খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের (খুলনা বিভাগ) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। গত বুধবার সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের ২৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজমুল হুদা চৌধুরী সাগর এরআগে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

চলমান ফ্যাসিষ্ট সরকার পতন আন্দোলনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার খুলনার যুবসম্রাট নাজমুল হুদা চৌধুরী সাগরকে কেন্দ্রীয় কমিটিতে সম্মানিত করায় খুলনা যুবদল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা পরস্পর মিষ্টি বিতরণ করেছেন। তবে নেতাকর্মীদের কোনো প্রকার আনন্দ-উল্লাস প্রকাশ না করে আগামীর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকার পতনে সকল ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহনের আহবান জানিয়েছেন নাজমুল হুদা চৌধুরী সাগর।
মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ের সাথে নতুন দায়িত্ব অর্পিত হওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।।











































