শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে বহুল আলোচীত সন্ত্রাসী শাকিল হোসেন (৩৩) কে অস্ত্র- গুলিসহ আটক করেছে পুলিশ। আজ ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর রাতে এসআই সালাউদ্দিন ও নাজমুল ইসলামের নেতৃত্ব রুপদিয়া শুভেচ্ছা সিনেমা হলের পাশ থেকে আটক করেন।আটক শাকিল হোসেন যশোর সদরের চাউলিয়া বিশ্বাস পাড়ার জয়নাল বিশ্বাসের ছেলে।
কোতয়ালী থানার ওসি মো তাজুল ইসলাম বলেন, যশোরের বহুল আলোচিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, দসু্্যতা ও মাদকসহ ৮ টি মামলা রয়েছে। গত রাতে পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায় শুভেচ্ছা সিনেমা হলের পাশে মেহগুনি বাগান থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এঘটনায় থানায় অস্ত্র আইনে নিয়মিত মামালা (৭৯/২১,০২,২৩)হয়েছে।









































