খবর বিজ্ঞপ্তি||
পঞ্চগড়ে ‘আহমদিয়া জামাত’ তথা কাদিয়ানী সম্প্রদায়ের ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে সারাদেশের মুসলিম তৌহিদী জনতার মনে ক্ষোভের সঞ্চার হয়েছ। ফলশ্রুতিতে মুসলিম জনতা সরকার ও প্রশাসনকে কথিত ইজতেমা বন্ধের দাবী জানিয়ে আসছে। কিন্তু প্রশাসন সেদিকে ভ্রুক্ষেপ না করে কাদিয়ানীদের পক্ষাবলম্বন করেছে। এতে ঈমানদার মুসলিম জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে দেশের প্রশাসন কাপুরুশোচিতভাবে আন্দোলনরত মুসল্লিদের ওপর বেপরোয়া গুলি চালিয়ে মানুষ মেরে ও হতাহত করে তারা প্রমাণ করেছে, তারা প্রজাতন্ত্রের কর্মচারি নয়; বরং তারা কাদিয়ানীদের সেবাদাস। এই ঘটনার তীব্র নিন্দা ও দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। তিনি কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে এবং ইজতেমার নামে ঈমান বিধ্বংসী, ইসলাম-মুসলমান ও খতমে নবুওয়তবিরোধী অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
আব্দুল আউয়াল আরও বলেন, আহমদীয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায় বিশ্বের সকল মুসলিমদের ঐকমত্যে অমুসলিম বা কাফের। এরপরও প্রকাশ্যে রাসূল সা. এর দুশমন কাদিয়ানীরা জাতীয় ইজতেমা’র নামে সহজ সরল ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান হরণের সভা আয়োজনের অপতৎপরতা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট। কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম পরিচয়ে ধর্মীয় সংখ্যালঘু হিসাবে তারা রাষ্ট্রের সুবিধাদি ভোগ করুক, তাতে কারো কোন আপত্তি থাকবে না। কিন্তু মুসলিম পরিচয় দেয়ার মাধ্যমে সরলপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করলে এবং মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কোনভাবেই বাংলাদেশের মানুষ বরদাশত করবে না।
শনিবার ০৪ মার্চ ২০২৩ ইং রোজ শনিবার বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরে নিয়মিত মাসিক সভা নগর সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন পরিচালনায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবির, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন, আলহাজ্ব শফিউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া,আলহাজ্ব সরোয়ার বন্ধ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, এস.এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ,আলহাজ্ব মারুফ হোসেন,হাফেজ খায়রুল ইসলাম, ক্বারী জামাল হেসেন, কাজী তোফায়েল হোসেন প্রমুখ ।











































