ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে পেশাদার লিগ ফুটবল। এমন পরিস্থিতির মাঝেও, আগামীকাল বাফুফের জরুরী কার্যনির্বাহী বৈঠকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ভাগ্য নির্ধারণ হবে। এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সভায় কাবগুলোর মতামতকে প্রাধান্য দেবে বাফুফে। সেই সাথে পরের মৌসুমের ক্যালেন্ডার নিয়ে আলোচনার কথাও জানান বাফুফে সাধারণ সম্পাদক।
সেই ২০০৫-২০০৬ মৌসুমে শেষ হয় ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর ২০০৭-২০০৮ মৌসুমে পেশাদার লিগের যাত্রা। যার নামকরণ করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রথমবার মাঠে গড়ানোর পর থেকে পেশাদার লিগ নিয়মিত হচ্ছে।এখন পর্যন্ত কোনো আসর, সেশন জটে পড়েনি। এবারও লিগ মাঠে গড়িয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের ছোবলে দেশের ক্রীড়াঙ্গন যেনো একেবারেই অচল হয়ে পড়েছে। যতই দিন যাচ্ছে করোনার প্রাদুর্ভাব যেনো বেড়েই চলেছে। এমন কঠিন পরিস্থিতিতে এ মৌসুমে লিগ হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে পেশাদার লিগ। প্রায় দুই মাস ধরে খেলা হচ্ছে না। আর খেলা না থাকায় লোকসান গুনতে হচ্ছে কাব গুলোকে। এমন অবস্থায় গেলো ২৫ এপ্রিল লিগের ভাগ্য নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাবগুলোর প্রতিনিধিদের বক্তব্য শোনেন। যেখানে বেশিরভাগ কাবই অনিশ্চয়তা আর লোকসানের কারনে লিগ বাতিলের ব্যাপারে মত দেয়।
সেই বৈঠকের ভিত্তিতে আগামী ১৭ মে বাফুফের জরুরী কার্যনির্বাহী বৈঠকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ভাগ্য নির্ধারণ হবে। এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। কথা ছিল কাবগুলো যে লিগ বাতিলের ব্যাপারে মত দিয়েছে সেটাকেই প্রাধান্য দেবে বাফুফে। কিন্তু বাফুফে সভাপতির মতে লিগ বাতিল করাটা কোনো সমাধান নয়। একই সুরে কথা বলছেন সালাম মুর্শেদীও। তবে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, পরিস্থিতি বিবেচনায় কাবগুলোর দেয়া মতামতকে গুরুত্ব দেবে বাফুফে। প্রতি মৌসুমে লিগ শেষ হওয়ার পর দুটি কাব এএফসি কাপে অংশ নেয়। তাই এ বিষয়ে এফসির সাথেও যোগাযোগের কথা জানিয়েছেন বাফুফের এই কর্তা।
বাফুফের জরুরী কার্যনির্বাহী বৈঠকে, আগামী মৌসুম নিয়ে সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি পরবর্তী মৌসুমের ক্যালেন্ডার নিয়ে আলাচনা করা হবে বলে জানান আবু নাঈম সোহাগ।
১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি
ক্রীড়া প্রতিবেদক
করোনা দুর্গতদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাট, যেটি দিয়ে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহীম, সেই ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন তিনি।
৯ মে মুশফিকের জন্মদিনেই শুরু হয় তার ব্যাটের নিলাম। ৫দিন ব্যাপি এই নিলামের আয়োজন করে পিকাবো। সঙ্গী ছিল মুশফিকের ম্যানেজমেন্ট পার্টনার নিবকো এবং স্পোর্টস ফর লাইফ। যা শেষ হয়েছে বৃহস্পতিবার রাতে। দেশ-বিদেশে ক্রিকেটপ্রেমীরা নিলামে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার রাতে নিলাম শেষ হলেও তখন জানানো হয়েছিল, ব্যাটটি কে কত টাকায় কিনেছে তা শুক্রবার নিজেই জানাবেন মুশফিকুর রহীম। অবশেষে গতকাল রাতে (ইফতারের পর) লাইভে এসে মুশফিক নিজেই জানালেন তার ব্যাটের নিলামের আপডেট।
মুশফিক জানিয়েছেন, তার ব্যাট কিনেছেন পাকিস্তানের বুমবুমখ্যাত অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি তার ফাউন্ডেশন, আফ্রিদি ফাউন্ডেশনের নামে এই ব্যাট কিনে নিয়েছেন ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লাখ টাকায়)।
শুরু থেকেই করোনার বিরুদ্ধে লড়াই করছেন শহিদ আফ্রিদি। তার আফ্রিদি ফাউন্ডেশনের প থেকেই শুরু থেকেই খাদ্য এবং আর্থিক সহায়তা করে যাচ্ছিলেন তিনি। এবার সেই আফ্রিদি মুশফিকের ব্যাট কিনে নিয়ে দাঁড়ালেন বাংলাদেশে করোনায় তিগ্রস্থ অসহায় মানুষের পাশে।
৬০০ অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছে কোয়াব
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় মাসদেড়েক আগে সাবেক ও বর্তমান ক্রিকেটার ও ক্রিকেট সংগঠকদের নিয়ে জরুরী তহবিলেন আহ্বান করেছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব বাংলাদেশ (কোয়াব)। এবার সেই তহবিল থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি।
আগামীকাল রবিবার ‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’ শিরোনামে হবে এ কার্যক্রম। যেখানে দেশব্যাপী সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসম্যান, নেট বোলার, টিম বয়সহ ক্রিকেট সংশ্লিষ্ট যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন তাদের সাহায্য প্রদান করা হবে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমি মাঠে ঢাকায় উপস্থিত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়া সারা দেশে ছড়িয়ে থাকা অন্যদের জন্য মোবাইল ব্যাকিং রকেটের মাধ্যমে আর্থিক সাহায্য পাঠিয়ে দেয়া হবে।
দেশের আরেক ক্রিকেটারের করোনা শনাক্ত
ক্রীড়া প্রতিবেদক
নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশের আরও এক ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া ওই ক্রিকেটারের নাম সজিব দাস। তিনি ঢাকা প্রিমিয়ার লিগের দুটি কাব ওয়ারি ও ভিক্টোরিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।
২০০৭ সালেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সজিব দাস। এরপর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। কিছুদিন আগে সপরিবারে নিজ শহর মাদারিপুর থেকে ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। গতকাল ১৪ মে সেখানেই তার করোনা শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ এসেছে তার মায়েরও। স্থানীয় প্রশাসনের হস্তেেপ মায়ের সঙ্গে তিনি শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন।
অসহায় মানুষের পাশে রেফারি ইব্রাহিম
ক্রীড়া প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের ভোগান্তি দিনদিন বাড়ছেই। বিশেষ করে যারা দিনমজুর তাদেরকে সংসারে এক বেলার খাবার দিতেই হিমশিম খেতে হচ্ছে। অন্য েেত্রর মতো ক্রীড়াঙ্গনের কর্মহীন মানুষরাও এখন আস্তে আস্তে দুস্থদের তালিকায় নাম লেখাচ্ছেন।
ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তি, ফেডারেশন যে যেভাবে পারছে এগিয়ে আসছে দুস্থদের সহায়তায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ উশু ফেডারেশনসহ আরো কিছু সংস্থা অর্থ ও খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে এসেছে। এবার সাবেক ফিফা রেফারি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান হাজী ইব্রাহিম নেসার ব্যক্তিগত উদ্যোগে গরীবদের সাহায্যে এগিয়ে এসেছেন। গতকাল শুক্রবার তিনি গরীব ও অসহায় মানুষের মধ্যে অর্থ বিতরণ করেছেন।
প্রতিবন্ধীদের পাশে হুইলচেয়ার ক্রিকেটার মহসিন
ক্রীড়া প্রতিবেদক
মানবতার ডাক বলে কথা। করোনাভাইরাসের এই দুঃসময়ে ঘরে বসে থাকতে পারেননি তিনি। যদিও তাকে চলাফেরা করতে হয় হুইলচেয়ারে। তারপরও দমে যাননি। মোহাম্মদ মহসিন দাঁড়িয়েছেন আর্ত মানুষের পাশে। ক্রীড়াঙ্গনের মানুষদের কাছে তিনি বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক। একই সঙ্গে হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরও সভাপতি তিনি।
সেই মহসিন ঝুঁকি জেনেও আছেন অসহায় মানুষদের পাশে। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে যা যা করণীয় তা সম্পর্কে মানুষের মাঝে ব্যাপক প্রচারণা ও জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছেন তিনি। ৩ ফুট ছক এঁকে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, নিজ এলাকায় এবং আশে-পাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো, অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী মানুষদের খাবার ও অন্যান্য প্রয়োজন মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহসিন।
টাইগারদের শ্রীলঙ্কা সফরের ভবিষ্যত জানা যাবে আগামী সপ্তাহে
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের ভবিষ্যত জানা যাবে আগামী সপ্তাহেই। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবি থেকে ১৫মে পর্যন্ত সময় চাওয়া হয়েছিলো। এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
করোনাভাইরাস মহামারির মাঝে গেলো ২০ মার্চ থেকে লকডাউন ছিলো শ্রীলঙ্কা। তবে, গেলো সপ্তাহে তা শিথিল করায় আবারো সক্রিয় হচ্ছে দেশটির ক্রীড়া কর্তৃপ। লঙ্কান বোর্ড আশাবাদী, শুধু বাংলাদেশের বিপে টেস্ট সিরিজই নয়, জুন-জুলাইয়ে ভারতের বিপে তিন ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ভবিষ্যত নির্ধারণও হবে আগামী সপ্তাহে।
টেনিসে স্থগিতাদেশ বাড়ল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস পরিস্থিতিতে পেশাদার টেনিসে স্থগিতাদেশ বাড়ল। এটিপি ও ডব্লিউটিএ ট্যুরের সব টুর্নামেন্ট আগামী ৩১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এটিপি গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। গত ফেব্রুয়ারির শেষ থেকে কোনো পেশাদার টেনিস কোর্টে গড়ায়নি।
আগামী অগাস্টের শেষ দিকে হওয়ার কথা ইউএস ওপেন। তবে এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট নিয়ে রয়েছে শঙ্কা। ইতোমধ্যে পিছিয়ে দেওয়া হয়েছে ফরাসি ওপেন ও উইম্বলডন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর প্রথমবারের মত বাতিল হয় উইম্বলডন। নতুন সূচিতে ফরাসি ওপেন শুরু হওয়ার কথা আগামী ২০ সেপ্টেম্বর।
অস্ট্রেলিয়ার পাঁচ টেস্ট প্রস্তাবে রাজি নয় ভারত
ক্রীড়া প্রতিবেদক
১৯৪৭ সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট সিরিজটি ছিল পাঁচ ম্যাচের। এরপর ১৯৯১ সাল পর্যন্ত পাঁচ বা তার বেশি ম্যাচের সিরিজ হয়েছে আরও ৫টি। কিন্তু গত ২৯ বছরে একবারও পাঁচ ম্যাচের সিরিজ খেলেনি দুই দল। ২০০৩ সালের পর থেকে এখনও পর্যন্ত ৮টি সিরিজ ছিল চার টেস্টের।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এখন সম্ভাবনা জেগেছিল ফের ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্ট সিরিজের। অসি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টস আশা করছিলেন, চলতি বছরের শেষদিকে নির্ধারিত সিরিজে চার ম্যাচের বদলে পাঁচ খেলার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। তবে সরাসরি নাকচ করেননি তিনি। দিয়েছেন নিজের মতে পে একাধিক যুক্তি। মূলত সফরের শুরুতে ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকবে বলে, পাঁচ টেস্ট খেলতে রাজি নন গাঙ্গুলি।
হালান্ডের ৪০ গোল
ক্রীড়া প্রতিবেদক
পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কাব ছেড়ে যাওয়ার পর থেকেই গোল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্প্যানিশ কাব রিয়াল মাদ্রিদ। কাবে থাকাকালীন প্রতি মৌসুমে গড়ে ৪৫-৫০টি করে গোল করতেন রোনালদো। যা রিয়ালের দলীয় সাফল্যে রাখত বড় অবদান।
কিন্তু এখন দেখা যায় মৌসুমে পুরো রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড় মিলেও ৫০ গোল করতে পারে না। তাদের অবস্থা এতটাই বেগতিক যে, নরওয়ের ১৯ বছর বয়সী উদীয়মান তারকা আর্লিং হালান্ড একাই করেছেন পুরো রিয়ালের সমান গোল। করোনাভাইরাসের কারণে মৌসুমের খেলা স্থগিত হওয়ার আহে ২০১৯-২০ মৌসুমে সালজবার্গ ও বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মোট ৪০ গোল করেছেন হালান্ড। সালজবার্গের হয়ে ২২ ম্যাচে ২৮ গোল করার পর নাম লেখান বরুশিয়াতে। নতুন দলে হয়েও ১১ ম্যাচে করে ফেলেছেন ১২ গোল।
গ্রীষ্মের ক্রিকেট মৌসুমই শেষ আয়ারল্যান্ডের
ক্রীড়া প্রতিবেদক
এই বছরটায় অনেক আশা নিয়ে ছিল আয়ারল্যান্ড। সাধারণত তাদের ক্রিকেট সূচি ঠাসা থাকে না। কিন্তু করোনাভাইরাস সব কিছুই কেড়ে নিয়েছে। গ্রীষ্মকালীন মৌসুমে কোনও আন্তর্জাতিক ম্যাচই খেলা হবে না আয়ারল্যান্ডের। বাতিল করা হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে নির্ধারিত সিরিজ।
তবে ইংল্যান্ডের সঙ্গে নির্ধারিত ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আশা প্রকাশ করেছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম। ২০০৫ সালের পর এবারই এমনটি ঘটলো যেখানে আইরিশদের গ্রীষ্মকালীন মৌসুমে আন্তর্জাতিক কোনও ম্যাচ হচ্ছে না। এমন সিদ্ধান্তের পর নিউজিল্যান্ডেরও পূর্ণাঙ্গ ইউরোপিয়ান সফর এখন পিছিয়ে গেলো।
কিউই ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে জেমিসন
ক্রীড়া প্রতিবেদক
ক্যারিয়ারের প্রথম দুই টেস্টের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন কাইল জেমিসন।
গতকাল শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট আগামী ১২ মাসের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত ২০জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। জেমিসনের মতো প্রথমবার চুক্তিতে এসেছেন দণি আফ্রিকান বংশোদ্ভুত ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। চুক্তি থেকে বাদ পড়েছেন সীমিত ওভারের ক্রিকেট স্পেশালিস্ট কলিন মানরো, লেগস্পিনার টড অ্যাস্টল ও ওপেনার জিৎ রাভাল। ২৮ বছর বয়সী কনওয়ে নিউজিল্যান্ডে তিন বছর বসবাসের শর্ত পূরণ করার পর গত আগস্টে নিউজিল্যান্ড দলে খেলার ছাড়পত্র পেয়েছেন। গত বছর নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের তিন সংস্করণেই সবচেয়ে বেশি রান করেছেন দণি আফ্রিকায় জন্ম নেওয়া ব্যাটসম্যান।
এ মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস এলোমেলো করে দিয়েছে সবকিছু! সংক্রমণ থেকে বাঁচতে এখনো ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় বন্ধ সব ধরনের খেলা। সামনেই বিশ্বকাপ। অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্ব যুদ্ধের আকাশেও কালো মেঘ। বাতিল হতে পারে এই লড়াই। তবে এখনই ঘোষণা দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিছু দিন দেখে সিদ্ধান্ত আসতে পারে এ মাসেই।
আসছে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তাহলে কী ঠিকঠাক মতো হতে পারবে বিশ্বকাপ? এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভব কিনা এটি নিয়ে ২৮ মে ভিডিও কনফারেন্সে সভায় বসবে আইসিসি ও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড। তখনই মিলবে উত্তর।
পাঁচ বদলির সঙ্গে রেলিগেশনও থাকছে বুন্দেসলিগায়
ক্রীড়া প্রতিবেদক
প্রথম মেজর কোনো ইউরোপিয়ান লিগ হিসেবে আজ শনিবার মাঠে গড়াতে যাচ্ছে বুন্দেসলিগা। বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ দুই মাসের বিরতি দিয়ে জার্মান লিগ মাঠে ফিরলেও আসবে অনেক নিয়মের পরিবর্তন।
ফিফার নিয়ম মেনে বুন্দেসলিগার প্রতিটি দল পাঁচজন ফুটবলার বদলি করতে পারবে। প্রতি ম্যাচে এমন সুযোগ পাবে কাবগুলো। ফুটবলারদের এখন অল্প সময়ের মধ্যে অনেক ম্যাচ খেলতে হবে। দ্রুত ফুটবল মৌসুম শেষ করতে গিয়ে খেলোয়াড়দের শরীরের ওপর দিয়ে যাবে বাড়তি ধকল। সেটা কাটিয়ে উঠে খেলোয়াড়রা যাতে ইনজুরিতে না পড়েন। সে জন্যই ফিফা এই নতুন নিয়মের অনুমোদন দিয়েছে। বুন্দেসলিগার সঙ্গে জার্মানির দ্বিতীয় বিভাগ ফুটবলও মাঠে গড়াবে। তবে সব ম্যাচ হবে দর্শকহীন স্টেডিয়ামে।
১২ জুন মাঠে ফিরতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই মাঠে ফিরতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আগামী জুনেই ফিরতে পারে ইংল্যান্ডের লিগ ফুটবল। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুরো ব্যাপারটা রয়েছে আলোচনার টেবিলে।
মাঠে খেলা ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠকে বসছে প্রিমিয়ার লিগ কর্তৃপ। প্রত্যাশা করা হচ্ছে, ১২ জুন থেকে মাঠে ফিরবে ইংলিশ লিগের স্থগিত খেলা। তবে সব ম্যাচ হবে দর্শকহীন স্টেডিয়ামে। তার আগে স্বাস্থ্য ও সামাজিক দূরত্ব মেনে প্রিমিয়ার লিগে অনুশীলন শুরু হতে পারে আগামী সপ্তাহে। শুরু হতে পারে ১৮মে থেকেই।
আয়ারল্যান্ড সফরে যাচ্ছে না পাকিস্তান-নিউজিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
চলতি গ্রীষ্মে ঘরের মাঠে পূর্ণাঙ্গ কোনো ক্রিকেট সিরিজ খেলবেন না আয়ারল্যান্ডের পুরুষ ক্রিকেটাররা। কেননা করোনাভাইরাসের কারণে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সফর স্থগিত হয়ে গেছে।
করোনাভাইরাসের কারণে এর আগে পিছিয়ে গেছে বাংলাদেশের বিপে আইরিশদের হোম সিরিজ। এখন পাকিস্তানের বিপে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও এক পথে হাঁটল। সঙ্গে নিউজিল্যান্ডের ইউরোপ সফরও স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপের রানার্স-আপদের ইউরোপ সফরে যাওয়ার কথা ছিল জুনে। স্কটল্যান্ডের বিপে একটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে, নেদারল্যান্ডসের বিপে একটি টি-টোয়েন্টি এবং আয়ারল্যান্ডের বিপে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার সূচি ছিল কিউইদের। তবে ইংল্যান্ডের বিপে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখনো আশাবাদী ক্রিকেট আয়ারল্যান্ড।
টিকটকের সঙ্গে জুটি বাঁধল বায়ার্ন
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বজুড়ে তরুণ-তরুণীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ভিডিও শেয়ারিংভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। অন্যদিকে ইউরোপের অন্যতম সফল কাব হিসেবে পরিচিত জার্মানির বায়ার্ন মিউনিখ। সম্প্রতি বায়ার্নের স্পন্সর হিসেবে চুক্তি করেছে টিকটক। এই ঘটনায় কাব কর্তৃপ আনন্দ প্রকাশ করলেও ভক্তদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গেছে।
মূলত টিকটকের মূল প্রতিষ্ঠান ডুইনের সঙ্গে একটি চুক্তি করেছে বায়ার্ন মিউনিখ কর্তৃপ। ডুইন হলো চীনভিত্তিক একটি ভিডিও শেয়ারিং সোশ্যাল সাইট যার বৈশ্বিক সংস্করণ হচ্ছে টিকটক। ১৪ মে দুই পরে মাঝে চুক্তি স্বারিত হয়। চুক্তি অনুযায়ী এফসি বায়ার্ন মিউনিখের অফিসিয়াল স্পন্সর হিসেবে কাজ করবে টিকটক। এতে এখন থেকে নিজেদের জার্সিতে টিকটকের নাম ও লোগো ব্যবহার করবে বাভারিয়ানরা। বিনিময়ে চীনে বায়ার্নের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে কাজ করবে টিকটক।
ঘরোয়া ক্রিকেটারদের টাকা মিটিয়ে দিল বিসিসিআই
ক্রীড়া প্রতিবেদক
এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে জানানো হয়েছিল করোনা সংক্রমণের সময় যুব ক্রিকেটাররা আর্থিকভাবে তির মুখে।
কিছুদিন আগেই বেশ কিছু প্রচারমাধ্যমে লেখালেখি হয়েছিল ঘোষণা করে দেওয়া হলেও ঘরোয়া ক্রিকেটাররা এখনও পুরস্কারের অর্থ পাননি। তারপরেই তড়িঘড়ি ১০জন সেরা পারফর্মারদের কাছে টাকা পাঠিয়ে দিল বিসিসিআই। যে আটজন পুরুষ ক্রিকেটার বোর্ডের কাছ থেকে পুরস্কারের অর্থ পেলেন, তাঁরা হলেন অনুর্দ্ধ-২৩ সিকে নাইডু ট্রফির সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সিদক সিং (পন্ডিচেরি), অনুর্দ্ধ-১৬ বিজয় মার্চেন্ট ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক আরিয়ান হুদা (ঝাড়খণ্ড), বিজয় মার্চেন্ট ট্রফির সবথেকে বেশি উইকেট শিকারি অভিষেক যাদব, অনুর্দ্ধ-২৩ সিকে নাইডু ট্রফির সবথেকে বেশি রান সংগ্রাহক মনন হিংরাজিয়া (গুজরাট), অনুর্দ্ধ-১৯ কুচবিহার ট্রফিতে সবথেকে বেশি উইকেট নেওয়া অপূর্ব আনন্দ (গুজরাট), অনুর্দ্ধ-১৯ কুচবিহার ট্রফিতে সবথেকে বেশি রান করা ভটসাল গোবিন্দ (কেরালা), রঞ্জি ট্রফির হায়েস্ট রান গেটার সিকিমের মিলিন্দ কুমার এবং সবথেকে বেশি উইকেট নেওয়া বিহারের আশুতোষ আমন। রঞ্জি ট্রফির পারফর্মাররা ২.৫ ল টাকা পেয়েছেন। বাকিরা ১.৫ ল করে পেয়েছেন।
মহিলাদের যুব দলের সেরা ক্রিকেটার শেফালী ভার্মা এবং ঘরোয়া ক্রিকেটের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন দীপ্তি শর্মা। দুজনেই পুরস্কারের অর্থ বাবদ পেয়েছেন ২.৫ ল টাকা। জানুয়ারি মাসে পুরস্কার প্রাপকদের নাম আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।











































