Home আঞ্চলিক খুলনার গিলাতলায় বোমা বিস্ফোরণে ৩জন আহত

খুলনার গিলাতলায় বোমা বিস্ফোরণে ৩জন আহত

16

 

 

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা ২ নং কলোনীর সবুজ পল্লী ঈদগাহ বটতলা সংলগ্ন জুয়েলের চা’য়ের দোকানের ভিতর শুক্রবার রাত সাড়ে ৮ টায় বোমা বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে। খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান জানান, গিলাতলায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনা স্থলে এসে আহত ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতারা হলেন, গিলাতলা এলাকার রহমান দফাদার এর পুত্র জহিরুল ইসলাম লাল্টু(৪০), মৃত হামিদ সরদারের পুত্র শহিদুল ইসলাম টেনা(৩৮), মোঃ আশরাফ ওরফে রুস্তম এর পুত্র সাগর(৩৫)। এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টায় জুয়েলের চা’য়ের দোকানে আহতরা ৩জন চা খাচ্ছিল, এসময় বিকট শব্দ শুনতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। থানা পুলিশ তাৎক্ষনিক এসে তাদেরকে খুমেক হাসপাতালে প্রেরণ করে। ওসি আরোও বলেন এব্যাপারে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।