Home জাতীয় নতুন জঙ্গি সংগঠনের নায়েবে আমির গ্রেপ্তার: সিটিটিসি

নতুন জঙ্গি সংগঠনের নায়েবে আমির গ্রেপ্তার: সিটিটিসি

16

ঢাকা অফিস।।

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নায়েবে আমির শায়েখ মো. মোহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গণমাধ্যমকে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নায়েবে আমির শায়েখ মো. মোহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব। একই সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্যকে গ্রেপ্তার করে।

এর আগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ফলে সব মিলিয়ে নতুন এ জঙ্গি সংগঠনের ৫৬ সদস্যকে গ্রেপ্তার করলো আইনশৃঙ্খলা বাহিনী।