স্টাফ রিপোর্টার।।
মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, খুলনা রিপোর্টারস ইউনিটির সদস্য সচিব আবু হেনা মোস্তফা জামাল পপলু জাতিসংঘ পানি সম্মেলন ২০২৩ এ অংশ গ্রহন করতে সোমবার (১২ মার্চ) ঢাকা ছাড়ছেন।
আগামী ২২-২৪ মার্চ জাতিসংঘ সদর দপ্তর নিউেইয়ার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে দেশের জলবায়ু পরিবর্তন ও পানির ন্যায্যতা বিষয়ক তিনটি সভায় তিনি অংশগ্রহন করবেন ও নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে তথ্য উপাত্ত উপস্থাপন করবেন।
উল্লেখ্য, সাংবাদিক পপলু ২০২২ সালের জুন মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জিপিডিআরআর ( গ্লোবাল প্লাটফর্ম অব ডিজেস্টার রিস্ক রিডাকশন) সম্মেলনে অংশগ্রহন করে বাংলাদেশের চিত্র তুলে ধরেন। ২০১২ সালে তিনি সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য আমেরিকান (ইউএসএ) সরকারের স্টেট ডিপার্টমেন্ট এর আমন্ত্রনে ইন্টারন্যাশনাল ভিজিটর্স লিডারশীপ প্রোগ্রামে অংশগ্রহন করেন।
সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু উপকূলীয় সাংবাদিকদের ফোরাম কোস্টাল ভয়েজ অব বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছেন।











































