Home আঞ্চলিক খুলনা নগরীতে সন্ত্রাসীরা কুপিয়েছে এক যুবককে

খুলনা নগরীতে সন্ত্রাসীরা কুপিয়েছে এক যুবককে

14

স্টাফ রিপোর্টার।।
নগরীর চাঁনমারি চৌধুরী বিলে মেহেদী হাসান সুজন (২৬) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এঘটনায় ভুক্তভোগীরা ভয়ে মামলা করতে সাহস পাচ্ছেনা। মারাত্মক আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সুজন। আহত সুজন জিন্নাহপাড়াস্থ চুমকি সড়কের মো. ফিরোজ এর ছেলে।

হামলার শিকার সুজন জানান, ১মার্চ বিকেল ৪টার দিকে রূপসা থানাধিন রামনগর এলাকায় নিজ কাজ করছিলাম। এসময় পুর্ব শত্রুতার জেরে চাঁনমারির আশিক, সুরুজ, মিজান ওরফে বস মিজান, নাদিম, বাবু, ইমন, সবুজসহ ১০/১২জন তাকে ধরে নিয়ে যায় চাঁনমারি চৌধুরী বিলে। সেখানে তাকে রাম দা, চাইনিজ কুরাল, লোহার রডসহ একাধিক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসি তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুজন আরও জানান, এঘটনায় থানায় মামলা না করতে তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। তাদের ভয়ে পরিবারের লোকজন বাইরে রেব হতে পারছেনা।