খবর বিজ্ঞপ্তি||
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, ধর্ম যার যার, উৎসব সকলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকলে যার যার ধর্ম পালন করতে স্বাধীনতা নিশ্চিত করছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৭১ সালে হিন্দু-মুসলিম এক সাথে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আজ তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে মিলে দেশের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ে উন্নত দেশ গড়ার চেষ্টা চালাচ্ছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাইকগাছার বাঁকা নাথপাড়া পূজা মন্দির কর্তৃক আয়োজিত ২৬তম বর্ষ অষ্ট প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ডাঃ পার্থ প্রতীম দেবনাথ, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সংকর দেবনাথ, বিমল পাল, মোমিনুল ইসলাম মুকুল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, যুবলীগ নেতা আনিচ গাজী, আকরামুল ইসলাম, জামাল, দীপংকর মন্ডল, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম, আমান সরদার, হাকিম পাড়, মীর সদরুল আমিন, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, শাহিন শাহ বাদশা, অহিদুজ্জামান, রহিম, আজমাইন আজাদ, আসিফ, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, রমজান গাজী, ইউনিয়ন শ্রমিক লীগের শফিকুল সরদার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। নামযজ্ঞ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে কুশল বিনিময় করেন সংসদ সদস্য।











































