Home জাতীয় জেনে নিন সেহরি ও ইফতারের সময়সূচি

জেনে নিন সেহরি ও ইফতারের সময়সূচি

82

ঢাকা অফিস।।

আগামী ২৩ বা ২৪ মার্চ শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। তবে রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সময় সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৪ মিনিট।

 


তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।