Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

58
তালগাছের ডালে পুরাতন বাসা মেরামত ও নতুন বাসা বোনার কাজ করছে বাবুই পাখিরা

নৌকার বিজয় না হলে দেশের উন্নয়ন থেমে যাবে – আব্দুস সালাম মূর্শেদী এমপি
দিঘলিয়া প্রতিনিধি:
বড় দলে ভেদাভেদ থাকবে গ্রুপিং থাকবে, কিন্তুু এসব মতবিরোধ এর জন্য নৌকার বিজয় না হলে দেশের উন্নয়ন আবার থেমে যাবে। তাই নেতাকর্মীদের অন্তর-দন্দ, ভেদা-ভেদ ভুলে, কাঁধে-কাঁধ মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে, জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে, তাহলেই আওয়ামী লীগের সফলতা ও দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। গতকাল সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী উপরিউক্ত কথাগুলো বলেন।

দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহগীর হোসেন পাভেল, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শেখ মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদুজ্জামান, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান সাধারণ সম্পাদক শাহ আলম খান, বারাকপুর ইউনিয়নীগের সভাপতি গাজী আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, ও সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, যুবলীগ নেতা শেখ রিয়াজ, শেখ আলামিন, সৈয়দ জামিল মোরশেদ মাসুম, কে এম তহিদুজ্জামান, প্রিন্স গাজী, গাজি ইমরান, মিরাজ, মনিরুল ইসলাম, রাকিব মোড়ল, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব শেখ আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাইদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত সহ দিঘলিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্য সেবার মান কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা করেন। সর্বশেষ প্রধান অতিথি দিঘলিয়া ১ নং ওয়ার্ডে নতুন মসজিদ “মসজিদ ই কুবার” নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামিকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ঐতিহ্যবাহী গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামিকাল ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। উদ্ধোধক অতিথি আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, লিন্ডা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এন জাহান সাবিহা , ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মারুফুল কবির, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল, গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ হারুন অর রশীদ , আলহাজ¦ শেখ আব্দুল হক, শেখ শাহিন।

বাংলাদেশ তূণমুল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তারের নেতৃত্বে তূণমূল ঐক্যজোটোর আত্মপ্রকাশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে রেখে গতকাল সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি হল রুমে নতুন রাজনৈতিক জোট তূণমুল ঐক্যজোটের আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘটেছে। নতুন এই তূণমূল ঐক্যজোটের শীর্ষ নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ তূণমুল পার্টির চেয়ারপার্সন তূণমূল নেত্রী জুলিয়া আক্তার। এই জোটের শরীক দলের ভ’মিকায় রয়েছে বাংলদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ নাগরিক জোট বিএনজে , চেয়ারম্যান এইচ সিদ্দকুর রহমান খোরশেদ, বাংলাদেশ গনতান্ত্রিক মুক্তি আন্দোলন চেয়ারম্যান মোঃ আশরাফ হাওলাদার, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ননপ্রবাসী কল্যান দল , সভাপতি মোঃ আবু আহম্মেদ ভুঁইয়া, বাংলাদেশ ট্রাষ্ট পার্টি , চেয়ারপার্সন মোঃ সাদেকুল ইসলাম চৌধুরী। তূণমুল ঐক্যজোটের আনুষ্ঠানিক আত্নপ্রকাশ অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তূণমুল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার। সভাপতির বক্তৃতায় জুলিয়া আক্তার বলেন ,বাংলাদেশ আজ ৫১ বছর পেরিয়েছে মহান স্বাধীনতার যে পত্যয় নিয়ে ১৯৭১ সালে মহান স্বাধীনতাকে আমরা অর্জন করেছিলাম সেই প্রকৃত কাঙ্খিত স্বাধীনতার স্বাদ এ দেশের মানুষের আজও পর্যন্ত জোটেনি। লাগামহীন দূর্নীতি , লুটপাট আরও জবাবদিহিহীন জনপ্রতিনিধির জনপ্রশাসন যেন জনশোষন দেশের সাধারন নাগরকরা আজ দিশেহারা হতাশ।মুক্তিযুদ্ধের চেতনার নামে স্বাদীনতা বিরোধীরা আজ মাথাচাড়া দিয়ে উঠেছে । এসময় তিনি বলেন অচিরেই নতুন এই জোটের আরও সম্প্রসারন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আবদুল্লাহ আল মামুন, বিএনজের মহাসচিব মোঃ আবুল বাশার, বাংলাদেশ ত’ণমূল পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ আসাদুল হক, বাংলাদেশ গনতান্ত্রীক মুক্তি আন্দোলনের মহাসচিব মোঃ তোফাজ্ঝেল হক, বাংলাদেশ ট্রাষ্ট পার্টির মহাসচিব মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ননপ্রবাসী কল্যান দলের মহাসচিব এ্যাডভোকেট সাহাবুদ্দিন প্রমুখ।

খুলনা জেলা যুবলীগের শান্তি সমাবেশে বক্তারা
বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে
খবর বিজ্ঞপ্তিঃ
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এবং বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক গতকাল বিকাল ৪.০০ টায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে তা প্রতিহত করা হবে। তারা আন্দোলনের নামে আবারও মানুষ পুড়িয়ে মারার ষড়যন্ত্র করছে, আবারও সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতা দখল করতে চাইছে। তিনি আরও বলেন, খুলনা জেলা যুবলীগের নেতৃত্বে বিএনপি জামাতকে রাজপথে মোকাবেলা করা হবে। এজন্য তিনি আন্দোলন সংগ্রামে সকলকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন। শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশীদি সূকর্ণ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য রবার্ট নিক্সন ঘোষ, মোঃ জামিল খান, সাবেক যুবনেতা সরদার জাকির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, দাকোপ উপজেলা যুবলীগ সভাপতি গৌড়পদ বাছাড়, ফুলতলা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স, বটিয়াঘাটা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিলন গোলদার, ডুমুরিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এ্যাড. আশরাফুল আলম রাজু, মোঃ ইকবাল হোসেন, সৈয়দ নাসির উদ্দিন সজল, মোঃ হারুনুর রশীদ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, তালিউর রহমান সানি, রেজাউল ইসলাম রেজা, কবির আহমেদ মনা, মোঃ রবিউল ইসলাম, এ্যাড. তমাল কান্তি ঘোষ, আশরাফুল আলম কচি, কামরুল ইসলাম, তরিকুল ইসলাম সুমন, মারুফুজ্জামান ড্যানি, এস কে মিজানুর রহমান, সাইদুর রহমান ছগির, শিমুল বিশ্বাস, আশিষ রায়, রাফেল হোসেন বাবু, আব্দুর রাজ্জাক রাজু, প্রণব কান্তি মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, মোঃ নবীরুজ্জামান, রবার্ট হালদার, দেবাশীষ রায়, রিয়াজুর রহমান রিপন, মোঃ আল আমিন, ইয়াছির আরাফাত, হাবিবুর রহমান, দ্বীপ পান্ডে বিশ্ব, চঞ্চল রায়, আহম্মেদ রনি, খান আবুল বাসার, ফয়সাল শরীফ, শেখ মাছুদ রানা, এ্যাড. আলমগীর মোড়ল, সুজন মন্ডল প্রমুখ।

অসুস্থ জেলা আওয়ামী লীগ নেতার মায়ের শয্যাপাশে জামাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচির মাতা অসুস্থ অবস্থায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে তার চিকিৎসার সার্বিক খোজখবর নেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, বিধান চন্দ্র রায়, রেজাউল ইসলাম রেজা, মোঃ নবীরুজ্জামান রাজা, মোঃ আল আমিন প্রমুখ।

বটিয়াঘাটার জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপী ৬৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রবিবার সকাল ১০ স্থানীয় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় সভাপতি শেখ নুরুল আলম’র সভাপতিত্বে ও ভা: প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস’র শপথ পাঠ এবং সহকারী শিক্ষক মৃদুল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান বিধান রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, অবঃ প্রাপ্ত শিক্ষক নিকুঞ্জ বিহারী গোলদার, অব: শিক্ষক মনোরঞ্জন অধিকারী, অবঃ শিক্ষক নিশিকান্ত রায়, অবঃ প্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্বা সুশীল টিকাদার, বীরমুক্তিযোদ্বা নিরঞ্জন কুমার রায়, সহকারী অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপকূলীয় ঝর্ণাধারার সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, বিশিষ্ট সমাজ সেবক অরবিন্দু মহালদার, যুবলীগ নেতা পলাশ রায়, হিরন্ময় রায়, শিক্ষক যথাক্রমে রঞ্জন কুমার মন্ডল, দেবাশীষ বিশ্বাস, বিজন মল্লিক, সুকান্ত কুমার রায়, রঞ্জন কুমার রায়, সুচিত্রা বিশ্বাস, তপতী রাণী মল্লিক, ফাল্গুনী, আইভী অধিকারী সহ গণ্যমাম্য ব্যক্তিবগ, অভিভাবক ও শিক্ষার্থীরা ।

“জেজেএস এর উদ্যোগে সুপেয় পানি সরবরাহ বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত”
খবর বিজ্ঞপ্তি
২৬ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে বিকাল ৩ টায় খুলনা খুলনা ওয়াসা অফিসের সেমিনার কক্ষে ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর অর্থায়ানে ও জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক কভ,ি ব্র্যাক এবং হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চলমান জলবায়ু পরিবর্তনের প্রভাব ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থদের জীবনমান উন্নয়ন, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থায় সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রকল্পের আওতায় খুলনা ওয়াসা কর্তৃপক্ষের সাথে কমিউনিটি পর্যায়ে সুপেয় পানি সরবরাহ বিষয়ক এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। মোঃ আব্দুল্লাহ্, পি ইঞ্জ, ব্যবস্থাপনা পরিচালক, ওয়াসা, খুলনা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল এর সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ ওবায়দুল সিকদার, জেজেএস এর ফিল্ড কোঅর্ডিনেটর নব কুমার সাহা এবং স্ব সহায়ক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। প্রকল্পের কর্মএলাকা কেসিসি’র ২১, ২২ ও ৩১ নং ওয়ার্ডের ৮টি আবাসনে/স্লামে বসবাসকারী বস্তিবাসীদের সুপেয় পানির বিভিন্ন সমস্যা এবং এক্ষেত্রে ওয়াসা কর্তৃপক্ষের করনীয় বিষয়ে আলোচনাকালে খুলনা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক আগত ৮টি আবাসনের নেতৃবৃন্দের কাছ থেকে তাদের চলমান সুপেয় পানি প্রাপ্তীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহনের আশ^াস দেন। ওয়াসা কর্তৃপক্ষের সেবা পেতে কোন সমস্যার সৃষ্টি হলে বা কোন অনিয়ম পরিলক্ষিত হলে তা ওয়াসা কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে অবগত করার পরামর্শ দেন। সেক্ষেত্রে খুলনা ওয়াসা কর্তৃপক্ষ তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানান। সকলকে পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। সভায় আগত স্ব সহায়ক দলের নেতৃবৃন্দ গরমের সময় এবং আসন্ন রমজান মাসে সুপেয় পানি সরবরাহ নিরবছিন্ন রাখতে ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করলে সভাপতি মোঃ আব্দুল্লাহ্, পি ইঞ্জ, ব্যবস্থাপনা পরিচালক, ওয়াসা সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন।

এক সাথে তিন কন্যার জন্ম দিয়ে দুঃশ্চিন্তায় দরিদ্র ময়না বেগম
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় এক সাথে তিন কন্যা শিশুর জন্ম দিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন দরিদ্র ময়না বেগম (৩৫)। স্বামী পরিত্যক্তা ময়না বেগমের দরিদ্র পরিবারে ৭ বছর বয়সী ছেলে ও ৪ বছর বয়সী মেয়ে থাকতেও আবার তিন কন্যার জন্ম হওয়ায় চিন্তার ভাজ পড়েছে তার স্বজনদের মধ্যেও। সদ্য জন্ম নেয়া তিন শিশু কন্যা সুস্থ থাকলেও ওজন কিছুটা কম বলে জানান হাসপাতালের চিকিৎসকরা।
শনিবার(২৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার দক্ষিণ রাজাপুর ভোলারপাড় গ্রামের মৃত ছায়েদ তালুকদারের মেয়ে এবং মঠবাড়িয়ার জামাল হাওলাদারের স্ত্রী ময়না বেগম প্রসব বেদনা নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রবিবার সকাল ৯টায় হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি তিন কন্যা শিশুর জন্ম দেয়। বর্তমানে মা ও তিন কন্যা সুস্থ আছে। তবে শিশুদের ওজন কম থাকায় ইনফেকশন হওয়ার চাঞ্চ রয়েছে। তাই বেবি হোমে পাঠানোর চিন্তা করছেন চিকিৎসকরা। তিন শিশু কন্যার নানী পিয়ারা বেগম (৬৫) বলেন,আমি ভিক্ষা করে সংসার চালাই। মেয়ের গর্ভের বয়স যখন ৫ মাস তখন ওর জামাই চলে যায়। এরপর আর আসেনি। সেই থেকে আমি দুই নাতি ও অসুস্থ মেয়েকে নিয়ে কোনো রকম খেয়েনা খেয়ে থেকেছি। কিন্তু এখন আবার এক সাথে তিন কন্যা (নাত্নি) হয়েছে। তাই খুব চিন্তায় আছি কিভাবে ওদের বড় করবো।
ময়না বেগমের বোন রাশিদা বেগম বলেন,আমরা ৫ বোন সবাই অসহায়। কেউ কাউকে সাহায্য করার মতো সামর্থ নাই। তাই এখন চিন্তা করছি সদ্য জন্ম নেয়া এই তিন শিশু কন্যাকে নিয়ে কি করবো। খবর শুনে অনেকেই ওদের নিতে চায়। তবে,এখনো চিন্তা করিনি কি করবো। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সেরস্বাস্থ্য সেবিকা (নার্স) রাবেয়া আক্তার বলেন,শনিবার ময়না বেগমকে নিয়ে হাসপাতালে আসে। এরপর আমরা পরিক্ষা নিরিক্ষা করে দেখি তিনটা বাচ্চা রয়েছে পেটে। তাই রোববার সকাল ৯টার দিকে নরমাল ডেলিভারি করে তিনটি কন্যা শিশুকে প্রসব করাই। বর্তমানে মা ও তিন শিশু ভাল আছে।
শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন,হাসপাতালে তিনটা বাচ্চা খুব ভাল ভাবে ডেলিভারি হয়েছে। কিন্তু ওদের ওজন কম তাই ইনফেকশনের ঝুঁকি রয়েছে। এজন্য বেবি ইনকিউবেটরে পাঠানো হয়েছে। এছাড়া বাচ্চার মা সুস্থ রয়েছে।
শরনখোলা উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিন শান্ত বলেন, আমি পিয়াসা বেগমের পরিবার সম্পর্কে আগে থেকেই জানি। অত্যন্ত দরিদ্র পরিবারে পিয়াসা বেগমের ভিক্ষার টাকায়ই তাদের পরিবার চলে। শুনেছি পিয়াসা বেগমের জামাই তার মেয়ে ময়না বেগমের কোন খোজ খবর নেয় না। এটা খুবই দুঃখ জনক। আমি সন্তার জন্মের কথা শুনে আমি হাসপাতালে দেখে এসেছি।

বাগেরহাট জেলা যুবদলের নিন্দা ও প্রতিবাদ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী র্কমসূচির অংশ হিসাবে বাগেরহাটে পদযাত্রা কর্মসূচিতে পুলিশের বাধায়, ৪৮ নেতাকর্মীর নামে মামলা ও কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালামসহ ৩০ নেতাকর্মীকে আটক কারাগারে প্রেরণের ও প্রতিবাদ জানিয়েছে বাগেরহাট জেলা যুবদলের নেতৃবৃন্দরা। রবিবার সকালে জেলা যুবদলের সভাপতি মো: হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা প্রদান করে। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ ৩০ জনকে আটক করে মিথ্যা নাশকতা ও ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ এটা ক্ষমতাসীনদের নির্দেশে করেছে। আমরা পুলিশের এই অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করছে বাগেরহাট জেলা যুবদল।

বাগেরহাটে ইয়াবা সহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগের সাবেক নেতাসহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে পৌরসভাস্থ ওই নেতার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময়ে ছাত্রলীগ নেতার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ টাকা ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া নেতা হলেন,মোরেলগঞ্জ পৌরসভার আদর্শ পাড়া এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে ইব্রাহীম ফরাজী ও তার সহযোগী শাওন চাপরাশি। তিনি ভাইজোড়া এলাকার আবু চাপরাশির ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ইব্রাহিম ও শাওন দু’জনই পেশাদার মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরপূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে ২০১৮ সালে ২৪০ পিচ ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল ইব্রাহিম ফরাজী। তখন তাকে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

বাগেরহাটে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৩০ নেতাকর্মী কারাগারে
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম সহ ৩০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক বেলাল হোসেন গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে বাগেরহাট সদর পুলিশ ফাড়ির এসআই সৈয়দ আবু সুফিয়ান বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।আটককৃতদের কাছ থেকে ককটেল সদৃশ্য বোমা ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজরা আছাদুল ইসলাম পান্না, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমন ও নাছিম অন্যতম।

কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা পদযাত্রা শুরু করেছিলাম। কিন্তু পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা প্রদান করে। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ ৩০ জনকে আটক করে মিথ্যা নাশকতা ও ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ এটা ক্ষমতাসীনদের নির্দেশে করেছে। আমরা পুলিশের এই অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতিদ্রুত এসব নেতাকর্মীদের মুক্তি দেওয়ার আহবান জানান।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে আমরা ৩০জনকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতদের কাছ থেকে ককটেল সদৃশ্য বোমা ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

বিএনপিকে প্রতিহত করতে আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সুজিত অধিকারী
রূপসা প্রতিনিধি
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী বলেছেন দলমত এর ঊর্ধ্বে থেকে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আবারও আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব হাতে নিতে হবে । তিনি বলেন বিএনপি এ দেশে যতবার শাসন করতে এসেছে ততবার জনগণের সাথে বেইমানি করেছে । তারা এ দেশের নিরীহ জনসাধারণের সাথে প্রতারণা করেছে । আর প্রতারণার ফলে জনগণ পরপর তাদের বয়কট করছে। তিনি আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামীলীগকে নির্বাচিত করার জন্য এবং বিএনপিকে প্রতিহত করার জন্য ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান । তিনি আজ ২৬ ফেব্রুয়ারি বিকেলে রূপসা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন । রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি , উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোল্লা মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অমিয় অধিকারী । বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ জাহান কবির প্যরিস,মোরর্শেদুল আলম বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ই বাপ্পি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র,এমডি রকিব উদ্দিন, প্রচার সম্পাদক আঃ গফুর খান,দপ্তর সম্পাদক আকতার ফারুক,ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, আওয়ামীলীগ নেতা সোহেল জুনায়েদ , মনিরুজ্জামান মনি , আরিফুজ্জামান লিটন , বিনয় কৃষ্ণ হালদার ,আবু আহাদ হাফিজ বাবু,মাহবুব-উল আলম , মোল্লা মনির হোসেন ,তাহিদুল ইসলাম, মইন উদ্দিন ,ইন্তাজ মোল্লা । সবার শুরুতে আজমল হোসেন খানের মৃত্যু বার্ষিকীতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পাইকগাছায় ইউপি সদস্যদের বিরুদ্ধে ভিজিডি জামানতের টাকা আত্মসাতের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় ইউপি সদস্যদের বিরুদ্ধে দুস্ত মহিলা উন্নয়ন কর্মসুচি (ভিজিডি) কার্ডের জামানতের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে রাড়ুলী ইউনিয়নের ইউপি সদস্যদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ওই অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগটি নির্বাহী কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠিয়েছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের অসয় দরিদ্রদের ৩০ কেজি করে ভিজিডির চাল দিয়ে আসছে। যার মেয়াদ থাকে দুই বছর। প্রতি মাসে ৩০ কেজি করে চাল পান হত দরিদ্ররা। তাদের নিকট থেকে প্রতিমাসে জামানাত হিসাবে ২ শ টাকা করে রাখা হয়। দুই বছর পূর্ণ হলে কার্ডটি বাতিল করে জামানতের টাকা ফেরত দেয়ার নিয়ম রয়েছে। কিন্তুু জামানতের টাকা চাইতে গেলে ২নং, ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের সদস্য ইলিয়াস হোসেন, ৪ নং ওয়ার্ডের সদস্য ছহিল উদ্দীন সম্পুর্ণ টাকা ফেরত চাইলে ভয়ভীতি ও মিথ্যামামলায় জড়ানোর হুমকি দেয় বলে ভুক্তভোগী সেলিনা খাতুন জানান। এ দিকে উপায় না পেয়ে রোবার বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারীরা জামানতরন টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছে। ইউপি সদস্য ইলিয়াস হোসেন বলেন, যাদের যেমন জমা হয়েছে তাদেরকে তেমন টাকা দেয়া হচ্ছে। এ বিষয় রাড়ুলী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমার সময় ইউনিয় পরিষদে ১৪ মাসের টাকা জমা রয়েছে। বাকি ১০ মাসের টাকা সাবেক চেয়ারম্যান হিসাব দিবেন। হতদরিদ্র কার্ডধারীদের টাকা ইউপি সদস্যরা দিতে বাধ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্তের জন্য মহিলাবিষয়ক কর্মকর্তাকে দিয়েছি। টাকা আত্নসাতের প্রমান পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

পাইকগাছায় স্লুইসগেট গেট দিয়ে লবন পানি তুলায় প্রায় ৫শ বিঘা বোরো ধান নষ্টের উপক্রম
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় সরকারী নির্দেশনা অমান্য করে স্লুইসগেট গেট দিয়ে লবন পানি তুলায় প্রায় ৫শ বিঘা বোরো ধান নষ্ট হয়ে গেছে। তাতে ক্ষতির পরিমান অর্ধকোটি টাকার মত বলে দাবী কৃষদের। এ বিষয় জমির মালিকরা পানি উন্নয়ন বোর্ডসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ করেছে।
ভুক্তভোগী ধানচাষী জাহিদ হাসান, লেওকত সানা জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের চুরাডাঙ্গা ও চক ভড়বুড়িয়া মৌজায় প্রায় ১ হাজার ৫শ বিঘা জমিতে ধান চাষ হয়। গত শনিবার রাতে কওসার তাহলী, শামছুর সানা, মিজান সরদারের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট দিয়ে লবন পানি তুলে এলাকা প্লাবিত করে। এ সময় প্রায় ৫ শ বিঘা বোরা ধান ক্ষেতে লবন পানি উঠে প্লাবিত হয়। লবন পানি উঠার ফলে ধান মারা যাচ্ছে। তাতে ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা বলে কৃষক জাহিদ হাসান জানান। এ বিষয় কওসার তাহলী বলেন, আমি পানি তুলেনি কে পানি তুলেছে আমি জানিনা। এবিষয় পানিউন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ জানন, রাড়ুলী ইউনিয়নের সমস্ত স্লুজগেট বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে লবন পানি তোলা যাবে না। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, উপজেলায় যেখানে ধান চাষ হয়েছে সেখানকার স্লুজ গেট বন্ধ করে দেয়া হয়েছে। যদি কেহ লবন পানি তুলে ফসল নষ্ট করে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।

ফকিরহাটের লখপুর বাজার বণিক সমিতির পরিচিতি সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী লখপুর বাজার বণিক সমিতির নির্বাচনে কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন পরবর্তি পরিচিতি সভা ও নৈশভোজ অনুষ্ঠান শনিবার (২৫ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় লখপুর বাজারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। কার্যকারী কমিটির সভাপতি লখপুর টেইলার্স’র সত্তাধিকার আব্দুল মান্নান শেখ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মঙ্গল স্টোর এর সত্তাধিকার মধুসুধন ঘোষ এর সঞ্চালনায় পরিচিতি সভায় বাজারের সার্র্বিক উন্নয়ন তুলে ধরে আরো বক্তৃতা করেন, সহ-সভাপতি প্রদ্যুৎ ঘোষ, আকরাম হোসেন, যুগ্ম সাধারন আলহাজ্ব জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গির হোসেন। এছাড়া সাধারন সদস্য আঃ ছামাদ, পরেশ ঘোষ, হাজী নাছির উদ্দিন, কামরুল আলম, রাইসুল কবির, এখলাজ বিশ্বাস, বিপুল বকশী, গৌরঙ্গ কুণ্ডু ও এস্ কে সাইদুজ্জামান সহ বিভিন্ন সদস্য ও কর্মকর্তারা বক্তৃতা করেন। পরিচিতি সভা শেষে বিপুল উৎসাহ উদ্দিপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ##

বাগেরহাটের চুলকাটি ব্লকে সরিষা’র মাঠ দিবস অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩অর্থ বছরের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস চুলকাটি ব্লকের সুনগর গ্রামের কৃষক মোড়ল রফিকুল ইসলামের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদিয়া সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় কুমার দত্ত। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান লিমন এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উদ্ভিদ ও প্রণী সংরক্ষন কর্মকর্তা শিকদার সরোয়ার আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন মল্লিক ও কৃষক বিপ্রজিৎ কুমার নন্দী। পরে অতিথিবৃন্দরা সরিষার ক্ষেত পরিদর্শন করে শতাধিক কৃষক-কৃষানীদেরকে নানা ধরনের পরামর্শ প্রদান করেন।

বাগেরহাটের হাকিমপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের খানপুর ইউনিয়নের হাকিমপুরে তিনটি বিদ্যালয়ের যৌথ উদ্দ্যোগে ৪ দিনব্যাপী ৫০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী রবিবার (২৬ফেব্রুয়ারী) সকাল ৯টায় হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হৃষীকেশ কুমার দাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন ফেষ্টুনী ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নিখিল কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ফারাজী ও চুলকাটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক শিশির শিকদার। সিনিয়র শিক্ষক হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সত্যজিৎ কুমার দাস ,হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার সাহা, বিশিষ্ট সমাজ সেবক শেখ কামরুজ্জামান, শ্যামল কুমার মজুমদার, মোঃ কামাল তরফদার, মশিউর রহমান লাট্টু ও আমজাদ হোসেন সহ তিনটি বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ##

সুন্দরবনের করমজল ঘুরে গেলেন খ্যাতিমান সংগীত শিল্পী দম্পতি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দেশের খ্যাতিমান সংগীত শিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা দম্পতি সুন্দরবন ঘুরে গেছেন। রবিবার বিকেল ৪টার দিকে তারা পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী কেন্দ্রটি ভ্রমণে নামেন। এরপর বিকেল ৫টা পর্যন্ত তারা করমজলে অবস্থান করেন। এ সময় এ দম্পতির দুই মেয়ে ও এক ছেলে তাদের সাথে ছিলেন। তারা করমজলের কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র, কৃত্রিমভাবে সংরক্ষিত মায়াবী ও চিত্রা হরিণের আবাস, সুদীর্ঘ ফুট টেইলর ও সু-উচ্চ ওয়াচ-টাওয়ারসহ নানা স্থাপনা এবং সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ঘুরে দেখেন। বিকেল ৫টার পরপরই তারা একটি জালিবোটে (ট্যুরিস্ট বোট) করে মোংলার পিকনিক কর্ণারের উদ্দেশ্যে ছেড়ে যান।

পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, ‘বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না’ জনপ্রিয় এ গানের শিল্পী রফিকুল আলম ও ‘আমাদের দেশটা স্বপ্নপূরী, সাথী মোদের ফুল পরী’ জনপ্রিয় এ গানের শিল্পী আবিদা সুলতানা দম্পতি তাদের দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে করমজল ঘুরে গেছেন। রবিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তারা করমজল ঘুরে দেখেন। তিনি বলেন, এটাই করমজলে তাদের প্রথম ভ্রমণ, এর আগে তারা কখনও করমজলে আসেননি। তাদের সাথে কথা বলার ফাঁকে জানতে পেরেছি তারা সকালে ঢাকা থেকে রওনা হয়ে সরাসরি করমজলে আসেন। এখান থেকেই আবার মোংলা হয়ে ঢাকার উদ্দেশ্যেই রওনা হয়ে গেছেন।

 

ডুমুরিয়ায় প্রতিপক্ষের চাপাতি ও দা’র কোপে একই পরিবারে মহিলাসহ ৪জন জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রভাবশালী এক প্রতিপক্ষের চাপাতি ও দার কোপে একই পরিবারে মহিলাসহ ৪জন গুরুতর জখম হয়েছে। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার শরাফপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দায়েরকৃত অভিযোগ, এলাকাবাসী ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শরাফপুর ইউনিয়নে শেখপাড়া এলাকার মাহাবুবুর রহমান শেখের সাথে একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষ একাধিক মামলার আসামি অলিয়ার রহমানের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই জের ধরে ঢাকায় চাকুরিরত মাহাবুবুর রহমান ছুটিতে বাড়ি আসলে ঘটনার দিন সন্ধ্যায় প্রতিপক্ষ অলিয়ার রহমানের নেতৃত্বে ইমাম আজম বাবু,তাফছির শেখ, আঃ জলিল ও মাজহারুল বিশ্বাস চাপাতি,দা, লোহার রড নিয়ে মাহাবুবের উপর হামলা চালায়। এতে মাথা কেটে ও হাড় ভেঙ্গে মাটিতে পড়ে সে চিৎকার করতে থাকে। তার ডাক চিৎকারে মা আফিরন বেগম,বোন মিতা বেগম ও চাচি আফরোজা বেগম ঘটনা¯’লে পৌঁছালে তাদের উপরও বর্বর হামলা চালানো হয়। হামলায় আফিরন বেগমের হাতের তালু সহ ৪টি আঙ্গুল প্রায় বি”িছন্ন হয়,চাচি আফরোজা বেগম দার কোপে পীঠে রক্তাক্ত জখম হয়। এছাড়া বোন মিতা বেগম রডের আঘাতে গুরুতর জখম হয়। এরপর ¯’ানীয়রা আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রতিপক্ষের বাঁধার মুখে পড়ে। ঘটনা প্রসঙ্গে ¯’ানীয় শরাফপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনা¯’লে গিয়ে দেখি মাহবুবুর রহমান সহ ৩জন মহিলা রক্তাক্ত জখম হয়েছে। পরে জানতে পারি আহতদের হাসপাতালে নেয়ার জন্য একটি এ্যাম্বুলেন্স প্রথিমধ্য কাঞ্চননগর এলাকায় পৌঁছলে প্রতিপক্ষ গাড়িটির গতিরোধ করে আটকে রেখেছে এমন খবর পেয়ে ঘটনা¯’লে গিয়ে এ্যাম্বুলেন্সটি উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এদিকে আহত মাহাবুবের স্ত্রী হাজেরা বেগম জানান, একাধিক মামলার আসামি অলিয়ার ও মাদক ব্যবসায়ী ইমাম আজম বাবুর ভয়ে পালিয়ে বেড়াতে হ”েছ এবং মামলা ঠেকাতে হুমকি ধামকি অব্যাহত রয়েছে।
ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন,এ ঘটনায় হাজেরা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।

শারীরিক ও মানসিক শক্তি অর্জনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক ও মানসিক শক্তি অর্জনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ জন্য শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে সিটি মেয়র বলেন খুলনাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয়সহ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদনের পাশাপাশি বর্তমান সরকারের সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শুধুমাত্র খুলনা মহানগরীর উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রায় দু হাজার চারশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই অর্থায়নে খুলনায় কর্মযজ্ঞ শুরু হয়েছে। চলমান কাজ সমাপ্ত হলে খুলনা একটি আধুনিক সুযোগ-সুবিধ সংবলিত নগরী হিসেবে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র রবিবার সকাল ১০ টায় নগরীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সিটি মেয়র বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র-এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ ও উপপরিচালক খোন্দকার রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নতুন কারিকুলাম প্রণয়ন করেছে। নতুন এই কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষক-শিক্ষিকাদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সেখ ও সহকারি শিক্ষক মাহমুদ আলম বক্তৃতা করেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আহ্ছানউল্লা (র.)’র আদর্শে সমাজ বিনির্মাণে আলোকবর্তিকা একজন সেলিমউল্লাহ
তরিকুল ইসলাম, নলতা থেকে:
আমীর-ফকির, ধনী-গরীব, রাজা-প্রজা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়েই আমাদের সমাজ। এর মধ্যে কেউ শাসক কেউ শোষক। কেউ ভোগ করছে কেউ ত্যাগ করছে। কেউ নিরবে নি:ভৃতে সমাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টায় রত, কেউবা আবার চন্দ্র গ্রহনের মত দেশটাকে গিলে খাওয়ার চেষ্টায় রত।

তবে যেকোন পেশায় থেকে সেই ব্যক্তিই পারেন এ সমাজকে এগিয়ে নিতে, যার মধ্যে আছে প্রকৃত দেশপ্রেম, মানবকল্যাণ প্রেম। আর এমনই একজন ব্যক্তিত্ব আলহাজ্ব মু: সেলিমউল্লাহ যিনি হযরত খানবাহাদুর আহছানউল্লাহ (র.) এঁর আদর্শে সমাজ বিনির্মাণে আলোকবর্তিকার মত কাজ করে যাচ্ছেন নিরবে-নিভৃতে।

মুহাম্মদ সেলিমউল্লাহ ১৯৩৭ সালের ৭ এপ্রিল বর্তমান ভারতের কলকাতায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতামহ তিন পুরুষ পর্যন্ত ছিলেন সেসময়ের স্বনামধন্য ব্যবসায়ী। কলকাতায় লেখাপড়া শেষে লন্ডন ও আমেরিকায় যান উচ্চতর ডিগ্রি অর্জন করতে। এরপর পিতার ব্যবসার সুবাদে স্বাধীনতার বহু পূর্বেই তিনি পূর্ববঙ্গে অর্থাৎ ঢাকায় আসেন এবং ঢাকার মোহাম্মদপুর লাল মসজিদের পশ্চিমে কৃষ্ণচূড়ায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি।

সত্ত্বর এর দশকে তিনি সাতক্ষীরার নলতায় ওলিকুল শিরোমণি মুর্শিদ মাওলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)’র সন্ধান পান এবং পীরকেবলার মুরিদ হয়ে তার আদর্শের ছাঁয়াতলে আসেন। তারপর থেকেই তিনি ঐ পরশ পাথরের ছোঁয়ায় চলতে থাকেন মানবত্বের সেই আলোকচ্ছটার পথে। আহ্ছানউল্লার আদর্শের পরশে সেই মুহাম্মদ সেলিমউল্লাহ আজ আলোকবর্তিকা মানবে পরিণত।

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা সংস্কারক ও সাহিত্যিক খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) বহুমুখী কর্মময় একজন মানুষ ছিলেন। তবে তিনি মুলত শিক্ষা ব্যবস্থার সংস্কার করে, শিক্ষা নীতি প্রণয়ন করে, দেশে-বিদেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে, শিক্ষার বিস্তার ও শিক্ষার আলো ছড়িয়ে তিনি যেমন নিজে আলোকিত-সুরভীত- সুশোভিত হয়েছেন, তেমনি এই শিক্ষা ব্যবস্থার জ্যোতির্ময় আলোয় এই সমাজ ও দেশকে তিনি আলোকিত করেছেন। যে সুরভিত সৌরভ ও আলোকচ্ছটা এ বিশ্বের বুকে অনন্তকাল বহমান।

মুর্শিদ মাওলার সেই জ্যোতির্ময় আলোকিত পথে হেঁটেছেন তার আদর্শের পেয়ারে মানুষ মু: সেলিমউল্লাহ। তিনিও একইভাবে এ সমাজের মানুষের জন্য কাজ করেছেন। ঢাকা থেকে শুরু করে সাতক্ষীরার এই প্রত্যন্ত অঞ্চলের দুস্থদের জন্য, অসহায়ের জন্য, গৃহহারা মানুষের জন্য, অসুস্থ নিরুপায়ের জন্য, বস্ত্রহীনের জন্য এবং হাজারও অভুক্তের জন্য তিনি হয়েছেন পথের দিশা এবং নিরবে-নিভৃতে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন অনায়াসে। আহছানিয়া মিশনের দায়িত্বে থেকে তিনি নিরলস সেবা করে চলেছেন প্রায় ৪৫বছর যাবৎ। যা এখনো চলমান।

পরিশেষে মুর্শিদ মাওলার উত্তরসূরি বা আদর্শের ধারক হিসাবে সেই দেখানো আলোকময় পথ অর্থাৎ শিক্ষা ব্যবস্থার পথ ধরেই এগিয়েছেন মহামানব মু: সেলিমউল্লাহ। খানবাহাদুর আহছানউল্লা (র.)’র আদর্শে- মানব গঠন, সমাজ গঠন সর্বোপরি দেশগঠনে যাতে অনন্তকাল বাতিঘর হিসাবে কাজ করতে পারে সেজন্য তিনি পরিশেষে শিক্ষা ব্যবস্থার জন্য আত্মনিয়োগ করেন বলেও জানা যায়। তার ইচ্ছার প্রতিফলন হিসাবে ইতিপূর্বেই আহ্ছানিয়া সেলিমউল্লাহ ক্যাডেট স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ হয়েছে। যার সূদুরপ্রসারী ভাবনা ও কার্যক্রম পীরকেবলার শিক্ষা ব্যবস্থা প্রণয়ন পদ্ধতি পরিলক্ষিত ও বাস্তবায়িত হবে বলেও জানান তিনি। মহামানব সেলিমউল্লাহ’র এ পথচলাকে সাধুবাদ জানিয়ে সেটি বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে নিরলস কাজ করে যাচ্ছেন সুগঠিত একদল পরিচালনা পরিষদের কর্মীবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী ও শিক্ষকবৃন্দ।

সমাজ বিনির্মাণে ও মানবকল্যাণে আলোকবর্তিকা মানব মু: সেলিমউল্লাহ’র কর্মময় জীবন, শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে আলোকিত জাতি গঠনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের শিক্ষানুরাগী ও সতেচন মহল।

ডি-নথির যুগে প্রবেশ করলো খুবি
খবর বিজ্ঞপ্তি
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম পর্যায়ে ডি-নথির (ডিজিটাল নথি) যুগে প্রবেশ করলো খুলনা বিশ্ববিদ্যালয়। ২৬ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে প্রথম ধাপে খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে এ কার্যক্রমের পৃথকভাবে উদ্বোধন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এসময় নিজ আইডি লগইন করে একটি পত্র জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এই ডি-নথি কার্যক্রমের সূচনা করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুম থেকে এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, সকল বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ।
ডি-নথির এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ফাইলের কাজ ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে সম্পাদিত হবে এবং উপাচার্যসহ সকল পর্যায়ের অনুমোদনকারীবৃন্দ যে কোনো স্থানে, যে কেনো সময় বসে পেপারলেসভাবে ফাইল অনুমোদন দিতে পারবেন। এর ফলে সময় ও কাগজের সাশ্রয় হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গাটিও নিশ্চিত হবে। এছাড়া প্রশাসন ও একাডেমিক ক্ষেত্রে গতিশীলতা বাড়বে। পর্যায়ক্রমে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ডি-নথি কার্যক্রমের আওতায় আসবে।
এ উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনের অভিলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে যে দক্ষ জনশক্তির প্রয়োজন হবে। তা তৈরিতে মুখ্য ভূমিকা রাখবে বিশ্ববিদ্যালয়গুলো। আজকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ তৈরির প্রথম সারির হাতিয়ার। তিনি প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কথা তুলে ধরে বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন তাঁর হাত ধরেই এসেছিলো। এখন উন্নত বাংলাদেশ গঠনে স্মার্ট বাংলাদেশ তৈরির রূপকল্প তাঁরই চিন্তাপ্রসূত। ২০৪১ সালের আগেই স্মার্ট সিটিজেন তৈরি করা এবং সবার ব্যাংক একাউন্ট থাকা, ক্যাশলেস সোসাইটি তৈরি করা, সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে ডিজিটাল পরিসেবার মাধ্যমে কাজ সহজসাধ্য করা ও সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া, মাথাপিছু আয় ১২৫০০ ডলারে উন্নীত করার অভিলক্ষ্য অর্জন করতে হবে। এজন্য সরকার নলেজবেজড ইকোনোমিতে যেতে চায়। এর মূল উদ্দেশ্য জনগণের জীবনমান উন্নত করা। স্মার্ট বাংলাদেশ কর্মসূচিতে কর্মসংস্থান বহুগণে বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি ৫৭টি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার (আরআইসি) তৈরির উদ্যোগসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।
ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। ইউজিসির সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

খুবিতে বাংলাদেশে টেকসই পরিবেশ ব্যবস্থাপনা শীর্ষক জাতীয় সেমিনার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে বাংলাদেশে টেকসই পরিবেশ ব্যবস্থাপনা (সাসটেইনেবল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ) শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সেমিনার ২৬ ফেব্রুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারের উদ্বোধন করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন এবং রিসোর্স পার্সনদের পরিচয় করিয়ে দেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। টেকনিক্যাল সেশনে নিবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. এম. মঞ্জুর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত।
সেশনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালঞ্জ এর উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ এবং সুন্দরবন একাডেমি, খুলনার নির্বাহী পরিচালক প্রফেসর আনোয়ারুল কাদির। পরে মুক্ত আলোচনাপর্বে সভাপতিত্ব করেন টেকনিক্যাল সেশনের চেয়ারপার্সন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। কো-চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ অংশগ্রহণকারী গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকেলে ডিসিপ্লিনের উদ্যোগে ইনডোর গেমস্ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্লাব আয়োজিত আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। এসময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কয়রায় বারি সরিষা-১৮ উপর কৃষক মাঠ দিবস
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার উদ্যোগে ও গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি সরিষা-১৮ এর উপর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। রবিবার ২৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায় বাগালী ইউনিয়নের উলা গ্রামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন তৈল গবেষণা কেন্দ্র বিএআরআই গাজীপুরের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সেলিম উদ্দিন ও সরেজমিন গবেষণা বিভাগ খুলনার উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ কামরুল ইসলাম। সরেজমিন কৃষি গবেষনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তফা কামাল শাহাদাতের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান, স্থানীয় কৃষক মজিবার রহমান, আকবার হোসেন, মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কৃষক মজিবার হেসেন বলেন, এ বার প্রথম বারি সরিষা-১৮ চাষ করে ভাল ফলন পেয়েছে। পতিত জমিতে এই চাষাবাদ করতে পেরে তিনি বেজায় খুশি। তার দেখাদেখিতে আগামীতে এই অঞ্চলের কৃষকরা পতিত জমিতে বিভিন্ন ফসল উৎপাদনের আশ্বাস প্রদান করেন।

বিএনপি নেতা লায়ন ডক্টর ফরিদসহ নেতৃবৃন্দের নামে নাশকতার মামলা প্রত্যাহারের দাবী
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট জেলা বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশ বেশ কিছু নেতাকর্মীদের আটক করে। পরে তাদের এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ ৪৮ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৩০/৪০ জন কে আসামী করে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে। রামপাল উপজেলা বিএনপি মামলাটি ভুয়া ও গায়েবী মামলা দাবী করে অবিলম্বে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, রামপাল উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম ), কাজী জাহিদুল ইসলাম, ইজারাদার মহাসিন হোসেন, আছাদুজ্জামান, ফকির শাহাদাৎ হোসেন, আলতাপ হোসেন বাবু, মোতাহার হোসেন, লুৎফর রহমান মোড়ল, আলহাজ্ব ইমতিয়াজ আহমেদ, শেখ ফিরোজ কবির, মাহাতাব মোড়ল, হাওলাদার কামরুজ্জামান মন্জু, জিল্লুর রহমান, কামাল হোসেন, আজাহার হোসেন টুকু, খলিলুর রহমান, এনামুল হক প্রিন্স, এস, এম আব্দুল্লাহ, মুজিবুর রহমান জোয়াদ্দার, নুরুল্লাহ খোকন, মল্লিক সিরাজুল ইসলাম, আকবর হোসেন আকো, মোল্যা ফারুক হোসেন টিটু, মাহাফুজূর রহমান পিটু, কামরুজ্জামান বাদশা, মোল্যা কামরুজ্জামান বাবু, বদিউজ্জামান মিনা, মাহাফুজুর রহমান সিক, মল্লিক দেলোয়ার হোসেন, লোকমান সেখ, ডাঃ মাজেদ আলী, হাওলাদার মুজিবুর রহমান বাবুল, ফকির আবু জাফর, সরদার ফরিদ উদ্দিন, ফকির মাহমুদ আলী, আমিরুল ইসলাম কুটি, জাফর ইকবাল, আক্কাছ আলী, ইবনে সৌদ লস্কর (এবে), মোল্যা দেলোয়ার হোসেন, গাউছ শেখ, মুজিবুর রহমান, জাহিদুর রহমান, যুবনেতা আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল, কৃষক নেতা শেখ আব্বাস আলী মেম্বার, শ্রমিক নেতা হাবিবুর রহমান, মারুফুজ্জামান, মৎস্যজীবি দলের মোঃ লিয়াকত হোসেন, শেখ সাঈদুর রহমান, স্বেচ্ছাসেবক নেতা কাজী ওজিয়ার রহমান, তরফদার মোতালেব হোসেন, তাতীদল নেতা সরদার বাকিবিল্লাহ, ছাত্রনেতা মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জেল হোসেন বাদল, পল্লব হোসেন রাজু প্রমুখ।

কয়রায় বারি সরিষা-১৮ উপর কৃষক মাঠ দিবস
কয়রা(খুলনা)প্রতিনিধি
সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার উদ্যোগে ও গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি সরিষা-১৮ এর উপর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। রবিবার ২৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায় বাগালী ইউনিয়নের উলা গ্রামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন তৈল গবেষণা কেন্দ্র বিএআরআই গাজীপুরের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সেলিম উদ্দিন ও সরেজমিন গবেষণা বিভাগ খুলনার উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ কামরুল ইসলাম। সরেজমিন কৃষি গবেষনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তফা কামাল শাহাদাতের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান, স্থানীয় কৃষক মজিবার রহমান, আকবার হোসেন, মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কৃষক মজিবার হেসেন বলেন, এ বার প্রথম বারি সরিষা-১৮ চাষ করে ভাল ফলন পেয়েছে। পতিত জমিতে এই চাষাবাদ করতে পেরে তিনি বেজায় খুশি। তার দেখাদেখিতে আগামীতে এই অঞ্চলের কৃষকরা পতিত জমিতে বিভিন্ন ফসল উৎপাদনের আশ্বাস প্রদান করেন।

ঝিনাইদহে আমেনা খাতুন কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আমেনা খাতুন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ আহসান হাবিব, ঝিনাইদহ পৌর সভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজের সদস্য পারভেজ মাসুদ লিল্টন, দোগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছাহাক জোয়য়ার্দ্দার, অধ্যক্ষ মহিদুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুস সালাম প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জে ২ সুদের কারবারী আটক ॥ ২২ লাখ ৫০ হাজার টাকা ও স্ট্যাম্পসহ কাগজপত্র জব্দ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই সুদের কারবারীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বড়তালিয়ান গ্রাম থেকে রেজাউল ও শরিফুল নামের দুই ভাইকে আটক করা হয়। তারা ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মানুষের অভাব-অনটনকে পুঁজি করে বড়তালিয়ান গ্রামের ওই দুই ব্যক্তি মানুষের কাছে চড়া সুদে ঋণ দিয়ে আসছিলো। সুদের টাকা দেওয়ার সময় ব্লাঙ্ক চেক ও স্ট্যাম্প স্বাক্ষর করিয়ে নেয়। পরে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিলো। সুদের কারবারি রেজাউল ও শরিফুলের জোরজোবরদস্তিতে অতিষ্ঠ হয়ে সুদে টাকা নেওয়া ব্যক্তিরা থানায় অভিযোগ দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগীতায় সকালে তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা নগদ ২২ লাখ ৫০ হাজার টাকা, ৪ টি স্ট্যাম্প ও ১৫০ পাতার তালিকা খাতা। বিকেলে পুলিশের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়। এঘটনায় এলাকার শান্তিপ্রিয় মানুষ মিষ্টিমুখ করে। এ ধরণের কাজের সাথে আরও যারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি করেন এলাকাবাসী।

জলবায়ু ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গাবুরাতে ফ্রি মেডিকেল ক্যাম্প
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

 

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গাবুরায় দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপূর্ণ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স ও ফ্রেন্ডশিপ হাসপাতাল এর যৌথ বাস্তবায়নে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের কারনে ঝুঁকিপূর্ণ এই ইউনিয়নে দিন ব্যাপী ফ্রি মেড়িকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উক্ত ফ্রি মেড়িকেল ক্যাম্পে শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডাঃ লেঃ কর্ণেল (অবঃ)মোঃ মোজাম্মেল হক, ক্যাম্প উদ্বোধন করেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সম্পাদক মোঃ আমজাদ হোসেন, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, ফ্রেন্ডশিপ হাসপাতাল সমন্বয়কারী শাহীন আহমেদ, লিডার্স এর অ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, ফ্রেন্ডশিপ হাসপাতালের ডাঃ শাহরিয়ার হাসান, ডাঃ শানজানা পারভীন, ডি এস এফ (চক্ষু) সুমিত কুমার গাইন প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। কৃষি উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে বেকারত্ব। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। লবণাক্ততা বৃদ্ধির কারনে উপকূলে নারীদের জরায়ু সহ বিভিন্ রোগ পূর্বের চেয়ে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে প্রভাব পড়েছে তার সব কয়টি প্রভাব উপকূলীয় ইউনিয়ন গাবুরায় বিদ্যমান।

উপকূলের এই ইউনিয়নে স্বাস্থ্য সেবার অপ্রতুলতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় অধিকাংশ নারী, শিশু ও বৃদ্ধরা সহজেই স্বাস্থ্য সেবা নিতে ব্যর্থ হন। এসব ঝুঁকিপূর্ণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্যোগ নিয়েছেন বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স ও ফ্রেন্ডশিপ হাসপাতাল। এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূলে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ দেওয়া হয়েছে।

 

 

রামপালে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলার অডিটোরিয়ামে পরিবার পরিকল্পনা বাগেরহাট জেলার উপপরিচালক মো. আকিব উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপপরিচালক (এমসিএইচ) ও প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মো. জাহাঙ্গীর আলম প্রধান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ম্যাটারনাল হেল্থ) ডাক্তার মোস্তফা কামাল মজুমদার, বাগেরহাটের সহকারী পরিচালক মো. দিলদার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান সাবির আহমেদ, ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী একরামুল হক, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সঞ্চালনা করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক গাজী জোবায়েদ হোসেন। কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা প্রদান সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। সেবা প্রদানে কর্মকর্তা কর্মচারীরা ব্যর্থ হলে ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দেওয়া হয়।

ত্রটিপুর্ণ ভোটার তালিকা: রামপালের উজলকুড় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপালের উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে। বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন না হওয়ায় অবশেষে কমিটি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।
জানা গেছে, গত ইংরেজি ২২-২-২০২৩ তারিখে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন হোসেন ২৯০ জন অভিভাবকের একটি ভোটার তালিকা প্রস্তুত করেন। ওই তালিকায় তিনি দুইজন মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি একই ব্যক্তিকে দুইবার ভোটার ও একজন শিক্ষার্থীকে দুই শ্রেনীর শিক্ষার্থী দেখিয়ে তার বাবা ও মাকে ভোটার করেন। ওই তালিকা অনুযায়ী গত ইং ২৩-৪-২০২২ তারিখে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করা হয়। ত্রটিপুর্ণ ভোটার তালিকায় নির্বাচন বিধি সম্মত হয়নি এমন দাবী করে মো. মিজানুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড য়শোর বরাবর একটি অভিযোগ করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বাগেরহাট জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। এরপর জেলা শিক্ষা অফিসার তদন্ত করে গত ইং ৮-১২-২০২২ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রবিধান ২০০৯ এর ০২ ও ১০ (ঘ) ধারা লঙ্ঘিত হওয়ায় অনুমোদিত ম্যানেজিং কমিটি কেন বাতিল করা হবে না তার জবাব চেয়ে প্রধান শিক্ষককে পত্র দেয়া হয়। প্রধান শিক্ষক জবাবও দাখিল করেন। ওই জবাব সন্তোষজনক না হওয়ায় ম্যানেজিং কমিটি প্রবিধান-২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী গত ইং ২২-২-২০২৩ তারিখ যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে কমিটি বাতিল করে প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে।
এ ব্যপারে প্রধান শিক্ষক মহাসিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন লাইনে এমন একটি আদেশ দিয়েছে বলে শুনেছি। আমি এখনও দেখিনি। স্কুল খুললে আমি দেখে আপনাকে জানাবো। বর্তমান কমিটির সভাপতি খুলনা জেলা সেবচ্ছাসেবক লীগের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ বলেন, যশোর শিক্ষা বোর্ড যে কমিটি বাতিল করেছে সেই কমিটি বোর্ড অনুমোদন দিয়েছিল। তখন কেন ভোটার তালিকার ত্রটি ধরা পড়েনি ? আমি জোর করে কিংবা ইচ্ছা করে সভাপতি হইনি। এলাকার মানুষের অনুরোধে এবং বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সভাপতি হয়েছিলাম।#

মোংলায় শুরু হয়েছে হযরত পীর মেছের শাহ’র মাজারে বাৎসরিক ওরস ও মেলা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় শুরু হয়েছে হযরত পীর মেছের শাহ (রঃ) এর মাজারে বাৎসরিক ওরস ও মেলা। শনিবার রাতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই এলাকায় পীর মেছের শাহ’র মাজার চত্বরে এ ওরস ও মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও চাঁদপাই মেলা আয়োজক কমিটির সভাপতি এবং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম। পীর মেছের শাহ’র মাজার শরীফ চাঁদপাই গ্রামে হওয়াতে বাৎসরিক এ ওরস ও মেলা চাঁদপাই’র মেলা নামে পরিচিত। সাড়ে ৪শ বছর ধরে চলে আসছে এ মেলা। চাঁদপাই ইউপি চেয়ারম্যান ও মেলার আয়োজক কমিটির সভাপতি মোল্লা মোঃ তারিকুল ইসলাম জানান, প্রতিবছর ফাল্গুন মাসের চাঁদের ৫ম দিনে এ ওরস ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। পূর্ব থেকে কোন ধরণের প্রচার প্রচারণা ছাড়াই দেশের বিভিন্নস্থানসহ প্রতিবেশী দেশ ভারত থেকেও নির্দিষ্ট এই সময়ে চাঁদপাই পীর মেছের শাহ’র মাজারে এসে জড়ো হন হাজার হাজার ভক্তরা। ভক্তদের আগমনে উৎসবমুখর হয়ে উঠে পুরো চাঁদপাই গ্রাম। ভক্তরা পীর মেছের শাহ’র স্মরণে ওরস করে থাকেন। এ ওরসকে ঘিরে মাজারের চারপাশে বসে শতশত রকমারী পণ্যের দোকানপাট। এবারও ওরসকে ঘিরে মাজার চত্বরে বসেছে প্রায় ৫শ দোকান। বসেছে শিশুদের জন্য নাগরদোলা, নৌকার দোলনা ও ট্রেন। দোকানের মধ্যে রয়েছে গ্রামীণ ঐতিহ্য মাটির খেলনা সামগ্রী, মিষ্টি, পান, কসমেটিক, ফার্নিচার, হস্ত ও কুঠির শিল্পের রকমারী পণ্য। ঘর গৃহস্থালির চাহিদার প্রয়োজনে ও শিশুদের জন্য সকল ধরণের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। মেলায় আগতদের সকল পণ্যের চাহিদা পূরণ করছেন দোকানীরা। শনিবার রাতে উদ্বোধন হওয়া এ মেলা চলবে ৫দিন ধরে। তবে মেলা বসতে ও ভাঙ্গতে সময় গড়িয়ে যায় ৭দিনে। এ মেলায় শুধু স্থানীয়ই নয়, আশপাশ উপজেলাসহ দেশ-বিদেশ থেকে আগত লাখো মানুষের সমাগম ঘটে থাকে।

মেলার আয়োজক তারিকুল ইসলাম বলেন, প্রায় সাড়ে ৪শ বছর ধরে হযরত পীর মেছের শাহ (রঃ) এর মাজার এ ওরস ও মেলা বসে আসছে। বাগেরহাটের হযরত পীর খানজাহান আলীর সমসময়ে মোংলার সুন্দরবন এলাকায় ধর্ম প্রচারে আসেন হযরত পীর মেছের শাহ। ওই আমলে সুন্দরবন কেটে বসতি গড়ে এ এলাকায় ধর্ম প্রচার করেন তিনি। এ এলাকার অতি প্রাচীন মেলা এটি।

মাজারের প্রধান খাদেম মোঃ আয়েন উদ্দিন খান বলেন, মানত ও মনের বাসনা পূরণের আশায় বিভিন্ন এলাকা থেকে প্রতিবছর ভক্তরা ছুটে আসেন পীর মেছের শাহ’র এ মাজারে। এখানে ভক্তরা সম্মিলিতভাবে ওরস করে থাকেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মেলায় যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য নিয়মিত পুলিশের টহল টিম থাকছে মাজার ও মেলাস্থলে। এছাড়া নিরাপত্তার স্বার্থে এবারই প্রথম মেলা এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সুতরাং মেলায় কেউ কোন কিছু করে কোনভাবেই এড়িয়ে যেতে পারবেনা।

অভয়নগর থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার-
যশোরের অভয়নগর থানা পুরিশের মাদক বিরোধি অভিযানে পৃথক পৃথক স্থান থেকে গাঁজা ও ইয়াবা সহ দুই জন মাদক কারবারি কে আটক করেন। যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ, এ কে এম শামীম হাসান সাহেবের নেতৃত্বে ২৫ ফেব্রুয়ারি শনিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বাগদাহ পশ্চিমপাড়া গ্রামের মৃত খোদা বক্স বিশ্বাসের ছেলে মোঃ আতিয়ার বিশ্বাস (৫৫) কে তার বসত বাড়ীর পশ্চিমপাশে আসামীর নিজ দখলীয় কলাবাগানের মধ্যে থেকে ০৫ (পাঁচ) কেজি ৬০০(ছয়শত) গ্রাম গাঁজা সহ আটক করা হয়। একই রাতে নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড (বৌ-বাজার) এলাকার রেল কলনীর বালি ও ইটের ডিপোর সমনে পাকা রাস্তার উপর থেকে উপজেলার বাগুটিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. শাহীন সরদারকে ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা (ট্যাবলেট) সহ আটক করা হয়। এই যৌথ মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় অংশ গ্রহন করেন, এসআই (নিঃ)/ মোঃ আনিছুর রহমান, এএসআই (নিঃ)/৯৯৮ মোঃ মিরাজুল ইসলাম, কং/১০৭২ মোঃ বাদশা মিয়া, কং/১০৪৪ মোঃ মজিবর রহমান, কং/১৪৭০ মোঃ টিপু সুলতান সকলেই গাজীপুর পুলিশ ক্যাম্প, অভয়নগর থানা, জেলা- যশোর এবং এসআই(নিঃ) মোঃ ইসরাফিল আহমেদ শামীম, এসআই(নিঃ)হরষিত রায়, এএসআই(নিঃ) মোঃ শহিদুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ নিয়ামুল হোসেন, এএসআই(নিঃ) মোঃ সিলন আলী, এএসআই(নিঃ) মোঃ আহসান হাবীব অভয়নগর থানা, যশোর। অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান বলেন, যৌথ অভিযানে আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু কার হয়েছে এবং আসামিদের কে বিচারের নিমিত্তে ইং- ২৬/০২/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বেনাপোল- যশোর সড়কের নাভারন থেকে ৭ হাজার ৪শ’ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল- যশোর সড়কের নাভারন মোড়ে সাতক্ষীরা-যশোরগামী বাবলু পরিবহনে তল্লাশি করে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আমড়াখালী বিজিবির একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, যশোর ৪৯ বিজিবির অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টের সুবেদার মোঃ আহাদ হোসেনের কাছে একটি গোপন খবর আসে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাবলু পরিবহন নামে একটি বাসে করে ইয়াবার একটি বড় চালান পাচার হয়ে যশোরে যাচ্ছে এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা বাসটি তল্লাশি করে সিটের নীচে লুকানো অবস্থায় ৬টি ছোট পলিথিনে মোড়ানো ৭ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করে। যার সিজার মুল্য ২২ লাখ ২০ হাজার টাকা বলে বিজিবি জানায়।

স্বনির্ভর দেশ গড়তে প্রাণী সম্পদের উৎপাদন বাড়াতে হবে- দাকোপে হুইপ পঞ্চানন বিশ্বাস
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
দেশকে স্বনির্ভর করতে হলে আমাদের প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সুস্থ সবল জাতী গঠনে আমিষ এবং পুষ্টি চাহিদা পুরনে এর বিকল্প নেই। বর্তমান সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করার কাজে মনোনিবেশ করেছে। আমাদের চাষাবাদের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষন নিয়ে এই সকল প্রযুক্তি কাজে লাগাতে হবে। দাকোপে প্রাণী সম্পদ প্রদর্শনী -২০২৩ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। বেলা ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা শামীম আরা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুন কান্তি মন্ডল, উপপরিচালক কৃত্তিম প্রজনন স্বপন কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, শেখ সাব্বির আহমেদ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সফল খামারী তাপস রায়, অর্পনা কবিরাজ প্রমুখ। এবারের প্রাণী সম্পদ প্রদর্শনীতে গাভী প্রদর্শনে উপজেলায় জি এম রেজা এবং ষাড় প্রদর্শনে আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রথম স্থান অর্জন করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ঘুরে ঘুরে প্রদর্শনী পরিদর্শন করেন।

মোংলায় ইজিবাইকের নিচে পড়ে শিশুর মৃত্যু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ইজিবাইকের নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে বাড়ী থেকে বের হয়ে রাস্তা পার হতে গেলে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে বাইকটির নিচে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহীম হোসেন ও নিহত শিশুর চাচা মাসুম শেখ জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা দিনমজুর মুকুল শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (৮) রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ী থেকে বের হয়ে চাচা মাসুম শেখের বাড়ীতে যাচ্ছিল। তখন রাস্তা পার হতে গিয়ে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে বাইকটির নিচে পড়ে যায় ওই শিশুটি। ইজিবাইকের নিচে পড়ে বুকের ডান পাজরের হাড় ভেঙ্গে যাওয়ার পাশাপাশি মাথায়ও মারাত্মক আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন শিশুটিকে বেলা সোয়া ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহীম হোসেন তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, শিশুটির বুকের ডান পাজরের হাড় ভাঙ্গা, ডান কানে রক্তসহ শরীরের বিভিন্ন জায়গা ছেড়ছে গেছে। তবে আঘাতে মাথা ও পাজর ভাঙ্গায় ভিতরে রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে মারা গেছে শিশুটি।

নিহত শিশু আব্দুল্লাহ শেখ রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিলো।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের পরিবারের সাথে আলোচনা করে লাশের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

 

কলেজছাত্রকে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে দীপ্ত সাহা (২১) নামে এক কলেজছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১টার দিকে হোগলাডাঙ্গা শ্মশানের পাশ থেকে ওই কলেজছাত্রে লাশ উদ্ধার করে পুলিশ। দীপ্ত নড়াইল আব্দুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের দীনবন্ধু সাহার ছেলে।

পুলিশ জানিয়েছে, দীপ্ত শুক্রবার বিকাল ৪টার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার বেলা ১১টার দিকে হোগলাডাঙ্গা শ্মশানের পাশের একটি মৎস্য ঘেরে তার মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে লাশ উদ্ধার করা হয়।

সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি ছিনতাইয়ের ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

কাউন্সিলর মিঠুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, রিমান্ডে দুই আসামি
স্টাফ রিপোর্টার
খুলনার লবণচরা থানায় দায়ের করা হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মিঠুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। অপর দুই আসামি মুজিবর ও শামসুকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলামিন এ আদেশ দেন।

লবণচরা থানার ওসি এনামুল হক জানান, ১৯ ফেব্রুয়ারি রাতে লবণচরা এলাকার একটি দোকানে হামলা, ভাঙচুর ও কর্মচারীকে মারধরের অভিযোগে ব্যবসায়ী মনিরুল ইসলাম মামলা করেন। এতে কাউন্সিলর মিঠুসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। পরদিন মিঠুসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠান।

ওসি আরও জানান, আদালত শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠিয়েছিলেন। রোববার কাউন্সিলরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ এবং মুজিবর ও শামসুর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে।

বিয়েতে আসেনি বর জরিমানার টাকা দান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
নির্ধারিত দিনে বিয়ে করতে না আসায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রবাসীর এক ছেলেকে গুনতে হয়েছে ২ লাখ টাকা জরিমানা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সালিশে ওই টাকা তুলে দেন তিনি। তবে তা নিতে অস্বীকৃতি জানান কনের বাবা। তিনি বরের গ্রামের কন্যাদায়গ্রস্ত কোনো বাবাকে ওই টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে তা স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমের জিম্মায় রাখা হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির ছেলের সঙ্গে পাশের কার্পাসডাঙ্গার এক তরুণীর বিয়ের দিন ঠিক হয় ১৯ ফেব্রুয়ারি। সে অনুযায়ী আগের দিন হয় গায়ে হলুদ। কনের বাবা নিজের শেষ সম্বল দুটি গাভি বিক্রি করে ধুমধামে বিয়ের আয়োজন করেন।

ওই দিন দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও দেখা মেলেনি বরের। আসেননি বরযাত্রীরাও। কনের বাড়িতে খবর আসে- বর অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। এতে হতাশায় মুষড়ে পড়ে পরিবারটি।

কনের বাবা শারীরিকভাবে প্রতিবন্ধী। পেশায় কৃষক এই ব্যক্তি সংবাদে নাম প্রকাশ করতে চাননি। ওই ব্যক্তি বলেন, ‘বিয়ের আসরে বর না আসায় আমাকে সামাজিকভাবে হেয় হতে হয়েছে। ওই পরিবারটি আমার পরিবারের সঙ্গে প্রতারণা করেছে।’

সব মিলিয়ে বিয়ের খাবারদাবারসহ অন্যান্য আয়োজনে ওই ব্যক্তির দেড় লক্ষাধিক টাকা খরচ হয়। বিষয়টি শেষ পর্যন্ত সালিশে গড়ায়। বৃহস্পতিবার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদে (ইউপি) বরপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে টাকা আদায় করে তুলে দেওয়া হয় কনের বাবার কাছে। তবে তিনি ওই টাকা না নিয়ে বরের গ্রাম ফুলবাড়ির কন্যাদায়গ্রস্ত কোনো বাবার হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে ওই টাকা চেয়ারম্যান এসএম জাকারিয়া আলমের কাছে আমানত হিসেবে রেখে দেন।

এ বিষয়ে কনের এক মামা বলেন, ‘মেয়ের বাবার ইচ্ছা অনুযায়ী আমরা ওই গ্রামের একটি অসহায় পরিবার খুঁজছি। যাচাই-বাছাই করে ২ লাখ টাকা তাদের দিয়ে দেব।’

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। তিনি সাংবাদিকদের বলেন, ‘কনের বাবার এমন মনোভাব এলাকার জন্য একটি অনন্য দৃষ্টান্ত। ওই টাকা আমার হেফাজতে আছে। অসহায় পরিবার খুঁজে পাওয়া গেলে টাকা তাদের হাতে তুলে দেবেন।’

মেয়ের ধাক্কায় প্রাণ গেলো বাবার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় পড়ে গিয়ে ইটে আঘাত লেগে সানোয়ার হোসেন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে মেয়ে ববিতাকে আটক করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নাতিকে কুপিয়ে আহত করেন সানোয়ার হোসেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে যান তার মা ববিতা। এসময় ছানোয়ার তার মেয়েকেও কুপিয়ে আহত করার চেষ্টা করেন। মেয়ে তাকে ধাক্কা দিলে ইটের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান সারোয়ার। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত ববিতাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।