে দিয়েছে বাফুফেকে। এএফসি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে। শুধু বলেছে, ‘তোমরা যে সিদ্ধান্ত নাও, তা দ্রুত জানিয়ে দাও আমাদের।’
বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, ‘এএফসির বক্তব্য হলো, এবারের প্রোপট সম্পূর্ণ আলাদা। ভারতও লিগের ইতি টেনেছে। এখন তোমরা যেটা ভালো মনে কর, সেই সিদ্ধান্ত নিতে পারো।’ বাফুফে যে সিদ্ধান্ত নেয় তা দ্রুতই জানিয়ে দিতে হবে এএফসিকে। তারপর এএফসির সভায় এ বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তারা।
কাবগুলো এবারের লিগটা আর খেলতে চায় না। তাই বাফুফের সামনে দুটি পথ। এক লিগ বাতিল করে দেয়া এবং দুই লিগ সমাপ্ত ঘোষণা করে চ্যাম্পিয়ন নির্ধারণ করা। এ নিয়ে এএফসির কোনো বাধ্যবাধকতা নেই। হিসেব পরিষ্কার- বাফুফে লিগ বাতিল করলে ২০২১ সালের এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধি থাকবে শুধু ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সে েেত্র বাংলাদেশের একটি কোটা নষ্ট হবে এএফসি কাপের। আর লিগ সমাপ্ত ঘোষণা করলে দুটি দল খেলতে পারবে এএফসি কাপে।
শাল্কের জালে গোলউৎসব করলো বরুশিয়া
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসকে জয় করা ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেলো অবশেষে জার্মানিতে। করোনা সংক্রমণ অব্যাহত থাকার পরও ইউরোপিয়ান সেরা ৫টি লিগের একটি, জার্মান বুন্দেসলিগা মাঠে গড়ালো। দর্শকহীন, ফাঁকা স্টেডিয়ামে একসঙ্গে হয়ে গেলো ১০টি কাবের ফুটবল ম্যাচ।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় ম্যাচগুলো। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই তবে শুরু করা হয় জার্মান বুন্দেসলিগা। মাঠে ফুটবলারদের পে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব নয়। এ কারণে যতটা সম্ভব, সংযত থেকেই ফুটবল খেলেছে বুন্দেসলিগার কাবগুলোর ফুটবলাররা। এমনকি গোল উদযাপনেও বেশ সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে খেলোয়াড়দের। আগের মত আর গোল উদযাপনে একজন আরেকজনকে জড়িয়ে ধরে উল্লাস করা নয়, বরং দুরত্ব বজায় রেখেই হাত তালি দিয়ে গোল উদযাপন করতে দেখা গেছে বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলারদের। ফেরার প্রথম দিনই সবচেয়ে বড় ম্যাচ ছিল শাল্কে জিরোফোরের বিপে বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ। এই ম্যাচে শাল্কের জালে রীতিমত গোল উৎসব করেছে বরুশিয়ার ফুটবলাররা। ৪-০ গোলে শাল্কেকে হারিয়েছে বরুশিয়া।
জোড়া গোল করেছেন রাফায়েল গুয়েরেইরো। এছাড়া একটি করে গোল করেছেন আরলিং হাল্যান্ড এবং থোরগান হ্যাজার্ড। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান আরও সংযত করলো বরুশিয়া। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৫৪। মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা বায়ার্ন মিউনিখের চেয়ে। ২৫ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫৫।
অন্য ম্যাচগুলোতে এফসি অগসবার্গকে ২-১ গোলে হারিয়েছে উলফসবার্গ। প্যাডারবর্নের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফরচুনা ডাসেলডর্ফ। আরবি লেইপজিগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসসি ফ্রেইবার্গের সঙ্গে। হফেনহেইমকে ৩-০ গোলে হারিয়েছে হার্থা বার্লিন।
টি-২০ বিশ্বকাপের সিদ্ধান্ত আইসিসির সভায়
ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের কপালে কি আছে আসলে? এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থাটি বোর্ড মিটিং কিংবা এক্সিকিউটিভ কমিটির মিটিং, এমকি সদস্য দেশগুলোর সিইও’দের নিয়ে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কোনোটিতেই সিদ্ধান্ত নিতে পারেনি।
প্রতিবারই বলা হয়েছে, ‘দেখি না কি হয়!’ অর্থ্যাৎ, বাতিল, স্থগিত কিংবা সূচি অনুযায়ী সময়মত আয়োজনের সিদ্ধান্ত- কোনোটাই তারা নেই। বিষয়টা ছেড়ে দিয়েছিল পুরোপুরি সময়ের ওপর। কিন্তু ধীরে ধীরে সময় পার হয়ে যাচ্ছে। সুতরাং, সিদ্ধান্তটা নিয়েই নিতে হবে। আগামী ২৮ মে রয়েছে আইসিসির বোর্ড সভা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই বোর্ড সভায় কি সিদ্ধান্ত নেবে আইসিসি? বিশ্বকাপ হবে তো? না হলে, পরিবর্তিত কি সিদ্ধান্ত।
বাংলাদেশের সঙ্গে আরো দুই বছর জেমি ডে
ক্রীড়া প্রতিবেদক
তৃতীয়বারের মতো চুক্তি করতে সম্মত ছিল বাফুফে-জেমি ডে দুই পই। পুনরায় সম্পর্কের সুতোটা গাঁথার েেত্র বাধা ছিল ‘তিন মাস’। ১৬ মে থেকে ১৫ আগস্ট- এই তিন মাস ছাড়াছাড়ি বাফুফে ও জেমির।
আবার বন্ধন শুরু হবে ১৬ আগস্ট বাফুফে এই শর্তটাই দিয়েছিল বাংলাদেশ ফুটবলের প্রধান কোচকে। অনেক ভেবেচিন্তে সেই শর্তে রাজি হয়েছেন কোচ ব্রিটিশ কোচ জেমি ডে। তিন মাস বেকার থেকেও তিনি আরও দুই বছর বাংলাদেশে কাজ করার সম্মতি দিয়েছেন। ব্যস, এখন সবকিছুই ফাইনাল।
বিক্রি হলো আকবরের যুব বিশ্বকাপের স্মারক
ক্রীড়া প্রতিবেদক
বিক্রি হয়েছে ২ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১ লাখ ৭০ হাজার টাকা। সর্বোচ্চ বিড করে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের ছোঁয়া লেগে থাকা স্মারক দুটি নিজের সংগ্রহে নিয়েছেন জুয়েল। শুক্রবার রাতে শেষ হওয়া নিলামের আয়োজক ছিল মুশফিকুর রহিমের ম্যানেজমেন্ট পার্টনার নিবকো, আর অন্যতম সহযোগী ছিল স্পোর্টস ফর লাইফ।
নিবকো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস ২ হাজার ইউএস ডলার দিয়ে কিনেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি রিয়াজুল ইসলাম জুয়েল। নিলাম থেকে পাওয়া অর্থের পুরোটাই করোনায় তিগ্রস্ত মানুষদের জন্য ব্যয় করা হবে।
৩৯০ জনকে ১৭লাখ টাকা দেবে কোয়াব
ক্রীড়া প্রতিবেদক
করোনার সময় অর্থকষ্টে পড়া ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ‘কোয়াব’। বর্তমান ক্রিকেটার, কোচ, আম্পায়ার, স্কোরার, মাঠ কর্মী, টিম বয়, বল বয় ও অন্তঃপ্রাণ সংগঠকসহ ক্রিকেট পাড়ার সাথে নিবিড়ভাবে জড়িতদের জন্য ‘কোয়াব’ নিজস্ব উদ্যোগ ও সাবেক-বর্তমান ক্রিকেটারদের প্রত্য সহযোগিতায় একটি অর্থ তহবিলও তৈরি করেছে।
তহবিলে প্রথম শ্রেণির ক্রিকেটারদের অর্ধেক মাসের বেতন জমা পড়েছে। টাকার অংকে যার পরিমাণ ছিল সাড়ে ১০ লাখ। এমনকি বিশ্ববিজয়ী যুব দলের ক্রিকেটাররাও কোয়াবের অর্থ তহবিলে শরিক হয়ে করোনায় তিগ্রস্তদের পাঁশে দাড়িয়েছেন। তারা বিসিবির কাছ থেকে প্রতি যে ১ লাখ টাকা করে পাচ্ছেন, সেখান থেকে সবাই মিলে ২ লাখ ৩০ হাজার টাকা তুলে দিয়েছেন কোয়াব তহবিলে। এর বাইরে সাবেক ক্রিকেটাররাও অর্থ সাহায্য করেছেন। সেই অর্থ অবশেষে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। আজ রবিবার থেকে সাবেক ও বর্তমান ক্রিকেটার, কোচ, আম্পায়ার , স্কোরার, মাঠকর্মীসহ সাময়িক অর্থ কষ্টে ভোগা ৩৯০ জনের মাঝে তা বন্টন করা হবে।
৩০০ মানুষকে ঈদ উপহার দিলেন রুবেল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের আক্রমণে কাপছে পুরো বিশ্ব। বাংলাদেশেও দিন যাচ্ছে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এরই মধ্যে সামনে আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। নিজ এলাকা বাগেরহাটে ৩০০ মানুষকে রুবেল দিয়েছেন ঈদ উপহার। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রুজেসই বেলজিয়ান লিগ চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মহামারীর কারণে গত মাসে ইউরোপের প্রথম দেশ হিসেবে নিজেদের ঘরোয়া লিগ টুর্নামেন্ট বাতিল করেছে বেলজিয়াম। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় বেলজিয়ান প্রো লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় কাব ব্রুজেসকে। কিন্তু সেটা ছিল মূলত বেলজিয়ান লিগ কর্তৃপরে প্রস্তাবনা। কাবগুলোর বৈঠকে এ প্রস্তাবনা অনুমোদনের প্রয়োজন ছিল।
শুক্রবার সাধারণ সভায় সেই বাকি আনুষ্ঠাকিতাটুকুও শেষ হলো। কাবগুলোর অনুমোদনের পর ব্রুজেসকে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। কাব ব্রুজেস ইউরোপের প্রথম কাব যারা করোনার জন্য চ্যাম্পিয়ন হয়ে গেল মৌসুম শেষ না করেই। মৌসুম স্থগিত হওয়ার আগেই এক রাউন্ড হাতে রেখেই ১৫ পয়েন্টে এগিয়ে ছিল কাব ব্রুজেস। এ কারণে চ্যাম্পিয়ন হলো তারাই। এনিয়ে ১৭তম লিগ ট্রফি ঘরে তুলল কাব ব্রুজেস। গত পাঁচ মৌসুমে এটি তাদের তৃতীয় শিরোপা। সে সুবাদে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলতে পারবে কাবটি।
জুলাইয়ে মাঠে ফিরছেন কোহলিরা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস সংক্রমণ এখনো কমেনি। বরং বেড়েই চলেছে। তবে জীবন এভাবে কতদিন আর চলবে? ঘরবন্দী সময় ফুরানোর ইঙ্গিত। প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে সতর্ক থেকেই মাঠে নামতে চায় দলগুলো। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে ফের খেলার মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল।
জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। এ জন্য অনুশীলন করে সেই মাসেই নিজেদের প্রস্তুত করে নেবে তারা। জুলাইয়ের শেষ দিকে দর্শকশূন্য মাঠে সিরিজ আয়োজনের কথা ভাবা হচ্ছে। যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে লড়বে দুই দল। এর আগে ভারতীয় দলকে কোয়ারেন্টিনে থাকার নিয়ম মেনে চলতে হবে।
রাশিয়ায় ২১জুন মাঠে গড়াবে ফুটবল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ রাশিয়ার ফুটবল। এবার আগামী ২১জুন থেকে পুরনায় মাঠে গড়াবে ফুটবল। শুরু হচ্ছে রাশিয়ান প্রিমিয়ার লিগ। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এ ঘোষনা দিয়েছে।
রাশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় লিগ পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে। তবে ম্যাচগুলো দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কিনা এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। লিগে এ পর্যন্ত অনুষ্ঠিত ২২ ম্যাচ পরে বর্তমান চ্যাম্পিয়ন জেনিত সেইন্ট পিটার্সবার্গ ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। নয় পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে লোকোমোটিভ মস্কো ও ক্রাসনোডার।
আগামী নারী ফুটবল বিশ্বকাপের স্বাগতিক নির্বাচন ২৫জুন
ক্রীড়া প্রতিবেদক
আগামী ২৫জুন ফিফা কাউন্সিলের অনলাইন সভায় ২০২৩ নারী বিশ্বকাপের স্বাগদিক দেশ বেছে নেয়া হবে। বিশ্বফুটবলের নিয়ন্ত্রন সংস্থার একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নারী বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মত সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিডিং প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। একটি স্বচ্ছ, নিরপে বিডিং প্রক্রিয়ার মাধ্যমেই স্বাগতিক দেশ বাছাই করা হবে। ব্রাজিল, কলম্বিয়া, জাপানের সঙ্গে বিডে যৌথভাবে অংশ নেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এদের মধ্যে কোন দেশই এর আগে নারী বিশ্বকাপের আয়োজক হতে পারেনি। আগামী মাসে আদ্দিস আবাবায় ফিফার যে কাউন্সিল সভা হবার কথা ছিল সেখানেই স্বাগতিক দেশের নাম ঘোষনা করা হতো। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সভা বাতিল হয়ে যায়।
বিরক্তিকর বলেই রোনালদো সেরা
ক্রীড়া প্রতিবেদক
গত ফেব্রুয়ারিতে পঁয়ত্রিশে পা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের ছাপ যেন কখনোই পারফরম্যান্সে পড়তে দেন না জুভেন্টাস ফরোয়ার্ড। এই বয়সেও যেভাবে খেলে চলেছেন তাতে মনে হয় অনায়াসেই আরও লম্বা করবেন ফুটবল ক্যারিয়ার। পর্তুগিজ তারকার শো কেসে জমা আছে পাঁচ পাঁচটি ব্যালন ডি অর ট্রফি।
পাঁচবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কিন্তু এখনো মাঠে নামলে জয়ের ুধা এতটুকু কমে না। এমনকি অনুশীলনেও থাকে জেতার আগ্রাসি তাড়না। কখনো কখনো অনুশীলনের রোনালদোকে দেখলে ‘বিরক্তিকর’ বলে মনে হয় সতীর্থ পর্তুগীজ মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে। আর এই ‘বিরক্তিকর’ কাজগুলোকেই সেরা বানিয়েছে রোনালোদোকে।
লালা-ঘাম ব্যবহার নিষিদ্ধ করল ইংল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
আগামী বুধবার থেকে মাঠে ফিরবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। প্রথমে বোলারদের ট্রেনিংয়ে ফেরানো হবে। কয়েক সপ্তাহ পর ট্রেনিংয়ে ব্যাটসম্যানদের যুক্ত করা হবে। প্রায় ৩০জন ক্রিকেটার নিয়ে প্রস্তুতি শুরু হবে।
দিকনির্দেশনায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বল উজ্জ্বল করার জন্য লালা ও ঘাম ব্যবহার করা যাবে না। পাশাপাশি আউটডোর অনুশীলনের জন্য আরও কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো মধ্যে উল্লেখযোগ্য হল, গ্রুপ অনুশীলনে দুইজনের বেশি থাকা যাবে না। মোট তিনজনের অনুশীলনে একজন পরিবারের সদস্য এবং একজন বাইরের ব্যক্তি থাকতে পারবে। কমপে দুই মিটার সামাজিক দূরত্ব রাখতে হবে। অনুশীলনে মাত্র একজন কোচিং স্টাফ থাকতে পারবে। ইনডোরে কোনও ক্রিকেট কার্যক্রম রাখা যাবে না।
ফেরার প্রত্যাশায় নেইমারের কঠোর পরিশ্রম
ক্রীড়া প্রতিবেদক
মাঠের খেলা বন্ধ থাকলেও থেমে নেই পিএসজি তারকা নেইমারের অনুশীলন। মাঠে ফেরার আশায় নিজেকে প্রস্তুত রাখতে কঠোর পরিশ্রম করছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। পয়েন্ট টেবিলে বড় ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে নেইমার-এমবাপেদের দল পিএসজিকে। তবে আরও তিন প্রতিযোগিতায় রয়েছে দলটি। উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে এবং ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপের ফাইনালে। কোভিড-১৯ মহামারীর কারণে গত দুই মাস ধরে ব্রাজিলে নিজের বাড়িতে আছেন নেইমার। সেখানে নিজেকে প্রস্তু রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। দীর্ঘদিনের ব্যক্তিগত কোচ রিকার্দো রোসার অধীনে চালিয়ে যাচ্ছেন প্রতিদিনের অনুশীলন। এমনকি কাবে থাকলে যে পরিশ্রম করতেন, তার চেয়েও বেশি পরিশ্রম করছেন বলে নিজের ওয়েবসাইটে জানিয়েছেন তিনি।











































