Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

14
একুশে ফেব্রুয়ারি ছুটির দিন শেষে বুধবার সকাল থেকেই কর্মচাঞ্চল্য দেখা যায় খুলনা জেলখানা ঘাটে। কাজের দিনগুলোতে এ ঘাট দিয়ে ট্রলারে পারাপার হয় হাজারো মানুষ। জেলখানা ঘাট, খুলনা, ২২ ফেব্রুয়ারি

রূপান্তর-এর আয়োজনে মহান একুশে উদযাপন
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শহীদ দিবস উদযাপন করেছে। প্রভাতে প্রভাতফেরির মাধ্যমে খুলনার শহীদ হাদিস পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে সংস্থার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
মঙ্গলবার সকালে নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। আখতারুন্নেছা নিশার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মিনা রাজীব আহমেদ, রূপান্তরের কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস, তথ্য কর্মকর্তা মোঃ আঃ হালিম। পরে রূপান্তর থিয়েটারের কর্মীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী’২৩ নগর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর মাসিক সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নগর সভাপতি মুফতি আ হ ম আব্দুর রহমান মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, ২১ শে ফেব্রুয়ারি আসেলই কেবল ভাষা শহীদদের কথা মনে পড়ে । সকলেরই ভাষার প্রতি মমতাবোধ প্রকাশ পায় । এছাড়া সারা বছর ভাষা শহীদদের কথা স্মরণ করা হয়না বললেই চলে । পুষ্পস্তবক অর্পনের জন্য কোটি টাকার ফুল বিলিয়ে দেয়া হয় । অথচ তাদের রুহের মাগফিরাতের জন্য তেমন কোনো ব্যবস্থা চোখে পড়ে না । বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন তাদের এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে যথার্থ মূল্যায়নের দাবি জানাচ্ছি । এছাড়াও তিনি আরো বলেন বাংলা ভাষা আমাদের বাঙালির জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ । বক্তব্য শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম করা হয় এবং দোয়া মোনাজাত করা হয় ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নগর সহ সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি এইচ এম জুনায়েদ মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সবুর, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক মোমিন ইসলাম নাসিব, প্রকাশনা সম্পাদক মোঃ আমজাদ হোসেন, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন আজহার, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পরিবার ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মানব অধিকার সম্পাদক মাওলানা মশিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আলফাত হোসেন লিটন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ গাজী, তথ্য ও গবেষণা সম্পাদক ইমামুল হাসান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, সংখ্যালঘু সম্পাদক মোঃ শাহীন হাওলাদার সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

শ্রমিক লীগের উদ্যোগে মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন
খবর বিজ্ঞপ্তি
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে বাদ মাগরিব সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে রাত ১২.০১ মিনিটে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে শহীদ হাদিস পার্কে শহীদ মীনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়, সকাল ৬.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাক উত্তোলন, কালো ব্যাচ ধারন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে মাল্যদান। মাল্যদান শেষে প্রভাত ফেরি করে খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন খুলনা জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ। বক্তব্য রাখেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভার শুরুতে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নেতৃবৃন্দ বলেন, ২১শে ফেব্রুয়ারী বাংলা ভাষা ব্যবহারকারী জনগনের গৌরবোজ্জ্বল একটি দিন। আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাই জাতি হিসেবে আমাদের ভাষার প্রতি অগাত ভালোবাসার জন্য ইউনেস্কো ভাষা শীদদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাঙালি জাতির নিজের মাতৃভাষা প্রতিষ্ঠিত করার আন্দোলনের মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজরিত একটি দিন হিসেবে ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে আছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ও এই সকল কর্মসূচিতে উস্থিত ছিলেন, মল্লিক নওশের আলী, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, ইউনুস মুন্সি, মোঃ মতিউর রহমান, মোঃ শাহ আলম শেখ, আব্দুর রহমান মোল্লা, শেখ মঈনুল ইসলাম মোহন, শেখ মোঃ রমজান, হুমায়ুন কবির খান হিমু, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আলমগীর মল্লিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, হুমায়ুন কবির মোল্লা, মোঃ আনিছুর রহমান, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, খান মোঃ মিথুন রহমান, কাজী রফিকুল বারি, সঞ্জয় কর্মকার, বায়জিত সরদার, মোঃ শহিদুল হাওলাদার, মোঃ সোহাগ হাওলাদার, ওমর আলী, শেখ আঃ সাত্তার, বোরহান হাওলাদা, হায়দার আলী, ঝুমুর বেগম, প্রশান্ত কুমার ঘোষ, খোকন শীল কুট্টি, মোঃ আয়নুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম শরিফ, মোঃ কামাল মোড়ল, আঃ হাকিম, মোঃ নুর ইসলাম, মোঃ কালু, মোঃ সাজু সিকদার, মোঃ সানি প্রমুখ নেতৃবৃন্দ।
সভাশেষে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম খান।
অপর এক বিবৃতিতে খুলনা মহানগর শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, তার বিদেহী আত্মার মাগফেরাত কামানা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।

অভয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে। এ সময় নেপথ্যে বাঁজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। রাত ১২টা ১ মিনিটেই ভাষা শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নওয়াপাড়া পৌরসভা, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন, থানা বিএনপিসহ অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠন, নওয়াপাড়া প্রেসক্লাব, উপজেলা সম্মনয় পরিষদ, উপজেলা কলেজ ও মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ লাভলী খাতুন, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, ডাঃ মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামিম হাসান, নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ মোল্যা প্রমুখ। এছাড়াও উপজেলা প্রসাশনের আয়োজনে দিন ভর বিভিন্ন কর্মসুচি পালিত হয়।

খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
তথ্য বিবরণী
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালিত হয়। দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় ।
একুশের প্রথম প্রহরে নগরীর শহিদ হাদিস পার্কে শহিদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বেতার, বিভিন্ন সরকারি দপ্তর, খুলনা প্রেসক্লাব, চেম্বার অব কমার্স, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভোর হতেই প্রভাতফেরী সহযোগে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সকালে নগরভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বাঙালি জাতির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। একুশ আমাদের অহংকার। দেশের স্বাধীনতা-সংগ্রামসহ সকল আন্দোলন-সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই হয়েছে। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কারাগারে বন্দি থেকেও এই আন্দোলনে পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন। আগামী প্রজন্মের কাছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মেয়র অভিভাবকদের প্রতি আহবান জানান।

মহান শহিদ দিবস উপলক্ষ্যে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদসহ নগরীর সকল মসজিদে শহিদদের রূহের মাগফেরাত ও দেশের কল্যাণ, শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন ও একুশের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্থানীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করে। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র এ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।

কেশবপুরে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আলমগীর হোসেন কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার প্রথম প্রহর রাত ১২ ঘটিকা ১মিনিটে কেশবপুর পাবলিক ময়দান শহীদ মিনারে স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কেশবপুর প্রেসক্লাব এবং বিভিন্ন পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন এর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন ও বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন এর সভাপতিত্বে ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি রফিকুল ইসলাম পিটু, তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, যুব ক্রীড়া সম্পাদক মোহাব্বত হোসেন, উপজেলা শ্রমিক লীগ নেতা মুনসুর আলী, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসনা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু সাইদ লাভলু, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্না।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহিবুল রশিদ, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, আওয়ামী লীগ নেতা শেখর রঞ্জন দাস প্রমূখ। দোয়া পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসন।এর পর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলিয়নে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রামপালে শ্রদ্ধা-স্মরণে ভাষা দিবস পালিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে শ্রদ্ধা স্মরণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি নূরুল হক লিপন, মুক্তি যোদ্ধা সংসদ, রামপাল থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, প্রেসক্লাব রামপাল, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, বিভিন্ন এনজিও, চিকিৎসক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার সকাল ৮ টায় প্রভাতফেরি, কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। সকালে সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। প্রভাতফেরির পদযাত্রায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। #

পাইকগাছার লতায় চিংড়ী ঘেরের জমির দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি ; পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় চিংড়ি ঘেরের জমির দখল নিয়ে বিবাদমান দু’পক্ষ মুখোমুখি অবস্থানে। ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে দু’পক্ষকে হঠিয়ে দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার লতা’র পুটিমারিতে ঘের মালিক কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার-জমি মালিক পক্ষ ও প্রতিপক্ষ স্থানীয় সাবেক ইউপি সদস্য আলমগীর খলিফা পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। যে কোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানাগেছে, লতা’র পুটিমারী মৌজাতে সাবেক ইউপি সদস্য আলমগীর খলিফা পাওযার নামা বলে রাতের আধারে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, জমির মালিক নিশিকান্ত, সমরেন্দ্র মন্ডল, পীর আলী গাজী জমিতে বাঁধ দিয়ে দখল চেষ্টা করেন। এ ঘটনায় অভিযোগ হলে ১৯ ফেব্রুয়ারিতে থানায় দু’পক্ষের বসাবসির এক পর্যায়ে ওসি জিয়াউর রহমান জানান,যেহেতু এ জমি নিয়ে মামলা চলছে, সে কারনে আদালতের সিদ্ধান্ত ছাড়া দু’পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশনা দেন। পুলিশ জানিয়েছে, কপিলমুনি চেয়ারম্যান সহ জমির মালিক নিশিকান্ত, সমরেন্দ্র বিধান সানা গংরা ও প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য আলমগীর খলিফা মালথের বাসিন্দা আলহাজ্ব সানাউল্লাহ ও দেলুটির দিঘলিয়ার বাসিন্দা শিক্ষক প্রদীপ মল্লিক গংরা ওসি’র সিদ্ধান্ত মেনে নিজ-নিজ অবস্থানে থাকার কথা মেনে চলে আসেন। কিন্তু কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও নিশিকান্ত মন্ডল, সিরাজুল ইসলাম অভিযোগ করেন আলমগীর খলিফার লোকজন গত রাতে আমাদের দখলীয় চিংড়ি ঘেরে বাঁধ দিয়ে আবারও দখল চেষ্টা করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান কওসার আলী ও জমির মালিকরা একত্রিত হয়ে তাদের ঘেরে পানি তোলার চেষ্টা করলে আলমগীর খলিফার স্ত্রী সহ অনেকেই বাঁধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের এসআই তাকবীর হোসাইন ও রেজাউল ইসলাম ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ সময় আলমগীর খলিফার স্ত্রী অভিযোগ করেন পানি তোলার সময় বাঁধা দিলে প্রতিপক্ষ ঘের মালিকের লোকেরা আমাকে লাঞ্ছিত করেন। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান স্ফপ্ট করে বলেন,আদালত সিদ্ধান্ত ছাড়া কোন পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

রুপসাসহ বিভিন্ন উপজেলায় ইসলামী আন্দোলনের মাতৃভাষা দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন রূপসা, ডুমুরিয়া, দিঘলিয়া তেরখাদা দাকোপ,চালনা পৌরসভা, পাইকগাছা, কয়রা ও ফুলতলা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভা,ও রেলি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রুপসা উপজেলাঃ গতকাল ২১ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রুপসা উপজেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাঃ হারুন অর রশিদের পরিচালনায় রুপসা উপজেলা পরিষদ বাজার মসজিদ চত্তরে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রেলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠিত হয়। চালনা পৌরসভা শাখাঃ গতকাল বিকাল ৪টায় আলহাজ্ব আবু দাউদ এর সভাপতিত্বে ও শফিকুল ইসলামের পরিচালনায়আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ডুবুরিয়া উপজেলাঃ মুফতি বেলাল হোসেনের সভাপতিত্বে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

রামপালে যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলামে জানাযা সম্পন্ন বিএনপির শোক প্রকাশ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম (৫০) এর জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার সোনাতুনিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা মাঠে জানাযা শেষে বামনডহর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি সোমবার রাত সাড়ে ৯ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা, গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, জানাযায় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মুজাফফর রহমান আলম, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, আসাদ উদ্দিন, মল্লিক জিয়াউল হক জিয়া, আলমগীর কবীর বাচ্চু, ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম শোভনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাগেরহাটে ডিবির অভিযান, অস্ত্র-গুলিসহ ৪ জলদস্যু গ্রেফতার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে মোংলার চিলা জয়মনি এলাকার নদীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও গুলিসহ ৪ জন জলদস্যুকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলো, রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে ফজলু শেখ (৪২), শিকিরডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালী গ্রামের জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০) ও জিগিরমোল্লা গ্রামের নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২)।গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান সুটার গান, ৭টি কার্তুজ, ২টি রামদাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার এবং জলদস্যুদের ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র হালদার বলেন, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতভর অভিযান শেষে মঙ্গলবার ভোররাতে নৌকাসহ ৪ জলদুস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলি ও নৌকাসহ ধৃতদের মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের কর্মকর্তা পুলিশ পরিদর্শক আশারাফ আলী বলেন, এ ঘটনা নিয়ে পুলিশ সুপার বেলা ২ টায় পুলিশ অফিসে প্রেস ব্রিফিং করবেন। প্রেস ব্রিফিংয়ে আরো কিছু তথ্য-উপাত্ত বলা হবে।

বাগেরহাটর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল
স্টাফ রিপোটার,বাগেরহাট
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদমিনারে মানুষের ঢল নেমেছে। পুস্পস্তবক হাতে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ এসেছেন শহীদ মিনারে। রাত ১২টা বাজার আগের কানায় পূন্য হয়ে যায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর অর্থ্যাৎ ঘরির কাটায় ১২টা বাজার সাথে সাথে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন শহীদ মিনারে আগতরা। এর পরেই একে একে শহীদ মিনারের বেদিতে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বাগেরহাট জেলা পরিষদ, বাগেরহাট পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, সরকারি পিসি কলেজ, গনপূর্ত বিভাগ, বাগেরহাট সড়ক বিভাগ, এলজিএইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখা, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এর পরেই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধায় শত শত পুস্পমালায় ভরে যায় শহীদ মিনারের বেদি।
এসময় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাইদ ডাবলু, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস,শ্রমিকলীগ সভাপতি রেজাউল ইসলাম মন্টু,সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দীকসহ দলীয় নেতা কর্মীসহ হাজার হাজার লোক উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।

বাগেরহাটে জনসেবা বিষয়ক গনশুনানী
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে সরকারি সেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) সহযোগিতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ শাহিনুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত কুমার মল্লিক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আকিব উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালেহা পারভীন, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি, বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আঃ সালাম শেখ প্রমুখ।
বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদারের সঞ্চলনায় গনশুনানিতে অংশগ্রহনকারী নাগরিকরা বিভিন্ন বাগেরহাট জেলায় বিভিন্ন সরকারি সেবা বিষয়ক ত্রুটি ও বিভিন্ন দপ্তরের নানা অসঙ্গতি তুলে ধরেন।
বিশেষ করে বাগেরহাট জেলা পরিষদের মালিকানাধীন পুকুর খননে অনিয়ম, খননকৃত পুকুরে প্রভাবশালীদের মাছ চাষ এবং সুপেয় পানির জন্য পুকুর পাড়ে বসানো সোলার পিএসএফ নষ্টের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। জেলা প্রশাসক বিষয়টি খোজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেষ দেন।
বাগেরহাট জেলা হাসপাতালে জরুরী বিভাগে সেবা প্রদানের বিনিময়ে টাকা দাবি করে এমন অভিযোগ করে এক নারী বলেন তিনি তার বন্ধু সড়ক দূর্ঘটনায় আহত হলে জরুরী বিভাগ থেকে সেবা নিয়েছেন। সেবা প্রদানের পরে জরুরী বিভাগের কর্মচারীরা তার কাছে টাকা দাবি করেছিল। এ বিষয়ে বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রয়োজনীয় পদক্ষেপ এবং ভবিষ্যতে কেউ টাকা চাইলে, বিষয়টি তত্ত্বাবধায়ককে জানাতে অনুরোধ করেন।
বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে প্রসূতি মায়েদের সেবা পেতে ভোগান্তি ও অনাকাঙ্খিত সিজারিয়ান কমানোর দাবি জানান নাগরিকরা। বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আকিব উদ্দিন এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। ভবিষ্যতে অনাকাঙ্খিত সিজার বন্ধ ও প্রসূতি মায়েদের সেবার বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়ার আশ।বাস দেন।
সরকারি বিভিন্ন দপ্তর থেকে প্রদত্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকার ভোগী নির্ধারনে ব্যাপক অনিয়মের বিষয়টি উঠে আসে গনশুনানীতে আসা নাগরিকদের বক্তব্যে। উপকারভোগী নির্বাচনে আরও বেশি সতর্ক এবং যাচাই বাছাইয়ের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। সেই সাথে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিংয়ের ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়।
এসব ছাড়াও নানা অভিযোগ করেন নাগরিকগণ। জেলা প্রশাসক ও উপস্থিত সরকারি কর্মকর্তাগণ ধৈর্য্যধরে নাগরিকদের বিভিন্ন সমস্যার বিষয় শোনেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, গণশুনানী আসলে নাগরিকদের অভিযোগ শোনার জন্য। এই শুনানীতে যারা আসেন, তারা অভিযোগের মানসিকতা নিয়েই আসেন। তাদের কথা শুনলে জেলার সার্বিক সেবার মান ও পরিস্থিতি পর্যবেক্ষন করা যায়। এজন্য নিয়মিত গনশুনানী করা হয়ে থেকে। গনশুনানীতে আমরা যেসব অভিযোগ পেয়ে থাকি সেসব অভিযোগ নিস্পত্তি এবং সেবার মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহন করা হয় বলে জানান তিনি।

নতুনভাবে জরিপের দাবি: বাগেরহাটে সুন্দরবন লর্ড এস্টেটের মতবিনিময় সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় সিএস অনুযায়ী নতুনভাবে বিএস জরিপের আদেশ বাস্তবায়নের দাবিতে সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামে এই মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের স্বত্বাধিকারী পিসি বারুইখালী গ্রামের আব্দুস সামাদ হাওলাদার, সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের সদস্য হেমায়েত আকন, এসএম হাবিবুর রহমান, আব্দুল বারেক হাওলাদার, আব্দুল বাড়ি হাওলাদার, মোঃ জালাল মীর, জলিল হাওলাদার, মালেক আকন, দেলোয়ার হাওলাদার, খলিল শেখ, শাহদাত তালুকদার, আওয়াল তালুকদার প্রমুখ।
সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের মালিক পিসি বারুইখালী গ্রামের আব্দুস সামাদ হাওলাদার বলেন, সুন্দরবন প্রজাসত্ত্ব এস্টেট কালেক্টরেট ভুক্ত খাস তৌজি মহলের এসএ ও বিআরএস জরিপের রেকর্ড পর্চা সংশোধন ঢাকা হাইকোর্ট গেজেটভুক্ত সাবেক সিএস মোতাবেক নতুনভাবে বিএস জরিপসহ নতুন ভাবে বন্দোবস্ত সহকারে হস্তান্তরের কাজ চলছে। বাগেরহাট জেলার উক্ত গেজেটভুক্ত চৌহর্দির সাবেক সিএস মোতাবেক এসএ ও বিআরএস জরিপ হয় নাই। এটা আদালত কর্তৃক প্রমানিত হয়েছে। এছাড়া এসএ ও বিআরএস পর্চা দলিলের কোন বুনিয়াদ নাই। আদালত নতুন করে জরিপের আদেশ দিয়েছেন। সেই সাথে বাগেরহাট যুগ্ন জেলা জজ ২য় আদালত কর্তৃক সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের দাবিকৃত জমির এসএ রেকর্ডের ভিত্তিতে মিউটেশন ও চলমান জরিপের বিআরএস কার্যক্রম বাতিলের আদেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী সিএস মোতাবেক নতুনভাবে বিএস জরিপ করার দাবি জানাই।

রূপসায় সন্ত্রাসী হামলায় এক নারী গুরুতর আহত
রূপসা প্রতিনিধি
রূপসায় পূর্বশত্রুতার জের ধরে ফল ব্যবসায়ি নান্নু তালুকদার ও তার মেয়েকে প্রাণনাশের হুমকিসহ তার বোন আকলিমা বেগমকে বেধড়ক মারপিট করে আহত করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বাগমারা গ্রামের (আড্ডা গলি) বাসিন্দা নান্না তালুকদারের মেয়ে চম্পা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আকলিমা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এঘটনায় নান্না তালুকদার রূপসা থানায় লিখিত এজাহার দাখিল করেছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, রূপসার বাগামারা গ্রামের বাসিন্দা (পুলিশ ফাঁড়ির পিছনে) মৃত ইয়াকুব আলী তালুকদারের ছেলে ফল ব্যবসায়ি মোঃ নান্না তালুকদার (৫৫) বাগমারা গ্রামের মৃত মোমিন শেখের ছেলে মোঃ সাইফুল শেখের (৫০) কাছে আম বিক্রি বাবদ ২৭ হাজার টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা চাওয়া নিয়ে তার সাথে বিরোধ রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে নান্নু তালুকদার বাগমারা গ্রামে তার মেয়ে চম্পা বেগমের বাড়িতে বেড়াতে যান। তিনি তার মেয়ের বাড়িতে অবস্থানকালে বাগমারা গ্রামের বাসিন্দা মৃত মোমিন শেখের ছেলে মোঃ সাইফুল শেখ (৫০), মোঃ মোবারেক শেখের ছেলে মোঃ মুরাদ শেখ (২৫), আকাশ শেখের স্ত্রী আসমা বেগম (২৫), সাইফুল শেখের স্ত্রী হাসনা বেগম (৪০), মোঃ সাইফুল শেখের মেয়ে সুমাইয়া খাতুন (১৯) ও মৃত মোমিন শেখের মেয়ে সালমা বেগম (৪০) জোরপূর্বক চম্পা বেগমের বাড়িতে প্রবেশ করে নান্না তালুকদারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এসময় তিনি প্রতিবাদ করলে তারা নান্নুকে মারপিট করতে উদ্যত হয়। তিনি প্রাণভয়ে তার মেয়ে চম্পার ঘরে প্রবেশ করেন। এ সময় ফল ব্যবসায়ির বোন আকলিমা বেগম (৬০) বিরোধ ঠেকানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা আকলিমা বেগমকে লোহার রড দিয়ে তার ডান পায়ে বেধড়ক মারপিট করতে থাকে। আকলিমার ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দাকোপে ৪টি দোকানে দুর্র্ধষ চুরি, আন্তঃদেশীয় ৪ সদস্য আটক, মালামাল উদ্ধার
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে গভীর রাতে ৫টি দোকানে দুর্র্ধষ চুরির ঘটনায় জড়িত ৪ সদস্যকে থানা পুলিশ চোরাইকৃত মালামালসহ আটক করেছেন। আটককৃত চোরদেরকে ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেল হাজতে প্রেরণ করেছেন। এজাহার সুত্রে জানায়, গত ১৫ ফেব্রুয়ারী বুধবার দিবাগত গভীর রাতে উপজেলা সদর আঁচাভুয়াস্থ ডাকবাংলা মসজিদ মার্কেটে বিসমিল্লাহ টেলিকম, মোবাইল বাজার, চালনা দাওয়াখানা এবং ডাকবাংলাস্থ অগ্রণী ব্যাংকের নিচে মার্কেটের প্রভা টেলিকম নামক দোকানে এ দুর্র্ধষ চুরি সংগঠিত হয়। অজ্ঞাতনামা চোরেরা মসজিদ মার্কেটের পশ্চিম পাশের ওয়ালের উপর ভেন্টিলেটার ভেঙ্গে দোকান গুলির মধ্যে প্রবেশ করে, স্বর্ণ লংকার, নগত অর্থ, মোবাইল ফোন, মোবাইল রিটার্জ কার্ডসহ নানা মালামাল নিয়ে চোরেরা চলে যায়। এ দুর্র্ধষ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে থানা পুলিশকে অবগত করে এজাহার দাখিল করেন। থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্থদের এজাহার আমলে নিয়ে থানায় মামলা দায়ের করেন। মামলাটি অধিক গুরুত্ব বিবেচনায় খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বিপিএম এর প্রত্যক্ষ নিদ্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (্ক্রাইম এ্যান্ড অপস) সুশান্ত সরকার পিপিএম এর সহযোগিতায় থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্তের নেতৃত্বে থানা পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমান, এস আই(নিঃ) বিজয় কৃষ্ণ কর্মকার, এস আই (নিঃ) নূর মোহাম্মদ শাহিদ, এ এস আই (নিঃ) গৌতম চন্দ্র মন্ডলসহ থানা পুলিশের একটি শক্তিশালি চৌকিশদল বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করে যশোর ও খুলনা জেলার বিভিন্ন স্থানে পুলিশী অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে গত ১৮ ফেব্রুয়ারী পুলিশের চৌকিশ দল আন্তঃদেশীয় চোর চক্রের ৪ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরেরা হলেন খুলনার দিঘলিয়া থানার হাজী গ্রাম (উত্তর) মোঃ বাবুল মোল্যার ছেলে মোঃ রাজু মোল্যা (২৫), অপর ছেলে মোঃ নাজমুল মোল্যা (৩২) এবং যশোর কোতয়ালী থানার খয়েরতোলা (কমলার বাড়ির ভাড়াটিয়া) নাজমুল শেখের ছেলে মোঃ লাদেন (১৯) এবং একই থানার আনোয়ার হোসেনের মেয়ে এবং হাসিব মোল্যার স্ত্রী মোছাঃ রহিমা খাতুনকে আটক করে। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ও স্বীকার উক্তিতে থানা পুলিশ এ উপজেলার ৪টি দোকান থেকে চোরাইকৃত ৬ আনা ৬ পয়েন্ট ওজনের একটি স্বর্ণের চেইন, ২ আনা ৫ রতি ৫ পয়েন্টে ওজনের ১ জোড়া স্বর্ণের পাতা ঘন্টা কানের দুল, ১ আনা ২রতি ৯ পয়েন্টে ওজনের ১টি স্বর্ণেও আংটি, ১ ভরি ২ আনা ওজনের ১ জোড়া রূপার চুড়ি, বাংলালিঙ্ক কোম্পানীর ১৯ টাকা মুল্যেমানের রিচার্জ কার্ড ১৫টি, চোরাই ১৫শত টাকা, বিভিন্ন মডেলের ৫টি মোবাইল ফোন, চোরদের পরিহিত ১টি নেভি-ব্লু রঙ্গের হুড্ডি সোয়েটার, স্ক্রু ড্রাইভার, বিভিন্ন ব্যান্ডের মোবাইলের খালি বাক্্র উদ্ধার করেন। এ ঘটনায় আটককৃত চোরদের বিরুদ্ধে গত ১৮ ফেব্রুয়ারী শনিবার দাকোপ থানায় মামলা দায়ের করা হয়,যার মামলা নং-৯। গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার আটককৃতদেরকে দুপুরে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত জানান, আটককৃতদের বিরুদ্ধে দুইটি জেলার বিভিন্ন উপজেলায় চুরি সংগঠিত একাধিক মামলা আছে। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন এ চোর চক্রের আরো সদস্য আছে। তাদেরকে আটকের জন্য মাঠ পর্যায়ে পুলিশী অভিযান অব্যহত আছে।

গোপালগঞ্জে ভাষা শহীদদের প্রতি ৪০০ কারাবন্দীর শ্রদ্ধা
হুসাইন ইমাম সবুজ গোপালগঞ্জ
অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা কারাগারের ৪শ কারাবন্দী। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা কারাগারের জাতীয় শহীদ মিনারের ছবিতে ৪০০ কারাবন্দীর প্রত্যেকে পৃথকভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় সংগীত দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান শুরু করা হয়। তারপর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্যে দিয়ে কারাবন্দীরা ভাষা শহীদরে প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এরআগে জেলা কারাগারের সুপার মো. আল মামুন, জেলার মো. মোশফিকুর রহমানসহ কারা কর্মকর্তা, কারারক্ষীসহ অন্যরা পুস্পস্তবক অর্পণ করে ভাষ শহীদদের প্রতি অতল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে কারবন্দীদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অভ্যুদয়ের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
জেলা কারাগারের সুপার মো. আল মামুন বলেন, অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ । দিবসের প্রথম প্রহরে আমরা গোপালগঞ্জ পৌরপর্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছি। এরপর সকালে কারবন্ধীরা ফুল দিয়ে কারাগারের জাতীয় শহীদ মিনারের ছবিতে শ্রদ্ধা জানিয়েছে। সেখানে আমরাও শ্রদ্ধা নিবেদন করেছি। স্বাধীনতার পরে গোপালগঞ্জ জেল কারাগারে এটি প্রথম কারাবন্দিদের শ্রদ্ধা নিবেদন।

গভীর শ্রদ্ধায় নগর যুবলীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা মহানগর যুবলীগ। মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এরপর সকাল সাতটায় দলীয় কার্যারয়ে জাতীয় ও দলীয় পতাকা অধনমিত করন ও কালো পতাকা উত্তোলন এবং কালোব্যাজ ধারন করে নেতৃবৃন্দ। এরপর নেতৃবৃন্দ সকাল সাড়ে সাতটায় খুলনা মহানগর আওয়ামী লীগের প্রভাতফেরীতে অংশগ্রহন করে। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহরমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, কামরুল ইসলা, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, মোঃ আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, ইলিয়াস হোসেন লাবু, মহিদুল হক শান্ত, প্রমুখ।

যুবলীগ নেতা মনিরুজ্জামান সাগরের ১ম মৃত্যুবার্ষিকীতে নগর যুবলীগের স্মরণ সভা ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
যুবলীগ নেতা মনিরুজ্জামান সাগারের ১ম মৃত্যুবার্ষিকী ২২ফেব্রুয়ারী’২৩ইং বুধবার। ২০২২ সালের এই দিনে তিনি রহস্যজনক এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। তার ১ম মৃত্যুবার্ষিকীতে বিদেহী আত্মার শান্তি কামনা করে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেছে খুলনা মহানগর যুবলীগ। বুধবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) দলীয় কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণ সভা ও দোয়ায় নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

শরণখোলায় ভাষা শহীদদের প্রতি প্রতিবন্ধীদের শ্রদ্ধা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাধারণ মানুষের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শতাধিক শারিরীক প্রতিবন্ধী নারী ও পুরুষ। উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক নতুন অনুভূতি নিয়ে গেলেন তারা। শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় শহীদ মিনার চত্তরে জমায়েত হন তারা। এসময় তাদের সাথে শরণখোলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (সিডিডি) প্রতিনিধি দল এবং (এ.এস.বি) জার্মানীর প্রতিনিধি মার্টিন কার্টসম্যান অংশ নেয়।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে নতুন অনুভূতি নিয়ে প্রতিন্ধীরা বলেন, জীবনে প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তাদের খুব আনন্দ এবং ভাল লেগেছে । এছাড়া এদিনে সবাই এক হতে পেরে তারা খুব আনন্দিত। আগামীতে সাধারণ মানুষের পাশাপাশি তারাও অংশ নিতে চায় এমন সব জাতীয় প্রোগ্রামে। এসময় জার্মানীর প্রতিনিধি মার্টিন কার্টসম্যান বলেন, বিভিন্ন কমিউনিটি থেকে আসা প্রতিবন্ধী নারী ও পুরুষদের সাধারণ মানুষের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখে তার খুব ভাল লেগেছে। এছাড়া এধরনের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে তিনি সবাইকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন সিডিডির ডেপুটি ডাইরেক্টর ব্রজ গোপাল সাহা, ফিল্ড কো অর্ডিনেটর ডোনি বিশ্বাস,এলিচ অরুন মজুমদার ও ইমরান খান।

শুধু আনুষ্ঠানিকতা নয়, একুশের চেতনা আমাদের মনে-প্রাণে ধারণ করতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বৃটিশ থেকে পাকিস্তান আমল সব সময়ই বাঙালি জাতি বঞ্চনার শিকার হয়েছে। ওই সময়টাতে বাঙালিদের পরাধীনতার শিকলে বাধার চেষ্টা করা হয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনে শহিদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা সেই পরাধীনতার শৃঙ্খল ভাঙতে পেরেছি। বাঙালি জাতিসত্ত্বার পরিচয় পেয়েছি। তিনি আরও বলেন, ইতিহাস ছিল, ইতিহাস আছে এবং ইতিহাস থাকবে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ইতিহাসকে অনুসরণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
উপাচার্য বলেন, একুশ মানে কিছু হারানো, কিছু প্রাপ্তি। ৪৭ সালে দেশ বিভাগের সময় যখন আমরা ২০০ বছরের পরাধীনতার শিকল ভাঙার স্বপ্ন দেখেছি, তখন আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। পৃথিবীতে মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেয়ে অমানবিক আর কি হতে পারে? কিন্তু বাঙালিরা থেমে থাকেননি। তাদের অদম্য শক্তি, মনোবল আর একাগ্রতায় আমরা ৫২ সালে মাতৃভাষা পেয়েছি।
তিনি বলেন, ১৯৫২ থেকে ১৯৭১ সাল পুরোটাই স্বাধীনতা সংগ্রামের অংশ। একাত্তর ছিলো স্বাধীনতার চূড়ান্ত অধ্যায়। দেশ স্বাধীনের পর যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব আমরা শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি, তখন পঁচাত্তরের ১৫ আগস্ট খুনিদের নির্মমতায় আমাদের সেই স্বপ্ন ভেঙ্গে যায়। আজ আমরা যাদের সাথে তুলনা করি সেই পাকিস্তানের অবস্থা তো নাজুক। বিশেষ করে সম্প্রতি তাদের দেশের এক মন্ত্রী বলেছেন- পাকিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ সব ধরনের প্রতিবন্ধকতা, ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে। আমাদের জিডিপিতে মাথাপিছু আয় তাদের চেয়ে দ্বিগুণেরও বেশি।
তিনি আরও বলেন, ১৯৫২, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭১ সালে আমাদের যে অনুভূতি ছিলো, আজ মনে হয় সেই অনুভূতি ম্লান হয়েছে। আমরা নিজেদেরকে তৈরি করি শুধুমাত্র একটি দিনকে কেন্দ্র করে। নিজেরা বাংলা ভাষা নিয়ে অনেক কথা বললেও সন্তানদের ইংলিশ মিডিয়ামে পড়াশোনার জন্য আগ্রহী হয়ে উঠি, বাংলা-ইংরেজি মিশিয়ে কথা বলে নিজেদের আধুনিক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। এটাই কি আমাদের ভাষার শিক্ষা। একটা প্রশ্ন জাগে- আমরা বাঙালি হিসেবে নিজেদের সেই আদর্শ, সৃষ্টি, কৃষ্টি, শিক্ষা কতটুকু ধারণ করতে পেরেছি। শুধু আনুষ্ঠানিকতা নয়, একুশের চেতনা আমাদের মনে-প্রাণে ধারণ করতে হবে।
তাই আসুন, আমরা সবাই চিন্তা ও মননে বাঙালি হই। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার অভীষ্ট তা বাস্তবায়নে যত্নশীল হই। স্ব স্ব ক্ষেত্রে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে দেশপ্রেমের পরিচয় দেই।
উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে মহান ভাষা শহিদ, বঙ্গবন্ধুসহ দেশের মুক্তিসংগ্রামের শহিদ, পঁচাত্তরের ১৫ আগস্টের শহিদ, জাতীয় চার নেতাসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদ আলম। সভায় আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি প্রকৌশলী এস এম মনিরুজ্জামান (পলাশ) ও সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী গৌরব কুমার পাল। সভা সঞ্চালনা করেন ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বায়েজীদ খান। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পর উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেখানে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরপরই খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, ডিসিপ্লিনসমূহ, আবাসিক হলসমূহ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স কল্যাণ পরিষদ, কর্মচারী ও শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, এ্যালামনাই এসোসিয়েশন এবং আশপাশের স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নেভাল ও আর্মি উইংয়ের ক্যাডেটরা সুষ্ঠুভাবে অনুষ্ঠান পালনে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর উপাচার্য শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন করেন। প্রথমে তিনি ফলক ও পরে ফিতাকেটে উদ্বোধন শেষে ল্যাবের ভেতর ঘুরে দেখেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে কোয়ালিটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুম ও ল্যাব করেছি। মডার্ন ল্যাঙ্গুয়েজ ল্যাব এ ধারায় যুক্ত হলো। এখানে বৃটিশ কাউন্সিলের প্রোগ্রাম শুরু হওয়ার কথা-বার্তা চলছে। এসময় আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহ জালাল। এর আগে ফলক উন্মোচনের পর দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।
এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন মসজিদে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্বালন, বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাজশাহীর সাথে লড়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন
খবর বিজ্ঞপ্তি
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিশ্ববিদ্যালয় দল এবার ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে হারিয়ে প্রথমবার ফাইনালে ওঠে। ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের সাথে খেলে রানার আপ হয়। তবে প্রথমবারের মতো এ সাফল্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটসহ গোটা ক্রীড়াঙ্গনে উৎসাহ-প্রেরণার সৃষ্টি হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের এ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।
করোনা মহামারির প্রভাব কমার পর গত বছর থেকে বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াঙ্গন নানা আয়োজনে মুখরিত। দীর্ঘ একদশক পর এবার অ্যাথলেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এখন শুরু হয়েছে আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা। এর আগে ফুটবল প্রতিযোগিতা শেষ হয়েছে। এছাড়াও হলে হলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ইনডোর গেমস মিলে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন এখন মুখরিত। নবাগত ব্যাচের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে অ্যাথলেট ও ভলিবলসহ নানা আয়োজনে। ফলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। সামনে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণের লক্ষ্যে প্রশিক্ষণ জোরদার করা হবে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক প্রফেসর ড. আহসান হাবীব। তিনি বলেন, বর্তমান প্রশাসনের এবং বিশেষ করে উপাচার্য শারীরিক শিক্ষা চর্চা বিভাগের কার্যক্রম জোরদারে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন। তাঁর দিকনির্দেশনায় আমরা ইতোমধ্যে ক্রীড়াপঞ্জী প্রণয়ন করে বছরের বিভিন্ন সময় খেলাধুলা আয়োজনের রোডম্যাপ চূড়ান্ত করেছি।
তিনি আরও বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে খুলনা বিশ্ববিদ্যালয় দলের সাফল্যকে আমরা বড় অর্জন হিসেবে দেখছি। এটাকে ধরে রেখে দল গোছানোসহ পারফরমেন্স আরও বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। তিনি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সময় কোনো খেলোয়াড় কোটা নেই। ফলে আমরা দক্ষ বা পেশাদার খেলোয়াড় শিক্ষার্থী সেভাবে পাই না। এখানে প্রাকটিস করে তারা যতোটা শেখে। তবে আমরা আশাবাদী ভবিষ্যতে খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম তাদের এ পারফরমেন্স ধরে রেখে আরও ভালো করবে। এছাড়া ভলিবল ও ফুটবলেও ভালো করবে। আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে অংশ নিতে আগামীকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি টিম রওনা হবে বলে জানান তিনি।

খুলনা আলিয়া কামিল মাদরাসায় মহান শহিদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি
গত মঙ্গলবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে খুলনা আলিয়া কামিল মাদরাসায় সকাল ১০টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবুল খায়ের মোহাম্মদ যাকারিয়া। অনুষ্ঠানে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর বক্তৃতা করেন, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ মোনাওয়ার হোসাইন মাদানী, মুফাসসির মাওলানা মুহাম্মদ মুশফিকুর রহমান, হাফেজ মাওলানা মুফতি মোঃ ইমরান উল্লাহ, আদিব মাওলানা ড. মোঃ রবিউল ইসলাম, মুহাদ্দিস মাওলানা মোহাম্মাদ শমশের আলী শেখ, মুফাসসির মাওলানা মোঃ মাহবুবুল ইসলাম, বাংলা প্রভাষক মোঃ আতাউর রহমান ও আরবি প্রভাষক মাওলানা মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে রচনা, বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী শিক্ষর্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং ভাষা শহিদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মুহাদ্দিস মাওলানা মোঃ আসাদুজ্জামান।

খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সূর্য্যদেয়ের সাথে সাথে নগর ভবন, মেয়রের বাস ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন, মাতৃসদন, পৌর গ্যারেজ, এ্যাসফল্ট প্লান্ট, ওয়ার্ড অফিসসহ কমিউনিটি সেন্টার ও কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহিদ হাদিস পার্কসহ গুরুত্বপূর্ণ মোড়সমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়।

দিবসের প্রথম প্রহরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর শহিদ হাদিস পার্কস্থ শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সকালে নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। কেসিসি’র মেয়র প্যানেল সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সকালে নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।

পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। আলোচনা সভায় ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিটি মেয়র বলেন, রক্ত দিয়ে আমরা ভাষার অধিকার ও স্বাধীনতা অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমান ভাষার জন্য কারাবরণ করেন। এই ইতিহাস বাঙালী জাতিকে মহিমান্বিত করেছে। তিনি বলেন, ভাষা শহীদদের অমর স্মৃতি ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অবাদানকে চিরস্মরণীয় করে রাখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বস্তরে বাংলা ভাষা চালুর নির্দেশ দেন। অমর একুশের চেতনা নতুন প্রজন্মকে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে উজ্জীবিত করবে বলে তিনি উল্লেখ করেন। পরে সিটি মেয়র চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কেসিসি’র ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র প্যানেলর সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না ও মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, মো: ডালিম হাওলাদার, ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা, মাজেদা খাতুন ও রেকসনা কালাম লিলি। অন্যান্যের মধ্যে সচিব মো: আজমুল হক, প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ আবু সাইদ মো: মেজবাউল হকসহ কেসিসি’র কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০১ টায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিশ^বিদ্যালয়ের পক্ষে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অতঃপর, বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর, শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি, মাস্টাররোল কর্মচারী সমিতি, পুজা উদ্্যাপন পরিষদ ও সনাতনী ছাত্র কল্যাণ পরিষদ, ওকেএস, ট্রাই, ক্যারিয়ার ক্লাব, কুয়েট থিয়েটার, অ, ধ্রুপদী, কল্পপঠ, কেডিএস, প্রতিদ্ধনি, ইএসই বিভাগ, নাটোর এসোসিয়েশন, চুয়াডাঙ্গা এসোসিয়েশন, বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশন, গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন, নরসিংদী এসোসিয়েশন, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া, দিবসটি পালন উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি সোমবার বিকাল সাড়ে ৩টায় অডিটরিয়ামে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা, রাত ১১ টায় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, আসর বাদ কেন্দ্রীয় জামে মসজিদে শহীদগণের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে পালন করা হয়। এ দিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মাধ্যমে শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ^বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণপূর্বক প্রভাতফেরীতে অংশ গ্রহণ করে এবং শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কাজী মোকলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দু’আ মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের শিক্ষক আজিজুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিএসই বিভাগের শিক্ষার্থী মোঃ মুজাহিদুল আলম, ইইই বিভাগের ইবাদত শিকারী প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদ দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন। ভাষা আন্দোলনে শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ এবং বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি রেজিস্ট্রার ড. প্রদীপ দে এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শফিক।

বিডি ক্লিন রামপালের সমন্নয় কমিটি গঠন
রামপাল সংবাদদাতা।।
যত তত ময়লা আবর্জনা ছুড়ে ফেলা মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তুলায় বিডি ক্লিন এর মূল লক্ষ্য
রামপালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিডি ক্লিন রামপালের সাত সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে , কমিটিতে ১প্রধান সমন্বয়ক -সরদার মহিদুল ইসলাম। ২লজিস্টিক -মনিটর –মোঃ মেহেদী হাসান। ৩ আইটি মনিটর – তামিমা তুলি, ও সুমাইয়া ইসলাম। ৪ ওয়েলকাম মনিটর -নাজমুল হোসাইন। ৫ সদস্য -মিশকাত হাওলাদার। ৬ হাবিবুল্লাহ শেখ। বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিক কে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিক উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন রামপালের প্রধানতম উদ্দেশ্য। আসুন আমরা সবাই সচেতন হই এবং অপরকে সচেতন হতে সাহায্য করি। তাহলে বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সম্ভব হব।

শহীদ দিবসের আলোচনায় বিএনপি নেতৃবৃন্দ

ভাষা শহিদদের প্রতি কালের কণ্ঠ শুভসংঘ, খুলনার শ্রদ্ধা
খবর বিজ্ঞপ্তি
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার সদস্যরা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শহিদ হাদিস পার্কে খুলনা কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ খুলনার ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, শুভসংঘের খুলনা জেলা শাখার সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান, সহ-সভাপতি দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুব, জাহাঙ্গীর ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব সরকার রাহুল, সহ-সম্পাদক সুরেশ মন্ডল, সদস্য ভবেশ বৈরাগী, রবিউল ইসলাম টিটু, অপু মন্ডল, রিপন শেখ, শাহিন রহমান, দিপু ঘোষ, তানভীর আনজুম, আশিকুজ্জামান আলিম প্রমুখ।

ফকিরহাটের শহীদ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের উদ্ভোধন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় অবস্থিত শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের উদ্যোগে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্ভোধন অনুষ্ঠান বুধবার (২২ফেব্রুয়ারী) সকাল ১১টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন ফেষ্টুনী ও পায়রা উড়িয়ে এর শুভ উদ্ভোধন করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি স্বপন দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র। অনুষ্ঠান বাস্তবায়ন নির্বাহী কমিটির আহবায়ক প্রভাষক এম এম সাইদুল আলম কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজ অধ্যক্ষ সেখ মশারেফ হোসেন। এতে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা সৌমা ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপু, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ আবু বক্কর আবু ও আ’লীগ নেতা প্রভাষক অঞ্জন কুমার দে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ রুমা নন্দী, মোঃ সেলিম মোল্ল্যা, শংকর কুমার হালদার, মুরারি মোহন পাল, অসিম কুমার দাশ, সিদ্ধার্থ পাল, বৈদ্ধনাথ দাস, বিশ্বজিৎ মুখ্যাজী, মলয় কুমার বিশ্বাস, সজল দাশ, শর্বরী মন্ডল, শাহানারা বুলবুল, হৈমন্তী হালদার, আসমা খাতুন, আকলিমা বেগম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, সদস্য সচিব শেখ শরিফুল ইসলাম ও ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আছাবুর রহমান। ##

ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় দুই ব্যবসায়ি নিহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহ্টা উপজেলার মূলঘরের কাকডাঙ্গা এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মটরসাইকেল আরোহী শাকিব সরদার (২০) ও সাদিক সরদার (২০) নামের দুই ব্যবসায়ি ঘটনাস্থলে নিহত হয়েছেন। পুলিশ জানায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শাকিব সরদার ও সাদিক সরদার কাকডাঙ্গা নিজ বাড়ি থেকে রূপসার কাজদিয়া এলাকায় একটি বিয়ে অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এর কিছু সময় পর তাদের দুজনকে খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি ন্য়িন্ত্রণে আনেন। তবে তাদেরকে কোন পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে গেছে তা জানাতে পারেনি পুলিশ। নিহত শাকিব সরদার কাকডাঙ্গা গ্রামের সরদার মোজাহার আলীর ছেলে ও সাদিক সরদার একই গ্রামের মহর আলী সরদারের ছেলে। শাকিব সরদার চিংড়ি মাছ ও সাদিক সরদার মিনারেল পানির ব্যবসা করেন বলে মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভেকেট হিটলার গোলদার জানান। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক অজ্ঞাত পরিবহনকে শনাক্ত করার চেষ্টা চলছে। ##

ডুমুরিয়ায় বাগআঁচড়া-বাদুরগাছা গ্রামরক্ষা বাঁধ ভেঙ্গে দুটি বিল প্লাবিত, ধান ও মৎস্য ঘের তলিয়ে ব্যাপক ক্ষতি
শেখ সিরাজুল ইসলাম,ডুমুরিয়া
ডুমুরিয়ায় মধ্যরাতে বাগআঁচড়া-বাদুরগাছা গ্রামরক্ষা বাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে দুটি বিল প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে হাজার হাজার হেক্টর জমির ইরি বোরো ধান ক্ষেত তলিয়ে এবং মৎস্য ঘের ভেসে কৃষকের প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে একাধিক কৃষক জানিয়েছেন। তবে ¯’ানীয় ইউপি চেয়ারম্যান রাতদিন এলাকাবাসীদের সাথে নিয়ে স্বে”ছাশ্রমে ভাঙ্গন বাঁধ সংস্কার করেছেন বলে তিনি জানান।
সরেজমিনে গিয়ে ¯’ানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত খরস্রোতা তেলিগাতি নদী। নদীর তীরে বাগআঁচড়া-বাদুরগাছা গ্রামের পাশ দিয়ে রয়েছে প্রায় পাঁচ কিলোমিটার গ্রামরক্ষা বাঁধ। এর মধ্যে তিন কিলোমিটার বাঁধ বারো মাসই ঝুঁকিপূর্ণ থাকে। আর এ বাঁধ ঘেসে দুই গ্রামে প্রায় দেড় হাজার লোকের বসবাস। সম্প্রতি গত সোমবার অমাবশ্যা গোনে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মধ্য রাতে প্রবল জোয়ারে ¯’ানীয় কিরন সরদার ও বিকাশ সরদারের বাড়ির পাশ দিয়ে বাঁধ ভেঙে ভিতরে পানি ঢুকে যায়। দেখতে দেখতে দুই বিলের হাজার হাজার হেক্টর ইধরি বোরো ধান ক্ষেত ও মৎস্য ঘের তলিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই রাতেই মাইকিং করে ইউপি চেয়ারম্যানসহ এলাকার শত শত নারী পুরুষ ভাঙ্গন বাঁধের ওপর জড়ো হয়। এরপর ভোর থেকে বাগাচড়া, বাদুরগাছা, জিয়ালতলা, কদমতলা, পারমাদারতলা সহ পাঁচ গ্রামের নারী পুরুষ নদীর অপর তীর থেকে ৪টি নৌকায় স্বে”ছাশ্রমে মাটি ও বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন সংস্কার করা হয়। ¯’ানীয় কিরন সরদার,সন্তোষ সরদার, বিষন্ন মন্ডল,নির্মল মন্ডলসহ অনেকেই বলেন, বছরের বারো মাসই ঝুঁকিপূর্ণ এ বাঁধের পাশে আমরা বসবাস করে আসছি দীর্ঘদিন ধরে। সম্প্রতি এ বাঁধ ভেঙ্গে দুটি বিলে লবন পানি প্রবেশ করায় ধান ক্ষেত ও মাছ ভেসে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তারা বলেন বড় বড় গোনের সময় রাত জেগে এ ভেড়ীবাঁধ পাহারা দিতে হয়, অনেক সময় নির্ঘুম রাত কাটে আমাদের। ¯’ানীয় ওয়ার্ড সদস্য দেবব্রত সরদার জানান, ঘটনার রাতে গ্রামবাসীর সহায়তায় দিনভর নিরলস কাজ করে ভাঙ্গন রক্ষায় সক্ষম হয়েছি। তবে বাঁধ রক্ষায় বড় ধরনের সরকারি অর্থ বরাদ্দের প্রয়োজন। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন,বাগআঁচড়া-বাদুরগাছা গ্রামরক্ষা বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। মধ্যরাতে বাঁধ ভেঙ্গে পানি ভিতরে ঢুকার খবর পেয়ে ওই রাতেই দ্রুত ঘটনা¯’লে আসি এবং গ্রামবাসীর সাথে নিয়ে বাঁধ রক্ষায় কাজ করি। তিনি আরও বলেন, সরকার প্রতি বছর বাঁধ মেরামতে যে অর্থ বরাদ্দ দেয় তা চাহিদার তুলনায় অপ্রতুল। তাছাড়া পিআইসির মাধ্যমে যে কাজ হয় সেটাও টেকসই বাঁধ না। এদিকে ভাঙ্গন এলাকা প্রদক্ষিণ করেছেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম আনিসুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরী, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক প্রমূখ। উপজেলা প্রেসক্লাবে এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মাহাতাব হোসেন,এস রফিকুল ইসলাম, মাহাবুবুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক,আব্দুর রশিদ বা”চু প্রমূখ। আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাজিবুর রহমান নাজু, সরদার আবু সাঈদ,এম সুলতান আহমেদ, খান আবু বক্কার,শোভারানী হালদার, প্রভাষক গোবিন্দ ঘোষ, খান আবুল বাশার প্রমূখ। বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ সরোয়ার হোসেন, গাজী আব্দুল হালিম, শেখ হাফিজুর রহমান,শেখ দিদারুল হোসেন দিদার, সরদার আঃ মালেক,শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান লিটন, খান ইসমাইল হোসেন, খান আফজাল হোসেন, মোল্লা কবির হোসেন, মঞ্জুর রশিদ, মোল্লা মশিউর রহমান, শাহিনুর রহমান শাহিন, পারভেজ গাজী, মনিরুজ্জামান সোহাগ প্রমুখ। উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ শেষে বক্তৃতা করেন মাহাবুর রহমান, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, তাসলিমা বেগম, তপন তরফদার, দিলীপ কুমার গাইন, জিয়াউর রহমান প্রমুখ। উপজেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি আব্দুল খবির শেখের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে খর্ণিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিকের পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, এনজিও, দলিল লেখক সমিতি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন।

ডুমুরিয়ায় সাংবাদিক উদয় চক্রবর্তী পরলোকে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি উদয় চক্রবর্তী (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। গত সোমবার রাত সাড়ে এগারোটায় হঠাৎ শোভনা ইউনিয়নের গাবতলা নিজ বাড়িতে তিনি বুকে ব্যথা অনুভব করলে ওই রাতেই দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়। গতকাল দুপুরে গাবতলা মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে সাংবাদিক উদয় চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিক নেতৃবৃন্দ।

মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার বেদিতে পুষ্পমাল্য অর্পন বিএনপির সাবেক নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা বিএনপির সাবেক। নগরীর গোলকমনি শিশু পার্কে জামায়েত হয়ে র্যালিসহকারে শহীদ হাদিস পার্কে প্রভাত ফেরী ও র্যালিতে নেতৃত্ব দেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।
শহীদ ব্যাদিতে পুষ্পমাল্য অর্পন ও র্যালিতে উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু শেখ আব্দুর রশিদ, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, সাদিকুর রহমান সবুজ, এড. গোলাম মওলা, কাজী শফিকুল ইসলাম শফি, ওমর ফারুক, শেখ জামিরুল ইসলাম জামিল, এইচ এম আবু সালেক, এড. সত্য গোপাল ঘোষ, আকরাম হোসেন খোকন, মাহবুব হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, ইশহাক তালুকদার, সরদার রবিউল ইসলাম রবি, আব্দুল জব্বার, মহিউদ্দিন টারজান, মেজবাহ উদ্দিন মিজু, রিয়াজুর রহমান, মোহাম্মদ আলী, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, সাইমুন ইসলাম রাজ্জাক, মাজেদা খাতুন, সেলিম কাজী, লিটু পাটোয়ারী, নাহিদ আল মামুন, আলমগীর ব্যাপারী, বারেক হাওলাদার, জাকারিয়া লিটন, এড. আবুল হোসেন হাওলাদার, খান মঈনুল হাসান মিঠু, মাওলানা আব্দুল গফ্ফার, হুমায়ুন কবির, ইকবাল হোসেন খোকন, নুরুল ইসলাম লিটন, ওলিয়ার রহমান, হেদায়েত হোসেন হেদু, শাকিল আহমেদ, শামীম আশরাফ, হাবিবুর রহমান কাজল, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, সুলতান মাহমুদ সুমন, শামীম খান, আবু তালেব, এম এ হাসান, মাসুদ রুমী, কবির বিশ্বাস, সেলিম বড় মিয়া, খান রাজিব, পারভেজ মোড়ল, গৌতম দে হারু, মেজবাউল আলম পিন্টু, মিজানুর রহমান মিজান, আবু বক্কর, মাস্টার কামাল হোসেন, শেখ সাজ্জাত, কামরুল বিশ্বাস, নুরে আব্দুল্লাহ, এড. রফিকুল ইসলাম, এড. ওমর ফারুক বনি, এড. এস এম আনিসুর রহমান, শাহাবুদ্দিন, রাজিবুল আলম বাপ্পি, এমরান হোসেন, ফিরোজ আহমেদ, লোকমান হোসেন মোল্লা, হাবিবুর রহমান হাবিব, সামসুর রহমান, ঈশা শেখ, ইউনুচ শেখ, রবিউল আলম, তছির উদ্দিন, আবু হানিফ শেখ, শুকুর আলী, খোকন গাজী, এড. সোহরাব সরদার, এড. মঞ্জুর কাদের, শেখ মো. মঈন উদ্দিন ফারুক, খায়রুজ্জামান সিরাজ, কবির হাওলাদার, লাকি আক্তার, লায়লা আক্তার, আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম খোকন, আমিরুল ইসলাম, আব্দুল হান্নান, সোহেল খনন্দকার, হারুনার রশিদ, তানভির প্রিন্স, আব্দুল্লাহ তুহিন, আশিকুজ্জামান, এস এম আলমগীর হোসেন, আব্দুল হাকিম, সৈয়দ গাজী, আশরাফ হোসেন, আসাদুজ্জামান সানা, লাভিন মোল্লা, জহিরুল ইসলাম টিটু, মনির হোসেন প্রমুখ।

যশোরের শার্শা সীমান্ত থেকে ৩৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি
নিজস্ব সংবাদদাতা বেনাপোল
যশোরের শার্শা সীমান্ত থেকে ৩৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ বুধবার দুপুরে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৪ কেজিহ স্বর্নের বার তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন শার্শা থানার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (৩০) ও একই থানার গোপালপুর গ্রামের মৃত নুর বক্স বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান (৪২)।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর হোসেন জানান, রুদ্রপুর সীমান্ত দিয়ে বিপুল পরমান স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন ধরনের খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল সেখানে অভিযান চালায়। অভিযান কালে একটি প্রাইভেটকারসহ সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে প্রাইভেটকারটি রুদ্রপুর ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার ইঞ্জিনের মধ্যে বিভিন্ন স্থানে লুকায়িত ৩৫টি স্বর্ণবার জব্দ করা হয়। যার ওজন ৪ কেজি ,বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে বিজিবি জানায়।
স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা দেয়া। এ ঘটনায় মামলা হয়েছে শার্শা থানায়।

বায়ু দূষণঃ ৩ মাসে শ্বাসপ্রশ্বাসের বাতাস পায়নি খুলনাবাসি
ইয়াসিন আহমেদ জীবু।।
ধুলো-বালিতে দূষিত হয়ে পড়েছে খুলনার বাতাস। গত নভেম্বর হতে তিন মাসের অধিকাংশ সময়েই অস্বাস্থ্যকর আছে খুলনার বাতাস। বৃদ্ধি পেয়েছে বাতাসের ওজন ও সালফার ডাই-অক্সাইডের মতো মারাত্মক ক্ষতিকর উপাদান। যার ফলে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে শ্বাসকষ্ট, হাচিকাশি ও এলার্জি জনিত রোগ। এছাড়াও ধুলো-বালিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে গাছপালা ও স্থাপনা।

পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনার তথ্য অনুযায়ী, খুলনা মহানগরীর বাতাস গত তিন মাসে ৪৭ ভাগ সময়ই ছিলো অস্বাস্থ্যকর, ৪৩ ভাগ সময় ছিলো অতি-অস্বাস্থ্যকর এবং ২ ভাগ সময় ছিলো মারাত্মক অস্বাস্থ্যকর।

বিশ্বস্বাস্থ্য সংস্থার বায়ুমান নিয়ামক অনুযায়ী বাতাসে ধূলিকণা ও ক্ষতিকর গ্যাসের উপস্থিতি শূণ্য থেকে ৫০ পিপিএম থাকলে তা স্বাস্থ্যকর তবে খুলনার বাতাসে থাকছে গড়ে ২’শ পিপিএম এর উপরে।

পরিবেশ অধিদপ্তর উপপরিচালক বেগম শাহনাজ রহমান জানান, সড়ক ও স্থাপনা নির্মাণ, কলকারখানা, মোটরযান সহ ইটভাটার সৃষ্ট ধোয়া এ দূষণের কারণ। তাছাড়াও ট্রান্সবাউন্ডারি অর্থাৎ প্রতিবেশি দেশ ভারতের উত্তর ঝাড়খন্ড, পাটনা ও বিহারের পাওয়ার প্লান্টের দূষিত ধোঁয়া আসছে আমাদের দেশে।

সরেজমিনে দেখা যায়, নগরীর অধিকাংশ সড়ক ও আশপাশে চলছে সড়ক ও স্থাপনা নির্মাণ, ওয়াসা প্রকল্প ও নানাবিধ উন্নয়ন মূলক কাজ।নির্মাণাধীন সড়কে চলছে অগণিত বাস, ট্রাক, অটো ও অন্যান্য যানবাহন। পরিবেশ নীতিমালা অনুযায়ী নির্মাণ সামগ্রী সর্বদা ঢেকে রাখতে হবে ও পানি ছেটাতে হবে নিয়মিত। কিন্তু অনিয়ন্ত্রিত এসব উন্নয়ন কর্মকান্ডে মানা হচ্ছে না এ নীতিমালা। যার ফলে দূষিত হচ্ছে খুলনার বাতাস।

ভুক্তভোগিদের সাথে কথা বলে জানা যায়, খুলনার কোনো রাস্তাতেই এখন স্বাভাবিক চলাচলের সুযোগ নেই। যত্রতত্র ইট-বালির স্তুপ, অনিয়ন্ত্রিত সড়ক ও স্থাপনা নির্মাণ কাজ আর ধূলার মেঘে ঢাকা পড়ছেন তারা। সড়কের কাছে বসবাস করে ঘরের জানালা বন্ধ রাখতে হয় দিনের ২৪ ঘন্টাই।

সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, বিষাক্ত বায়ুর ফলে শ্বাসকষ্ট সহ নানাবিধ জটিল রোগে আক্রান্তের হার বেড়েই চলেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সর্বদা মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরো জানান, খুলনার বায়ু দূষণ নিয়ন্ত্রণে না আনলে কোনোভাবেই খুলনাকে স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত করা সম্ভব নয়।

 

বর্জ্যকে সম্পদে পরিণত করতে হবে-সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্জ্যকে সম্পদে পরিণত করতে হবে। আগে সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য কোন কাজে আসতো না। আধুনিক বর্জ্য পরিশোধনাগারের মাধ্যমে বর্জ্য থেকে সার ও ডিজেল উৎপাদন করে বাণিজ্যিকভাবে বিক্রি করা হবে।

মেয়র বুধবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া ডাম্পিং পয়েন্টে কেসিসি ও এলজিইডি’র যৌথ উদ্যোগে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বর্জ্য পরিশোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, এই প্রকল্পে প্রাথমিক পর্যায়ে প্রতিদিন ৩৭৫ টন বর্জ্য পরিশোধন করা যাবে। প্রকল্পের কাজ শেষ হলে ১২শত মেট্রিক টন বর্জ্য পরিশোধন করা যাবে। বাড়ি বাড়ি গিয়ে এ বর্জ্য সংগ্রহ করা হবে। প্রকল্পের জন্য ২৫ একর জমি সরকারের পক্ষ থেকে চায়না কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছে যা ২০ বছর পর কর্তৃপক্ষ ফেরত নেবে। মেয়র এই প্রকল্পটি সঠিক সময়ে বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর, প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, প্রধান বর্জ্য কর্মকর্তা, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের কমকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি-২) এর আওতায় কেসিসি ও এলজিইডি যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৫২ কোটি ৬৭ লাখ টাকা। বর্জ্য পরিশোধনাগারের আওতায় পৃথক পৃথকভাবে কম্পোস্ট প্লান্ট, প্লাস্টিক রিসাইক্লিং প্লান্ট, ওয়ার্কশপ, পাম্প, সাবস্টেশন, লিচেট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, ল্যান্ডফিল সেল, ফায়ার হাইড্রেন্ট, সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ সড়ক, ড্রেজন ও পুকুর এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। বর্জ্য পরিশোধনাগারে ৩-আর পদ্ধতিতে বর্জ্য হ্রাস, পুন:চক্রায়নের মাধ্যমে বর্জ্য পরিশোধন করা হবে। বর্জ্য থেকে প্রতিদিন ১৫ টন কম্পোস্ট সার, বায়োগ্যাস থেকে বিদ্যুৎ ও প্লাস্টিক বর্জ্য থেকে প্রতিদিন ৫ হাজার লিটার ডিজেল তৈরি করা হবে। এছাড়া দূষিত পানি বাইরে না ফেলে পরিশোধনের মাধ্যমে প্রকল্পের কাজে ব্যবহার, ওয়েস্ট টু এনার্জি প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে প্লান্টের চাহিদা মেটানো এবং উৎপাদিত সার বিক্রির মাধ্যমে রাজস্ব অর্জন করা সম্ভব হবে।

এর আগে সিটি মেয়র একই প্রকল্পের আওতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) সম্মুখস্থ এ্যাপ্রোচ রোডের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক হাজার একশত ৮৫ মিটার দীর্ঘ এ সড়কটির নির্মাণে ব্যয় হবে প্রায় ২২ কোটি ৮৫ লাখ টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হাওলাদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সোবহান মিয়া, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রধান বর্জ্য কর্মকর্তা, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন প্রমুখ উপস্থিত ছিলেন।

অবৈধ ইটভাটার কালো ধোয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার মানুষ ও সংকুচিত হচ্ছে নদী; পাল্টে যাচ্ছে এর গতিপথ
খবর বিজ্ঞপ্তি
অবৈধভাবে গড়ে ওাা ইটভাটায় বিনষ্ট হচ্ছে চির চেনা প্রকৃতি ও পরিবেশ, হারিয়ে যেতে বসেছে জীব বৈচিত্র। এছাড়া কালো ধোয়া, গ্যাস ও ধুলায় মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার মানুষ। তাছাড়া সংকুচিত হচ্ছে নদী; পাল্টে যাচ্ছে এর গতিপথ। চোখের সামনে এসব ইটভাটা চালু থাকলেও অজানা কারণে নিরব রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করতে দেখা গেলেও বন্ধ হয়নি এসব অবৈধ ভাটা। ক্ষমতা, অর্থ ও আধিপত্যের মাধ্যমে প্রভাবশালীরা নদীর তীর ও খাসজমি দখলসহ ঘনবসতি এলাকা এমনকি হাসপাতাল- স্কুলের পাশবর্তী স্থানে গড়ে তুলেছে অর্ধশতাধিক অবৈধ ইটভাটা। এছাড়া পরিবেশ অধিদপ্তরের তালিকাভুক্ত একশ’ বৈধ ইটভাটা থাকলেও অধিকাংশতে মানা হচ্ছে না যথাযথ নীতিমালা। জনউদ্যোগ, খুলনা কর্তৃক জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নিকট স্মারকলিপি পেশকালে নেতৃবৃন্দ একথা বলেন।
বুধবার সকালে জনউদ্যোগ,খুলনার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে ও পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে পরিবেশ অধিদপ্তরের তালিকা বহির্ভূত অর্ধশতাধিক ইটভাটাকে নীতিমালার আওতায় আনা ও শব্দদূষণ বন্ধের দাবিতে পৃথক দুটি স্মারকলিপি পেশ করেন। এ সময় উপসিথত ছিলেন জনউদ্যোগ,খুলনার নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আফম মহসিন, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু, পোল্ট্রি ফিস ফিড শিল্প দোকান মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনর রহমান তুহিন, খুলনা উন্নয়ন ফোরামের কো-চেয়ারপারর্সন ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহাবুব আলম বাদশা, নাদিম হোসেন, জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, ছাত্র ইউনিয়নের মহানগর কমিটির সাধারন সম্পাদক জয় বৈদ্য, লতা মন্ডল, আব্দুল্লাহ হোসেন প্রমুখ।
প্রমুখ।
স্মারকলিপি পেশকালে বক্তারা বলেন, খুলনা জেলার নয় উপজেলার মধ্যে বৈধ ইটভাটা রয়েছে রূপসায় ৬৩টি, ডুমুরিয়ায় ২০টি, বটিয়াঘাটায় ৫টি, তেরখাদায় ৯টি ও দিঘলিয়ায় ৩টি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুইশ’ মিটারের মধ্যে ঘনবসতি এলাকায় গড়ে তোলার পরেও পরিবেশ অধিদপ্তরের বৈধ তালিকায় থাকার অভিযোগ রয়েছে ইটভাটা।
তাছাড়া খোঁজ নিয়ে জানা যায়, ওই ৫টি উপজেলাসহ পাইকগাছা, ফুলতলা ও কয়রায় অবৈধভাবে অর্ধশতাধিক ইটভাটা গড়ে উঠেছে। যা পরিবেশ অধিদপ্তরের তালিকা বহির্ভূত হওয়ার পরেও স্থানীয় প্রশাসন সেগুলো বন্ধে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে না।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফীন ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন নাগরিক নেতাদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন।
বার্তাপ্রেরক

কপিলমুননিতে মাতৃভাষা দিবস উদ্যাপন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনিতে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা উদ্যাপন করেছে সম্মিলীত একুশ উদ্যাপন পরিষদ। ২১ এর প্রথম প্রহরে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ এর শহীদ মিনারের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করেন স্থানীয় শিক্ষা, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে সম্মিলীত একুশ উদ্যাপন পরিষদ, কপিলমুনি কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, বাংলাদেশ আ’লীগ কপিলমুনি হরিঢালী শাখা ও তার অংগ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কপিলমুনি হরিঢালী ও তার অংগ সংগঠন, কপিলমুনি ইউনিয়ন পরিষদ, সহচরী বিদ্যামন্দিরের স্কাউট দল, সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিনোদ বিহারী শিশু বিদ্যালয়, বণিক সমিতি, প্রেসক্লাব, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, গুণীজন স্মৃতি সংসদ, দৈনিক পূর্বাঞ্চল, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, বিনোদ স্মৃতি সংসদ, কপিলমুনি (বিনোদগঞ্জ) পরিবেশক সমিতিসহ বিভিন্ন সংগঠন। এরপর শহীদ বেদীতে শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট আইনজীবি বিপ্লব কান্তি মন্ডল। সকাল ৮টায় বিভিন্ন প্রতিষ্ঠানও ব্যক্তিবর্গের অংশগ্রহনে প্রভাতফেরী, ও সকাল ৯ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগ নেতা জি এম হেদায়েত আলী টুকু, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, প্রেসক্লাব সাঃ সম্পাদক আঃ রাজ্জাক রাজু, অধ্যাপক রেজাউল করিম খোকন, এড. বিপ্লব কান্তি মন্ডল, আমিনুর রহমান সিরাজী, জগদীশ দে প্রমূখ।

মোংলা বন্দরে খালাস হচ্ছে বঙ্গবন্ধু রেলওয়েসেতুর পাইলিং পাইপের শেষ চালান
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে খালাস হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতুর পাইলিংয়ের ষ্টিল পাইপের শেষ চালান। পাইপের শেষ চালান নিয়ে মঙ্গলবার দুপুরে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে বিদেশী জাহাজ এম,ভি জুপিটার। ভিয়েতনাম থেকে আসছে বঙ্গবন্ধু রেলসেতুর এ সকল মালামাল।
স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেড’র খুলনার জেনারেল ম্যানেজার জিয়াউল হক জানান, ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর ৩হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্টিক টন ষ্টিলের পাইলিং পাইপের ১৪তম শেষ চালান নিয়ে মঙ্গলবার দুপুরে মোংলা বন্দরে ৮নম্বর জেটিতে ভিড়ে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি জুপিটার। জাহাজটিতে আসা ২৩০ প্যাকেজের এ পাইলিং পাইপ খালাসের কাজ চলছে। জাহাজ থেকে খালাস করে বার্জে (নৌযান) নেয়া হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। তিনি বলেন, সেতুর ষ্টিলের পাইলিং পাইপের এটি শেষ চালান। এরপর পর্যায়ক্রমে আসবে সেতুর মুল স্টেকচারের মালামাল।
এ পাইপ খালাস শেষে এম,ভি জুপিটার ২৪ফেব্রুয়ারী মোংলা বন্দর ত্যাগ কবরে বলেও জানিয়েছেন জিয়াউল হক।

কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত ॥ নির্বাচনী তফসিল ঘোষনা
বিশেষ প্রতিনিধি ॥
দেশের দক্ষিণাঞ্চালের সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বি বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে চিনিকলের গ্যারেজ সেড উপভিাগের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধথান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ – ৪ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য কালীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার।
সভাতে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। নির্বাচন পরিচালনার জন্য আতাউল হক জিহাদকে নির্বাচন কমিশনার ও টিপু সুলতানকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। আরও সিদ্ধান্ত হয় শ্রম আইনে কোন ভোটার সদস্য দুটি শ্রমিক ইউনিয়নের সদস্য থাকতে পারবে না। এ হিসেবে মুসফিকুর রহমান ডাবলু ও আব্দুল হালিম মটর শ্রমিক ইউনিয়নের সদস্য থাকায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্তে তাদের দুজনের মোচিক শ্রমিক ইউনিয়নের সদস্য পদ বাতিল করা হয়। এছাড়া মিলের চুক্তি ভিত্তিক নিয়োগকৃত শ্রমিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক (কুষ্টিয়া) সিরাজুল ইসলাম,সুগার করপোরেশনের শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, স্থানীয় শ্রমিক নেতা সাজেদুল হক লিটন, বকুল হোসেন, শাহাদ আলী, বাবুল হোসেন প্রমূখ।
এ সভায়
প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, সকল ধরনের উৎপাদনে শ্রমিরাই গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে থাকে। তিনি বলেন, কালীগঞ্জ মোচিক শ্রমিক সংগঠনটি সারাদেশে মধ্যে বিশেষ ধরনের ঐতিহ্য বহন করে আসছে। সভাটি সঞ্চালনা করেন মোচিকের প্রশাসন ও হিসাব বিভাগের সদস্য সাইদুর রহমান পিকু।

গণমাধ্যমকর্মীদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে খুলনা জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি
খবর বিজ্ঞপ্তি
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য অবাধ তথ্য প্রবাহ প্রয়োজন। সে কারণে সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে গণমাধ্যম কর্মীদের জন্য সহজে ও দ্রুত তথ্যপ্রাপ্তি নিশ্চেতের আহবান জানিয়েছে খুলনা রিপোর্র্টস ইউনিটির (কেআরইউ) নেতৃবৃন্দ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিয়মকালে এ আহবান জানানো হয়।

এসময় খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, তথ্য নির্ভর সংবাদ প্রশাসনকে নির্ভুল ও সুচারুরুপে দেশ ও জনগণের জন্য কাজ করতে সহযোগিতা করে। সে কারণে খুলনা জেলা প্রশাসন সব সময় গণমাধ্যমকর্মীসহ জনগণকে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করতে প্রস্তুত।

জেলা প্রশাসক সংবাদিকদের কাছে দ্রুত বস্তু তথ্য পৌঁছে দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলকে আরো সক্রিয় করার উদ্যোগ গ্রহণ এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রবাহের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরিসহ পরিচালনার নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, খুলনা রিপোর্র্টস ইউনিটির (কেআরইউ) আহবায়ক গৌরাঙ্গ নন্দী, সদস্য সচিব আবু হেনা মোস্তফা জামাল পপলু, এনটিভির ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত, ডিবিসি টিভির ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার উত্তম মন্ডল, এসএ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, রাইজিং বিডির খুলনা ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুজ্জামান, ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার অভিজিৎ পাল, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ বশির আহমেদ, দৈনিক জন্মভূমির ফটো সাংবাদিক কাজী ফজলে রাব্বি শান্ত প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে লেখক-কলামিস্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর দুটি বই জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনকে উপহার দেওয়া হয়।

 

খানজাহান আলী থানা এলাকায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালন
শেখ আসলাম হোসেন ।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২০২৩ উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে একুশের প্রথম প্রহরে অত্র অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ ফুলবাড়ীগেট কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সকালে প্রভাতফেরী, শোক র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিস্তারিত কর্মসুচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদাায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ফুলবাড়ীগেট কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, খানজাহান আলী থানা আওয়ামী লীগের পক্ষে থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, আব্দুল জলিল হাওলাদার, মো. সেলিম রেজা, সুরুজ্জামান হানিফ, কামাল আহমেদ, এ সময় মহানগর আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী, শেখ ইউনুচ আলী উপস্থিত ছিলেন, খানজাহান আলী থানা বিএনপির পক্ষে আবু সাঈদ হাওলাদার আব্বাস, কাজী মিজানুর রহমান, শেখ আব্দুস সালাম, শেখ্ আলমগীর হোসেন, ইমদাদুল হক, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, ইকবাল হোসেন মিজান, মীর মনিরুল ইসলাম সাখু, মোঃ মামুন, সওকত হোসেন হিটলু, শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান, জুয়েল হোসেন, মাছুম বিল্লা, রেশমি, শিরোমনি শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানা ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের পক্ষে দিশারি যুব পর্ষদের সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির পক্ষে বনিক সমিতির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেযারম্যান সাজ্জাদুর রহমান লিংকনের পক্ষে ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে এস এম মনিরুজ্জামান মুকুল, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, মাষ্টার শাহজাহান হাওলাদার, আ. আওয়াল, সেকেন্দার আলী, কামাল মুন্সি, আ. ওহাব, নাসির উদ্দিন, ইমরান মীর, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে কাজী জাকারিয়া রিপন, মোড়ল হাবিবুর রহমান, আবু হেনা বাবলু, বাবলূ কাজী, নুর ইসলাম কদম, খানজাহান আলী থানা জাতীয় পার্টির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন থানা সভাপতি শেখ. জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মো. হারুন শেখ, মো. হানিফ শিকদার, এ্যাড. নার্গিস খানম, শাহনাজ পারভীন, নিলা নাসির. শিল্পী বেগম, থানা শ্রমিকলীগের পক্ষে সাইফুল ইসলাম বাবু, লিয়াকত মুন্সি, থানা যুবলীগের পক্ষে শেখ তরিকুল ইসলাম, মো. জাহিদ আল মামুন, রেজাউল, হারান, থানা স্বেচ্ছাসেবকলীগের পক্ষে অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, ইসমাইল হোসেন ইমন, মো. ফয়সাল হোসেন, ইমরান মীর, মুন্সি সোহেল, থানা সাবেক ছাত্রলীগ ফোরামের পক্ষে শাকিল আহমেদ. এফ এম জাহিদ হাসান জাকির, আবু হেনা বাবলু, মো. নাসির উদ্দিন, মাসুম খন্দকার, জুয়েল, থানা ছাত্রলীগের পক্ষে শেখ সুমন. উয়সাল, তোহা, সাজু শেখ, থানা যুবদলের পক্ষে মো. শহিদুল ইসলাম সোহেল, শরিফ ওবায়দুর রহমান চয়ন, শাহরিয়ার খান মাসুম, মাসুম বিল্লাহ, বেগ হাসান, জুয়েল হাওলাদার, ছাত্রদলের পক্ষে মাসুম বিল্লাহ, ইলিয়াজ সরদার, রবিউল ইসলাম রবি, জাতাীয় যুব সংহতির পক্ষে আল আমিন শিকদার, জি এম মিলন, হিমেল রাজা, গভ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষে এস এম সাইফুজ্জামান, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে মাষ্টার মনিরুল ইসলাম, চৈতন্য কুমার কুন্ডু ও জুয়েল চৌধরী, এছাড়াও খুলনা বিআরটিএ সার্কেল কার্যালয়, গভ.ল্যাবরেটরি হাই স্কুল, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, সরকারি খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, মিরেরডাঙ্গা ইসলামীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন মোঃ হুমায়ন, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সহ স্কুল কমিটির নেতৃবৃন্দ, শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান মনিরা পারভীন সহ অন্যান্য শিক্ষক মন্ডলি ও ছাত্র/ছাত্রীরা, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল, খানজাহান আলী থানা প্রেস ক্লাব এর পক্ষে সভাপতি মোঃ মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক শেখ আসলাম হোসেন সহ সাংবাদিকগণ। শিরোমনি শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খানজাহান আলী থানা ইনচার্জ কামাল হোসেন খান সহ কর্মকর্তবৃন্দ।
কেশবপুরে শহিদ মিনার ও ভাষা আন্দোলনের ছবি একেঁ পুরষ্কার পেল চারুপীঠের ২১ জন শিক্ষার্থী
কেশবপুর (যশোর)প্রতিনিধিঃ
কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি বিভিন্ন গ্রুপের ওই চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ২১ শিক্ষার্থী পেল সম্মাননা স্মারক। আল আমিন মডেল একাডেমির হলরুমে মঙ্গলবার বিকালে অতিথিবৃন্দ এসব শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা সহকারী অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তাপস মজুমদার, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, খাদ্য পরিদর্শক কবি মাহমুদুল হাসান ও আল আমিন মডেল একাডেমির সিনিয়র শিক্ষক সাহা বৈদ্যনাথ।
এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় ২শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। একুশে ফেব্রুয়ারিতে ছবি আঁকিয়ে পুরস্কার পেয়ে ওই ২১ শিক্ষার্থী খুশি প্রকাশ করে।

‘খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই’
ঢাকা অফিস
খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক। মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) জেলে থেকেও দল পরিচালনা করতে পারবেন, বিভিন্ন নির্দেশনা দিতে পারবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান রাজ্জাক। এক্ষেত্রে বর্তমান নির্বাচনি আইনে যা আছে, তাই মানতে হবে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

এ সময় আবদুর রাজ্জাক আরও বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে, এর কোনো ব্যত্যয় হবে না। সংবিধানের বাইরে কারও কিছু করার নেই। নির্বাচন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে, তারপর নির্বাচনে জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে চলে যাবে।

বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জাপানে আম রপ্তানির কাজ প্রায় চূড়ান্ত এবং শীঘ্রই আম রপ্তানি শুরু হবে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, রপ্তানির ক্ষেত্রে জাপানের পূর্বশর্ত পূরণে কাজ চলছে।

মন্ত্রী বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করছে। শীঘ্রই জাপানে আম রপ্তানির পাশাপাশি অন্যান্য ফলমূল ও শাকসবজি রপ্তানির সুযোগ তৈরি হবে।

জাপান কৃষিবিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন ও কৃষিখাতে সহযোগিতা আরও বাড়াবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় এসব বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘কৃষিখাতে জাপান-বাংলাদেশের সহযোগিতা আরও বাড়াতে চাই। সেজন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চাচ্ছি, যাতে করে সহযোগিতার অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে সম্পর্ককে আরও শক্তিশালী করা যায়।’

পরমাণু চুক্তি মেনে চলবে রাশিয়া
খুলনাঞ্চল ডেস্ক
রাশিয়া বলেছে, তারা নিউ স্টার্ট চুক্তির মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাগুলো মেনে চলবে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তিতে মস্কোর অংশগ্রহণ স্থগিত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর এই কথা জানানো হলো। খবর এএফপি’র।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়, ‘রাশিয়া এই চুক্তির মেয়াদকালে একটি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি পোষণ করতে চায় এবং তারা চুক্তির (নিউ স্টার্ট) মাধ্যমে নির্ধারিত কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের পরিমাণগত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলবে।’
চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের গোড়ার দিক পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বের দুটি প্রধান পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যে সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এটি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের ‘ধ্বংসাত্মক পদক্ষেপের’ পর পুতিনের এমন সিদ্ধান্ত আসে। ২০১০ সালে প্রথম এই চুক্তি স্বাক্ষর করা হয়।

এক্ষেত্রে মন্ত্রণালয় ওয়াশিংটনের ‘চরম শত্রুতার’ ইঙ্গিত দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ইউক্রেন সংঘাত উস্কে দিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, কিয়েভকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন করা ওয়াশিংটন রাশিয়ার জন্য ‘মৌলিকভাবে ভিন্ন নিরাপত্তা পরিবেশ’ তৈরি করেছে।

মস্কো বলেছে, এই স্থগিতের অন্য কারণগুলোর মধ্যে রয়েছে ওয়াশিংটন চুক্তিটির ‘প্রধান বিধান লঙ্ঘন করেছে।’

এতে আরো বলা হয়, ওয়াশিংটন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রগুলোর নাম পরিবর্তন করেছে যাতে এগুলো ‘আর চুক্তির সংজ্ঞার আওতায় না পড়ে বা ‘রাশিয়ার পক্ষকে নির্ভরযোগ্যভাবে যাচাই করার সুযোগ না দিয়ে অস্ত্রগুলোর নাম রুপান্তরিত করার ঘোষণা দেয়।’

অবশ্য মন্ত্রণালয়টি জানিয়েছে যে, চুক্তিটি স্থগিত করার রাশিয়ার সিদ্ধান্ত ‘পরিবর্তনযোগ্য’। তবে এক্ষেত্রে ওয়াশিংটনকে ‘অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে।’

ফ্রান্সে শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষক নিহত
খুলনাঞ্চল ডেস্ক
ফ্রান্সের সেইন্ট-জ্যাঁ-দ্য-লুজ শহরে একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে পঞ্চাশোর্ধ্ব নারী শিক্ষক নিহত হয়েছেন। খবর: এএফপি’র।
বুধবার সকালে শ্রেণিকক্ষে শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় ক্লাসে পাঠদান করছিলেন স্প্যানিশ ওই শিক্ষক। এমন সময় শিক্ষার্থী ছুরি নিয়ে প্রবেশ করে হামলা চালায়, জরুরি বিভাগের কর্মীরা আসার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শিক্ষক।

হামলাকারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

ফরাসি শিক্ষামন্ত্রী সেইন্ট-জ্যাঁ-দ্য-লুজের রওনা দিয়ে পথে রয়েছেন বলে জানায় বিবিসি।

 

হজমশক্তি বাড়ায় কিউই ফল
মিলি রহমান
আজকাল সুপারশপ ছাড়া বাজারেও পাওয়া যায় কিউই ফল। শুধু দেখতে সুন্দর নয়, এর পুষ্টিগুণও নজরে পড়ার মতো। শাঁসালো সবুজ রঙের এই ফলটি টকজাতীয়। এতে অ্যাকডিটিডিন নামক এক ধরনের উৎসেচক রয়েছে যা মাংস নরম করতেও সাহায্য করে। কোনও কোনও বিশেষজ্ঞ নানা উপাদানে ভরপুর কিউইকে সুপারফুডও বলেন।

ভিটামিনে ভরপুর: কিউইতে একাধিক ভিটামিন রয়েছে। মূলত ভিটামিন সি ও ভিটামিন ই-তে সমৃদ্ধ কিউই। এই দুটিই রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সহায়ক। এতে থাকা একাধিক অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। নিউট্রিশন এন্ড ক্যান্সার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, কিউই-এর ক্যান্সারবিরোধী গুণও রয়েছে।

ফাইবার সমৃদ্ধ: পেট ভালো রাখতেও ব্যবহার হয় কিউই। এই ফলে ফাইবার রয়েছে। এছাড়াও রয়েছে একাধিক হজম সহযোগী এনজাইম। যা পেট ভালো রাখে। অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য রাখতেও সাহায্য করে কিউই।

অ্যান্টিঅক্সিড্যান্টের উৎস: শরীরের দূষিত পদার্থ বের করতে পারে কিউই ফলে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট। এটি প্রদাহ রুখতেও সাহায্য করে। এই ফলে থাকা
একাধিক কার্টেনয়েডন- লিউটেনিন চোখ, মস্তিষ্ক, লিভার বা যকৃৎ এবং ত্বকের জন্য প্রয়োজনীয়।

রক্ত সঞ্চালনে সহায়তা: কিউইতে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে। যা শরীরে রক্ত সঞ্চালনের স্বাভাবিক হার বজায় রাখতে সাহায্য করে। রক্ত জমাটের হার অতিরিক্ত হওয়া বা অস্বাভাবিক কমে যাওয়া দুটিই ক্ষতিকর। ফলে এই হার স্বাভাবিক থাকা অত্যন্ত প্রয়োজনীয়।

একাধিক খনিজে ভরপুর: মানবদেহের শারীরবৃত্তীয় কাজ ঠিকমতো চালাতে একাধিক খনিজের উপস্থিতি প্রয়োজন। যার মধ্যে অন্যতম হলো পটাশিয়াম ও কপার। এই দুটি পাওয়া যায় কিউই-তে। শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে পটাশিয়াম। যাতে কোষে পানির পরিমাণ কমে না যায়। রক্তচাপও স্বাভাবিক থাকে এতে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকা এবং রক্তকোষ সুস্থ থাকার জন্য কপার প্রয়োজন রয়েছে।

এসব ছাড়াও হৃৎপিণ্ড ভালো রাখতেও কাজ করে কিউই। এই ফলে উচ্চমাত্রায় সেরোটোনিন রয়েছে। যা ভালো ঘুমের সহায়ক।

‘আমরা কি একে টিকিয়ে রাখতে পারি’
বিনোদন ডেস্ক
একুশে ফেব্রুয়ারির মাধ্যমে মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো। আর যারা নিজ দেশের জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণে এবং সম্মান জানাতে বিভিন্ন মাধ্যমে সম্মান জানিয়েছেন অনেকেই। তেমনই একজন অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে জয়া লিখেছেন, যে ভাষায় আমরা প্রতি মুহূর্তে বাঁচি, সেই বাংলা ভাষার দাবিকে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করার এইদিনটিকে শ্রদ্ধা জানাই। এইদিন কঠোর সংকল্পে নিজেকে জাগিয়ে তোলার দিন। বাংলা আমাদের ভাষা। আর এই ভাষার নামেই তো আমাদের স্বাধীন দেশ, বাংলাদেশ। বাংলাকে নিয়ে আমাদের বহু পথচলা এখনো বাকি। সে পথ আমরা সবাই মিলে নিশ্চয়ই পাড়ি দেবো। একুশে এখন সারা পৃথিবীর নিপীড়িত এবং মুমূর্ষু ভাষার অনুপ্রেরণাও।
সেই অনুপ্রেরণা সৃষ্টি করার মতো ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের তরুণেরা, আজ থেকে একাত্তর বছর আগে। আর পাহাড়িদের ভাষা নিয়ে মন্তব্য করে বলেন, পাহাড়ে আমাদের ক্ষুদ্র জাতিসত্তাদের ভাষাগুলো ভালো নেই। রেংমিটচ্য নামে একটি ভাষার মানুষ নাকি বেঁচে আছে মাত্র পাঁচ-ছয়জন। তাদের পর পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে একটি ভাষা। তাছাড়া এই ভাষাকে টিকিয়ে রাখতে চেষ্টার কথা জানান, ‘আমরা কি একে টিকিয়ে রাখতে পারি’?

যতবার ডাকবে ততবার আসব তবুও সর্বোচ্চ শাস্তি চাই, বললেন ইবির সেই ছাত্রী
ইবি প্রতিনিধি
তদন্ত কমিটির ডাকে তৃতীয় দিনের মতো ক্যাম্পাসে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের শিকার ভুক্তভোগী ছাত্রী। পাবনার গ্রামের বাড়ি থেকে বাবাকে সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন ভুক্তভোগী। পরে দুইজন সহকারী প্রক্টরের তত্ত্বাবধানে তাকে দেশরত্ন শেখ হাসিনা হলে নিয়ে যাওয়া হয়। হল প্রভোস্ট অধ্যাপক শামসুল আলমের নির্দেশে তিনি ক্যাম্পাসে আসেন।
ক্যাম্পাসে এসে গণমাধ্যমকর্মীদের ভুক্তভোগী বলেন, ‘আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তদন্তের স্বার্থে আমি প্রভোস্ট স্যারের ডাকে ক্যাম্পাসে এসেছি। যতবার ডাকবে ততবার আসব, তবুও অন্যায়কারীদের সর্বোচ্চ শাস্তি চাই আমি। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়।’

এ দিকে তদন্তের কাজে ক্যাম্পাসে এসেছেন হাইকোর্টের নির্দেশনায় গঠিত কমিটি। বুধবার দুপুর ১২টার দিকে তারা ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় প্রক্টরের কার্যালয়ে সোয়া একটা পর্যন্ত অবস্থান করেন। পরে ঘটনাস্থল দেশরত্ন শেখ হাসিনা হলে যান। তবে তদন্ত শেষ হওয়ার পূর্বে তারা সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে, এর সর্বোচ্চ শাস্তি চাই আমি।’

পুকুরে খেলার সময় মুখে মাছ ঢুকে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় পুকুরে খেলায় সময় মুখে বাইন মাছ ঢুকে গোলাম রসুল (১৩) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল পুটুনি গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন।

স্থানীয়রা জানান, একটি বিলে গ্রামের সবাই মাছ ধরছিলেন। গোলাম রসুলের মাও মাছ ধরছিলেন। সেখানে খেলার সময় হঠাৎ শিশুটির গলায় বাইন মাছ ঢুকে যায়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মা আশুরা বিবি জানান, সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম। হঠাৎ গলার ভেতরে একটা বাইন মাছ ঢুকে যাওয়ায় ছেলে চিৎকার শুরু করে। অনেক চেষ্টা করেও ওই মাছ বের করা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আমার ছেলে মৃত ঘোষণা করেন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, শিশুটির গলায় একটি বাইন মাছ ঢুকে যায়। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। অচেতন অবস্থায় দুপুর ১টায় তাকে জরুরি বিভাগে আনা হয়। ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে আমরা জানাতে পারি হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

 

সাগরের ঢেউয়ে মেশে তাঁদের অবিরাম কান্না
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা শহর থেকে কচুয়া উপজেলার বগা ভাষা গ্রামের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। জেলেপল্লি নামে পরিচিত গ্রামটি। এই গ্রামের বেশিরভাগ জীবিকা নির্বাহ করেন সাগরে মাছ ধরে। সাগরের ঢেউয়ের মতোই দোদুল্যমান তাঁদের জীবন।

এই গ্রামের জেলে মহিদুল মোল্লা (৩৫)। ২০২২ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সাগরে বেশ কয়েকজন জেলের সঙ্গে ট্রলারে করে তিনিও মাছ ধরতে যান। ৪ ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগরের সুন্দরবনসংলগ্ন দুবলার চরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ২১টি ট্রলার। এর মধ্যে অনেক জেলে সাঁতরে নিরাপদে আসতে পারলেও মারা যান সাতজন। তাদের একজন মহিদুল।

গত সোমবার মহিদুলের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের চাল ও কাঠের বেড়া দেওয়া ঘরটিতে তাঁর মা-স্ত্রী-সন্তান বসবাস করছেন। অনেকটা জরজীর্ণ ঘরের বারান্দায় বসে জাল মেরামত করছেন মহিদুলের স্ত্রী মুর্শিদা বেগম। পাশেই বসে ছিলেন মহিদুলের মা হাসিনা বেগম।
হাসিনা বেগম জানান, মহিদুল তাঁর একমাত্র ছেলে। যাওয়ার সময় বলে গেছেন যে, ‘মা পয়সা-কড়ি থুইয়ে যাইতে পারলাম না। যা আছে তাই অল্প অল্প করে খাইয়ো। আর আল্লাহ আল্লাহ কইরো। আমি কয়েক দিনের মধ্যে আসতেছি। তহন আল্লাহ দিলে ভালো-মন্দ খাইয়ো।’ ছেলের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এই বৃদ্ধা। তিনি চোখ মুছতে মুছতে বলেন, ‘তারপর থেকে সব অন্ধকার। আমি ছেলের মুখখানও দেখতে পারলাম না।’

মহিদুল মোল্লার তিন ছেলের মধ্যে তরিকুল ইসলাম (১৫) সবার বড়। ১৭ পারা কোরআনের হাফেজ সে। দুই ছেলে আরিফুল (১৩) ও আবির (৯) স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বাবার মৃত্যুর পর তরিকুল পড়ালেখা ছেড়ে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ নেয়।
মুর্শিদা বেগম বলেন, ‘বড় ছেলেরে ১৭ পারার হাফেজ বানিয়েছিলাম। ছোট দুই ছেলেকে নিয়ে খুব কষ্টে আছি। বাচ্চাদের পরীক্ষার ফিও দিতে পারিনি। যেভাবে সবকিছুর দাম বেড়েছে, সামনে কীভাবে চলব জানি না।’

একই গ্রামের বাসিন্দা নূরনাহার বেগম। তাঁর স্বামীর নাম ওলিয়ার মোল্লা। তাঁর স্বামীও মাছ ধরতে গিয়ে মারা গেছেন ২০১৫ সালে। তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরটি টিনের তৈরি হলেও জরাজীর্ণ। ঘরের বারান্দায় বসে মাছ ধরার জাল ঠিক করছেন বৃদ্ধা। তিনি বলেন, স্বামী মারা যাওয়ার পর ঘোর অমানিশা নেমে আসে তাঁর জীবনে। ছোট দুই ছেলে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন। মানুষের বাড়িতেও কাজ করেন।

নুরনাহার আক্ষেপ করে বলেন, ‘সাগরে মাছ ধরতে গিয়ে মারা যাওয়াদের জন্য কত সাহায্য আসে, কিন্তু এখনও সহযোগিতা পাইনি। দিনের পর দিন একটু শাক বা পানি দিয়ে ভাত খাই। সাগর থেকে কেউ দুই-একটি মাছ দিলে তখন ছেলেদের মাছ-ভাত দিতে পারি।’
মহিদুল মোল্লা ও ওলিয়ার মোল্লার পরিবারের মতো একই অবস্থা মাছ ধরতে গিয়ে ফিরে না আসা গ্রামটির অন্তত অর্ধশত পরিবারের।

কথা হয় স্বামী হারানো মরিয়ম বেগমের সঙ্গে। তাঁর স্বামীর নাম মো. তালেব। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে চারজনের পরিবার তাঁর। তিনি বলেন, ‘সাগর থেকে স্বামী ফেরেননি আট বছর হলো। টেনেটুনে চললেও দিনে সংসারের খরচ ৩০০ টাকা। জাল বুনে, পুকুরে মাছ ধরে আয় হয় ১০০ থেকে ২০০ টাকা। কীভাবে যে দিন কাটে, তা শুধু আমরাই জানি।’

ইউএনও তাছমিনা খাতুন বলেন, বগা গ্রামের যেসব জেলের পরিবার সরকারি সহযোগিতার আওতায় আসেনি, তাদের বিষয়ে খোঁজ নেবেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল বলেন, এক বছরে কচুয়ার পাঁচটি পরিবারকে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে। জেলেদের নিরাপত্তায় ৪০০ ট্রলারে ‘ভেসেল ট্র্যাকিং মনিটরিং সিস্টেম’ বসানো হয়েছে।

নদীর ভাঙনে দেড় হাজার পরিবার ভূমিহীন
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
নদীভাঙনের কবলে পড়ে খুলনার ডুমুরিয়া উপজেলার ২৯ নম্বর পোল্ডারের তিনটি গ্রাম ‘মানচিত্র’ থেকে হারিয়ে গেছে। শরাফপুর ইউনিয়নে চাঁদগড়, জালিয়াখালী ও শম্ভুনগর গ্রাম এরং এর আশপাশের এলাকায় ৫০ বছর ধরে অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানান স্থাপনা। সর্বস্বান্ত হয়ে অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন। কিছু পরিবার বেড়িবাঁধ ও বটিয়াঘাটার অংশে জেগে ওঠা চরে বসবাস করছে। এসব পরিবারের শিশুরা বড় হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। নাগরিক সেবা থেকেও বঞ্চিত ভাঙনকবলিতরা।

ডুমুরিয়ার চাঁদগড়, জালিয়াখালী ও শম্ভুনগর ভদ্রা নদীর ভাঙনের কবলে পড়ায় ২১ বার বিকল্প বাঁধ নির্মাণ করেছে পাউবো। তবে এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মসজিদ, দুটি ঈদগাহ, একটি মন্দির, একটি মাদ্রাসা, পাঁচটি স্লুইস গেট, জমিসহ হাজার হাজার কাঁচা-পাকা ঘরবাড়ি ও অসংখ্য গাছ। প্রায় দেড় হাজার পরিবার ভূমিহীন হয়েছে।

শরাফপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে অন্তত ৮৪০টি পরিবার এলাকা ছেড়ে খুলনা, সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন স্থানে চলে গেছে। উপজেলার আশপাশ বা আত্মীয়স্বজনের বাড়িতে ও বিভিন্ন ইটভাটায় কাজ নিয়েছেন অন্তত ৩৫০টি পরিবারের সদস্যরা। ২৪০টি পরিবার বেড়িবাঁধে বসবাস করছে। পাশের বটিয়াঘাটায় জেগে ওঠা নতুন চরে ৭০টি পরিবার আশ্রয় নিয়েছে।

নতুন চরে বসবাস করা জালিয়াখালী গ্রামের আতিয়ার রহমান ও চাঁদগড় গ্রামের আব্দুল হামিদ শেখ বলেন, তাঁদের বাপ-দাদার ভিটাবাড়ি নদীতে বিলীন হয়েছে। চাঁদগড় গ্রামের মরিয়াম বিবি ও আবুল হোসেন গাজী বলেন, তাঁদের ২০ বিঘা করে জমি ছিল। সব নদীতে চলে গেছে, এখন তাঁরা ভূমিহীন। বাধ্য হয়ে পরিবার-পরিজন নিয়ে ৯ বছর ধরে বেড়িবাঁধে বসবাস করছেন। মাছ ধরে সংসার চলে। সরকারি সহায়তা পাননি।

স্থানীয়রা বলছেন, উপজেলার ২৯ নম্বর পোল্ডারের শৈলমারী থেকে শম্ভুনগর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটারজুড়ে ভাঙন চলছে। ভদ্রার জোয়ারের পানির তোড়ে প্রতিবছর কোথাও না কোথাও বেড়িবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। তবে পাউবোর নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপে ভাঙন কিছুটা কমেছে।

চাঁদগড়-জালিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল গফুর শেখ বলেন, বিদ্যালয়টি ১৯৮৮ সালে স্থাপিত হয়। তিনবার নতুন ভবন নির্মাণ হলেও নদীতে বিলীন হয়ে গেছে। নতুন চরে মাটির দেয়াল আর টিনের ছাউনি দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে শিশুদের পাঠদান। নতুন স্কুল ভবনের নির্মাণকাজ প্রায় শেষের দিকে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান বলেন, আগের ভবন বিলীন হওয়ায় নতুন চরে চাঁদগড়-জালিয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণের কাজ চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুফিয়ান রুস্তম বলেন, মাঝেমধ্যে ছোট বেড়িবাঁধ ভেঙে পানিতে নিমজ্জিত হয়। সেখানে প্রায় সারা বছর পানি, কাদামাটি ও ধুলায় বেষ্টিত থাকে। শিশুদের বিনোদনের কোনো জায়গা নেই। এ কারণে শিশুরা অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছে।

শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বলেন, চাঁদগড়, জালিয়াখালী ও শম্ভুনগর এলাকার শত শত পরিবার সহায়-সম্পদ হারিয়ে বিভিন্ন স্থানে বসবাস করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ হাসিব রহমান বলেন, কয়েকটি এলাকায় ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের চেষ্টা চলছে।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আরশাফুল ইসলাম বলেন, ভাঙন রোধে চেষ্টার ত্রুটি নেই। সংশ্নিষ্ট দপ্তরের প্রযুক্তি ব্যবহার করে ভাঙন রোধ সম্ভব হচ্ছে। তবে কয়েকটি গ্রাম ও মৌজা মানচিত্র থেকে হারিয়ে গেছে সত্য।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, চাঁদগড়, জালিয়াখালী ও শম্ভুনগরের ভাঙন অনেক বছরের। ভাঙন রোধে নানামুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদেরও সহযোগিতা করা হচ্ছে।

কোটি কোটি টাকার সম্পদ অফিস কর্মচারীর
কয়রা (খুলনা) প্রতিনিধি
অফিস সহায়ক পদে চাকরি করলে সাধারণত সংসার চালানোই কঠিন। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা থাকে ১২ মাস। তবে খুলনার কয়রার আংটিহারা স্থল শুল্ক্ক স্টেশনের অফিস সহায়ক আবু বকর আর ১০ জন কর্মচারীর মতো নন। দাপ্তরিক পরিচয়ের আড়ালে তিনি গড়ে তুলেছেন বিশাল অপরাধ সাম্রাজ্য। তাঁর রয়েছে নিজস্ব বাহিনী। এর মাধ্যমে মাদক পাচার থেকে শুরু করে জাহাজের তেল চুরি এবং সুন্দরবনকেন্দ্রিক নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করেন তিনি। এভাবে এক সময়ের কপর্দকহীন এই যুবক এখন কোটি কোটি টাকার মালিক।
বর্তমানে তাঁর স্থাবর সম্পদেরই পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে খুলনা শহরের অভিজাত সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে দেড় কোটি টাকা দামের ৫ শতাংশ জমি আছে তাঁর। এ ছাড়া ২০১৮ ও ২০১৯ সালে কয়রা শহরে ১ কোটি ২৫ লাখ টাকায় ২৫ বিঘা জমি কিনেছেন। নিজ এলাকায়ও তাঁর ৩ বিঘা ভিটেবাড়িসহ ১৫ বিঘা জমি রয়েছে। এ সম্পদেরও দাম কয়েক কোটি টাকা। জনশ্রুতি আছে, একটি জাহাজও কিনেছেন তিনি।
আনুমানিক ৪৫ বছর বয়সী আবু বকর কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রামের বাসিন্দা। ২০১২ সালে আংটিহারা স্থল শুল্ক্ক স্টেশনে যোগদানের পর থেকে সেখানেই কর্মরত আছেন। এলাকার কেউ তাঁর বিরুদ্ধে কথা বললে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

তাঁর অপরাধের বিষয়ে মুখ খোলায় লক্ষ্মণ মুন্ডা ও রুহুল আমীন গাজী নামে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে হরিণের মাংস রেখে মামলায় ফাঁসানো হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। এ নিয়ে দুই ভুক্তভোগী খুলনা বিভাগীয় কাস্টম কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন। লক্ষ্মণ মুন্ডা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সুন্দরবন কমিউনিটি প্যাট্রলিং টিমের সদস্য। তিনি এক সময় শুল্ক্ক স্টেশনের মাঝি হিসেবে অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন। স্থায়ী নিয়োগ পেতে তিনি আবু বকরকে এক লাখ টাকা ঘুষ দিয়েছিলেন।

লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, আবু বকরের বিরুদ্ধে হরিণ শিকার, জাহাজের তেল চুরি ও মাদক পাচারের বিষয়ে মুখ খোলায় তাঁর অস্থায়ী নিয়োগ বাতিল করা হয়। পরে তাঁর কাছে টাকা ফেরত চাইলে নানা হুমকি দিতে শুরু করেন। এক পর্যায়ে তাঁর আত্মীয় ভৈরব রায়কে হরিণের মাংস দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে ধরিয়ে দেন আবু বকর।
লিখিত অভিযোগে লক্ষ্মণ মুন্ডা বলেছেন, ভারত থেকে সিমেন্টের কাঁচামালবাহী জাহাজে কর্মরতদের ম্যানেজ করে ফেনসিডিল, মদ, গাঁজা ও ইয়াবার চালান নিয়ে আসেন আবু বকর। মাদক পাচারের রুট নিয়ন্ত্রণের কারণে তিনি বেশিরভাগ সময় কর্মস্থলের বাইরে থাকেন। তাঁর সিন্ডিকেটের মাধ্যমে পার্শ্ববর্তী সাতক্ষীরার শ্যামনগর হয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যায় এ মাদক।

লিখিত অভিযোগে বলা হয়, আবু বকরের অপরাধ সিন্ডিকেটে রয়েছেন তাঁর ভাই আলমগীর গাজী, তানভীর গাজী, ভাগনে আলমগীর হোসেন, অলিউর রহমান বাবু ও তৈয়বুর গাজী। তাঁদের দিয়ে জাহাজে মাদক পাচার, তেল চুরি, সুন্দরবনের হরিণের মাংস ও অঙ্গ-প্রত্যঙ্গ পাচার করে থাকেন। অফিসে জনবল কম থাকায় দাপ্তরিক যাবতীয় কাজও তিনি করেন। এ কারণে জাহাজের নাবিক ও মাস্টারকে সহজেই বশে রাখতে সক্ষম হন তিনি।
আবু বকরের রোষানলের শিকার স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমীন গাজী লিখিত অভিযোগে জানান, আংটিহারা ল্যান্ড কাস্টমসের নতুন ভবনের জমি ছিল স্থানীয় বাসিন্দা কালীপদ শীলের। আবু বকর সামান্য টাকায় বন্ধক রেখে জাল দলিলের মাধ্যমে তা দখল করেন। পরে তা কাস্টম অফিসে চড়া দামে বিক্রি করেছেন।
প্রতিবেশী শিক্ষক মশিউর রহমান বলেন, আবু বকরের বাবা ছিলেন বনজীবী। তাঁদের তেমন কোনো সহায়-সম্পদ ছিল না। বসবাস করতেন খাসজমিতে। কাস্টম অফিসে যোগদানের পর থেকে তাঁর অবস্থার পরিবর্তন হতে শুরু করে। এখন তিনি কোটি কোটি টাকার মালিক।

স্থানীয় দক্ষিণ বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান বলেন, আবু বকর যে চাকরি করেন, তা দিয়ে এত সম্পদের মালিক হওয়া সম্ভব নয়। বর্তমানে তিনি কয়েক কোটি টাকার সম্পদের মালিক। এলাকায় তাঁর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। এমনকি জনপ্রতিনিধিদেরও তাঁকে সমীহ করে চলতে হয়। তাঁর বিরুদ্ধে মাদক পাচার, হরিণ শিকার ও জমি দখলের অভিযোগ রয়েছে।
আংটিহারা শুল্ক্ক স্টেশনের পার্শ্ববর্তী সুন্দরবনের খাসিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, আবু বকর তাঁর নিজস্ব বাহিনী দিয়ে সুন্দরবনকেন্দ্রিক অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করেন। মাঝে মধ্যে তাঁর সহযোগীরা ধরা পড়লেও সে থাকে ধরাছোঁয়ার বাইরে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

তবে আবু বকর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, অনেকেই কাস্টম অফিসে কাজের জন্য সুপারিশের জন্য আসেন। না পেয়ে এসব বানোয়াট অভিযোগ করেছেন তাঁরা। জাহাজে করে মাদক এনে তা পাচার করা অসম্ভব ব্যাপার। তিনি বলেন, কেউ টাকা পয়সার মালিক হলে এলাকার মানুষের চোখে পড়ে।

আংটিহারা স্থল শুল্ক্ক স্টেশনের পরিদর্শক রাকিব হোসেন বলেন, কিছুদিন আগে একটি জাহাজ থেকে ৮২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে এর সঙ্গে আবু বকর জড়িত আছে কিনা, তা জানা নেই। খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার জাকির হোসেন বলেন, আংটিহারা স্থল শুল্ক্ক স্টেশনের ওই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল হুদা সাগর যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের (খুলনা বিভাগ) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। গতকাল বুধবার সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের ২৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজমুল হুদা চৌধুরী সাগর এরআগে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
চলমান ফ্যাসিষ্ট সরকার পতন আন্দোলনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার খুলনার যুবসম্রাট নাজমুল হুদা চৌধুরী সাগরকে কেন্দ্রীয় কমিটিতে সম্মানিত করায় খুলনা যুবদল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা পরস্পর মিষ্টি বিতরণ করেছেন। তবে নেতাকর্মীদের কোনো প্রকার আনন্দ-উল¬াস প্রকাশ না করে আগামীর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকার পতনে সকল ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহনের আহবান জানিয়েছেন নাজমুল হুদা চৌধুরী সাগর। মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ের সাথে নতুন দায়িত্ব অর্পিত হওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।।

ডুমুরিয়ার বাগ-আচড়া বিলে এক প্রভাবশালীদের মৎস্য ঘের করার পায়তারা
ডুমুরিয়া প্রতিনিধি
সিংহভাগ জমির মালিকদের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়ার আঠারোমাইলের বেতাগ্রাম বাগ-আচঁড়া বিলে ধান ও পাট চাষ করার পক্ষে মতামত দিয়েছেন। তবে একটি প্রভাবশালী মহল মৎস্য ঘের করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। প্রকাশ্যে নানা হুমকি-ধামকি দেয়ারও অভিযোগ উঠেছে। জমির মালিকদের পক্ষে নিরুপায় হয়ে সাধারণ ডায়েরীও করা হয়েছে। বিভিন্ন দপ্তরে দেয়া আবেদন ও থানায় করা সাধারণ ডায়েরী সুত্রে এবং ঘটনাস্থলে যেয়ে এসব তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৯৭ জন জমির মালিক স্বাক্ষরিত এক আবেদনে উল্লেখ করা হয়েছে, ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের হাইদুল মোড়ল, কাসেম মোড়ল ও আব্দুল্লাহ মোড়লসহ ৩/৪ জনের নেতৃত্বে বাগ-আচড়া বিলে ভেড়িবাধ এবং গভীর নলকূপ দিয়ে পানিতে তলিয়ে দেয়া হচ্ছে। ফলে প্রকৃত জমির মালিকদের ধান ও পাট চাষ করা হুমকিতে পড়ছে। আবেদন পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান গত বৃহস্পতিবার সরেজমিন যেয়ে ধান ও পাট চাষের পক্ষে মতামত দিয়ে আসেন এবং উভয় পক্ষকে একটি অঙ্গিকারনামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেন। জমির মালিকরা একাধিকবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসলেও অধ্যাবধি অভিযুক্তরা আসেনি। উপরোন্ত জমির মালিকদের নানা ধরনের ভয়ভিতি দেখাচ্ছেন। যে কারণে গতকাল বুধবার বিকেলে শওকত হোসেন নামে এক জমির মালিক আইদুল ইসলামের নামে একটি সাধারণ ডায়েরী করেছেন। তবে অভিযুক্তরা হুমকি ধামকির বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, জমির মালিকরা যেটা চাবে সেটি হবে। অঙ্গিকার নামা এখনও পায়নি উল্লেখ করে বলেন, কেউ কোন প্রকার অশান্তি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রধান অতিথি সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
জেলা বিএনপি’র পদযাত্রায় ৬৮ ইউনিয়নের ব্যানারে লাখো জনতার ঢল নামবে নগরীতে
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেছেন, জনগুরুত্বপূর্ণ দাবিতে রাজপথে বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা ও মহানগর বিএনপি’র আয়োজনে খুলনা শহরে ৬৮টি ইউনিয়নের পৃথক ব্যাপারে লাখো জনতার অংশগ্রহনে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নগর বিএনপি’র পদযাত্রা কর্মসূচি দেখে ভোটডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পায়ের তলায় মাটি শুণ্য হওয়ায় দিকশুণ্য হয়ে পড়েছে। শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচিতেও লোক পাচ্ছে না তারা। এতে সহজেই স্পষ্ট হয়েছে- আওয়ামী লীগের বিদায় ঘন্টা বেজে গেছে। লুটেরা সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে খুলনা জেলা, উপজেলা/পৌরসভা, ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।
গ্যাস-বিদ্যুৎ, চাল-ডাল, তেল-আটাসহ নিত্যপ্রয়োজনীয় পন্য-দ্রব্য, সার-ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের, ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি (শনিবার) জেলা বিএনপি’র উদ্যোগে নগরীতে পদযাত্রা বের হবে। তার পূর্বে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
প্রস্তুতি সভায় খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। তিনি বলেন, “নিশিরাতের ভোটডাকাত আওয়ামী অবৈধ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এখন সুর বদলে বলছেন- খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, সে স্বাধীনতার তাঁর আছে। তবে নির্বাচন করতে পারবেন না। এতে খুব সহজেই বোঝা যাচ্ছে, খুব বেশিদিন নেই। মহান স্বাধীনতার মাস, আগামী মার্চেই লুটেরা সরকারের পতন হবে ইনশাআল¬াহ্। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সে নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে।
জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা ও নগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, এসএ রহমান বাবুল, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, মোল¬া মোশাররফ হোসেন মফিজ, শেখ তৈয়বুর রহমান, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী ও এনামুল হক সজল, সদস্যদের মধ্যে অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, চৌধুরী কাওসার আলী, এ্যাড. মোমরেজুল ইসলাম, ডাঃ আবদুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, অসিত কুমার সাহা, ইলিয়াস হোসেন মলি¬ক, মোঃ হাফিজুর রহমান, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, মোঃ ইকবাল শরীফ, আহসান উল¬াহ্ বুলবুল, খন্দকার ফারুক হোসেন, শরিফুল আনাম, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, হাসনাত রিজভী মার্শাল, সরদার আবদুল মালেক, রাহাত আলী লাচ্চু, মনির হাসান টিটু, নূরুল আমিন বাবুল, দিদারুল হোসেন, মোঃ আলী আক্কাস, জাফরী নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, মোল্যা সাইফুর রহমান, আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন, জাবেদ মলি¬ক, হাবিবুর রহমান হাবীব, আনোয়ার হোসেন আনো, মোল¬া কবির হোসেন, শেখ আবু সাঈদ, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, সেতারা সুলতানা, শাহানাজ ইসলাম, মোঃ মুজিবর রহমান, খান ইসমাঈল হোসেন, শেখ হেমায়েত হোসেন, আবু সাঈদ শেখ, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল মান্নান মিস্ত্রী, মোঃ কামরুল ইসলাম, হাসান শেখ, গাজী জাকির হোসেন, মনিরুজ্জামান বেল্টু, মশিউর রহমান লিটন, বেলাল মোল¬া, জাহিদুর রহমান রাজু, দীপক কুমার সরদার, শরিফুল ইসলাম বকুল, হায়দার শেখ, আঃ মালেক, আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, রুহুল মোমিন লিটন, হেমায়েত রশিদ খান, মাহাবুবুর রহমান, সাহাবুদ্দিন ইজাদার, সাইফুল ইসলাম মোড়ল, মোল¬া আইয়ুব হোসেন, শফিকুল ইসলাম বাচ্চু, লক্ষ্মী রানী গোলদার, মুন্নি বেগম, রেহেনা ইসলাম, খায়রুল আকতার মনি, কানিজ ফাতেমা, জাহাঙ্গীর হোসেন ও আব্দুর রব আকুঞ্জী প্রমুখ। প্রস্তুতি সভার শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মোঃ জাহিদুর রহমান।।

নির্বাচন আসলেই অতিথি পাখির ন্যায় বিএনপি জামায়াত সন্ত্রাস ও অপপ্রচারে লিপ্ত হয়: পলাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ বলেছেন, নির্বাচন আসলেই অতিথি পাখির ন্যায় বিএনপি জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঘোলা পানিতে মাছ শিকারের স্বপ্নে সন্ত্রাস ও অপপ্রচারে লিপ্ত হয়। কিন্তু জাতির ক্লান্তি লগ্নে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। বিগত করোনা মহামারী কালিন সময়, বর্তমান বৈশ্বিক অর্থনৈকি সঙ্কট ও যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ জনগনের পাশে তারা নেই। তারা আছে আন্দোলনের নামে সন্ত্রাস, লুট তারাজে ব্যাস্ত। এদেরকে প্রতিহত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে বলিয়ান হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিতের মধ্য দিয়ে বিএনপি জামায়াতসহ দেশ বিরোধীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
বুধবার খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানায় অনুষ্ঠিত সারাদেশে বিএনপি জামায়াতের আন্দোরনের নামে অস্ত্রের মহড়া, সাধারণ জনগন ও আইন শঙ্খলা বাহিনীর উপর হামলা, অগ্নিসন্ত্রাস এর প্রতিবাদে আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বুধবার বিকালে নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সদর থানা যুবলীগের প্রতিবাদ সভা ও মিছিল। এ সময় সদর থানা যুবলীগের যুগ্ম আহাবয়ক তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রিপন এর পরিচালনায় বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবলীগ নেতা আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, অভিজিৎ পাল, ইকবাল কবির লিটন, কাঞ্চন শিকদার, এজাজ আহম্মেদ, আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, ইমরুল ইসলাম রিপন, লাবু আহমেদ, হারুন উর রশিদ, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, সবুজ হাজরা, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, রফিকুল ইসলাম রফিক, রাশেদুজ্জামান রাশেদ, হিরন হাওলাদার, যুবলীগ নেতা সাদ আহমেদ খান, পলাশ মন্ডল, সাগর মজুমদার, আশরাফুল ইসলাম দীপ, রাজীব আনোয়ার বাবু, একরামুল শেখ, প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি নগরীর পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এর আগে নগরীর শিববাড়ী মোড়ে সোনাডাঙ্গা থানা যুবলীগের প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। নগর যুবলীগ নেতা কবীর পাঠান এর সভাপতিত্বে ও মোস্তফা শিকদার এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা শওকত হোসেন, শওকত হাসান, রাকিবুল ইসলাম, আনিস মিয়া, ইকবাল হোসেন, ইলিয়াসহোসেন, জাকির হোসেন, শেখ হাসান, জনি বসু, আজগর বিশ্বাষ, কাজী ইমরান হোসেন রাব্বি, মেহেরাব হোসেন বাবু, কে এম রাশেদ, অপু, আব্দুল্লাহ আল মামুন, শেখ সাকিব, জালাল মৃধা।
সভা শেষে নগরীর শিববাড়ী মোড় থেকে মিছিল বের হয়ে নিউ মার্কেট, বায়তুন নূর মসজিদ হয়ে ঝিনুত হল চত্ত্বওে গিয়ে শেষ হয়।
দুপুরে নগরীর খালিশপুরের লিবার্টি স্ট্যান্ড রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে খালিশপুর থানা যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নগর যুবলীগ নেতা মহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। এছাড়াও বক্তব্য রাখেন শেখ ফারুক আহম্মেদ, মাসুদ পারভেজ, মসিউর রহমান লিটন, নুর হাসান জনি, শফিকুল ইসলাম অভি, মিজানুর রহমান, রবিউল ইসলাম বাপ্পি, ইউসুফ মোল্লা, নূর এ হেলাল, শাহিন আলম সেন্টু, আলম খান, কামাল মন্ডল, ইলিয়াস হোসেন সবুজ, ছাত্তাউল ইসলাম ফাহিদ, মোঃ শাওন, তাজ নবি, শহিদুল ইসলাম লিটন, কামরুল ইসলাম, শেখ শাহারিয়ার বাবু, এনামুল হক আকাশ, আসিফ ইকবাল টনি, এম এম মাসুদুর রহমান, টিপু সুলতান, রওশন আনিজি অন্তু, আরাফাত এফ রহমান, তরিকুল ইসলাম রনি, শেখ সেলিম বাপ্পি, এনায়েত হোসেন, বিপ্লব ধর তত্ত্বী , বাপ্পি হিলেন, রশিদ, ওসমান গনি, প্রমুখ। সভা শেষে লাবার্টি স্ট্যান্ড বন্দগেট থেকে মিছিল বের হয় যায় খালিশপুরের প্রধান প্রধান সড়ক ঘুওে বিআইডিসি রোডে গিয়ে শেষ হয়।
সকালে নগরীর দৌলতপুরে দৌলতপুর থানা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, শেখ ওহিদুজ্জামান, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, বাচ্চু মোড়ল, আকরাম হোসেন, এম ইস্রাফিল জনি, মিজানুর রহমান মিজান, নজরুল ইসলাম, ইবাদ মোড়ল, রিপন হাওলাদার, আরিফ শিকদার, ইমতিয়াজ রাসেল বাবু, আরিফ মোড়ল, রাকিব হাসান মোড়ল, শেখ আব্দুল আহাদ, রুম্মান আহম্মেদ শাওন, মহিউদ্দিন রাজু, সোহাগ চৌধুরী, আমিন মুন্না, বিপ্লব শেখ প্রমুখ।
এছাড়াও ফুলবাড়ী গেটে খানজাহান আলী থানা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নগর যুবলীগ নেতা ও ৬নং যোগীপল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন এর সভাপতিত্বে উপস্থিত ছিরেন তরিকুল ইসলাম, আল আমিন, মোস্তাফিজুর রহমান, রুবেল, তৌহিদুর রহমান, বাপ্পি মুন্সি, রেজাউল হোসেন, ব্রাইডাল মামুন, মোঃ ফয়সাল প্রমুখ।

মনিরুজ্জামান সাগর ছিলেন আওয়ামী অন্তপ্রান- সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
মনিরুজ্জামান সাগর ছিলেন আওয়ামী অন্তপ্রান। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তিনি দলের জন্য কাজ করে গেছেন। আজকের এই দিনে আমরা মনিরুজ্জামান সাগরের আত্মার শান্তি কামনা করি। মনিরুজ্জামান সাগরের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের কাজে করতে হবে।
বুধবার সাবেক যুবলীগ নেতা মনিরুজ্জামান সাগরের ১ম মৃত্যু বার্ষিকীতে নগর যুবলীগের স্মরণ সভা ও দোয়ায় বক্তব্য কালে এ কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, শহিদুল হক মিন্টু, শেখ ফারুক আহম্মেদ, মাহাবুব আলম সোহাগ, আকিল উদ্দিন, যুবলীগ নেতা আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, রাশেদুজ্জামান রিপন, অভিজিৎ পাল, ইকবাল কবির লিটন, কাঞ্চন শিকদার, এজাজ আহম্মেদ, আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, ইমরুল ইসলাম রিপন, লাবু আহমেদ, হারুন উর রশিদ, জামিল আহমেদ সোহাগ, সবুজ হাজরা, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, রফিকুল ইসলাম রফিক, রাশেদুজ্জামান রাশেদ, হিরন হাওলাদার, যুবলীগ নেতা সাদ আহমেদ খান, পলাশ মন্ডল, সাগর মজুমদার, আশরাফুল ইসলাম দীপ, রাজীব আনোয়ার বাবু, একরামুল শেখ, কে এম রাশেদ প্রমুখ। স্মরণ সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

গভীর শ্রদ্ধায় নগর যুবলীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা মহানগর যুবলীগ। মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এরপর সকাল সাতটায় দলীয় কার্যারয়ে জাতীয় ও দলীয় পতাকা অধনমিত করন ও কালো পতাকা উত্তোলন এবং কালোব্যাজ ধারন করে নেতৃবৃন্দ। এরপর নেতৃবৃন্দ সকাল সাড়ে সাতটায় খুলনা মহানগর আওয়ামী লীগের প্রভাতফেরীতে অংশগ্রহন করে। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহরমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, কামরুল ইসলা, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, মোঃ আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, ইলিয়াস হোসেন লাবু, মহিদুল হক শান্ত, প্রমুখ।

 

আশাশুনিতে অন্যের বাস্তভিটা জবরদখল থানায় অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিয়া উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামে অন্যের ৩০ বছরের বাস্তভিটা গায়ের জোরে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলের পর প্রতিদিন সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত উঠতি বয়সের ছেলেরা মাদকের ছড়াছড়ি ও রঙ্গলিলায় মেতে উঠেছে। তাদের এমন আচরণে পার্শ্ববর্তী লোকদের অতিষ্ঠ করে তুলেছে। এমনটাই ক্ষতিগ্রস্ত জমির মালিক মোস্তফা সানার অভিযোগ। বিগত কয়েকদিন পূর্বে বহিরাগত ভাড়াটিয়া মাস্তান দিয়ে ফিল্ম স্টাইলে বাস্তভিটা জবর দখল করা হয়েছে। এ ব্যাপারে মোস্তফা সানা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। সরেজমিন ও অভিযোগে জানা গেছে, চেউটিয়া গ্রামের মৃত আবুল কাশেম সানার ছেলে হায়দার সানা ৩০ বছর ঋণের দায়ে বাইরে ছিলেন। এরমধ্যে একই গ্রামের এছাক সানা তার পিতা এবং ভাইদের নিকট থেকে সকল জমি জায়গা লিখে নেয়। গত ৯ জানুয়ারি কাপসন্তান মৌজার বি এস ১৮৮১, ১৮৮২ দাগে মোস্তফা সানার নামীয় ২২ শতক জমির উপর প্রকাশ্য দিবালোকে চাইনিজ কুড়াল, রামদা, বাসের লাঠি সহ অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মোস্তফা সানার বাস্তভিটায় দুই চালা বিশিষ্ট একটি টিনের ঘর নির্মাণ করে। এদিকে আশাশুনি থানা পুলিশের কাছে অভিযোগ দিলেও কর্তব্যরত এসআই কয়েক দফা তল্লাশি করেও জবরদখল রক্ষা করতে পারিনি। এ ব্যাপারে এস আই আবুল হোসেন জানান, অনেক আগে একটি অভিযোগ হয়েছে অভিযোগের তদন্ত করাকালীন সময় আদালতে একটি ১৪৪ ধারা মামলা হয়েছে। সে মোতাবেক পক্ষদ্বয়দের শান্তি শৃঙ্খলা বজায়ের স্বার্থে নোটিশ প্রদান করা হয়েছে। অভিযুক্ত হায়দার বলেন, আমি দীর্ঘদিন বাইরে থাকায় আমার পিতার অংশের জমি মোস্তফা সানা বর্তমান জরিপে রেকর্ড করেছে। আমি রেকর্ডের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। আমার জমির উপরে আমি ঘর বেধে বসে আছি।

বধূ সেজে বসেছিলেন কনে, দুদিনেও এলেন না বর
কুষ্টিয়া প্রতিনিধি
রোববার তখন বিকেল। বিয়ের আসরে বধূ সেজে বসে আছেন কনে। অপেক্ষা শুধু বরের। কিন্তু সময় পার হলেও বরের দেখা নেই। তৈরি হচ্ছে আশঙ্কা। কারণ হদিস মিলছে না বর হুসাইনের। অপেক্ষা গড়ালো ২ দিনে। অবশেষে কনেপক্ষ বুঝতে পেরেছে প্রতারিত হয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।
কনের মামা সাজ্জাত হোসেন বলেন, হুসাইন নামে এক ছেলে দেখতে এসেছে ভাগ্নিকে। কথা হয় দুই পরিবারের মধ্যে। দেখা শোনা শেষে হয়েছে। কয়েকদিন আগে ছেলে ও তার পরিবার মেয়েকে নাকে নথ পরিয়ে দিয়ে যান। দেনমোহরও ধার্য হলো ৭৫ হাজার টাকা। দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন ধার্য করা হয়েছিল গত রোববার (১৯ ফেব্রুয়ারি)। ২০ থেকে ২৫ জনকে সঙ্গে নিয়ে বর আসার কথা ছিল আমাদের বাড়িতে। আমরাও অপেক্ষা করছিলাম।
তিনি আরো বলেন, সময় পার হচ্ছিল। কিন্তু বরের দেখা নেই। অনেকে অনেক কথা বলছিল। কিছু কানে নিইনি। রোববার বিকেলে, অর্থাৎ বিয়ের দিন বিকেলে শুনেছি ছেলে নাকি অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে।

সাজ্জাত হোসেন বলেন, সে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমার ভাগ্নির জীবন নিয়ে খেলা করেছে। বিষয়টি নিয়ে আমরা লড়ব।

জানা গেছে, হুসাইনের দাবি করা স্বর্ণের গহনা এবং পালসার মোটরসাইকেল কিনে দিতে মেয়ের বাবা তার দুটি গাভী বিক্রি করেছেন। ফলে মেয়ের বাবা এখন অনেকটা ভেঙে পড়েছেন। দুই থেকে তিন লাখ টাকা ক্ষতি হয়েছে তার। এছাড়া শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়া একটা মেয়ের জন্য অনেক বড় রকমের ক্ষতি। যা অপূরণীয়।

ফুলবাড়ি ইউপি সদস্য তোফায়েল আহমেদ লিটন বলেন, বিষয়টি আমি শুনেছি। বিয়ের দিন উধাও হওয়া মোটেও ঠিক হয়নি। বিষয়টি নিয়ে ছেলের পরিবারের সঙ্গে কথা বলব বলে জানান তিনি।