স্টাফ রিপোর্টার।।
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের রাঙ্গেমারী এলাকায় ভুমিদস্যু লিয়াকত বাহিনীর বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখল, হামলা, ভাঙ্চুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ৫জন গুরুতর আগত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এঘটনায় ওই সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে বটিয়াঘাটা থানায় ১০জনের নাম উলে¬খসহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (নং-১৫ (২) ২৩)। গত ১৮ ফেব্র“য়ারি মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগি বিধান চন্দ্র বিশ্বাসের স্ত্রী নির্মলা বিশ্বাস।
মামলার আসামিরা হলো- বটিয়াঘাটা শান্তিনগর এলাকার মোঃ জাফর আলী বয়াতির ছেলে লিয়াকত হোসেন (৪২), গনি হাওলাদারের ছেলেন লিটন হাওলাদার(৩৭), জাফর আলী বয়াতির ছেলে সোহাগ বয়াতি(২৫), মোঃ করিম শেখের ছেলে বিল¬াল হোসেন বাবু(৬২), আবু জার’র ছেলে হেলাল (৩০), আব্দুল¬াহ মাঝির ছেলে মামুন মাঝি (৪০), বাবুলের ছেলে ছোটন (২২), বেল¬ালের ছেলে খোরশেদ (২৫), মৃত আব্দুর রহিম সরদারের ছেলে সেলিম সরদার (৬০), মেহেদী (২৫)।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ১৬ ফেব্র“য়ারি সাকালে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের রাঙ্গেমারী এলাকায় বিধান চন্দ্র বিশ্বাসের ৯৬শতক নিজস্ব জমিতে ঘেরা বেড়ার কাজ চলাকালীন সময় স্থানীয় ভুমিদস্যু লিয়াকত বাহিনীর প্রধান লিয়াকত হোসেন তার অনুসারীদের নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত জমির ক্রেতা ইসমাইল শেখ, সোহেল শেখ, মামুন ও শাহিন হামলাকারীদের থামতে বলায় তাদেরকে মারপিট শুরু করে ওই সন্ত্রাসীরা। এসময় ওই সন্ত্রাসীরা তাদের ২টি মোটরসাইকেল ও শ্রমিকদের ৮টি বাইসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। এছাড়া সন্ত্রাসীরা তাদের সাথে থাকা নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় আহত বিধান চন্দ্র বিশ্বাস, ইসমাইল শেখ, সোহেল শেখ, মামুন ও শাহিনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরন করেন।
ভুক্তভোগি নির্মলা বিশ্বাস জানান, আমাদের পৈত্রকি নিজস্ব সম্পত্তিতে ভুমিদস্যু লিয়াকতের অনেক আগে থেকেই নজর পড়েছিলো। আদালতের রায় আমাদের পক্ষে হওয়ার পরেও তারা জোর পুর্বক জমি দখল করে নিয়ে যাচ্ছে। আমার স্বামীসহ জমির ক্রেতাদের মারপিট, গাড়িতে অগ্নিসংযোগের পর উল্টো আমাদের মামলা রুজুর আগেই পুলিশ ভুমিদস্যু লিয়াকত বাহিনীর প্রধান লিয়াকত হোসেন’র পক্ষে একটি মামলা রেকর্ড করেছে (নং-১৩(২)২৩)। আমরা এখন কোথায় বিচার পাবো? বলে মনের ক্ষোভ প্রকাশ করেন। এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার এসআই মোঃ আব্দুল আজিজ বলেন, এঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।











































