Home আঞ্চলিক কাউন্সিলর মিঠুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, রিমান্ডে দুই আসামি

কাউন্সিলর মিঠুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, রিমান্ডে দুই আসামি

10

 

স্টাফ রিপোর্টার।।

খুলনার লবণচরা থানায় দায়ের করা হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মিঠুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। অপর দুই আসামি মুজিবর ও শামসুকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলামিন এ আদেশ দেন।

লবণচরা থানার ওসি এনামুল হক জানান, ১৯ ফেব্রুয়ারি রাতে লবণচরা এলাকার একটি দোকানে হামলা, ভাঙচুর ও কর্মচারীকে মারধরের অভিযোগে ব্যবসায়ী মনিরুল ইসলাম মামলা করেন। এতে কাউন্সিলর মিঠুসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। পরদিন মিঠুসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠান।

ওসি আরও জানান, আদালত শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠিয়েছিলেন। রোববার কাউন্সিলরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ এবং মুজিবর ও শামসুর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে।