Home আঞ্চলিক একুশের চেতনায় উজ্জীবিত হয়ে ১০দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খুলনা...

একুশের চেতনায় উজ্জীবিত হয়ে ১০দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খুলনা বিএনপি

17

খবর বিজ্ঞপ্তি।।
একুশের চেতনায় শপথ নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০দফা দাবী আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়ে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ৫২ ভাষা আন্দোলন ছিল নিজ ভাষায় কথা বলার অধিকারের আন্দোলন। অথচ বর্তমান সরকার আমাদের কথা বলার অধিকার থেকে বঞ্চিত করেছে। আজকে মানুষের ভোট ও ভাতের অধিকার নেই, মৃত্যুর গ্যারান্টি নেই।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচির শেষে দিনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, বর্তমান অবৈধ, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকলে জনগনের কোনো অধিকার প্রতিষ্ঠা হবে না। এই অপশক্তির হাত থেকে জাতিকে মুক্ত করতে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর সে লক্ষ্যে অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মনিরুল হাসান বাপ্পি, গাজী আব্দুল হক, স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল হক খান নান্নু, শেখ সাদী, এনামুল হক সজল, আব্দুর রাজ্জাক, কে এম হুমায়ুন কবির, নাজির উদ্দিন নান্নু, এড. মোহাম্মাদ আলী বাবু, গাজী আফসার উদ্দিন, নাসির খান, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুর্শিদুর রহমান লিটন, আলী আক্কাস, রফিকুল ইসলাম বাবু, জাফরী নেওয়াজ চন্দন, সামছুল বারিক পান্না, জালাল উদ্দিন জালু মিয়া, মাহবুল উল্লাহ শামীম, কামরুজ্জামান রুনু, আবুল ওয়ারা, জাহাঙ্গীর হোসেন, শেখ আরশাদ আলী, মনিরুজ্জামান মনি, জি এম মঈন উদ্দিন, এড. তসলিমা খাতুন ছন্দা, এড. কানিজ ফাতেমা আমিন, শফিকুল ইসলাম শাহিন, নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল, লুবনা ইয়াসমীন, ওহিদুজ্জামান হাওলাদার, আব্দুস সালাম, আশরাফুল ইসলাম নুর, ইসমাঈল হোসেন খান, শরিফুল ইসলাম বকুল, রাহাত আলী, সোহেল হাওলাদার, আব্দুস সামাদ, মাসুদ খান, আসাদুজ্জামান লিটন, মেশকাত আলী, মাসুদুর রহমান হারুন, আমিন হোসেন মিঠু, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, আরিফুল ইসলাম আরিফ, এম হাসিব পলাশ প্রমূখ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচি গ্রহন করে খুলনা মহানগর ও জেলা বিএনপি। কর্মসুচির মধ্যে প্রথম দিনে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা-০১ মিনিটে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও জেলা বিএনপি আহবায়ক আমীর এজাজ খানের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে সকল দলীয় কার্যালয় সমূহে ২১ ফেব্রুয়ারি সুর্য্যদ্বয়ের সাথে সাথে ভাষা শহীদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অধনমিত করন ও কালোপতাকা উত্তোলন করা হয়। এছাড়া নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়।

প্রকৌ: মশিউজ্জামান খান’র রত্নগর্ভা মায়ের ইন্তেকালে বিএনপির শোক

খুলনা সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান’র রত্নগর্ভা মায়ের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

 

যুবদল নেতার কণ্যার মৃত্যুতে মহানগর বিএনপির শোক

২০নং ওয়ার্ড যুবদলের সভাপতি আতিয়ার রহমানের একমাত্র কণ্যা সানজিদা আক্তার উর্মি (১৪) বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। যুবদল নেতা মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতা চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, জালাল শরীফ, আলী আক্কাস, আসাদুজ্জামান আসাদ শোকাহত পরিবারের খোজ নিতে তাদের বাড়িতে যান। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্যধারন করার আহবান জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শোক: ২০নং ওয়ার্ড যুবদলের সভাপতি আতিয়ার রহমানের একমাত্র কন্যা সানজিদা আক্তার উর্মির অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি। বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, হেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

যুবদল নেতা সাগর-রুবায়েতকে মহানগর বিএনপির অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মনোনিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুলনার দুইজন পরীক্ষিত নেতাকে সঠিক দায়িত্ব প্রদান করেছেন। সাগর-রুবায়েতের নেতৃত্বে যুবদল আরো বেশি গতিশীল ও বর্তমান ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে সাহসি ভুমিকা পালন করবেন।
বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, হেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।