শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর শামিম হোসেন (৩৫) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির আইসি এসআই নাজমুল হাসান আজ শনিবার বেলা ১২ টার দিকে শহরতলির সুতিঘাটা গ্রাম থেকে তাকে আটক করেন। আটক শামিম হোসেন ওই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
এসআই নাজমুল হাসান জানান, খুলনা জেলা বটিয়াঘাটা থানায় ২০১২ সালে ৪ ফেব্রুয়ারী শামিম হোসেনের নামে একটি মাদক মামলা নং ২২ হয়। ওই মামলায় আদালত শামিম হোসেনকে যাবজ্জীবন সাজা দেন। সে দীর্ঘদিন পলাতক থাকার পর আজ বেলা ১২ টার দিকে শামিমকে আটক করেন।











































