Home আঞ্চলিক মহেশপুরে সীমান্ত থেকে গাজা ও ফেন্সিডিল আটক

মহেশপুরে সীমান্ত থেকে গাজা ও ফেন্সিডিল আটক

90

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৩ কেজি গাজা ও ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার দুপুরে উপজেলার যাদবপুর বিওপির টহলদল অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মাঠ থেকে মালিক বিহীন অবস্থায় ১৩ কেজি গাজা ও ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধর করে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিত্বে যাদবপুর বিওপির টহল দলের অভিযানে যাদবপুর ইউপির গোপালপুর গ্রামের মাঠের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় প্লাস্টিকের খাকি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৩ কেজি ভারতীয় গাজা এবং ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা গাজা ও ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। উক্ত মাদকদ্রব্য গুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরের ষ্টোরে সংরক্ষণ করা হয়েছে।