Home আঞ্চলিক বিএনপির ১০দফা দাবি গণদাবিতে পরিনত হয়েছে: তুহিন

বিএনপির ১০দফা দাবি গণদাবিতে পরিনত হয়েছে: তুহিন

12

 

 

খবর বিজ্ঞপ্তি।।

বর্তমান সরকার ক্ষমতা চিরস্থায়ী করার যে দিবাস্বপ্ন দেখেছিলো গণআন্দোলনের স্রোতে সে স্বপ্ন ভেসে গেছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণআন্দোলন চলছে। ১০ দফা দাবি এখন জনগণের দাবিতে পরিনত হয়েছে, এ আন্দোলন আর দাবিয়ে রাখা যাবে না।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিএনপি কার্যালয়ে অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি জেলা বিএনপির পদযাত্রা সফল করতে মহানগর প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, হাসিনা সরকারের দু:শাসনের সকল সমাধান রাজপথেই হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্ত করা হবে। দেশে গনতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে। তিনি ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় পদযাত্রা কর্মসুচি সফল করতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, আব্দুর রাজ্জাক, কেএম হুমায়ুন কবির, কাজী মিজানুর রহমান, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, মোল্লা ফরিদ আহমেদ, নাজমুল হুদা চৌধুরি সাগর, তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, শেখ ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, নেহিবুল হাসান নেইম, এড. কানিজ ফাতেমা আমিন, ইস্তিয়াক আহমেদ ইস্তি, মাহবুব উল্লাহ শামীম, হুমায়ুন কবির চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, মনিরুজ্জামান মনি, শওগাদুল আলম সগিরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা থেকে ২৫ ফেব্রুয়ারির পদযাত্রা সফল করতে সকল থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদের মিছিল সহকারে পদযাত্রায় অংশগ্রহন করার আহবান জানানো হয়। সভা থেকে আড়ংঘাটা বিএনপি ২জন ও দৌলতপুর থানার ১জন বিএনপি নেতাকে গ্রেফতার করায় নিন্দা জ্ঞাপন করা হয়। একই সাথে বিএনপির নেতাকর্মীদের হয়রানি না করার জন্য পুলিশের প্রতি আহবান জানানো হয়। সভা শেষে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনিত হওয়ায় নাজমুল হুদা চৌধুরী সাগরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।