Home আঞ্চলিক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা: বাগেরহাটে চল্লিশ জনের নামের পাশে ইউপি সদস্যের মোবাইল নম্বর

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা: বাগেরহাটে চল্লিশ জনের নামের পাশে ইউপি সদস্যের মোবাইল নম্বর

10

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার সুবিধাভোগীদের তালিকায় ৪০ জন মানুষের নামের পাশে নিজের মোবাইল নম্বর জুড়ে দিয়েছেন এক ইউপি সদস্য। শুধু তাই নয় শরণখোলা উপজেলার ওই তালিকায় চৌকিদার, সরকারি বিভিন্ন সুবিধাভোগকারী ও সচ্ছল ব্যক্তির নাম রয়েছে। ৪০ জন সুবিধাভোগীর নামের তালিকায় নিজের মোবাইল নম্বর জুড়ে দেয়া ইউপি সদস্য হচ্ছেন শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসান।

এ ঘটনায় অনিয়মকারী ইউপি সদস্যকে শনিবার  কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সঠিক জবাব না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছেন গনমাধ্যম কর্মীদেরকে ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত চূড়ান্ত তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে উপজেলা প্রশাসনের কাছে অনিয়ম ধরা পড়ে। দেখা যায় খোন্তাকাটা ইউনিয়নের একটি ওয়া্ের্ডর তালিকায় ৪০ জনের নামের পাশে একটি মোবাইল নম্বর। পরে জানা যায় নাম্বারটি ওই ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসানের। সুফলভোগীদের নামের পাশে তাদের নিজেদের মোবাইল নম্বর সংযুক্ত করার কথা থাকলেও ওই ইউপি সদস্য অসৎ উদ্দেশ্যে নিজের মোবাইল নম্বর দিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। পরবর্তীতে উপজেলা প্রশাসন বিষয়টি সংশোধন করে উপকারভোগীদের নাম্বার বসিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সরদার মোস্তফা শাহিন  বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত তালিকায় ৪০ জনের নামের পাশে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর পাওয়া যায়। পরবর্তীতে আমরা মোবাইল নম্বর সংশোধন করে চুড়ান্ত তালিকা করা হয়েছে।

১৭ মে চুড়ান্ত তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। অনিয়মকারী ইউপি সদস্যকে কারণ দর্শাণেরা নোটিশ দেওয়া হয়েছে। সঠিক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।