Home জাতীয় সাভারে কেন ধসে পড়ল সরকারি ভবনের ছাদ, তদন্ত করবে র‌্যাব

সাভারে কেন ধসে পড়ল সরকারি ভবনের ছাদ, তদন্ত করবে র‌্যাব

10

ঢাকা অফিস।।

সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ১২ তলা ভবনের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪)‌ একটি দল। ভবনটি ধসে পড়ার বিষয়টি তদন্ত করা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শুক্রবার রাত ৮টায় পরিদর্শনে আসেন র‌্যাব-৪ সিপিসি-২‘র কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।

তিনি গণমাধ্যমকে বলেন, ‌‘আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া আমাদের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে আমরা জেনেছি, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।’

আরও পড়ুন: সাভারে ধসে পড়ল নির্মাণাধীন ভবনের ছাদ, আহত ১৫

ঢাকার সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি ১০ তলা ভবনের নির্মাণাধীন ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার গনকবাড়িতে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠানটির নির্মাণাধীন নতুন ভবনের ১০ তলায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ১০ তলা ভবনটির ছাদ ঢালাইয়ের জন্য কাঠামো নির্মাণ করা হয়েছিল। সেখানে বেঁধে রাখা রডের কাঠামোটি ধসে পড়ে ১৫ শ্রমিক আহত হন।