Home আঞ্চলিক করোনার দুর্যোগকালিন সময়ে সাধারণ মানুষ রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুড়ি দেখতে চায় না: খুলনাঞ্চল...

করোনার দুর্যোগকালিন সময়ে সাধারণ মানুষ রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুড়ি দেখতে চায় না: খুলনাঞ্চল সম্পাদক

8

স্টাফ রিপোর্টার:


দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন বলেছেন, সমাজের প্রতিটি সচেতন মানুষের উচিত কর্মহীন দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। করোনার দুর্যোগকালিন সময়ে সাধারণ মানুষ রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুড়ি দেখতে চায় না। কর্মহীন অসহায় মানুষ চায় সহযোগিতা। করোনাভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও ততই বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় ১৮নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজুল হাসান রাজুর উদ্যোগে অসহায় কর্মহীন ২শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অসহায় ক্ষুধার্ত মানুষের উপস্থিতি প্রমান করে সাধারণ মানুষ ভালো নেই। তিনি রাজুল হাসান রাজু মত সমাজের প্রতিটি সচ্ছল মানুষের উচিত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যে মন্ত্রনালয়ে নির্দেশ মেনে সম্মিলিতভাবে করোনার মহামারি থেকে নিজেদের রক্ষা করতে হবে।


এ সময় রাজুল হাসান রাজু বলেন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল ও শেখ রুবেল এর পরামর্শে প্রায় ৪ হাজার অসহায় পরিবারকে সহায়তা দিয়েছি। সাধ্যমত চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। তিনি সকলকে সম্মিলিভাবে এগিয়ে সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।


খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আফসানা রাজুল ডালিয়া, মাহফুজুর রহমান, এনায়েত হোসেন, আবু বক্কর সিদ্দিক, ফাহিম হাসান আকাশ, রমজান আলী, মহসিন তালুকদার প্রমূখ।