Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

42
খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ৭ই মার্চ দিবস উপলক্ষে জাতির পিতার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ

৬০ একর জমি জবর দখল করে লুটেপুটে খাচ্ছে ঘের মালিক
মোংলা (বাগরেহাট) প্রতিনিধি
মোংলায় জমির মালিকদের ৬০ একর জমি জবরদখল করে র্দীঘ ১২/১৩ বছর ধরে চিংড়ি চাষের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী এক ঘের মালিকের বিরুদ্ধে। জমির মালিকদেরকে হারির/লিজের (চুক্তি অনুযায়ী জমির বিপরীতে নির্ধারিত টাকা) টাকা না দেয়ায় এর প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন। জমির মালিকেরা তাদের জমি ঘিরে নিয়ে যে যার মত করে মাছ চাষের উদ্যোগ নিলেও প্রভাবশালী ওই ঘের মালিকের বাঁধা, হামলা ও হুমকি-ধামকিতে তাও করতে পারছেন না ভুক্তভোগীরা।

স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের গণস্বাক্ষরিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম শেখ তার নিজের জমির সাথে অন্য মালিকদের ৬০ একর জমি হারি/লিজ নিয়ে র্দীঘদিন ধরে চিংড়ি চাষ করে আসছেন। কিন্তু চুক্তি মোতাবেক জমির মালিকদের হারির/লিজ টাকা না দিয়ে বিভিন্ন সময়ে নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে আসছনে সালাম। সালামের এহীন র্কমকান্ডে অতিষ্ট জমির মালিকেরা তাদের প্রাপ্ত হারির/লিজ টাকা বুঝে পেতে ও তাদের জমি আলাদা করে ঘিরে চিংড়ি চাষের আওতায় নিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। চলতি মৌসুমের শুরুতেই জমির মালিকেরা সালামের ঘেরের মধ্যে থাকা তাদের জমি ঘিরতে গেলে তাতে বাঁধা দেয় সালাম শেখ। শেষমেষ জমি ঘিরতে না পেরে ও হারির/লিজের টাকা না পেয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন অসহায় জমির মালিকেরা। জমি ঘিরে নিতে বাঁধা দিয়ে ও হারির টাকা না দিয়েইে চলতি মৌসুমে ওই জমিতে আবারো ঘের শুরু করেছেন সালাম। এনিয়ে জমির মালিকদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে ঘের মালিক সালাম ও জমির মালিকদের মধ্যে যে কোন সময় সংর্ঘষের আশংকা বিরাজ করছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তজেনা ছড়িয়ে পড়েছে।

এদিকে জমির মালিকেরা দীর্ঘদিনেও হারির/লিজ টাকা না পাওয়ায় নতুন করে একই এলাকার ঘের ব্যবসায়ী ও ওই ঘেরের মধ্যে ক্রয়কৃত জমির মালিক নজরুল ইসলাম হাওলাদাররে কাছে তাদের জমি হারি/লিজ দিয়েছেন। নজরুল ইসলামও ওই সকল জমির মালিকদেরকে নগদ হারির/লিজের টাকা পরিশোধ করলেও সালাম শেখের বাঁধার কারণে জমিতে ঘের করতে পারছেন না। তাই নজরুল ইসলাম বাদী হয়ে জমি জবরদখলকারী আব্দুস সালাম শেখের বিরুদ্ধে প্রশাসনরে বিভিন্ন দপ্তরে জমির মালিকদের সাথে নিয়ে লিখিত অভিযোগ দিলেও প্রায় মাসখানকে সময়েও তার কোন প্রতিকার মিলেনি।

জমির মালিক আ: রশিদ হাওলাদার, ইউসুফ আলী খান, তৈয়বুর রহমান শেখ, আব্দুল মজিদ খান, মো: টুকু খান, আবুল কালাম ফকির বলনে, আমাদের ৬০ একর জমি জবরদখল করে সালাম শেখ র্দীঘদিন ধরে ঘের করে আসলেও আমাদের হারির/লিজের টাকা দেয়না। হারির/লিজের টাকা চাইতে গেলে গালাগালি, হুমকি-ধামকিসহ নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে আসছেন সালাম। হারির/লিজের টাকা না দেয়ায় আমরা আমাদের জমি ঘিরে নিতে গেলে তাতেও বাঁধা দিয়ে জবরদখল করে রেখেছেন সালাম শেখ। আমরা আমাদের হারির/লিজের টাকা ও জমি ঘিরে নিতে প্রশাসনের দারস্ত হয়েছি। কিন্তু তাতেও এখনও পর্যন্ত কোন সুফল পাচ্ছিনা বলেও জানান তারা। ভুক্তভোগীরা আরো বলনে, মুলত সালামের জবরদখলকৃত প্রায় ১শ একরের ঘেরের মধ্যে সালামের নিজের জমি রয়েছে মাত্র ১৭ একর। নিজের ১৭ একর জমির সাথে বাকী জমির মালিকদের জমি জবরদখল করে ১২/১৩ বছর ধরে ঘের করে আসছেন সালাম।

ভুক্তভোগীদের জমি হারি/লিজ নেয়া নজরুল ইসলাম বলেন, আমি হারির টাকা পরিশোধ করে জমি লিজ নিয়েও সালাম শেখের জবরদখল ও বাঁধায় সেই জমিতে যেতে পারছিনা। আমি জমিতে ঘের করতে না পারলে তো আমার হারি দেয়া টাকাই লোকসানে যাবে। তাই আমিও প্রশাসনের কাছে এর প্রতিকারে জোর দাবী জানাচ্ছি। নজরুল ইসলাম আরো বলেন, সালামের জবরদখলে থাকা প্রায় ১শ একরের ঘেরের মধ্য হতে আমি জমির মালিকদের কাছ থেকে ১৯ একর ৯২শতক জমি কিনেছি। আমার ক্রয়কৃত জমিতেও যেতে পারছিনা সালামের বাঁধার কারণে।

অভিযুক্ত জমি জবরদখলকারী ঘের মালিক আব্দুস সালাম শেখ বলনে, আমার কাছে কেউ কোন হারির/লিজের টাকা পাবনো। আর যারা আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছেন আমার ঘেরের মধ্যে তাদের নিজেদের কোন জমিই নেই বলে দাবী করেন তিনি।

উপজলো নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, জমি ও ঘের সংক্রান্ত বিষয়ে আব্দুস সালাম শেখের বিরুদ্ধে নজরুল ইসলাম হাওলাদারের একটি অভিযোগ পাওয়ার পর এনিয়ে একবার বসাবসি হলেও সে সময় এর মিমাংসা হয়নি। সুতরাং বিরোধপূর্ণ বিষয়টির মিমাংসার জন্য পুনরায় উভয় পক্ষকে ডেকে নিয়ে বসে সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ডুমুরিয়ায় উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে জালিয়াতি !
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় একটি জালিয়াতি চক্র মোবাইল ফোনে নিজেকে উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-কে ‘ল্যাবটপ অনুদান এসেছেথ বলে বিভিন্ন অঙ্কের টাকা ‘নগদথ-এর মাধ্যমে হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।
একাধিক ভুক্তভোগী শিক্ষক ও উপজেলা নির্বাহী অফিসারথর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ মার্চ রবিবার দুপুরে ০১৯৫৬৪৫৬১৮৬ নম্বর মোবাইল ফোন থেকে নিজেকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-কে বলে, ‘আপনার স্কুলের নামে ১টা ল্যাবটপ অনুদান এসেছেথ। আপনি দ্রুত এই ০১৭৫৫৩৫৬৬৮৫ ‘নগদথ এজেন্ট নাম্বারে ৬ হাজার ৪থশ টাকা পাঠান। আর বিকাল ৪টার পরে উপজেলায় আমার অফিসে এসে ল্যাবটপ নিয়ে যাবেন। ওই ফোন পেয়ে সরল বিশ্বাসে কয়েকজন টাকা পাঠানও। পর বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৌছে প্রতারিত হওয়ার কথা বুঝতে পারেন।
কথা হয় চহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মন্ডলের সাথে। তিনি বলেন, গত ৫ মার্চ বেলা ২টা ২৩ মিনিটে ০১৯৫৬৪৫৬১৮৬ নম্বর মোবাইল থেকে আমার ০১৭৩৯২৩০৫৮৩ নম্বর মোবাইলে নিজেকে উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে বলে, আপনার স্কুলের নামে একটা ল্যাপটপ অনুদান এসেছে। দ্রুত ০১৭৫৫৩৫৬৬৮৫ ‘নগদথ এজেন্ট নাম্বারে ৬ হাজার ৪থশ টাকা পাঠান। আমি সরল বিশ্বাসে ওই নম্বরে সেই টাকা পাঠাই। পরবর্তীতে ওই ব্যক্তির কথা বলা ও ‘নগদথ মোবাইল নম্বর ২টিই বন্ধ পাই। বিকালে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের কাছে পৌছে সবকিছু বলার পর বুঝতে পারলাম, আমি প্রতারকের খপ্পরে পড়েছি। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে গত সোমবার রাতে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছি। ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রনা রাণী বিশ্বাস বলেন, ওই নম্বর থেকে আমার সঙ্গে যখন ইউএনও পরিচয়ে কথা বলে, তখন তার ভাষায় একটু সন্দেহ হওয়ায় আমি কোনো টাকা পাঠাইনি। ডুমুরিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহ আলম মাতুব্বর বলেন, প্রথমে বামুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম ও পরে আঙ্গারদোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা রায় একই ভাবে মোবাইল পাওয়ার খবর জানালে, আমি দ্রুত শিক্ষকদের ম্যাসেঞ্জার গ্রুপে জালিয়াত চক্রের বর্ণনা তুলে ধরে সতর্ক করি। আর ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, বিকালে শিক্ষক নিখিল চন্দ্র মন্ডলের কাছ থেকে জানতে পেরে জালিয়াত চক্রের বিষয়টি দ্রুত ডুমুরিয়া থানা, শিক্ষা অফিস ও ফেসবুক পেইজে তুলে ধরে সতর্ক করেছি।

কালীগঞ্জে গভীর রাতে কৃষকের গোয়ালে আগুন ৩ টি গরুর মৃত্যু ॥ দগ্ধ ২ টি
বিশেষ প্রতিনিধি ॥
মাঠে তেমন কোন জায়গা জমি নেই। গোয়ালের ৫ টি গরুই ছিল তার সংসারের সম্বল। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ আগুনে পুড়ে ৩ টি গরু ভষ্মিভূত হয়েছে। এ সময় দগ্ধ হয় অপর ২ টি। গরুগুলো আগুনের মধ্য থেকে সরানোর চেষ্টাকালে খায়রুল ইসলাম নামের এক যুবক আহত অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহ কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামে। ক্ষতিগ্রস্থ হতদরিদ্র কৃষক সামাউল মন্ডল জানান এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ক্ষতিগ্রস্থ পরিবারে সদস্য খাইরুল ইসলাম জানান,রাত দেড় টার দিকে প্রকৃতির ডাকে বাইরে এসে দেখেন তার চাচার গরুর গোয়ালে দাউ দাউ করে আগুন জ¦লছে। আর গরুগুলো আগুনে ছটফট করছে। এ সময় তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ৩ টি গরু মারা যায়। অপর ২ টি দগ্ধ হয়। বৈদ্যুতিক শট সার্কিটে ওই আগুনের সুত্রপাত হতে পারে বলে তাদের ধারনা।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, আগুনের খবর পাওয়ার পর পরই তারা গাড়ী নিয়ে রওনা দেন। কিন্তু ঘটনাস্থলে পৌছার আগেই আগুন নিভে গেছে এমন সংবাদ দিলে মাঝপথ থেকেই তারা ফিরে আসেন।
ক্ষতিগ্রস্থ কৃষক সামাউল মন্ডল জানান, অভাবের সংসারে অন্য কাজের পাশাপাশি গরু পালন করেন। এখনও ৫ টি গরু পালন করে আসছিলেন। কিন্ত আমার সবশেষ হয়ে গেলো। এখন আগুনে দগ্ধ হয়ে বেঁচে থাকা ২টি গরুর চিকিৎসার জন্যও মানুষের কাছে হাত পাততে হবে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু জানান, আমি সংবাদ পাওয়ার ঘটনাস্থলে গিয়েছিলাম। কৃষক সামাউল একজন পরিশ্রমী কৃষক। অন্য কাজের পাশাপাশি বাড়িতে গরু পালনের মাধ্যমে রোজগার করে থাকে। কিন্ত আগুনে তার ব্যাপক ক্ষতি হয়ে গেছে।

বটিয়াঘাটায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত
বটিয়াঘাটা অফিসঃ
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা গতকাল বুধবার বেলা ১১ টায় নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত’র স্বাগত বক্তব্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ান রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, উপকূলীয় ঝর্ণাধারার সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক অরূপ জোয়াদ্দার, উপজেলা প্রকৌশলী দপ্তরের হিসাবরক্ষক গোবিন্দ গোলদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীরণ গোলদার, উত্তরণের ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান কামাল, অঞ্জনা বিশ্বাস, নারী নেত্রী কানন মল্লিক । সাভার পূর্বে এক বর্ণাঢ্য রেলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষীন করে ।

নারী দিবসে বাগেরহাটের ৫ বিশিষ্ট নারী পেলো বাগফা “সফল নারী” সম্মাননা
বাগেরহাট প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাগেরহাটের ৫ জন সফল নারীকে সম্মাননা দিয়েছে বাগেরহাট ফাউন্ডেশন। বুধবার (৮ মার্চ) সকালে শহরের এ সি লাহা মিলনায়তনে বাগেরহাট ফাউন্ডেশনের অন্যতম সহ-সভাপতি ফরিদা আক্তার বানু লুচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
সম্মাননাপ্রাপ্ত সফল নারীরা হলেন মেরিনা খানম মেরী (ক্রীড়া), জ্যোৎস্না দেবনাথ (সাংস্কৃতিক কর্মী), সুমা মণ্ডল (উদ্যোক্তা), নাজনীন তৌহিদ (লেখক) ও সাবেরা সুলতানা ( সমাজকর্মী)।
সম্মাননা প্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাগেরহাট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির নারী সদস্য যথাক্রমে রিজিয়া পারভীন, তানিয়া খাতুন, আসমা আজাদ, সাদিয়া আফরোজ ও আকলিমা হেনা।
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ-আল-আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
সম্মাননাপ্রাপ্ত নারীরা ছাড়াও মঞ্চে আরও উপস্থিত ছিলেন মহিলা পরিষদ বাগেরহাট এর সভাপতি এ্যাডভোকেট সীতারাণী দেবনাথ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফা খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেলা পারভীন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মাননা প্রাপ্তদের হাতে বাগেরহাট ফাউন্ডেশনের শুভেচ্ছা স্মারক হিসেবে উত্তরীয়, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।
পরে প্রধান অতিথি ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগফা আয়োজিত স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও সকল অংশগ্রহণকারীর মাঝে উপহার ও সনদ বিতরন করেন।

খুলনা মুন্সিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার (৮ মার্চ ) সকাল সাড়ে ১১ টায় খুলনা সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডের মুন্সি পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব শফিউল ইসলাম, এইচ এম আরিফুর রহমান, মোঃ আলাউদ্দিন সরদার, মোঃ মেহেদী হাসান সৈকত, মোঃ আকবর আলী, মোঃ আবু ইয়ামিন, মোঃ সবুজ, মোঃ মাহবুব প্রমূখ।
নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক বস্তা চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, বালতি প্রদান করেন।

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে মৎস্য ব্যবসায়ীকে অর্থদণ্ড
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক চিংড়ি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে সিনিয়র মৎস্য কর্মকর্তার আবু বকর’র নেতৃত্বে ডুমুরিয়া বাজার¯’ ট্রলার ঘাট এলাকায় মৎস্য ডিপোতে অভিযান চালায়।এ সময় চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার সময় নুর ইসলাম শেখ নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।

রূপসায় সড়কে অনুমোদন বিহীন ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় সড়ক-মহাসড়কে বিআরটিএ’র অনুমোদন বিহীন অবৈধ ট্রলি চলাচলের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় রূপসার আইচগাতি ইউনিয়ন সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মারুফ, বেলফুলিয়া ইসলামি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার ওলিউর রহমান, আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন, পলাশ সাহা জগো, মেজবাবুর রহমান, শেখ সাইদুর রহমান, উছমান হোসেন টগর, হাফিজুর রহমান, শেখ আবুল হোসেন, আশিক খান, হাবিবুর রহমান, ইউপি সদস্য মাহমুদা, রোকেয়া, জোসনা, আব্দুল হালিম জয়, হোসেন শরিফ, মঞ্জুর মীর, ডাক্তার আসাদুজ্জামান, আব্দুর রহিম ঢালী, মোঃ রায়হান জহির, ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম, শেখ সাঞ্জু আহম্মদ, মোঃ সজিব প্রমূখ। বক্তারা বলেন, অবিলম্বে অনুমোদন বিহীন অবৈধ ট্রলি সড়কে চলাচল বন্ধ করতে হবে। বন্ধ করা না হলে আগামী ১২ মার্চ বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং দুপুর ১২টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের নাম বিশে^র মানচিত্রে স্থান পেতো না-এমপি সালাম মূর্শেদী
রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের নাম বিশে^র মানচিত্রে স্থান পেতো। হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, বাঙালীর রাখাল রাজা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মই হয়েছিলো নির্যাতিত নিপিড়িত ছিন্নমূল মানুষের মুক্তির জন্য। একারণে বঙ্গবন্ধু বাঙালী জাতিকে হানাদার বাহিনীর গোলামী থেকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র উপহার দেন। তিনি আরো বলেন আজও হানাদার বাহিনীর প্রেতাত্মা বিএনপি জামাতের মধ্যে বিরাজমান আছে। যে কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টাসহ প্রিয় জন্মভূমি বাংলাদেশের উন্নয়ন ব্যহত করতে একের পর এক ঘৃনিত ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি ৭ মার্চ সকালে রূপসা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেরা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান। সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুজিত কুমার মুখার্জি, জনস্বার্থ প্রকৌশলী মোঃ রাসেল, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, একাডেমিক কর্মকর্তা নিত্যানন্দ মন্ডল, ইউআরসি কন্সট্রাকশন নজিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ বিশ্বাস, সন্তোষ কুমার চিন্তাপাএ, আঃ মালেক, মুস্তাইন তালুকদার, মনসুর বিশ্বাস, মোঃ আলী আকবর, মোঃ গোলাম নবী, তোতা মিঞা, হানিফ মোল্লা, টুকু মিনা, মকরন্দ বিশ্বাস, মডেল মসজিদ কেয়ার টেকার আঃ সালাম প্রমূখ। তাছাড়া ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পতাকা উত্তলন, জাতীয় সংগীত পাঠ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন সম্প্রচার ও বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা ইউনিয়ন পরিষদ পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়রম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ইউনিয়ন পরিষদ সচিব শেখ নবীর হোসেন, ইউপি সদস্য মাওলানা আবু সালেহ, সাহেব আলী শেখ, সাজ্জাদ হোসেন শাকিল, আইরিন আক্তার, স্বপ্না রানী পাল, বিনোদিনী পাল, আজিজুল ইসলাম নন্দু, দিব্যাংশু মালাকার মনি, সমর মন্ডল, মোঃ শফিকুল ইসলাম, কাজী আব্দুল কুদ্দুস, সুকুমার বৈরাগী প্রমুখ। তাছাড়া ইউনিয়নের প্রতিটি সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং ইউনিয়ন পরিষদে ৭ই মার্চ উদযাপিত হয়।

সাংবাদিক ডালিমের সাথে বিএনপি নেতার অসৌজন্যমূলক আচারণের শান্তিপূর্ণ সমাধান
রূপসা প্রতিনিধি
রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলা টিভি ও আজকের সংবাদের খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিমের সাথে নৈহাটী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তারেকের অসৌজন্যমূলক আচারনের ঘটনা নিস্পত্তি হয়েছে। এ লক্ষ্যে বুধবার বেলা ৩টায় পূর্ব রূপসাস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আকতার হোসেন খানের বাস ভবনে সমোঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান। বক্তৃতা করেন মোঃ আকতার হোসেন খান, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক সুনিল দাস, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম পলাশ, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সদস্য এম এ আজিম, আবু হারুনার রশিদ, আব্দুল কাদের, গোলাম মোস্তফা, বেনজীর হোসেন, জালাল শেখ, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম, আমিনুল ইসলাম তারেক, মোস্তাক আহমেদ, বাবলু মোল্লা ও পনু খা। বৈঠকে উভয়পক্ষের বক্তব্য শোনার পর মিট-মিমাংসাসহ শান্তিপূর্ন সমাধান করা হয়।

এমপি কন্যা ঐশী’র অ্যাওয়ার্ড প্রাপ্তিতে রূপসায় বিভিন্ন সংগঠনের বিবৃতি
রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র একমাত্র কন্যা, এনভয় গ্রুপ এবং বিজিএমইএর পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য বিবিএফ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন। ৬ মার্চ ঢাকার হোটেল লা মেরেডিয়ানে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এমপি কন্যার এ পুরস্কার প্রাপ্তীতে রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন সংগঠন দু’টির নেতৃবৃন্দরা বিবৃতি দিয়েছেন।
বিবৃতি দাতারা হলেন, রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ বেনজীর হোসেন, সহ-সভাপতি ফারুক সিকদার, রানী শিকদার, সাধারণ সম্পাদক ফজলে হোসেন শৈশব, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ আবেদিন রেজা, সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদার, সহ-সাংগঠনিক সম্পাদক এম এম নুরুল আমিন বাবু, অর্থ সম্পাদক সোনিয়া আক্তার, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, প্রকল্প সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক সুব্রত টেনিস, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং যুদ্ধাহত শহীদ পরিবার বিষয়ক সম্পাদক শেখ সোহাগ হোসেন, সদস্য কামরুল ইসলাম খা, হালিম মুন্সি, কাজী শহিদুল ইসলাম, মোঃ হযরত আলী, মিলন মালাকার, কেয়া শিকদার প্রমুখ।
অপরদিকে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সভাপতি মোঃ বেনজীর হোসেন, সহ-সভাপতি নূর মোহাম্মদ টুলু বিশ্বাস, মুসা হাওলাদার, সুনীল কুমার দে, হায়দার সেখ, শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার আলী খান, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ডাবলু, দপ্তর সম্পাদক নাঈমুজ্জামান শরীফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সিদ্দিক শেখ, শাহজাহান সানা, আতিয়ার মনির, বেলায়েত প্রমুখ।

মহেশপুরে নৌকা প্রতিকে ভোট চেয়ে হাটে-বাজারে গন-সংযোগ করেন এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
নৌকা প্রতিকে ভোট চেয়ে হাটে-বাজারে গন-সংযোগ শুরু করেছেন আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল। গতকাল বুধবার বিকালে দলীয় নেতা কর্মীদের নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নলপাতুয়া-পাথরা বাজার এলাকায় নৌকা প্রতিকে ভোট চেয়ে গন-সংযোগ করেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
গন-সংযোগ সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চলের সাথে ছিলেন যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, প্রভাষক মুকুল গাজি,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিপাশ আহাম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা আশরাফুল আলম দোলনসহ নাটিমা ও যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের সহ বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দ।

আন্তর্জাতিক নারী দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০৮ মার্চ) বেলা ১১টায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালীটি পুনরায় স্বাধীনতা উদ্যানের সামনে এসে শেষ হয়।
বাগেরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র‌্যালীতে জাতীয় মহিলা সংস্থা, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা, উদয়ন বাংলাদেশ, বাধাবন সংঘ, অপরাজিতা নেটওয়ার্ক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, নির্মান সমাজ উন্নয়ন সংস্থা, কর্মজীবী নারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সহস্রাধিক নারীরা অংশগ্রহন করেন। সচেতন নারীরা সকল প্রকার নারী নির্যাতন বন্ধ কর, শ্রমিকের অধিকার-নারীর অধিকার, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, নারী পুরুষ সমতাসহ বিভিন্ন দাবি সম্বলিত প্লাকাড নিয়ে র‌্যালীতে অংশগ্রহন করেন।
র‌্যালী শেষে বাগেরহাট এসি লাহা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ-আল-আসাদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে ক্রিষ্টিয়ান এইডের অর্থায়নে কর্মজীবী নারী নামের একটি বেসরকারি সংস্থা বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।

বাগেরহাটে ভিডিপির মৌলিক প্রশিক্ষনের শুভ উদ্বোধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ২য় ধাপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭মার্চ) সকালে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাগেরহাট এর আয়োজনে, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট (চঃ দাঃ) মোঃ মাজহারুল ইসলাম ভূইয়া এর সভাপতিত্বে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে সবাই স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষনার্থীর উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ থেকে আপনাদের প্রশিক্ষণ শুরু হবে। শুধু প্রশিক্ষণ নিলেই হবে না, সেই প্রশিক্ষণ কাজে লাগাতে হবে। আপনারা জানেন, আগামী জানুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কালীন আনসার সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আমি আশা করি, আপনারা প্রশিক্ষণ নিয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবেন।

কয়রায় আন্তর্জাতিক নারী দিবস পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৮ মার্চ বিকাল ৩টায় ৬নং কয়রা মুন্ডাপাড়ার কমিউনিটি সেন্টারে র‌্যালী শেষে কয়রা উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলী মুন্ডার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ। বিশেষ অতিথি ছিলেন পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন দাস ও কয়রা উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ,ব,ম আঃ মালেক। পরিত্রানের উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্রথম আলোর কয়রা প্রতিনিধি ইমতিয়জ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের শিশু বিষয়ক অফিসার মোঃ আবু সাঈদ, ইউপি সদস্য মুর্শিদা আক্তার, আদিবাসী পরিষদের জেলা সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, নারী নেত্রী সাধনা মুন্ডা প্রমুখ। অনুষ।ঠানে বক্তরা বলেন, এই দিনটি নারী জাগরণের এক ঐতিহাসিক মুহুর্ত। এই দিনে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য নিরসনের জন্য নারীরা একমত হয়ে ছিলো এবং রাজপথে আন্দোলনে নেমেছিলো। পুরুষ শাসিত সমাজের ভ্রুকুটি নিরসন, নারীর কর্ম ঘন্টা নির্ধারণ, নারীর স্বাধীনতা, নারীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিলো এই আন্দোলনের মূল লক্ষ্য। নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার, কিশোর-কিশোরী বয়সের তাদের স্বাস্থ্য সচেতনতা তৈরি, নারীর প্রতি সকল ধরনের বৈষম্য নিরসনের উদ্যোগ, বাল্য বিয়ে প্রতিরোধ এবং নারীর গৃহস্থালীর কাজকে আর্থিক মুল্য নিশ্চিত করে জিডিপির আওতায় আনার জন্য জোর দাবি জানান। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করে মামলার হুমিক দিয়ে মোটা অংকের টাকা দাবী
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর মহেশ্বরপাশা খানাবাড়ী এলাকায় টাকা ধার চেয়ে না পেয়ে জোরপূর্বক নারিকেল গাছে উঠে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে হাসপাতালে আইসিইউতে মৃত্যু শর্য্যায় মহেশ্বরপাশা বুচিতলার মিল্টন সানার পুত্র রাসেল সানা(২০)। এই ঘটনা মিল্টন সানা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্ন দিকে প্রবাহিত করে একটি প্রভাবশালী মহলকে দিয়ে মোটা অংকের টাকা দাবীর অভিযোগ উঠেছে ।
এলাকাবাসী জানিয়েছেন, দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা খানাবাড়ী এলাকার দরিদ্র অসুস্থ ইমরান শেখের স্ত্রী হোসনেয়ারা বেগমের কাছে দুইশত টাকা দাবী করে মহেশ্বরপাশা বুচিতলার মিল্টন সানার পুত্র রাসেল সানা। টাকা না পেয়ে হোসনেয়ারা বেগমের গাছ থেকে গত ৫ মার্চ বিকালে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায় রাসেল সানা। দ্রুত ছুটে এসে হোসনেয়ারা সহ এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে। ভর্তির পর বিষয়টি রাসেলের পরিবারকে অবহিত করা হয়। প্রতিবেশী আনিরুল শেখসহ পার্শবর্তিরা জানায়, রাসেল সানাকে নিশেধ করার পরও জোরপূর্বক হোসনে আরার অনুপস্থিতে গাছে উঠে নারিকেল পাড়ে রাসেল সানা। গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায় রাসের সানা। গুরুতর আহত অবন্থায় তাকে উদ্ধার করে হোসনে আরা ও তার স্বজনরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করে। রাসেলকে সুস্থ করার লক্ষে দরিদ্র অসহায় হোসনে আরা সমিতি থেকে ঋণ নিয়ে সকল ধরণের চিকিৎসা ব্যায় করেন। গতকাল ৮ মার্চ বুধবার হোসনে আরা হাসপাতালে রাসেলের চিকিৎসার খোজখবর নিতে গেলে মিল্টন সানা ও তার পরিবার অশ্রাব্য ভাসায় গালিগালাজ করে হাসপাতাল থেকে বের করে দেয়। হোসনে আরা বেগম জানান, জোরপুর্বক আমার গাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে পড়ে যায় রাসেল যা পার্শবতিরা অবহিত রয়েছে। আমি ঘটনা শুনে বাড়ীতে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে সকল ধরণের চিকিৎসার ব্যায় বহন করে আসছি। গতকাল বুধবার মিল্টন সানা বিভিন্ন লোক দিয়ে আমার কাছে মোটা অংকের টাকা দাবী করে। টাকা না দিলে আমাকেসহ আমার স্বজনদের হত্যা মামলার আসামী করে জেলের ভাত খাওয়ার হুমকি দিচ্ছে। মিল্টন সানা ও তার স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা রাসেল সানাকে হত্যার উদ্দেশ্যে মেরে ফেলে রেখে যায়। পরবর্তিতে অজ্ঞাতব্যাক্তিরা তাকে উদ্ধার করে আইসিইউতে ভর্তি করে এমন একটি স্টাটার্স দিয়ে ঘটনা ভিন্ন দিকে প্রভাবিত করে ফায়দা হাছিলের চেষ্টা করছে বলে দাবী করেন হোসনে আরা বেগম।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা শুনার পর এলায় গিয়ে আমি প্রতিবেশিদের কাছে ঘটনার বিবরণ শুনেছি। রাসেল সানা মাদকাশক্ত ও খারাপ প্রকৃতির ছেলে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে গিয়ে আমি প্রতিবেশিদের সাথে কথা বলে জানতে পেরেছি নারিকেল গাছের মালিকের অনুমতি ছাড়াই রাসেল সানা গাছে উঠে পড়েগিয়েছে। এখানে হোসনে আরার কোন দোষ খুজে পাইনি। হোসনে আরার অর্থনৈতিক অবস্থা ভালো না তবুও সে রাসেল সানার চিৎিকসার কোন দ্রুটি করছে না। কিন্তু ঘটনা ভিন্ন দিকে নিয়ে হোসনে আরাকে বিপদে ফেরলার চেষ্টা করছে। অপরদিকে শুনেছি তার কোছে প্রতিদিন চিকিৎসা বাবদ ৫হাজার করে টাকা দাবী করা হয়েছে।

ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনা আর নানা আয়োজনের মধ্যদিয়ে এবং উৎসবমূখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৮ই মার্চ) সকাল ১১টায় উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানকে ঘিরে নারী উদ্যোক্তাদের তৈরী নকশীকাঁথা, গ্রামীন আচার, হাতের কাজের শাড়িসহ বিভিন্ন পণ্যের স্টল পসরা সাজিয়ে বসে। যা দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় দেখা যায়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়ীতা ও নারী উদ্যোক্তা সোনিয়া আক্তার, নারী উদ্যোক্তা ফারহানা আক্তার রিম্পা, শারমিন আক্তার হীরা ও ছাত্রী চামেলী চক্রবর্তী প্রমুখ। ##

শরণখোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলায় বুধবার সকালে সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোজাম্মেল হোসেন হাওলাদারকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকাল ১১টায় তাফালবাড়ী কলেজিয়েট স্কুল মাঠে মোজাম্মেল হোসেনের নামাজা জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় অন্যান্যের মধ্যে বাগেরহাট-৪ আসনের এমপি এ্যাড. আমিরুল আলম মিলন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার উপস্থিত ছিলেন।
জানাজা নামাজের পূর্বে মোজাম্মেল হোসেনকে রাস্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। এ-সময় শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী ও শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।
মোজাম্মেল হোসেনকে বকুলতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শরণখোলা উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা ও সাউথখালী ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হোসেন হাওলাদার ৭ মার্চ (মঙ্গলবার) দুপুরে খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ##

রূপসায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনা সভা আজ ৮ মার্চ সকালে অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় জুম কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী । রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা , সহকারী কমিশনার( ভূমি) সাজ্জাদ হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা , কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান । রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম । বক্তৃতা করেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান ,এস আই বাবুল ইসলাম , ইসলামী রিলিফ বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জাকারিয়া ,ব্রাক ম্যানেজার স্বপন কুমার দেব ,ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস সালাম ,হাফেজ মোহাম্মদ শাহজাহান প্রমুখ । অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ জন আহত
কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে ভাড়াশিমলা নামক স্থানে বুধবার (০৮ মার্চ) সকাল ৮:৩০ মিনিটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায়। এ ঘটনায় ৩০ জনের মতো যাত্রী আহত হয়েছেন ।আহতদের নাম ও পরিবার এখনও জানা যায়নি। তবে তাদের মধ্য অধিকাংশই কালিগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় প্রশাসন জানান, দুর্ঘটনা সংগঠিত বাসটির নাম্বার প্লেট না থাকার কারণে এখনো মালিকানা ও কোচ নং জানা যায়নি। কিন্তু এটা নিশ্চিত যে, বাসটি সাতক্ষীরা হইতে কালিগঞ্জের দিকে অগ্রসর হচ্ছিলেন।
বাসটি কালিগঞ্জ উপজেলার চালতেবাড়িয়া বিমলের মোড় নামক স্থানে পৌঁছালে নিচের পাত ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীরা জানান, দ্রুতগামী বাসটি গাছের সাথে ধাক্কা লাগার পর বিকট শব্দ হয়। শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসে। ভয়াবহ এই দুর্ঘটনা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস সহ পুলিশ প্রশাসনকে খবর দেয়।
স্থানীয়রা বিধ্বস্ত বাস থেকে হতাহত যাত্রীদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কালিগঞ্জ থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সার্বিক অবস্থা নিয়ন্ত্রণে আনে।

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ সাতক্ষীরা
বুধবার (৮ ই মার্চ) সকাল ১০ টায়” সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালী উপজেলা চত্তর হতে বের হয়। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। বক্তব্যে তিনি বলেন” বাংলাদেশের সংবিধানের ১৯ (৩) অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার কথা বলা হয়েছে।
নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। এদেশের নারী-পরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনি ভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা- দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি বাবলা আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলাদেবী মল্লিক, মিশন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন ছকিনা খাতুন প্রমূখ। আলোচনা সভায় উপস্হিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন ।

পাইকগাছায় বগুড়ার চক মাধ্যমিক বিদ্যালয়ের দুই সদস্যর জোর করে প্রত্যহার পত্রে সাক্ষর করে নেয়ার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছার বগুলার চক মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ মার্চ পরিচালনা পরিষদের নির্বাচন। নির্বাচনের আগেই প্রতিপক্ষ প্যনেল দু প্রার্থীর কাছ থেকে জোরপুর্বক প্রত্যহার পত্রে স্বাক্ষর করে নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগে জানা যায়,নির্বাচনী তফশিল মোতাবেক আগামী ১৬ মার্চ বগুলার চক কে কে পি কে এম এম মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ১ মার্চ বাছাইতে সবগুলো মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন প্রিজাইটিং অফিসার নুরে আলাম সিদ্দিকী। ৭ মার্চ গড়ইখালীর আনার শেখের ছেলে সেলিম শেখের নেতৃত্বে কয়েকজন যুবক জোরকরে প্রার্থী দেবব্রত ও দলুকেশের কাছ থেকে প্রত্যাহারপত্রে স্বাক্ষর করে নেয়া হয় বলে দলুকেশ ও দেবব্রত জানান। তারা আরো জানান, আমাদের বাড়িতে মঙ্গলবার এসে বিভিন্নপ্রকার ভয় দেখানো হয়। ওই বিদ্যালয়ে দুটি প্যানেল হলেন আব্বাস উদ্দীন মোল্যা ও রব গাজী দুজন সভাপতি প্রার্থী। তাদের দুটি প্যানেল ৫ জন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। অতি সহজে জয়লাভের আশায় রব গাজীর লোকেরা প্রতিপক্ষ আব্বাস মোল্যার প্রার্থীদের কাছ থেকে এ কাজটি করেছে বলে আব্বাস উদ্দীন মোল্যা জানান। সেলিম শেখ বলেন এব্যাপারে আমি কিছুই জানিনা না। প্রধান শিক্ষক বঙ্কিমচন্দ্র সরকার বলেন, দুটি প্রত্যাহার পত্র রব গাজীর মাধ্যমে পেয়েছি।

নড়াইল সরকারি মহিলা কলেজে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:

নড়াইল সরকারি মহিলা কলেজে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে চারটায় সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ হোস্টেলের হল রুমে ব্যবস্থাপনা বিভাগের লেকচারার ও হোস্টেল সুপার সন্ধ্যা রানী কুন্ডুর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক সুপর্না নাগ, প্রাণী বিজ্ঞান বিভাগের লেকচারার ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসাইন রনি, লাইব্রেরিয়ান সহকারী মৌসুমী, অফিস সহায়ক মো: আশরাফুল আলম, লাভলী খানম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামসুনার বাবলি। আলোচনা শেষে কলেজের মেয়েদের মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রামপালে আমাদের গ্রাম প্রকল্পের বিশেষ মেডিকেল ক্যাম্প

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ৭ই মার্চ ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ওড়াবুনিয়া গ্রামের সাইক্লোন সেল্টারে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। “আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার”র আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমাদের গ্রাম প্রকল্পের যুগ্ম পরিচালক ডাক্তার উম্মে সানি রিমি, বীর মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্র লাল মন্ডল (ডিএল) প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, কাকলী রানী হালদার, তৌফিকুল ইসলাম, শেখ সাদী, ইউপি সদস্য অনিমেষ মন্ডল, অরূপ কীর্তুনীয়া প্রমুখ। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কয়েকশত নারী, পুরুষ ও শিশুকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু উপস্থিত হয়েছিল। তারা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। #

নারী দিবসে রূপান্তর-এর সাইকেল র‌্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সমানে রেখে ৮ মার্চ ২০২৩ খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে আটটায় রূপান্তর আয়োজিত সাইকেল র‌্যালি ও প্রচারাভিযান মহিলা বিষয়ক অধিদপ্তর-এর উপ-পরিচালক কার্য়ালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও জনপদ প্রদক্ষিণ শেষে নগরীর শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা এসময় নারী নির্যাতনের বিরুদ্ধে সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
পরে রূপান্তর-এর পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করা হয়। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও ফেস্টুনসহ সম্মিলিত বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন-এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, জীবন যুদ্ধে সাহসী নারীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার, খুলনা মহানগর ইউনিটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ আলমগীর কবির, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (সাউথ) সোনালী সেন।
অনুষ্ঠানে সাংবাদিক, বেসরকারি উন্নয়ন সংস্থার সংস্থার প্রতিনিধিবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ, জেলা নারী নির্যাতন কমিটির প্রতিনিধি, জেলা বাল্য বিবাহ কমিটির প্রতিনিধি, এনসিটিএফ ও জিএনবিসহ নারী নেত্রী, জনপ্রতিনিধি, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। রূপান্তরের পক্ষে উপস্থিত ছিলেন বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মুস্তাফিজুর রহমান, জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান, রূপান্তর থিয়েটারের অপারেশনাল সমন্বয়কারী আকতারুন্নেসা নিশা, লিগ্যাল এইড প্রকল্পের ব্যবস্থাপক অনুপ রায়, ফাইনান্স কোর্ডিনেটর মোঃ কামাল হোসেন, মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন অফিসার ফাতেমা সুলতানা ও ফারহানা ইসলাম।

প্রযুক্তির মাধ্যমে ৩ হাজার গর্ভবতী মাকে তথ্য সেবা দিচ্ছে জিডিআরআই
খবর বিজ্ঞপ্তি
ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) প্রযুক্তির মাধ্যমে খুলনা ও সাতক্ষীরা জেলার ৩১৫ টি গ্রাামের ৩০০০ জন গর্ভবতী মাকে টোল ফ্রি নাম্বারের মাধ্যমে প্রসূতিকালীন তথ্য সেবা দিচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইনিশিয়েটিভ (জিডিআরআই)। এই প্রকল্পের মাধ্যমে গ্রামের গর্ভবতী মায়েরা প্রসূতি বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের সাথে নির্ধারিত টোল ফ্রি নাম্বারে ফোন করে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের শারিরীক নানান জটিলতা ও উদ্বিগ্নতা বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রান্তিকের প্রসূতি মায়েদের জন্য এই প্রকল্প হাতে নিয়েছে জিডিআরআই। প্রযুক্তি নির্ভর এই প্রকল্পের মাধ্যমে দুইটি ভাগে সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অভিজ্ঞ গাইনি চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে গর্ভবতী মায়েরা সেবা নিচ্ছেন, পাশাপাশি অডিও বার্তার (রেকর্ডেড অডিও ভয়েস) মাধ্যমে গর্ভকালীন করণীয় সম্পর্কে তাঁরা সুস্পষ্ট ধারণা পাচ্ছেন এবং অডিও বার্তা গুলো শুনতে আগ্রহ বাড়ানোর জন্য কুইজের ব্যবস্থা করা হয়েছে, যেখানে দুই সপ্তাহ পরপর কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে ৫০ জন প্রসূতি মাকে পুরষ্কার প্রদান করা হচ্ছে। গাইনি বিশেষজ্ঞ ডা. মালিহা ইশরার বলেন, ”গ্রামের প্রসূতি নারীরা অনেক সময় সঠিক পরামর্শ থেকে বঞ্চিত হোন। প্রান্তিকর প্রসূতি নারীদের প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সেবা দিতে পেরে আমরা আনন্দিত। এই সেবার সেতুবন্ধন রচনা করে দিয়েছেন জিডিআরআই”। প্রকল্প সমন্বয়ক তাহেরা মেহজাবীন বলেন, ”চলমান প্রকল্পের মাধ্যমে প্রান্তিকের প্রসূতি মায়েদের জন্য বহুমুখী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আমরা তাদেরকে নিবিড়ভাবে তথ্যগত সেবাসমূহ দেয়ার চেষ্টা করছি। এর ফলে গর্ভবতী মায়েরা সঠিক দিকনির্দেশনা পাচ্ছেন”। গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইনিশিয়েটিভ ২০০৯ সাল থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পাইকগাছায় এসএসসি ৮৬ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার (০৮ মার্চ) সকাল ১০টা থেকে থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। সহযোগী অধ্যাপক এসএম মোহাম্মদ উল্লাহ’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, শিক্ষক আব্দুল ওহাব, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, শেখ রাজু আহমেদ, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি। এসএসসি ৮৬ ব্যাচের অনিতা রানী মন্ডল, এ্যাডঃ মুজিবর রহমান, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, ব্যাংক কর্মকর্তা কানাই লাল, স ম আব্দুর রব, প্রভাষক কুসুম কলি সরকার, পিযুষ কান্তি, মমতাজ পারভীন মিনু। চিকিৎসা প্রদান করেন, ডাঃ মাহবুবুর রশীদ, জিএম রুহুল কুদ্দুস, এস কে বাইন, মোঃ নজরুল ইসলাম, স ম মইনুল হক, রোকনুজ্জামান, সাইফুল ইমাম, প্রশান্ত কুমার মন্ডল, আফসানা নাঈমা হাসান, বিলাস কুমার দাশ, রকিব বিন অহিদ ও আলহাজ¦ বিএমএ জব্বার।#

ভ্যান হারানো বৃদ্ধ কিতাব আলীর কান্না থামালো কালীগঞ্জের আঞ্চলিক ভাষা গ্রুপ
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
বয়োবৃদ্ধ কিতাব আলী। বয়স ৭০ বছর। এই বয়সে ভ্যান চালিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে বেড়ান। এখানে থেকে যা আয় হয় সেটা দিয়েই চলে বৃদ্ধ কিতাব আলীর সংসার। কিন্ত গত কয়েক দিন আগে কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে ভ্যান রেখে মসজিদে নামাজ পড়তে গেলে কে বা কারা ভ্যানটি চুরি করে নিয়ে যায়। তিনি রোজগারের একমাত্র বাহন ভ্যানটি হারিয়ে অঝোরে কাঁদতে থাকেন। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয় সমাজসেবক কাজী এমদাদ হোসেন বিষয়টি কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপকে জানালে এ গ্রুপের বেশ কয়েকজন সদস্যের মানবিক সাহায্যে বুধবার সকালে নতুন আরেকটি ভ্যান পেয়ে এবার আনন্দে কেঁদে ফেলেন নিরুপায় বৃদ্ধ কিতাব আলী।

বুধবার সকালে কোলাবাজারে বৃদ্ধ কিতাব আলীকে নতুন ভ্যান প্রদান করে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এডমিন শাহরিয়ার আলম সোহাগ, সাংবাদিক আরিফ মোল্ল্যা, মিশন হোসেন, এমদাদ হোসেন, গ্রুপের মডারেটর মাজেদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

বৃদ্ধ কিতাব আলী বলেন, বৃদ্ধ বয়সে আমার আয়ের রোজগারের বাহন ভ্যানটি হারিয়ে দিশেহারা ছিলাম। ভ্যান হারানোর পর পরিবারে লোকজন সকলের অনাহারে দিন কেটেছে। বিষয়টি জানার পর কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ আমার শুধু ভ্যানই না এ কয়দিনের সংসার খরচও দিয়ে দিয়েছে। এ সকল মানুষের প্রতি আমার মন প্রাণ থেকে দোয়া করা ছাড়া দেওয়ার কিছু নেই। সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।

কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এডমিন শাহরিয়ার আলম সোহাগ বলেন, কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ সামাজিক ও মানবিক কাজ করে। তারই ধারাবাহিকতায় বৃদ্ধ কিতাব আলীকে নতুন ভ্যান প্রদান করা হয়েছে। আর এ সকল কাজে গ্রুপের সদস্যরা আর্থিক সহযোগিতা করে থাকেন।

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ অসহায় মানুষের প্রায়ই পাশে দাড়ায়। এ গ্রুপের মত অন্য সংগঠন ও প্রতিষ্ঠান এমন মানবিক সহযোগীতায় এগিয়ে আসলে সমাজের প্রকৃত অসহায়রা বেঁচে থাকার অবলম্বন পেতো। সর্বশেষ কালীগঞ্জের আঞ্চলিক ভাষা গ্রুপ হতদরিদ্্র বয়োবৃদ্ধ কিতাব আলীর সহযোগীতায় যা করলেন তা অত্যন্ত মানবিক ও অতি প্রশংসনীয়।

দামুড়হুদায় ভুট্টা ক্ষেত হতে অটো চালকের লাশ উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
দামুড়হুদার ভুট্টা ক্ষেত থেকে নিখোজ অটোচালকের হাতপা বাধা মৃতদেহ উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসিরা জানান, চুয়াডাঙ্গা দৌলতদিয়া পাড়ার শমসের আলির ছেলে আশরাফ আলি(৫০) অটোবাইক চালক সোমবার অটোচালিয়ে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোজ করতে থাকে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুরের একটি ভুট্টা ক্ষেতে স্থানীয় গ্রামবাসি মাঠে কৃষিকাজ কাজ শেষে বাড়ি ফেরার সময় একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে চুয়াডাঙ্গা, দামুড়হুদা পুলিশ ও সি আই ডির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ লাশ উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার ওসি ফেরসৌস ওয়াহিদ জানান লাশ উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।

 

সমাজকে সামনে এগিয়ে নিতে নারীদের অবদান গুরুত্বপূর্ণ
-সিটি মেয়র
তথ্য বিজ্ঞপ্তি
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বৃহস্পতিবার) খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, নারীদের সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, শেখ হাসিনার আমলেই দেশে নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। নারী-পুরুষ একে অপরের পরিপূরক। সমাজকে সামনে এগিয়ে নিতে নারীদের অবদান গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে নারীরা এখন বিভিন্ন নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছেন। বর্তমান সরকারের আমলে আর্থসামাজিক খাত ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, শেখ হাসিনার কারণেই নারীরা আজ সম্মান পাচ্ছেন। নারীদের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হলে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। নারী-পুরুষ সমানতালে কাজ করলে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে গড়ে তোলা সম্ভব হবে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার, কেএমপি’র এডিসি (সাউথ) সোনালী সেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা বক্তব্য রাখেন খুলনা জেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকি। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক দপ্তর ও নারী দিবস উদযাপন পর্ষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মেয়র বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ তিন জন নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে মেয়রের নেতৃত্বে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কলারোয়ায় উদ্ধারকৃত মাইন সেলটি নিষ্ক্রিয় করেছে র‌্যাব
আক্তারুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কলারোয়ায় উদ্ধারকৃত মাইন সেলটি নিষ্ক্রিয় করা হয়েছে। বুধবার (০৮ মার্চ) বেলা ১২ টায় উপজেলার কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার পেছনের মাঠে মাইন সেলটি নিষ্ক্রিয় করা হয়।
জানা গেছে উদ্ধারকৃত মাইন সেলটি এম-২ এ -৪ এন্টি পার্সোনাল মাইন(পাকিস্তানি ভ্যারিয়েন্ট পি -৭) ধারণা করা হচ্ছে মাইনটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কাকডাঙ্গা এলাকায় নিক্ষেপ করতে পারে।
র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব হোসাইন খাঁনের নেতৃত্বে র‌্যাব -৬ খুলনার বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যবৃন্দ মাইন সেলটি নিষ্ক্রিয় করেন।
দীর্ঘদিনের পুরাতন হলেও নিষ্ক্রিয়ের সময় মাইন সেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা সহ র‌্যাব, পুলিশ ও বিজিবি’র সদস্যবৃন্দ।
এর আগে মঙ্গলবার (৭ মার্চ)সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের সন্নিকটে কাশেমের বাশ বাগানে কবর খননের সময় ঐ বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে স্থানীয় জনতা। এরপর উৎসুক জনতা বস্তুটি কাকডাঙ্গা উত্তরপাড়া ঈদগাহের পেছনে রউফ সরদারের বাশবাগানে এনে রাখে।

বটিয়াঘাটা উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভা ও কমিটি গঠন হয়
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান এর অফিস কক্ষে বটিয়াঘাটা উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভা ও কমিটি গঠন হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। সভায় প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত অপরাজিতা নেটওয়ার্কের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা প্রসঙ্গে বাল্য বিবাহ প্রতিরোধ সহ তৃনমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত নারীদের অধিকার আদায়ের জন্য নেতৃত্ব প্রদানে কাজ করা, নেটওয়ার্কে আরো শক্তিশালী নেটওযার্ক হিসাবে গড়ে তোলার কথা বলেন। রূপান্তরের অপরাজিতা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষ কমিটি গঠন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার পর ৭ ইউনিয়নের সকল অপরাজিতাদের মতামতের ভিত্তিতে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ১৩ সদস্য বিশিষ্ঠ্য কমিটি গঠিত হয়। সভাপতি – গঙ্গারামপুর ইউনিয়নের অপরাজিতা বুলু রায় গাঙ্গুলী।
সহ- সভাপতি – বটিয়াঘাটা ইউনিয়নের ইউপি সদস্য ও অপরাজিতা রমা রানী মন্ডল। সাধারন সম্পাদক – আমিরপুর ইউনিয়নের অপরাজিতা খায়রুন আক্তার মনি। কােষাধ্যক্ষ – ভান্ডারকোট ইউনিয়নের অপরাজিতা শ্যামলী সুতার। নির্বাহী সদস্যরা হলেন – প্রতিভা বিশ্বাস -জলমা ইউনিয়ন, মমতা বিশ্বাস – বটিয়াঘাটা ইউনিয়ন, দীপ্তি রানী মল্লিক – গঙ্গারামপুর ইউনিয়ন, রুনা বেগম ইউপি সদস্য ও অপরাজিতা, রিজিয়া সুলতানা – সুরখালী, ফারহানা পপি – ভান্ডারকোট, সওদা বেগম ইউপি সদস্য ও অপরাজিতা, সুফিয়া বেগম – বালিয়াডাঙ্গা, মিনারা আজাদ – আমিরপুর। আরো উপস্থিত থাকেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপ্তি রায়।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমু্রয়িায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্য্যালি শেষে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, প্রেসক্লাব সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, পরাণজয় মন্ডল, মহিলা সদস্য নারগিস বেগম, রীনা বিশ্বাস, মোসাম্মৎ হাফসামনি খানম,আখি মন্ডল প্রমুখ। আলোচনা শেষে আইজিএ প্রকল্পের ৫০ জন নারীকে ১২ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা ঋণ প্রদান করা হয়। অপরদিকে বেসরকারী উন্নয়ন সং¯’া ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা এবং সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্দোগে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্য্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার শিব দাস, অসীম কুমার দাস, ডালিয়া উঝা প্রমূখ।

ডুমুরিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্বাধীনতা স্মৃতি সৌধ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। বক্তৃতা করেন ভাইস-চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, প্রেসক্লাব সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ইন্সটেক্টর মনির হোসেন, আবুল কালাম মহিউদ্দিন প্রমূখ। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নাজিবুর রহমান নাজু, সরদার আবু সাঈদ, খান আবু বক্কার, সরদার আঃ গণি, শেখ ইকবাল হোসেন, গোবিন্দ ঘোষ, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমূখ।

দাকোপে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চ পালন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, ইউআরসি ইন্সটেক্টর মোসলেম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। এর আগে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ভবন চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

রামপালে আন্তর্জাতিক নারী দিবস পালন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী পালিত হয়েছে। রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বিভিন্ন নারীবাদী সংগঠন এবং ব্রাক এতে অংশগ্রহণ করে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত রেলী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, ব্রাক এনজিওর জেসমিন আক্তার, গায়ত্রী বিশ্বাস প্রমুখ। আলোচনা সভায় নারীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।

কপিলমুনি ও হরিঢালী জাপা’র অভিনন্দন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে মোঃ শফিকুল ইসলাম মধু সভাপতি ও ডাঃ হাদিউজ্জামান সাঃ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কপিলমুনি ও হরিঢালীর জাপার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কপিলমুনি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সরদার ফরিদ আহম্মেদ, ইউনুস শেখ, হেলাল সরদার, কামরুল পীর, মশিয়ার সরদার, রহমত মোড়ল প্রমূখ। হরিঢালী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ সাদেক, মোঃ মফিকুল মোড়ল, পলাশ হরি, নূর আলী মোল্লা, ইকবল গোলদার, এখলাচ সরদার প্রমূখ।

খুলনায় অধিকার ও মায়ের ডাক’র বিশ্ব নারী দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
বর্তমান কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় আইনের সঠিক বাস্তবায়ন না হওয়া, পুলিশ-প্রশাসনে দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের ফলে অনেক ক্ষেত্রে অভিযুক্তদের শাস্তি দেয়া সম্ভব হচ্ছে না, ফলে অপরাধীরা শাস্তি না পাওয়ায় নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। নারীরা পারিবারিক সহিংসতা, যৌতুক সহিংসতা, এসিড নিক্ষেপ, ধর্ষণ, যৌন হয়রানিসহ বিভিন্ন ধরনের সহিংসতা এবং বৈষম্যের শিকার হচ্ছেন। বাল্য বিবাহের কারণেও অনেক মেয়ে শিশুর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতার পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের ওপর বিভিন্ন ধরনের নিপীড়ন চলছে বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থায় নারীর প্রতি বৈষম্য এবং সহিংসতা ও গুম হওয়া ব্যক্তির পরিবারের নারী সদস্যদের ওপর নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বুধবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও ‘মায়ের ডা’র খুলনা ইউনিট আয়োজিত র‌্যালী ও মানববন্ধন কর্মসূচীতে বক্তারা উল্লিখিত আহবান জানান। বেলা ১১ টায় নগরীর শন্তিধাম মোড় সংলগ্ন জাতিসংঘ পার্কের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এর আগে ফুল মার্কেট মোড় থেকে র‌্যালী বের হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে অধিকার খুলনা ইউনিটের ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আখতার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা কো-অর্ডিনেটর এ্যাডভোকেট মোমিনুল ইসলাম,
খুলনা পোল্ট্রি ফিশ ফিড ও শিল্প মালিক সমিতির মহাসচীব প্রাণীপ্রেমী এসএম সোহরাব হোসেন, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, মানবাধিকার কর্মী মো. আব্দুল হালিম, বাগেরহাট জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কোষাধ্যক্ষ ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দা তৈমুন নাহার, নিরাপদ সড়ক নিসচা’র খুলনা জেলা সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, খুলনা জেলা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ডা. নুরুল ইসলাম, হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মো. জামাল হোসেন, এম এ আজিম, মাসুম বিল্লাহ, মুহাম্মদ কামরুজ্জামান, মো. শওকত হোসেন, জেলা নিসচা’র সদস্য মো. আসলাম হোসেন, সাথী বেগম, অন্তরা বেগম, মো. শাহিন ও লিয়ন প্রমুখ।
অনুষ্ঠানে অধিকার ও মায়ের ডাক’র বিবৃতি উল্লেখ করে বলা হয়, সারা বিশ্বে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়এ যা পূর্বে আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস হিসেবে পরিচিত ছিল। এই দিবসটি উদযাপনের নেপথ্যে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ সালে নিউইয়র্কে সূতা কারখানার নারী শ্রমিকদের কর্মঘন্টা ও মজুরী বৈষম্যের ব্যাপারে প্রতিবাদের মধ্যে দিয়েই নারীদের অধিকার আদায়ের সংগ্রামের সূচনা হয়। পরবর্তীতে বিভিন্ন আন্দোলন এবং ঘটনা পরিক্রমার মধ্যে দিয়ে জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী বর্ষ পালন করে। অবশেষে ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপর থেকেই সারা বিশ্বে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে।
আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও এদেশে নারীদের অবস্থা এখনও দুঃখজনক। নারীর প্রতি সহিংসতা এদেশে চরমভাবে বিদ্যমান এবং দরিদ্র নারীরাই অধিক সহিংসতার শিকার। বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতার মূলে রয়েছে পুরুষতান্ত্রিক মন-মানসিকতা এবং এই সংক্রান্ত সামাজিক ও আইনগত বৈষম্য।

রামপালে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনা আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, এজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যয়ের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।#

দাকোপে তরমুজ চাষে সহযোগি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠান ব্রাক

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলা তরমুজ চাষে সাফল্য অর্জন করেছে। এর তরমুজ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সুস্বাদু ও লোভনীয়। এ অঞ্চলের মানুষ তরমুজ চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে। শত শত কোটি টাকা আয় হয় এ চাষ হতে। এ চাষে প্রচুর অর্থ লাগে। আর সেই অর্থের বেশিরভাগ যোগান দিয়ে থাকে ব্রাক নামের এই বেসরকারি প্রতিষ্ঠান। কৃষকদের মাঝে লক্ষ লক্ষ টাকা ঋণ দেয় এই প্রতিষ্ঠান । বাজুয়া শাখার ম্যানেজার মোঃ আসমত আলীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, এ শাখায় শুধু ক্রেডিট প্রোগ্রাম চালু আছে। ১২৮৮ জন গ্রাহক আছে। গ্রাহকদের সেবা প্রদান করাই এ শাখার মূল উদ্দেশ্য। আমি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করি মাত্র। জানিনা গ্রাহকরা কতটুকু উপকৃত হচ্ছে। কৃষকদের মধ্যে অনেকের মন্তব্য, ম্যানেজার হিসেবে আসমত আলী অভিজ্ঞ ও জনপ্রিয়। সকলের সাথে সুন্দর ব্যবহার করে এই ম্যানেজার। এলাকাবাসী তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। তরমুজ চাষে সরকার ভূর্তকী দিয়ে কৃষকদের সারের সহযোগিতা ও পাশাপাশি ব্রাক অর্থের যোগান দিয়ে কৃষকদের লাভবান ফসল তরমুজ চাষে সহযোগি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। যার ফলে দাকোপের কৃষককূল সরকার ও ব্রাকের উপর অত্যান্ত খুশি। তরমুজ চাষে তাদের অগ্রনী ভূমিকা স্বীকার না করে পারা যায় না।

 

পাইকগাছায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় ১ কেজি গাঁজাসহ আঃ আলীম সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে থানার এসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই মঞ্জুরুল ও ওয়াজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে কঁটাখালী সড়কের মাঠাম গেট এলাকা তাকে গ্রেপ্তার করেন। সে মাঠাম গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

দাকোপে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে বিকাল ৩ টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় ও যুবলীগ নেতা রতন কুমার মন্ডলের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষন মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার তাৎপর্য বর্ণনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্না সরকার। মান্যবর অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন খুলনা-১ আসনের সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চনন মন্ডল, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল, চালনা পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম, যুবলীগ নেতা শেখ মেহেদী হাসান বুলবুল, যুবলীগ নেতা বরুন পাইক, যুবলীগ নেতা বরকত উল্লাহ, সাংবাদিক রুম্মান আহমেদ, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, ইউনিয়ন আওয়ামী যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

অভয়নগরে ওয়াটার রিসোর্স ম্যানেজম্যান্ট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অভয়নগরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সফল ফর ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজম্যান্ট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কর্মশালায় নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,কৃষি সম্প্রসারন অধিদপ্তর যশোরের ভারপ্রাপ্ত উপ-পরিচালন সুশান্ত কুমার তরফদার । এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুজ্জামান, যুবউন্নয়ন কর্মকর্তা মোছাম্মদ আনঞ্জুমানোয়ারা বেগম, অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, প্রেমবাগ চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দীন, সুন্দলী চেয়ারম্যান বিকাশ কপিল রায়, শুভরাড়া চেয়ারম্যান মাওলানা জহিরুল হক, সিদ্দিপাশা চেয়ারম্যান আবুল কাশেম, পায়ড়া চেয়ারম্যান হাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে সফল ফর ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজম্যান্ট প্রজেক্টের (সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায়-সফল) এর সারসংক্ষেপ তুলে ধরেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া সফল (ংধভধষ ভড়ৎ রৎিস) রিজেনারেটিভ এগ্রিকালচার ম্যানেজার কৃষিবিদ ডা: নাজমুন নাহার, প্রজেক্টের সুফল নিয়ে উম্মুক্ত আলোচনা করেন (ংধভধষ ভড়ৎ রৎিস) প্রজেক্ট ম্যানেজার (জাগরনী চক্র) বি এম সাইদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন রিজেনারেটিভ এন্ড ক্লাইম্যাক্স ইসমার্ট এগ্রিকালচার প্রোগ্রাম অফিসার মো. আবুল ফজল।

খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ৭ই মার্চ দিবস উপলক্ষে
জাতির পিতার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ
খবর বিজ্ঞপ্তি
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য শেখ মো: সেলিম ও মোঃ আব্দুল হালিম, ক্লাব সদস্য আলমগীর হান্নান, আসাদুজ্জামান খান রিয়াজ, দীলিপ কুমার বর্মন, মোহাম্মদ মিলন, শেখ জাহিদুল ইসলাম, অস্থায়ী সদস্য রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, মো. জাকারিয়া হোসেন তুষার, মিলন হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দর্শনায় খাটের নিচ থেকে ফেনসিডিল উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
দর্শনায় ঘরের মধ্যে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৪০ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
চুয়াডাঙ্গা জেলা ডিবি শাখার ইনচার্জ, শেখ সফিকুর রহমান জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ সঙ্গীয় ফোর্স এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন, এএসআই (নিঃ) বিজন কুমার ভট্টাচার্য, এএসআই (নিঃ) রমেন কুমার সরকার, এএসআই (নিঃ) মোঃ আবেদুর রহমান, কনস্টেবল মোঃ সাকিব হোসেন দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এসময় বড় মসজিদ পাড়ার হোসেন আলীর ছেলে মোঃ শাহিনুজ্জামান টুটুল(৫০) কে আটক করা হয়।পরে তার স্বীকারোক্তিতে তার বাড়িতে অভিয়ান চালিযে বসতবাড়ির শয়নকক্ষের খাটের নীচ হতে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার হয়। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।