Home বিনোদন ‘আমরা কি একে টিকিয়ে রাখতে পারি’

‘আমরা কি একে টিকিয়ে রাখতে পারি’

3

বিনোদন ডেস্ক
একুশে ফেব্রুয়ারির মাধ্যমে মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো। আর যারা নিজ দেশের জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণে এবং সম্মান জানাতে বিভিন্ন মাধ্যমে সম্মান জানিয়েছেন অনেকেই। তেমনই একজন অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে জয়া লিখেছেন, যে ভাষায় আমরা প্রতি মুহূর্তে বাঁচি, সেই বাংলা ভাষার দাবিকে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করার এইদিনটিকে শ্রদ্ধা জানাই। এইদিন কঠোর সংকল্পে নিজেকে জাগিয়ে তোলার দিন। বাংলা আমাদের ভাষা। আর এই ভাষার নামেই তো আমাদের স্বাধীন দেশ, বাংলাদেশ। বাংলাকে নিয়ে আমাদের বহু পথচলা এখনো বাকি। সে পথ আমরা সবাই মিলে নিশ্চয়ই পাড়ি দেবো।

একুশে এখন সারা পৃথিবীর নিপীড়িত এবং মুমূর্ষু ভাষার অনুপ্রেরণাও।
সেই অনুপ্রেরণা সৃষ্টি করার মতো ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের তরুণেরা, আজ থেকে একাত্তর বছর আগে। আর পাহাড়িদের ভাষা নিয়ে মন্তব্য করে বলেন, পাহাড়ে আমাদের ক্ষুদ্র জাতিসত্তাদের ভাষাগুলো ভালো নেই। রেংমিটচ্য নামে একটি ভাষার মানুষ নাকি বেঁচে আছে মাত্র পাঁচ-ছয়জন। তাদের পর পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে একটি ভাষা। তাছাড়া এই ভাষাকে টিকিয়ে রাখতে চেষ্টার কথা জানান, ‘আমরা কি একে টিকিয়ে রাখতে পারি’?