Home আঞ্চলিক খুলনা জেলা বিএনপি’র পদযাত্রায় লাখো জনতার ঢ্ল নামবে

খুলনা জেলা বিএনপি’র পদযাত্রায় লাখো জনতার ঢ্ল নামবে

21

প্রধান অতিথি সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপি’র প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেছেন, জনগুরুত্বপূর্ণ দাবিতে রাজপথে বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। আগামী ২৫ ফেব্র“য়ারি জেলা ও মহানগর বিএনপি’র আয়োজনে খুলনা শহরে ৬৮টি ইউনিয়নের পৃথক ব্যাপারে লাখো জনতার অংশগ্রহনে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নগর বিএনপি’র পদযাত্রা কর্মসূচি দেখে ভোটডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পায়ের তলায় মাটি শুণ্য হওয়ায় দিকশুণ্য হয়ে পড়েছে। শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচিতেও লোক পাচ্ছে না তারা। এতে সহজেই স্পষ্ট হয়েছে- আওয়ামী লীগের বিদায় ঘন্টা বেজে গেছে। লুটেরা সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। গতকাল বুধবার (২২ ফেব্র“য়ারি) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে খুলনা জেলা, উপজেলা/পৌরসভা, ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।

গ্যাস-বিদ্যুৎ, চাল-ডাল, তেল-আটাসহ নিত্যপ্রয়োজনীয় পন্য-দ্রব্য, সার-ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের, ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবিতে আগামী ২৫ ফেব্র“য়ারি (শনিবার) জেলা বিএনপি’র উদ্যোগে নগরীতে পদযাত্রা বের হবে। তার পূর্বে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
প্রস্তুতি সভায় খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
তিনি বলেন, “নিশিরাতের ভোটডাকাত আওয়ামী অবৈধ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এখন সুর বদলে বলছেন- খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, সে স্বাধীনতার তাঁর আছে। তবে নির্বাচন করতে পারবেন না। এতে খুব সহজেই বোঝা যাচ্ছে, খুব বেশিদিন নেই। মহান স্বাধীনতার মাস, আগামী মার্চেই লুটেরা সরকারের পতন হবে ইনশাআল্লাহ্। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সে নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে।

জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা ও নগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, এসএ রহমান বাবুল, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শেখ তৈয়বুর রহমান, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী ও এনামুল হক সজল, সদস্যদের মধ্যে অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, চৌধুরী কাওসার আলী, এ্যাড. মোমরেজুল ইসলাম, ডাঃ আবদুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, অসিত কুমার সাহা, ইলিয়াস হোসেন মল্লিক, মোঃ হাফিজুর রহমান, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, মোঃ ইকবাল শরীফ, আহসান উল্লাহ্ বুলবুল, খন্দকার ফারুক হোসেন, শরিফুল আনাম, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, হাসনাত রিজভী মার্শাল, সরদার আবদুল মালেক, রাহাত আলী লাচ্চু, মনির হাসান টিটু, নূরুল আমিন বাবুল, দিদারুল হোসেন, মোঃ আলী আক্কাস, জাফরী নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, মোল্যা সাইফুর রহমান, আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন, জাবেদ মল্লিক, হাবিবুর রহমান হাবীব, আনোয়ার হোসেন আনো, মোল্লা কবির হোসেন, শেখ আবু সাঈদ, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, সেতারা সুলতানা, শাহানাজ ইসলাম, মোঃ মুজিবর রহমান, খান ইসমাঈল হোসেন, শেখ হেমায়েত হোসেন, আবু সাঈদ শেখ, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল মান্নান মিস্ত্রী, মোঃ কামরুল ইসলাম, হাসান শেখ, গাজী জাকির হোসেন, মনিরুজ্জামান বেল্টু, মশিউর রহমান লিটন, বেলাল মোল্লা, জাহিদুর রহমান রাজু, দীপক কুমার সরদার, শরিফুল ইসলাম বকুল, হায়দার শেখ, আঃ মালেক, আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, রুহুল মোমিন লিটন, হেমায়েত রশিদ খান, মাহাবুবুর রহমান, সাহাবুদ্দিন ইজাদার, সাইফুল ইসলাম মোড়ল, মোল্লা আইয়ুব হোসেন, শফিকুল ইসলাম বাচ্চু, লক্ষ্মী রানী গোলদার, মুন্নি বেগম, রেহেনা ইসলাম, খায়রুল আকতার মনি, কানিজ ফাতেমা, জাহাঙ্গীর হোসেন ও আব্দুর রব আকুঞ্জী প্রমুখ। প্রস্তুতি সভার শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মোঃ জাহিদুর রহমান।।