খবর বিজ্ঞপ্তি ।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খুলনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল এর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্য্যরে সাথে পালন করা হয়। দিবসটি উপলক্ষে কলেজের পক্ষথেকে দিনভর নানাবিধ অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়।
এ দিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু করা হয়। এরপর কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে সকাল ৭ টায় প্রভাতফেরীতে অংশ গ্রহণ করে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন শেষে ‘শহীদ হাদিস’ পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করে। অনুষ্ঠানের ২য় পর্বে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ এন এম শামীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অধ্যক্ষ এন এম শামীমুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা যাদের জন্য বাংলা ভাষা পেয়েছি তাদেরকে আজ ভুলতে বসেছি। তিনি আরও বলেন সেদিন পাকিস্তানীরা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। অসংখ্য শহীদের রক্তে অর্জিত আমাদের এ বাংলা ভাষা। কিন্তু আমরা বর্তমান সময়ে এসে সে ভাষার সঠিক চর্চা করছি না। আলোচনায় কলেজ উপাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু বলেন, আমরা যাদের জন্য বাংলা ভাষা পেয়েছি, তাদেরকে ভুলতে বসেছি। তিনি আরো বলেন ৫২ এর ভাষা আন্দোলনে সালাম, রফিক, জব্বার, বরকত সহ যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন শুধু ভাষা দিবসের এই দিনে তাদেরকে স্মরণ করলে চলবে না। তাদের অর্জিত এই বাংলা ভাষা শুদ্ধ ব্যবহার করতে হবে।
আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে আরোও আলোচনা করেন সহযোগী অধ্যাপক ইসরাফিল মুন্সী, মোহাম্মদ আব্দুল খালেক, মমতাজ বেগম, আজহারুল ইসলাম, অহিদুজ্জামান, তারক চন্দ্র রায়, হোসনেয়ারা খানম, সুভদ্রা বালা ঢালী, অলিউল ইসলাম, প্রভাষক ভবতোষ হালদার, খাইরুল আলম, রোকসানা সুলতানা, উজ্জল কুমার দাস। শিক্ষার্থীদের মধ্য ভাষা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দৈনিক অনিবার্ণ পত্রিকার মফস্বল সম্পাদক এবং দৈনিক কল্যান পত্রিকার খুলনা ব্যুরো চিফ সাংবাদিক এজাজ কায়েস, আরো আলোচনা করেন আল-আমিন, খাদিজা খাতুন, রোকসানা, অন্তরা সরকার, শিমুলী, চন্দন, রূপালী, জ্যেতি, আরাফাত হোসেন শাহিন প্রমুখ।











































